মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 545

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১১ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবারা সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২১৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৬৭ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮০ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪২ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৭৬২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫২৫ জন। মৃত্যের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে। নতুন করে শনাক্ত হওয়া ৮৮ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৬২ জন, দৌলতপুর উপজেলায় ০৩ জন, কুমারখালী উপজেলায় ০৩ জন, ভেড়ামারা উপজেলায় আক্রান্ত নেই, মিরপুর উপজেলায় ১৭ জন ও খোকসা উপজেলায় ০৩ জন। এখন পর্যন্ত জেলায় ৭৭ হাজার ২০ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৭৩ হাজার ২৭৬ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৮৫০ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩০৪ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৫৪৬ জন।

খোকসার মাদ্রাসায় শিশু নির্যাতন নিত্যকার ঘটনা

0

দৌলতপুরে বৃদ্ধ খুন, আটক এক

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গাছের কাঁঠাল পাড়ার জের ধরে ইসলাম মন্ডল নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই রাতেই একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের ইসলাম মন্ডল প্রতিবেশী গাজিউর রহমানের গাছ থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে একটি কাঁঠাল পাড়েন। এই কাঁঠাল পাড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরে মধ্যে দ্ব›দ্ব দেখা দেয়। এ সময় উভয়পরে লোকজন তুমুল বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গাজিউর রহমানের লোকজন ইসলাম মন্ডলকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পর অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ইসলাম মন্ডল (৬২) নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নিহত ইসলাম মন্ডলের শ্যালক শুকুর আলী বাদী হয়ে ১১ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই এই মামলার তিন নম্বর আসামি গাজিউর রহমান (৫৫) কে রাতেই গ্রেফতার করে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা গেলেও অভিযুক্ত অন্য আসামিরা আত্মগোপন করেছে। তাদের গ্রফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খোকসার মাদ্রাসায় ধারাবাহিক শিশু নির্যাতনের অভিযোগ

0
শিশু শিক্ষার্থী ইব্রাহীম

গরম লোহার রডের স্যাকা দেওয়া নিত্যকার ঘটনা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ধারাবাহিক শিশু ছাত্র নির্যাতনের রোমহর্ষ্যক বর্ণনা দিলো শিশু শিক্ষার্থীরা। এখানে কথার অবাধ্য হলেই গরম লোহর রড়ের স্যাকা দেওয়া নিত্যকার ঘটনা। এক ছাত্রকে কাপড় ডলার গরম স্ত্রীর স্যাকা দেওয়ার ঘটনায় আপোষ-রফা হয়েছে ৩ হাজার টাকায়।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নে মোল্লা পাড়া নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসায় প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৯০ জন শিশু শিক্ষার্থী লেখা পড়া করে। এসব ছাত্ররা প্রতিনিয়তই শারীরিক ও মানষিক নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। শিক্ষকের নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে একাধিক শিক্ষার্থী। মাদ্রাসা কমিটির নেতারা প্রভাবশালী হওয়া অভিভাবকরা কেউ বিচার চাইতে সাহস পাচ্ছেন না।

পড়া না করায় ২য় শ্রেনির ছাত্র মুছা নামের এক শিশুর পেটে কাপড় ডলার গরম স্ত্রীর স্যাকা দেয় হাফেজ মামুনুর ওরফে মামুন। শিশুটির অভিভাবকরা বিষয়টি নিয়ে তৎপর হলে স্থানীয় ইউপি সদস্য সিরাজের মাধ্যমে ৩ হাজার টাকায় বিষয়টি আপোষ রফা হয়। শিশু মুছা শিমুলিয়া পাল পাড়ার আনিসুলের ছেলে। শিশুটি এখনো পোড়ার ক্ষত নিয়ে অসুস্থ রয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। একই শিক্ষক নূরানী শ্রেনির শিশু শিক্ষার্থী হাসানের কানে লোহার রড দিয়ে স্যাকা দেয়। এ ছাড়া দ্বিতীয় শ্রেনির শিশু শিক্ষার্থী ইব্রাহীমকে লোহার রড দিয়ে গলায় স্যাকা দিতে যায় ওই শিক্ষক। কিন্তু শিশুটি নিজেকে রক্ষা করতে গিয়ে তার বাঁম হাতের মুষ্ঠি পুড়ে য়ায় বলে অভিযোগ উঠেছে।

