মিরপুরে ভুট্টা ক্ষেতে মিললো স্কুল ছাত্রীর মরদেহ

0
202

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ স্কুল ছাত্রী উম্মে ফাতেমা (১৪) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ৩ টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানের একটি ভুট্টা তে থেকে পুলিশ ওই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার ওয়াবদা পাড়া এলাকার খন্দোকার সাইফুল ইসলামের মেয়ে। সে মিরপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিার্থী ছিলো।

ফাতেমার পিতা খন্দোকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১ টার সময় ভাত খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফাতেমা। রাত ২টার দিকে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাকে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। ছাত্রী নিখোজের ঘটনায় বুধবার সকালে মিরপুর থানায় একটি জিডি করা হয়।

মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ভুট্টা তে থেকে উম্মে ফাতেমা নামের ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। এখনই এই মরদেহের বিষয়ে কোন মন্তব্য করা যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরুতহাল সংগ্রহ করা হয়েছে। সেই সাথে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পরেই মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যাবে।

Share this news as a Photo Card