বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 527

ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিখোঁজ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী তৃতীয় বর্ষের এক ছাত্রী রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছেন। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

পারিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাস করার কথা বলে ওই ছাত্রী বোনের বাড়ি মহেশপুরের দূর্গাপুর গ্রামে থেকে বের হয়। মহেশপুর পৌরসভার হাটখোলা বাসস্ট্যান্ড এসে বাসের জন্য অপো করতে থাকে। এক পর্যায়ে সে তার মাকে এ খবর জানায়, এরপর তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। নিখোজ কলেজ ছাত্রী নলডাঙ্গা আনোয়ারা খান প্রি-ক্যাডেট স্কুলের শিকা। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।

ছাত্রীর দুলাভাই মোমিনুর রহমান জানান, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাস থাকায় সকাল ৭টার সময় সে (ছাত্রী) বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। গাড়ির জন্য অপো করছে বলে ফোনে মাকে জানায়। তার পর থেকে মোবাইলে কল করা হলে রিসিভ করা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ পর অপর প্রান্ত থেকে নারী কন্ঠে জানানো হয় ফোনটি তার স্বামীর। তিনি দাবি করেন ছাত্রীটিকে অপহরণ করা হতে পারে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, কল ট্রাকিং কওে ছাত্রী ফোনের লোকেশন ঝিনাইদহ শহওে মধ্যে পাওয়া গেছে। তিনি মহেশপুর থানায় জিডি করার পরামর্শ দেন। এ বিষয়ে মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে। যার নম্বর ৮৪৪।

খোকসায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুসহ আহত ৬

0
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটো রিকসা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে দাঁড়িয়ে থাকা অটোর উপর দ্রুতগতির এ্যাম্বুলেন্স চাপায় নারী ও শিশুসহ সহ ৬ যাত্রী গুরুত্বও আহত হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার কাবমোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুত্ব আহত আড়াই বছর বয়সী এক শিশুসহ সবাইকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত যাত্রীদের ব্যাগ- ব্যাগেজ জনতার উদ্ধার করা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনিরুল জানান, খোকসা গামী একটি অটো রিকসা যাত্রী উঠাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা কুষ্টিয়া গামী পপুলার ডায়গনেষ্টিকের স্টিকার লাগানো (ঢাকা মেট্রো ছ ১১-৩৯০৪ নম্বর) দ্রুতগতির একটি এ্যাম্বুলেন্স সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলায় অপেক্ষা থাকা অটো রিকসাটিকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। স্থানীয়রা আহত আড়াই বছরের শিশু ও তার মা, অটো ড্রাইভারসহ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত আড়াই বছরের শিশু সাইমা ও তার রুমা (৪০) এর বাড়ি উপজেলা সদরের থানা পাড়ায়। তারা ওই গ্রামের সান্টুর স্ত্রী ও সন্তান। এ দুর্ঘটনায় শান্তা (১৪) ও তার মা মমতাজ (৩৫) আহত হয়। তাদের পিতা ও স্বামী কুমারখালী গ্রামের শাহিন। এ ছাড়া কুমারখালী উপজেলার জিলাপিতলা গ্রামের হাসান মোল্লার ছেলে অটোর চালক সাঈদ (৪০) এবং কমলাপুর গ্রামের রবিউলের ছেলে নুনকো (২৫) আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রতীক সাহা জানান, শিশু ও তার মাসহ সবার অবস্থা জটিল। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

টিকার জন্য লম্বা লাইন

0

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে করোনা প্রতিষেদ টিকাদানের বুথ খোলা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে সমান তালে। কিন্তু টিকা কেন্দ্রে জনস্ত্রোত কমছে না। প্রতিদিনই টিকা গ্রহীতার নারী পুরুষের লম্বা লাইন পড়ছে বুথ গুলোর সামনে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথের সামনে মহিলাদের লম্বা লাইনের ছবি গুলো বৃহস্পতিবার ১২টায় তোলা।

 