মাদ্রাসা ক্যাম্পাসে দাড়িয়ে প্রধান শিক্ষক হাফিজুর রহমান

মাদ্রাসায় নির্যাতিত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলতে সরেজমিন গেলে শিশুরা নিজের মুখে শোনায় রোমহর্ষ্যক নির্যাতনের কাহিনী। শিশু মুছার মা রুপালী খাতুন জানান, মাদ্রাসা থেকে গরম স্ত্রীতে তার ছেলের পেট পুড়েছে। ছেলেরা খেলার সময় তার ছেলে পেট পুড়ে যায়। তবে তিনি না কী মেম্বরের মাধ্যমে ৩ হাজার টাকায় আপোষ রফা করেছেন বলে দাবি করেন তার একাধিক প্রতিবেশী।

বাম হাতের মুঠো পুড়ে যাওয়া শিশু শিক্ষার্থী ইব্রাহীম জানায়, পড়া না পাড়ায় হাফেজ মামুনুর ওরফে মামুন তার কাঁধে লোহার গরম রড় চেপে ধরার চেষ্টা করে। শিশুটি নিজেকে রক্ষা করতে গেলে তার হাত পুড়ে যায়। তার মা রুপসী একই অভিযোগ করেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় তিনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন। কিন্তু মাদ্রাসার নির্যাতনে ভয়ে এখনো ছেলে রাতে আতকে ওঠে। এ নিয়ে তিনি কোন অভিযোগ করেন নি বলেও জানান।

একই গ্রামের শিশু শিক্ষার্থী হাসান তার বাবা রবিউল ইসলামের মিথ্যা বক্তব্য উল্টে দিয়ে খুব ছোট ছোট করে জানায়, হাফেজ মামুন তার কানে লোহার গরম রড় দিয়ে স্যাকা দিয়ে কান পুড়িয়ে দেয়। সে ভয়ে প্রথমে বাবাকে জানানি।

শিমুলিয়া ইউনিয়নের মেম্বর সিরাজের সাথে কথা বলা হলে তিনি জানান, ছাত্র নির্যাতনের ঘটনায় আপোষের বিষয়ে তিনি জানেন না। এমন কী মাদ্রাসাটি কারা চালায় তাও তিনি জানেন না।

নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমান অকপটে স্বীকার করলেন ছাত্র নির্যাতনের বিষয়টি। তিনি জানান, লোহার রড় দিয়ে স্যাকা দেওয়ার ঘটনাগুলো তিনি শোনেনি। তবে গরম ইলেট্রিক স্ত্রী ধরে ছাত্রের পেট পুড়িয়ে দেওয়ার ঘটনার তিনি জানতে পারেন। পরে অভিযুক্ত শিক্ষককে বিদায় করে দেওয়া হয়েছে। তিনি আরো স্বীকার করেন স্থানীয় মেম্বরের মাধ্যমে ৩ হাজার টাকায় ছাত্রের পরিবারের সাথে আপোষ করা হয়েছে।

মিরপুরে বিষ খাইয়ে গরু হত্যা করল দুর্বৃত্তরা

0
কৃষকের মৃত গরু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে কৃষকের গোয়াল ঘরে খাবারের সাথে বিষ মিশিয় দুটি গরুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে কৃষক রফি ফকির গোয়ালে এ নৃশংস গো হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ভোরে কৃষক গোয়াল ঘরে গিয়ে তার দু’টি গরু মরে পড়ে থাকতে দেখে। মৃত গরু দুটির মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে।

কৃষক রফি ফকির জানান, আসন্ন কোরবানির ঈদে বিক্রি করা জন্য ষাঁড় গরু দুইটি পাশ্ববর্তী গ্রামের বেপারীর কাছে ১ ল ৭০ হাজার টাকায় বিক্রয় করেছিলেন। বৃহস্পতিবার সকালে গরু দু’টি তার বাড়ির গোয়াল ঘর থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তার ধারণা গরু দুটি বিক্রি হয়ে যাওয়ার কথা জানতে পেরেই দুর্বৃত্তরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে।

