শনিবার, মে ৯, ২০২৬.
Home Blog Page 39

আখের গরম গুড়ে কৃষকের বুক ঝলসে দেওয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

ইজারাকৃত জমির দখল নেওয়া কেন্দ্র করে বিরোধের জের ধরে আব্দুল কুদ্দুস (৩৭) নামের এক যুবককে আখের গরম গুড় দিয়ে বুক ও ডান হাত ঝলসে দেওয়াসহ অপর এক যুবকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের দক্ষিন আমবাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গরম গুড়ে ঝলসে যাওয়া আব্দুল কুদ্দুস একই গ্রামের আব্দুল মাজেদ প্রামানিকের ছেলে। অপর আহত শহিদ একই গ্রামের করিম খানের ছেলে। সে হামলা কারিদের চাচা ভাই। আহতরা একই জমি ভাগে ইজারা নিয়েছেন।

দগ্ধ ভুক্ত ভোগীর পরিবার জানায়, তাদের জমির আইলে আমবাড়িয়া দাখিল মাদ্রাসার ৪০ শতক চাষের জমি রয়েছে। এ বছর ইজারার ঘোষনা দিলে কুদ্দুস শহিদ ও অপর একজন প্রায় ১লাখ ২৭ হাজার টাকায় ৫ বছরের জন্য ইজারা গ্রহণ করেন। ইতোমধ্যে কিছু জমি দখল নিয়ে চাষ শুরু করেছেন। কিন্তু এ জমির পূর্ববর্তী ইজারাদার কাদের খান অবশিষ্ট জমি ছেড়ে না দিয়ে টালবাহানা শুরু করে। শুক্রবার দুপুরে আব্দুল কুদ্দুস সহ অন্য কৃষকরা জমি ছেড়ে দেওয়ার জন্য প্রতিপক্ষের সাথে কথা বলতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকেরা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুসের গায়ের উপর আখের গরম গুড় ছুড়ে মারতে থাকে। এতে তার বুক ও ডান হাতের বাহুর সিংহ ভাগ ঝলসে যায়। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে অপর ইজারাদার শহিদ খান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল কুদ্দুস দাবি করেন, জমির পূর্ববর্তী ইজারাদার কাদের খানের সাথে মাদ্রার কর্তৃপক্ষের বনিবনা না হওয়ায় চলতি বছরের কার্তিক মাসে জমি ইজারা দেওয়া হয়। তারা তিনজনে সমুদয় জমির ইজার গ্রহন করেন। এর পর থেকে কাদের খান তাদের উপর ক্ষিপ্ত হয়। জমি দখলে রাখার চেষ্টা করে। এ দিন তারা জমি ছেড়ে দেওয়ার জন্য প্রতিপক্ষের সাথে কথা বলতে গেলে তারা পরিকল্পিত ভাবে আখের গরম গুড় ছুড়ে মারতে থাকে। এতে তার বুক ও ডান হাতের বাহুর সিংহভাগ ঝলসে যায়। আপস রফা করার কথা বলে গ্রামের মাতুবররা তাদের মামলা করতে দেয়নি। তবে তারা থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে কাদের খানের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয়। তিনি এ প্রতিবেদকের সাথে দেখা করেননি। তার ছেলেদের মুঠো ফোনে কল করা হয়। তারও ফোন ধরেন নি।

মাদ্রাসার সুপার আবু নাসের জানান, এক বছর আগে জমির ইজারা শেষ হয়ে গেছে। কিন্তু কাদের খান প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেনি। উল্টো করে নতুন ইজারাদারের উপর হামলা চালিয়েছে। এ ঘটনা খুবই দুঃখ জনক।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন। ছাড় পত্র পেলে মামলা করে দেবো। ছাড় পত্র না পেলে আদালত সহজে আসামীদের জামিন দিয়ে দেয়। এ জন্য মামলা নিতে বিলম্ব হচ্ছে।

কুমারখালীতে প্রবাস ফেরত বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে প্রবাস ফেরত বিএনপি কর্মী মামুন হোসেন (৩৭) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিলের ধারে দুর্বৃত্তরা ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

আহত মামুনের বোন সুমি খাতুন জানায়, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিল। তখন ৬ থেকে ৭ জন ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। কেন বা কারা কুপিয়েছে তা এখনও জানা যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ হোসেন ইমাম ফোনে জানান, মামুনের বুকে বড় আঘাত রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার দুইটি আসনে নির্বাচন স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিটি গত ৬ জানুয়ারি সই করা হয়েছে। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে শুক্রবার এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন- এ মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শনিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। এই অসম্পূর্ণতা দূর করে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।’

