বিয়ের দাবিতে পুলিশ সদস্য’র বাড়িতে যুবতীর অবস্থান

0
239

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিয়ের দাবিতে পুলিশ সদস্য’র বাড়িতে এক যুবতী অবস্থান ধর্মঘট করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ সদস্য স¤্রাটের আলহেরা স্কুলপাড়ার বাড়ির গেটে বিয়ের দাবিতে ওই যুবতী অবস্থান নিয়েছে।

জানা গেছে, ঝিনাইদহ শহরের আলহেরা স্কুলপাড়ার বাবুল ড্রাইভারের ছেলে পুলিশ সদস্য সম্রাট কয়েক বছর আগে কুষ্টিয়ায় পোস্টিং ছিল। চাকুরীর সুবাদে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের কলেজ ছাত্রী শারমিনের সাথে পরিচয় হয়। তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অবস্থান নেওয়া যুবতী শারমিন অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্ক হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করে। পরে সম্প্রতি তাকে এড়িয়ে চলা শুরু করে। বিয়ের চাপ দিলে সম্রাট নানা তালবাহানা শুরু করে। উপায় না পেয়ে সে নিজে সম্রাটের বিরুদ্ধে কুষ্টিয়ার পুলিশ সুপারের বরাবর অভিযোগ দেয়। একপর্যায়ে সম্রাটকে বাগেরহাট বদলি করে দেওয়া হয়।

বৃহস্পতিবার বাগেরহাট গিয়ে শারমিন জানতে পারে শুক্রবার সম্রাটের বিয়ে হচ্ছে। এমন খবরে ওই সন্ধ্যায় সে সম্রাটের বাড়ির গেটে অবস্থান শুরু করে।

সম্রাটের পিতা বাবলু বলেন, তার ছেলের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। স¤্রাটের সাথে যে মেয়েটার সম্পর্ক রয়েছে তার কোন প্রমাণ দিতে পারেনি মেয়েটা।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও মেয়েটি এসেছিল। কিন্তু মেয়েটি সাথে পুলিশ সদস্য সম্রাটের সম্পর্কের কোন প্রমাণ সে দিতে পারেনি।

Share this news as a Photo Card