তিনি দাবি করেন, পূর্বশক্রতার কারণে এঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালেই থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক রফি ফকির। এদিকে নৃশংস এই পশু হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, এমন নৃশংস ঘটনার খবর শুনেই কৃষক রাফি ফকিরের বাড়িতে গিয়েছিলেন। তিনি অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানা জানান, এমন অমানবিক ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রহণ করা হবে।

মিরপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী খুন হয়

0
আটক প্রেমিক আপন (বাঁয়ে) ছাত্রী উম্মে ফাতেমা (ডানে)

কুষ্টিয়া প্রতিনিধি

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকই স্কুল ছাত্রী উম্মে ফাতেমাকে (১৪) শ^াসরোধ করে হত্যা করেছে। স্কুল ছাত্রীর প্রেমিকা রুপী আপন (১৭) প্রেমিকা কে গ্রেফতারের পর পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত প্রেমিক আপন মিরপুর উপজেলার কুড়িপোল এলাকার মিলন আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে পুলিশ আপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম সাংবাদিকদের জানান, ওই স্কুল ছাত্রীর সাথে আপনের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন যাবৎ আপন ছাত্রীকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু আপন বখাটে হিসেবে এলাকায় পরিচিত হওয়ায় ওই স্কুল ছাত্রী বার বার তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ কারণে আপন ক্ষুদ্ধ হয়ে স্কুল ছাত্রী ফাতেমাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ঘটনার দিন গত মঙ্গলবার গভীর রাতে ঘাতক আপন প্রেমিকা উম্মে ফাতেমাকে কথা বলার জন্য বাড়ি থেকে পাশ^বর্তী ভুট্টা ক্ষেতের মধ্যে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। হত্যাকান্ডের পর আবারও সে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আপন একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার ওয়াবদা পাড়া এলাকার খন্দোকার সাইফুল ইসলামের মেয়ে। সে মিরপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিার্থী ছিলো।

মঙ্গলবার রাত ১১ টার সময় ভাত খেয়ে নিজ কে ঘুমাতে যায় ফাতেমা। রাত ২টার দিকে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। এ ঘটনায় বুধবার সকালে স্কুল ছাত্রী উম্মে ফাতেমার পিতা খন্দোকার সাইফুল ইসলাম মিরপুর থানায় একটি জিডি করেন। ওই দিন দুপুর সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা এলাকার একটি ভুট্টা তে থেকে পুলিশ স্কুল শিক্ষার্থী ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

খোকসায় অধ্যাপক রফিকুল ইসলাম রানার দাফন সম্পন্ন

0
প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম রানা

স্টাফ রিপোর্টার

খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম রানার দাফন সম্পন্ন।

মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা উত্তরার হাই-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি – রাজিউন)। বুধবার সকাল ১০টায় শোমসপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশন এর দাফন দলের শোমসপুর কবর স্থানে তার দাফন সম্পন্ন করেন।

মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক জাফর হোসেন খান, খোকসা সরকারি কলেজের অধ্য আনিসুজ্জামান স্বপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

অধ্যাপক রফিকুল ইসলাম রানার মৃত্যুতে খোকসা সরকারি কলেজ অধ্য, খোকসা প্রেসকাব, খোকসার দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিকুল ইসলাম রানা গত ১৭ জুন স্টোক জনিত কারণে ঢাক চিকিৎসাধীন ছিলেন।

ডিসেম্বরের মধ্যেই ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে – এমপি হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহাবুবুল আলম হানফ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। বিভিন্ন সোর্স থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। এখন আর ভ্যাকসিনের কোন সমস্যা নেই। করোনা ভাইরাসের সংক্রমণে এখন গোটা বিশ^ আতংকিত। বাংলাদেশেও করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এ ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলাতেও করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তবে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত কোন রোগীকে অক্সিজেনের অভাবে মরতে দেব না বলে ঘোষণা দেন এই এমপি।