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবে উদ্বিগ্ন সম্পাদক পরিষদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় প্রেসকাবসহ ৪ সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার সম্পাদক পরিষদের পে সংগঠনের সভাপতি মাহ্ফুজ আনাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এই বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জাতীয় প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সম্পাদক পরিষদ মনে করে, প্রচলিত আইনে কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতে পারে। কিন্তু শুধু মাত্র একটি পেশার ১১ জন শীর্ষ নেতার ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক, যা অতীতে কখনো কোনো সময়ে কোনো পেশার ক্ষেত্রে ঘটেনি।

এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা পেশার ওপর চাপ ও হুমকি বলে মনে করে সম্পাদক পরিষদ।

খোকসায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে কার্যক্রম উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে কার্যক্রমের উদ্বোধন।

বুধবার সকালে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নির্ণয় বিষয়ে গৃহীত কার্যক্রমের আওতায় দেশের ৯ জেলায় ১৬ টি স্থানে বিনামূল্যে বøাড সুগার, এইচ বি এ আই সি, রক্তচাপ, রক্তে চর্বি, কিডনি, হার্ট ও পায়ের জটিল পরীা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আহসানুল হক নবাব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডাক্তার আব্দুল্লাহ-আল- মামুন তুষার, রোভার গাইডার (ক্যাপ্টেন) রেঞ্জার ইউনিটি কুষ্টিয়া সরকারি কলেজ শাখার প্রধান প্রফেসর মোছাঃ ফিরোজা খাতুন, জেলা কমিশনার ও গার্লস গাইড জেব-উন-নিছা, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বাংলাদেশ স্কাউট এর উপজেলা সম্পাদক শরিফুজ্জামান বিল্লু, উপজেলা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।

এ দিন প্রায় ১৩০ জন স্কাউটস, রোভার স্কাউট, ইয়াং অ্যাডাল্ট লিডারদের পরীা-নিরীা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়।

ঝিনাইদহে শ্রেণি কক্ষে প্রধান শিক্ষকের লাশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় বিদ্যালয়টির প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫২) লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

নিহত শিক্ষকের ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর নজরুল বাড়ী থেকে স্কুলে আসেন। আর বাড়ীতে ফেরেনি। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ক’দিন ধরে তার ফোন বন্ধ ছিল। তিনি দাবি করেন, তার ভাইয়ের পরিবারে কোন প্রকার কলোহ ছিল না।

সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণি কক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে দেখে পুলিশকে খাবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, যে ক থেকে শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে ওই করে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরীমণির মামলার প্রতিবেদন দাখিল ১০ অক্টোবর

0

দ্রোহ বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না কারায় আদালত নতুন করে দিন ধার্য করলেন।

মামলার নিয়মিত তারিখ বুধবার বেলা ১১টার দিকে আদালতে হাজির হন পরীমণি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে তিনি উপস্থিত হয়ে হাজিরা দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধার দেখানো হয়। তিন দফায় পরীমণিকে মোট সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কুষ্টিয়ার টিকাদান কার্যক্রম সোমবার বন্ধ ছিল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সময়মতো কোভিড-১৯ এর টিকা না পৌঁচ্ছানোয় সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলার সব কেন্দ্রে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘অনিবার্য কারণবশত ১৩ সেপ্টেম্বর (সোমবার) জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।’

সিভিল সার্জন জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) এক লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়া পৌঁছানোর কথা ছিল। কিন্তু পথিমধ্যে গাড়ি নষ্ট হওয়ায় সময়মতো টিকা এসে পৌঁছায়নি। স্টকে থাকা টিকাও শেষ হয়ে গেছে। এর আগে ৬-৭ দফা টিকা এসেছে কুষ্টিয়ায়। সেসব টিকা সময় মতোই পৌঁছেছে, কোনো সমস্যা হয়নি।

তিনি জানান, এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের প থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। তবে গাড়ি সময়মতো না পৌঁছালে মঙ্গলবারও (১৪ সেপ্টেম্বর) টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ।