শুক্রবার এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ইসি সেটা অস্বীকার এবং সংবাদ তুলে নেওয়ার জন্য কেন অনুরোধ জানালো, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গতকাল মুখে যা বলা হয়েছিল, সেটাই আজ লিখিতভাবে জানানো হলো। গতকালের কথা আজ তোলার দরকার নেই।’

গেরুয়া গোধূলী

0

শীতের গোধূলী। গড়াই পারে গারো গেরুয়া আভার ঝলকানি মহনীয়োতা ছড়াচ্ছে। শুক্রবার বিকালে খোকসার গড়াই নদী তীরের হাওয়া ভবন থেকে ছবিটি ধারণ করা।

ভারতীয় হাইকমিশনারের সাঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার বিকালে দলটির চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে দলের নতুন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তবে, বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় এক ঘন্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।

গ্যাস সংকটে মাটির চুলার চাহিদা বেড়েছে

0

স্টাফ রিপোর্টার

হঠাৎ জ্বালানী গ্যাসের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির ফলের কাঠখড়ি (লাকরির) দিয়ে জ্বালানো মাটির তৈরী চুলার চাহিদা বেড়েছে। অনেকেই ছুটছেন মাটির চুলা তৈরীর কারিগরদের কাছে। কেউ কেউ শখের চুলা বিক্রি করছেন চড়া দামে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার গড়াই নদীর চরের বাসিন্দার শাহিদা খাতুন। শখের বসে নদীর পলিমাটি দিয়ে ৫/৬টি চুলা তৈরী করে ছিলেন। কিন্তু রান্নার জ্বালানি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ার পর থেকে তার কাছে আশে পাশের গৃহীনিরা মাটির চুলা কিনতে আসতে শুরু করে। গত সপ্তাহ থেকে দূরের গ্রামের মহিলারা মাটির তৈরী চুলা কিনতে আসছেন। ক্রেতাদের চাহিদা মত মাটির তৈরী প্রতিটি চুলা ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গ্যাস সংকটের সাথে তার তৈরী চুলার চাহিদা বেড়েছে। তার (শাহিদার) হাতে এখন প্রায় ১০টি চুলার অডার রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ১৪৫০ টাকা থেকে ১৮ শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্যাসের ডিলার বা খুচরা বিক্রেতার দোকান থেকে সরাসরি ক্রেতার কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না। গোপনিয়তা রক্ষায় ব্যবসায়ীরা নিজেদের ভ্যান রিকসায় সিলিন্ডার পৌচ্ছে দিচ্ছেন। এর জন্য আবার গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডার ক্রেতার বাসাবাড়িতে পৌচ্ছাতে ১৫০০ থেকে ১৮৫০ টাকা পরছে।

মাটির চুলার কারিগরের কাছে অর্ডার দিতে আসা আছমা খাতুন নামের এক নারী জানান, শুধু গ্যাসের দাম বাড়েনি। বেড়েছে কাঠখড়ির দাম। তবুও রান্না করে খেতে হবে। তাই প্রায় ২ কিলোমিটার দূরের কলেজ পাড়া থেকে চুলার অর্ডার দিতে এসেছেন। যারা চুলা তৈরী করছে তারা এখন চুলার অডার নিতে গরিমশি করছে।

চুলা তৈরীর কারিগর শাহিদা জানান, নদীর নিচে থেকে মাটি টেনে আনতে হয়। এ ছাড়া চুলা তৈরীর জন্য গুড়ের কুলা’র মুখ পাওয়া যাচ্ছে না। এক একটা চুলা তৈরী করতে ৪/৫ দিন সময় ব্যয় হয়। যে টাকায় চুলা বিক্রি করা হয় তা দিয়ে হাজিরা হয় না।

শাহিদ আর বলেন, নদীর পলিমাটির তৈরী চুলায় কাঠখড়ি থেকে লতাপাতও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তা ছাড়া এই চুলা জ্বালানী স্বাশ্রয়ী হয়। আগুন ভালো হওয়ায় দ্রæত রান্না করা যায়। তার চুলার খরিদ্দারের ভীড় দেখে নদীর তীরের অনেক মহিলারা চুলা তৈরী শুরু করেছে। তারা সবাই চাহিদার সাথে চুলা বিক্রি করছে।

গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ওলি সাথে কথা বলে জানা গেছে, শনিবার ডিলারের ঘর থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়নি। তবে আগের দিন কিছু সিলিন্ডার সরবরাহ করা হয়েছিলো। এখন তারা গ্রাহক পর্যাযে গ্যাস সরবরাহ করতে পারছেন না।