করোনা মোকাবেলায় গ্রাম পর্যায়ে গঠিত কমিটির সাথে সমন্বয় করে স্থানীয় প্রশাসনকে প্রতিটি মানুষ যাতে মাস্ক মুখে রাখে এটা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। লকডাউন শিথিল করা প্রসঙ্গে হানিফ বলেন, সরকার জীবন ও জীবিকা সমন্বয় করে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরেই লকডাউন সর্বোচ্চ কঠোর হবে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সভা কে করোনা সংকটে-মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে হানিফ বলেন, এ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে সেদিকে সজাগ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএর সভাপতি ডা. এস এম মুস্তানজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকালে মাহাবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮২ পরিবারকে নগদ অর্থ এবং ৪৪ পরিবারকে ৯০ বান্ডিল ঢেউটিন ও নগদ ২,৭০,০০০ টাকা, হাটশ হরিপুর ইউনিয়নে ২৬১৬ পরিবারের মাঝে ৪ ল ৭৫ হাজার টাকা ও ১৬ দশমিক ৬৬ মে.টন খাদ্যশস্য, বটতৈল ইউনিয়নে ২৫১২ পরিবারের মাঝে ৪ ল ৭৫ হাজার টাকা ও ১৫ দশমিক ৬২ মে.টন খাদ্যশস্য, আলামপুর ইউনিয়নে ২৩৬৭ পরিবারের মাঝে ৪ ল ৭৩ হাজার নগদ অর্থ ও ১৪ দশমিক ২১ মে.টন খাদ্যশস্য এবং জিয়ারখী ইউনিয়নের ২৫৬২ পরিবারের মাঝে নগদ ৪ ল ৭৩ হাজার টাকা ও ১৬ দশমিক ৬ মে.টন খাদ্যশস্য বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে সসদ্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার মাহাবুব উল আলম হানিফ এমপি দিন ব্যাপী সদর উপজেলার আইলচারা, পাটিকাবাড়ী, গোস্বামীদূর্গাপুর, মনোহারদিয়া, ঝাউদিয়া, আব্দালপুর, হরিণারায়ণপুর ও উজানগ্রামে মোট ১৭ হাজার ৪৪ পরিবারের মাঝে নগদ অর্থ ৩৭ ল ৮৪ হাজার টাকা ও ৩৬,৫২৮.২৯ মে. টন খাদ্যশস্য বিতরণ করবেন।

মিরপুরে ভুট্টা ক্ষেতে মিললো স্কুল ছাত্রীর মরদেহ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ স্কুল ছাত্রী উম্মে ফাতেমা (১৪) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ৩ টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানের একটি ভুট্টা তে থেকে পুলিশ ওই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার ওয়াবদা পাড়া এলাকার খন্দোকার সাইফুল ইসলামের মেয়ে। সে মিরপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিার্থী ছিলো।

ফাতেমার পিতা খন্দোকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১ টার সময় ভাত খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফাতেমা। রাত ২টার দিকে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাকে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। ছাত্রী নিখোজের ঘটনায় বুধবার সকালে মিরপুর থানায় একটি জিডি করা হয়।

মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ভুট্টা তে থেকে উম্মে ফাতেমা নামের ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। এখনই এই মরদেহের বিষয়ে কোন মন্তব্য করা যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরুতহাল সংগ্রহ করা হয়েছে। সেই সাথে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পরেই মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যাবে।

অর্থনীতির ‘আপদ’ আর ‘বিপদ’

0

ড. আর এম দেবনাথ

‘বিদিশার বিদেশি ব্যাংক হিসাবে টাকার পাহাড়’ শিরোনামে যুগান্তরে একটি বড় খবর পাঠ করে আমার এই বদ্ধমূল ধারণাটি আরও শক্ত হয়েছে যে, বাংলাদেশ দুই বড় সমস্যার সম্মুখীন। এর একটিকে আমরা বলতে পারি ‘আপদ’ এবং আরেকটিকে ‘বিপদ’। কোনটি ‘আপদ’ আর কোনটি ‘বিপদ’ তা পাঠকরা নিজ বিচারে ঠিক করে নিতে পারেন।

আমি আলোচনার জন্য ‘কালো টাকা’ (অপ্রদর্শিত টাকা) ও অর্থ পাচারকে ‘আপদ’ হিসাবে চিহ্নিত করছি। আর ‘খেলাপি ঋণ’কে (কাসিফাইড লোন) চিহ্নিত করছি ‘বিপদ’ হিসাবে। এই ‘আপদ’ ও ‘বিপদ’ সম্পর্কে নানা জন নানা মত পোষণ করেন। এর মধ্যে কারও কারও মতে, যতদিন উন্নত ও সভ্য দেশগুলো বিনা প্রশ্নে ‘কালো টাকা’কে গ্রহণ করবে, এর মালিকদের নাগরিকত্ব দেবে, ব্যবসা-বাড়িঘর-সহায়-সম্পত্তি করার অবাধ সুযোগ দেবে, ততদিন বাংলাদেশসহ পৃথিবীর কোনো উন্নয়নশীল দেশ থেকে টাকা পাচার বন্ধ হবে না। এসব দেশে কালো টাকা বানানোর প্রক্রিয়াও খতম হবে না।