প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাসের দেয়াল তুলেছে বিএনপি : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সাহসিকতা ও ক‚টনৈতিক দতায় বহুবছরের পুরনো ছিটমহল বিনিময় এবং সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিএনপি তাদের শাসনামলে কোন সমস্যার সমাধানতো করতে পারেনি বরং প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাস আর আস্থাহীনতার দেয়াল তুলেছে।

সোমবার নিজের সরকারি বাস ভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ত্যাগ, প্রেরণা ও অন্তহীন সাপোর্টে দেশরতœ শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংকটে-সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস ছিলেন, ঠিক তেমনি শেখ রেহানাও পর্দার অন্তরাল থেকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে। বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন, শেখ রেহানাও শেখ হাসিনার জীবনে সে ভূমিকা পালন করে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবনযাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বণিক অনুপ্রেরণা হয়ে আছেন নির্মোহ এবং জনহিতৈষী এ ব্যক্তিত্ব।

তিনি বলেন, সাদমাটা জীবনযাপনে অভ্যস্থ শেখ রেহানা লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকরি এবং পরিশ্রম করেই সন্তানদের মানুষ করেছেন তিনি। তার সন্তানেরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশ ও জনগণের স্বার্থকে সমুন্নত রেখে অবিশ্বাসের দেয়াল ভেঙে তৈরি করেছে সম্পর্কের সেতুবন্ধন।

সীমান্ত সমস্যাকে জিইয়ে রেখে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিলেন, যারা ভারত সফরে গিয়ে পানি সমস্যা নিয়ে কথা বলতে ভুলেই গেছিলেন, ভারতে সরকার পরিবর্তনের পর যারা ভারতীয় দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপোয় ছিলেন,- তার চেয়ে নতজানু নীতি আর কী হতে পারে? প্রশ্ন রাখেন ওবায়দুল কাদেরের।

সীমান্তে হত্যাকাÐের বিষয়ে কয়েকদফা বৈঠক হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাÐ ঘটবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, ভারত সরকার এই বিষয়ে প্রতিশ্রæতি রা করবে।

ব্যর্থতা আড়াল করতেই বিএনপির ওপর নিপীড়ন : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সীমাহীন ব্যর্থতা আড়াল করতে সরকার বিএনপির নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের ‘স্টিমরোলার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আগের দিন রবিবার ঢাকা মহানগর উত্তরের খিলতে থানার কর্মী সম্মেলনে পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান এ বিবৃতিতে।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতে এবং ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখতে বিরোধী দল তথা বিএনপির বিরুদ্ধে দমন-নিপীড়ণের স্টিমরোলার চালাচ্ছে।’

তিনি আরও বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে।’

রবিবার ঢাকা মহানগর উত্তরের খিলতে থানার ১৭নং ওয়ার্ডে শান্তিপূর্ণ কর্মী সম্মেলন ও তথ্য ফরম বিতরণ অনুষ্ঠান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মাহফুজুর রহমান, আলাউদ্দিন সরকার টিপু, খিলতে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, থানা বিএনপি নেতা নাসির উদ্দিন, মনির হোসেন, মাহফুজ বাবু, লিটন ও রাসেলসহ ১০ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোনো মূল্য নেই। চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, অথচ সেদিকে সরকারের কোনো ভ্রæপে নেই, কিন্তু বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা ও নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে সরকার যেন সদা তৎপর।’

আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদেরকে এই ধরণের গ্রেপ্তারের হিড়িকে দেশে সম্পূর্নভাবে স্বৈরশাসন কায়েম হয়েছে। সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী কর্তৃক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার অপকর্মটি যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে।’
সরকারের ‘অপকর্ম’ রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকারের এ ধরণের অপকর্ম রোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হতে হবে। নইলে দেশ ও মানুষের ভবিষ্যৎ চরম সঙ্কটে নিপতিত হবে।’

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...