কুষ্টিয়ায় বাড়ির উঠানে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

0
220

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবার ঘুম থেকে ডেকে তুলে বাড়ির উঠানে রাজু আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্ত¡রা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার ভাদালিয়া ইউনিয়নের দরবেশপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ এ গ্রামের মুন্তাজ মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে তার রাজুকে ঘর থেকে বের করে বাড়িব উঠানে খুব কাছ থেকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরিবারের লোকেরা রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তারকে করে বিবাদমান দুটি গ্রæপের মধ্যে কোন্দল চলে আসছিলো। এ ধারাবাহিকতায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম হত্যাকান্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।

Share this news as a Photo Card