এদিকে ‘বিপদ’ হিসাবে চিহ্নিত আর একটি বড় সমস্যা সম্পর্কে অনেকের মত হচ্ছে : যতদিন সরকার ‘ব্যাংক-ফিন্যান্স লেড গ্রোথে’র নীতি অন্ধের মতো অনুসরণ করবে এবং শিল্পায়ন ও ব্যবসার জন্য সম্পূর্ণভাবে ব্যাংকের অর্থ জোগানের ওপর নির্ভর করবে, ততদিন খেলাপি ঋণের সংকট থেকে ব্যাংকিং খাতকে পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে না। বলা বাহুল্য, এই ধারণা দুটোকে একদম অমূলক বলা যাবে না। কেন তা একটু ব্যাখ্যা করে বলা দরকার।

প্রথমেই ‘কালো টাকা’ (অপ্রদর্শিত টাকা) এবং তার পাচার প্রসঙ্গে আসি। এর তিনটি বড় দিক আছে : কালো টাকা কীভাবে তৈরি হয়, এই টাকা ভোগের ব্যবস্থা কী, কালো টাকা বিদেশে কীভাবে যায়। শেষ কথা, কোথায় যায়? ‘কালো টাকা’ কীভাবে তৈরি হয় এর জন্য বিরোধীদলীয় লোকেদের কথা শোনার দরকার নেই। এ ব্যাপারে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীর ভাষ্য আছে। সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী আেেপর সঙ্গে এ টাকার উৎস সম্পর্কে অনেকবার বলেছেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উদ্বোধনকালে (০৩.১০.১৯) তিনি বলেছিলেন, ‘আমরা চলতি বাজেটে ১৭৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দুর্নীতিবাজ উইপোকারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে অর্থ লুটে নিচ্ছে।’ এদিকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান (১৩.০১.২১) বলেছেন, ‘সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি নিয়ে এক ধরনের জোয়ার উঠে গেছে।’ আবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ সম্পর্কে বলেছেন একটু ভিন্ন কথা (১.১০.১৯)। তার মতে, বৃহৎ প্রকল্প বাস্তবায়নে আমাদের অভিজ্ঞতা নেই। তাই এসব প্রকল্পে ‘কিছুটা অর্থের অপব্যবহার বা নড়চড় হবে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও তা হয়েছে।’

উপরোক্ত বক্তব্যগুলো থেকে বড় বড় দুর্নীতি কীভাবে ঘটছে, কোথায় ঘটছে তা আমরা বুঝতে পারছি। আর উদাহরণের দরকার নেই। মাঝারি ও ছোট ছোট দুর্নীতির কথাও বাদ দিলাম। দ্বিতীয় প্রশ্ন, এই টাকা ভোগের ব্যবস্থা কী? দুর্নীতিলব্ধ টাকা ভোগ করতে না পারলে কে যায় এই টাকা পকেটস্থ করতে। এসব টাকা ভোগের এক ধরনের ব্যবস্থা আছে ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে। তারা শিল্পের জমি, বিল্ডিং, কাঁচামাল, স্টক, রপ্তানি পণ্য ইত্যাদিতে বিপুল টাকা লুকিয়ে ফেলতে পারে। ছোট পরিমাণের টাকা ফ্যাটে। এক খÐ জমিতেও লুকানো যায়। কিছু সামান্য দেশীয়ভাবে খেয়েদেয়েও খরচ করা যায়। কিন্তু বেশি পরিমাণ টাকা হলেই সমস্যা। তা দেশে রাখার কোনো ব্যবস্থা নেই।

ব্যাংকে রাখার কোনো ব্যবস্থা নেই। ১০ লাখ টাকা জমা ও তোলার েেত্রই ব্যাংকে জবাবদিহি করতে হয়। রয়েছে আয়কর বিভাগ, মানি লন্ডারিং প্রিভেনশন আইন ও দুদক। তারপর রয়েছে ‘সুশীল সমাজের’ কাছে বদনামের ভয়। অতএব টাকা বিদেশেই পাঠানো যাক। আগে ‘হুন্ডিকেই’ মানুষ টাকা পাচারের প্রধান মাধ্যম মনে করত। এখন তা হয় ব্যাংকের মাধ্যমে- ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। এ পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে প্রতিদিন খবর ছাপা হচ্ছে। এই জায়গাতেই প্রশ্ন- এটা কী করে সম্ভব?