প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখালেন শিক্ষা সচিব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির পুকুর ঘাটের বকুল তলায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার স্বপ্ন দেখালেন দেশের প্রথম নারী শিক্ষা সচিব।

শনিবার শীতের রৌদ্রজ্জ্বল সকালে ব্যাটারিচালিত হুইল চেয়ারে জেলার বিভিন্ন এলাকার অন্তত ১৭ জন স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত প্রতিবন্ধী স্বাবলম্বী হওয়ার স্বপ্নের আড্ডায় যোগদেন। তাদের কারো দুই পা, কারো এক পা আবার কারো পা থাকলেও নেই হাটাচলার শক্তি। তবুও চোখেমুখে হাসি আর সাহসিকতার প্রতিচ্ছবি।

তাদের সামনে প্লাস্টিকের চেয়ারে বসে আছেন দেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভীন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুর রজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

তারা গান, হাসি, আড্ডা আর শারীরিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সম্ভাবনার গল্পে মেতে উঠেছিলেন।

দুপুর আড়াইটার দিকে কুঠিবাড়ির প্রধান ফটকের পাশে অবস্থিত জেলা পরিষদের বিশ্রামাগার ‘ গীতাঞ্জলী’র সামনে তারা একসঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরে নেন। ব্যতিক্রমী এ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড.নাসের ফাউন্ডেশন। এমন আয়োজনে খুশি উপস্থিত সকলেই।

এ সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রাম থেকে আসা রাজু আহমেদ জানান, তিনি বালুটানা গাড়িতে শ্রমিকের কাজ করতেন। ২০০২ সালে গাড়ি উল্টে গেলে নিচে চাপা পড়েছিলেন তিনি। তখন থেকেই আর হাটাচলা করতে পারেন না। এ অবস্থায় তাকে ফেলে একমাত্র কন্যা সন্তান নিয়ে চলে গেছেন স্ত্রী। এখন অসুস্থ মাকে নিয়ে অন্যের কাছে হাত পেঁতে চলছে তার মানবেতর জীবনযাপন।

এতো বড় পর্যায়ের লোকজন এভাবে কোনোদিন প্রতিবন্ধীদের ডেকে সম্মানিত করেনি। এখানে গান, গল্প, আড্ডায় আসতে পেরে খুব খুশি চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের শামিম আহমেদ। তিনি বলেন, একটি দুর্ঘটনায় পা হারিয়ে এখন অস্বাভাবিক জীবন কাটাচ্ছি পরিবার ও সমাজের বোঝা হয়ে। তার ভাষ্য, প্রতিবন্ধীরা সবাই মিলে একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনার জন্য ড.নাসের ফাউন্ডেশন তাদের একত্রে করেছিলেন।

শহিদুল ইসলাম নামের আরেকজন জানান, এভাবে কেউ তাঁদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায়নি। নাসের ফাউন্ডেশনের দেওয়া স্বপ্ন বাস্তবায়ন হলে তাঁরা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে পারবেন।

শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও ক্রীড়া নিয়ে দুই হাজার সাল থেকে কাজ করছে বলে জানিয়েছেন ড.নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু নাসের। তিনি বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন। তিনি জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ব্যক্তিগত খরচ ও উদ্যোগে কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির ব্যতিক্রমী এ সব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। তিনি জানান, দেশ ও জাতির কল্যাণে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে আরও উদ্যোমী হয়ে এগিয়ে আসতে হবে।

কালীগঞ্জে অজ্ঞাত পরিচয়ের তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের একটি লিচু বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার নলডাঙ্গা এলাকায় সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর মাঠের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশে ওই মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার ছিলো।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে।

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পেজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।

কুমারখালীতে আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃস্কুল নারী ক্রিকেট ট্র্নুামেন্টের ফাইনাল খেলা খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় দল চাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এই আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ড. নাসের ফাউন্ডেশন।

ফাইনাল খেলায় কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভিন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি রেহেনা পারভিন বলেছেন, দেশের এমন একটি সময়ে নারী ক্রিকেট ট্র্নুামেন্টের এ আয়োজন আমাদের শক্তি ও সাহস যোগায়। শীতের পড়ন্ত বিকালে নারীদের খেলায় আমি মুগ্ধ – অনুপ্রাণিত। ছেলেদের আগে এদেশের নারীরা বিশ্বকাপ ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা তাঁর। ‘

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...