পরীমণির মামলার প্রতিবেদন দাখিল ১০ অক্টোবর

0
318

দ্রোহ বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না কারায় আদালত নতুন করে দিন ধার্য করলেন।

মামলার নিয়মিত তারিখ বুধবার বেলা ১১টার দিকে আদালতে হাজির হন পরীমণি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে তিনি উপস্থিত হয়ে হাজিরা দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধার দেখানো হয়। তিন দফায় পরীমণিকে মোট সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Share this news as a Photo Card