দেখা যাচ্ছে, কালো টাকার গন্তব্য হচ্ছে উন্নত দেশগুলো : আমেরিকা, কানাডা, ইউরোপীয় দেশ, দুবাই, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি দেশ। এসব দেশে কি আমাদের মতো ‘মানি লন্ডারিং প্রিভনেশন আইন’ নেই? শত হোক তারাই তো আমাদের দিয়ে এসব আইন করিয়েছে। এখন দেখা যাচ্ছে, আমরা কালো টাকা, সন্ত্রাসী টাকার বিচার করছি, তা ধরছি, কঠোরতর বিধিবিধান করছি; কিন্তু সেসব দেশে এসবের বালাই নেই। যদি থাকত, তাহলে কী করে অবৈধভাবে টাকা নিয়ে বাংলাদেশিসহ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর লোক সেসব দেশে ব্যবসা করে, বাড়িঘর করে? টাকা ব্যাংকে রাখে?

আবার মজার ঘটনা- কালো টাকা নিয়ে উন্নত দেশে গেলে নাগরিকত্ব দেওয়া হয়। থাকার অনুমতি দেওয়া হয়। অনেক ুদ্র ুদ্র দ্বীপরাষ্ট্র আছে, যা কিছু উন্নত দেশের নিয়ন্ত্রণে। সেখানে যে কেউ টাকা রাখতে পারে। কোনো প্রশ্ন করা হয় না। ওইসব দ্বীপরাষ্ট্রে কোনো ট্যাক্স দিতে হয় না। সেখানে শত শত ‘আইনি ফার্ম’ আছে। ইনভেস্টমেন্ট কনসালটেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট জাতীয় শত শত কোম্পানি আছে। তারা আমাদের কালো টাকার মালিকদের আশ্রয়-প্রশ্রয় দেয়, আইনি সহায়তা দেয়।
আমাদের এ দেশের বেআইনি টাকাওয়ালা পাচারকারীদের ‘ফান্ড ম্যানেজার’ হিসাবে কাজ করে তারা। ওইসব টাকা দ্বীপদেশ থেকে ‘মেইনল্যান্ডে’ নেয়, যা আবার উন্নয়নশীল দেশে পোর্টফলিও ও ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে আসে। টাকা বানায়, আবার তা নিয়ে যায় এবং পাচারকারীদের গোপন অ্যাকাউন্টে তা লভ্যাংশ হিসাবে জমা দেয়। এসব তথ্য সবারই জানা। নিয়মিতভাবে এসব খবরের কাগজে ছাপা হচ্ছে। এমনকি নাম-ধাম-ঠিকানাসহ ছাপা হয়েছে।

আমার প্রশ্ন, উন্নত দেশগুলো এসব কী করে করে? পাচারের টাকা ‘মানি লন্ডারিংয়ের’ অধীনে বিচারযোগ্য। এটা মনিটর করার জন্য আন্তর্জাতিক সংস্থা আছে। তারা তা খবরদারি করে। তাহলে আমরা খবরদারির মধ্যে, উন্নত দেশগুলো কেন নয়? বাংলাদেশের ছাত্রছাত্রীরা কানাডায় পড়াশোনা বাদ দিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা করবে-এটা কী করে ওই দেশের আইন অনুমোদন দেয়? এ প্রশ্নগুলো আমার।

