ঝিনাইদহে শ্রেণি কক্ষে প্রধান শিক্ষকের লাশ

0
233

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় বিদ্যালয়টির প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫২) লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

নিহত শিক্ষকের ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর নজরুল বাড়ী থেকে স্কুলে আসেন। আর বাড়ীতে ফেরেনি। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ক’দিন ধরে তার ফোন বন্ধ ছিল। তিনি দাবি করেন, তার ভাইয়ের পরিবারে কোন প্রকার কলোহ ছিল না।

সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণি কক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে দেখে পুলিশকে খাবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, যে ক থেকে শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে ওই করে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card