এ কারণেই নিবন্ধের শুরুতেই বলা হয়েছে : যতদিন পাচার করা কালো টাকা দিয়ে উন্নত দেশে নাগরিকত্ব পাওয়া যাবে, যতদিন বিনা প্রশ্নে কালো টাকা ওইসব দেশ গ্রহণ করবে, যতদিন ওই টাকা দিয়ে বাড়িঘর-ব্যবসা সেখানে করা যাবে, ততদিন দেশীয়ভাবে কালো টাকা বানানোর েেত্র কোনো বাধাই কার্যকর হবে না। শত হোক দেশে নয়, বিদেশে কালো টাকা আরামের সঙ্গে ভোগ করা সম্ভব। প্রয়োজনবোধে সেই টাকার একাংশ ‘ভালো টাকা’ হিসাবে দেশেও আনা যাবে। এ অবস্থায় করণীয় কী?
আমি মনে করি, সুশীল সমাজের এখানে দায়িত্ব আছে। তারা সরকারের কাছে দাবি জানাতে পারে, জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন লাগু করার জন্য। ওই বিধানের সুবিধা নেওয়ার জন্য সরকার বিদেশে রতি বাংলাদেশিদের অবৈধ সহায়-সম্পদ, ধনদৌলত জাতীয়করণ করতে পারে। এবং ওই টাকা উদ্ধারে জাতিসংঘ সহযোগিতা করতে বাধ্য। আমি বুঝি না সুশীল সমাজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ধরনের প্রতিষ্ঠানগুলো এ কাজটি কেন করে না? দ্বিতীয়ত, উন্নত দেশ যারা অবাধে কালো টাকার বিনিময়ে নাগরিকত্ব দেয়, ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেয়, স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়, সেসব দেশের দূতাবাসে তারা ‘মেমোরেন্ডাম’ দিয়ে আপত্তি জানাতে পারে।
দূতাবাসগুলোর সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারে। সুশীল সমাজের লোকরা সংবাদপত্রে নিবন্ধ ছাপাতে পারে। তারা গবেষণাপত্র প্রকাশ করতে পারে। যেসব দেশে অবৈধভাবে বাংলাদেশিরা টাকা নিয়ে গিয়ে ঘরবাড়ি বানাচ্ছে, ব্যবসা করছে, সেসব দেশে সুশীল সমাজের লোকরা গিয়ে জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। এবং এসব তথ্য সরকারকে দিতে পারে। কারণ সরকার বলে যাচ্ছে, তাদের কাছে তথ্য নেই।

অথচ মহামান্য হাইকোর্ট বলেছেন (২৩.১১.২০), ‘অর্থ পাচারকারীরা দেশ-জাতির শত্রæ’। অর্থ পাচারকারীদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংগঠন। তারা গবেষণাও করে। তারা আমাদের হাইকোর্টকে এ েেত্র সাহায্য করলে জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এমনকি সুশীল সমাজের যারা ‘কালো টাকা’র বিরুদ্ধে স্বদেশে শক্ত অবস্থান নিয়েছেন, তারাও তো উন্নত দেশগুলোর দূতাবাসের সামনে গিয়ে একটু প্রতিবাদ করতে পারেন।
অন্তত বলতে পারেন ‘মানি লন্ডারিং প্রিভেনশন আইন’ কার্যকর করতে। অবৈধভাবে পাচার করা টাকা সাদরে/বিনা প্রশ্নে গ্রহণ না করতে, তাদেরকে এর বিনিময়ে নাগরিকত্ব না দিতে। এতে দেশ উপকৃত হবে এবং এটি হবে একটি কাজের কাজ। শত হোক, বেআইনিভাবে হস্তগত কালো টাকা দেশে কিংবা বিদেশে ভোগ করা না গেলে এই টাকা সংগ্রহে বিস্তর লোক নিরুৎসাহিত হবে।

এবার কিছু কথা ‘বিপদ’ সম্পর্কে। বিপদ মানে খেলাপি ঋণ। অনেকের মতো আমিও একমত যে, যতদিন পর্যন্ত ব্যাংক ঋণই হবে শিল্পায়ন ও বাণিজ্যের একমাত্র উপায়, ততদিন খেলাপি ঋণের বোঝা কমানো সম্ভব নয়। এ কথা সবারই জানা, আমরা ‘ব্যাংক-ফিন্যান্স লেড গ্রোথ’ মডেল অনুসরণ করছি। চীন, ভারত ও পূর্ব এশীয় দেশগুলোও তাই। আমাদের মতো দেশে পুঁজি সরবরাহের একমাত্র উৎস হয়ে উঠেছে ব্যাংক। যারাই এই মডেল অনুসরণ করছে, তাদেরই খেলাপি ঋণ সংকট প্রকট।
প্রতিবেশী ভারত থেকে তো ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে বহু শিল্পপতি ও ব্যবসায়ী উধাও হয়ে গেছে। চীনের সব টাকা সরকারি ব্যাংকের। তাদের হিসাব তারা ছাড়া কেউ জানে না। তবে এ কথা বলাই বাহুল্য যে, তাদের খেলাপি ঋণ সমস্যা আমাদের চেয়ে ভালো নয়। জাপানও প্রথমাবস্থায় ব্যাংকের টাকায় উন্নয়ন করেছে। আমরাও এই পথ ধরেছি। ধরার কারণও আছে।

আমাদের উদ্যোক্তারা প্রথম প্রজন্মের। তাদের পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য যে ‘কোলেটারেল’ (বন্ধকি সম্পত্তি) লাগে, অনেকের তা-ও নেই। অনেকের ব্যবসায়িক, বিপণন অভিজ্ঞাও নেই। এর মধ্যেই শিল্পায়ন করতে হচ্ছে। দেশে শিল্পের অগ্রগতি হয়েছে- এ কথা বলাই বাহুল্য। তৈরি বস্ত্রশিল্প, ওষুধশিল্প, ইস্পাতশিল্প, সিমেন্টশিল্প, চিনিশিল্পসহ অনেক শিল্প গড়ে উঠেছে। রপ্তানিমুখী নানা শিল্প হচ্ছে।

এ েেত্র আমাদের ব্যাংকের ঋণই পুঁজির মুখ্য উৎস। শেয়ারবাজারের ভূমিকা নগণ্য। বছরে দুই-চারটি নতুন কোম্পানির শেয়ারও বাজারে আসে না। এক লাখ টাকা পুঁজির প্রাইভেট কোম্পানিও পঞ্চাশ-একশ-দুশ কোটি টাকার ‘এলসি’ করে। ব্যবসা করে। এসব যেমন সত্য, তেমনি পাশাপাশি এ কথাও সত্য যে, খেলাপি ঋণ দিন দিন বাড়ছে। অর্থনীতিবিষয়ক কলাম লেখক হিসাবে আমি খেলাপি ঋণের ওপর লিখছি স্বাধীনতার ৫-৭ বছর পর থেকেই। আজও লিখে যাচ্ছি। খেলাপি ঋণ বাড়ছে তো বাড়ছেই। যদি আমাদের ব্যবসায়ী-শিল্পপতিরা শেয়ারবাজারে যেতেন, সেখানে শেয়ার বিক্রি করে পুঁজি সংগ্রহ করতেন, তাহলে ব্যাংকের বোঝা কমত।

ব্যাংক ছোট-মাঝারি শিল্প-ব্যবসায় ঋণ দিতে পারত, যেখানে খেলাপি ঋণ কম হয়। কিন্তু তা সম্ভব হচ্ছে না। অনেক ব্যবসায়ী-শিল্পপতি আছেন, যারা নিজের টাকা বিদেশে রাখেন, এমনকি ব্যাংক ঋণের টাকাও বিদেশে নিয়ে গেছেন। এসব সমস্যা বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের। তাদের অনেকে সহজ শর্তে, অল্প সুদে, অনায়াসে ঋণ পেয়ে পেয়ে প্রয়োজনের অতিরিক্ত ‘ক্যাপাসিটি’ও তৈরি করেছেন।

এখন তাদের ক্যাশ ফো কম। পরে তারাও খেলাপি হবেন। অথচ যারা প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে ভালো করছে, তারাও যদি শেয়ারবাজারে যেত, তাহলে খেলাপি ঋণ এভাবে বাড়ত না। আবার বড়রা খেলাপি হয় ইচ্ছা করে, সুবিধা আদায়ের জন্য। এ অবস্থায় ‘ব্যাংক-ফিন্যান্সের’ নির্ভরতা কমিয়ে বিকল্প বের করতে না পারলে খেলাপি ঋণ কমানোর সম্ভাবনা ীণ। আর খেলাপি ঋণের বোঝা শেষ পর্যন্ত সরকারকেই বহন করতে হবে।

ড. আর এম দেবনাথ : অর্থনীতি বিশ্লেষক; সাবেক শিক, ঢাকা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...