শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 790

কৃষ্ণাঙ্গ হত্যার জেরে বিক্ষোভ অব্যহত, সহিংসতায় নিহত ১১

0
black-dro-4-p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সব গুলো শহরে বিক্ষোভ অব্যহত রয়েছে। এ অব্দি সহিংসতায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। বুধবার রুশ বার্তাসংস্থা টাস এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভে নিহতদের মধ্যে শিকাগো, ডেট্রয়েট, ওমাহা, ডেভেনপোর্ট, ওকল্যান্ড, ল্যুইভিলের বাসিন্দার রয়েছেন। তাদের বেশিরভাগই আফ্রিকান আমেরিকান।

ওকল্যান্ডে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস অফিসার ৫৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ডেভ প্যাট্রিক আন্ডারউড গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এসময় আরেকজন অফিসার গুরুতর আহত হন।

ওমাহায় ২২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ জেমস স্কারলক নিহত হয়েছেন। তিনি ও তার দল এক শ্বেতাঙ্গকে মারধর করছিলেন। এসময় ওই ব্যক্তি স্কারলককে লক্ষ্য করে গুলি করলে তার মৃত্যু হয়।

এছাড়া, বিক্ষোভে সহিংসতায় যুক্তরাষ্ট্রে কয়েকশ মানুষ আহত হলেও তাদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম এপির তথ্য অনুযায়ী, গত কয়েকদিনের বিক্ষোভে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ৪শ’ মানুষকে আটক করা হয়। তাদের বেশিরভাগই লুট, কারফিউ ভঙ্গ এবং সড়কে ব্যারিকেড দেওয়ার অপরাধে আটক হয়েছেন। বিক্ষোভ দমনে ওয়াশিংটন, লস এঞ্জেলেস, নিউইয়র্কসহ ৪০টিরও বেশি শহরে কারফিউ জারি করা হয়েছে।
গত সোমবার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নিহত হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিনিয়াপোলিসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

ভিডিওতে দেখা গেছে, পুলিশের এক কর্মকর্তা ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু দিয়ে তাকে মাটিতে চেপে ধরে রেখেছেন। এসময় ফ্লয়েড বলেছেন, ‘প্লিজ, আমি শ্বাস নিতে পারছি না’, ‘আমাকে মারবেন না।’

ফ্লয়েডের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০ ডলারের একটি জালনোট ব্যবহার করেছিলেন। তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে নেওয়ার আগে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, হাতকড়া পরাতে বাধা দিচ্ছিলেন তিনি।

তবে পুলিশের সঙ্গে ফ্লয়েড কীভাবে সংঘর্ষে জড়ালেন তা ভিডিওতে দেখা যায়নি।

এ ঘটনায় নিরস্ত্র ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু রাখা ৪৪ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনসহ চারজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ফ্লয়েডকে হত্যার অভিযোগে ডেরেক শভিনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুষ্টিয়ায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

0
KUSHTIA-DRO-03-P8-compressed

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার পিসিয়ার ল্যাবে একদিনের ১৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনায় নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়ায় জেলায় রয়েছেন ১৬ জন। বাঁকী ৩ জন চুয়াডায়া জেলার।

কুষ্টিয়া পিসিআর ল্যাবের বরাত দিয়ে সিভিল সার্জনের দপ্তরের এক কর্মকর্তা জানান, বুধবার কুষ্টিয়ার ৮৬, চুয়াডাঙ্গার ৫২ ও মেহেরপুরের ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ জন, ভেড়ামারা উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ১ জনসহ মোট ১৬ জনের শরীরে নতুন করে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৩ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। তবে এদিন মেহেরপুর জেলায় কোন করোনা রোগী সনাক্ত হয় নি।

আক্রান্তদের মধ্যে কুষ্টিয়ার সদর উপজেলার ১১ জনের মধ্যে ৮ জনের ঠিকানা বরইটুপি গ্রামের। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের একজনের বাড়ি ১২ দাগ ও অপরজন ১৬ দাগ গ্রামের বাসিন্দার। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহিশকুন্ডা।

হাত গুটিয়ে বসে না থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে চলতে হবে – তথ্যমন্ত্রী

0
Hasan-Dro-3-p-5-compressed-compressed
তথ্যমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মোকাবিলা একটি যুদ্ধাবস্থা। এ যুদ্ধ একটি জীবাণুর বিরুদ্ধে। সুতরাং এই সময়ে আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো, সেটি সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে মন্ত্রণালয়ের দপ্তরপ্রধানদের সভা শুরুর প্রাককালে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি সঠিকভাবে করোনা মোকাবিলা করতে না পারতাম, তাহলে মৃত্যুর হার অন্তত ভারত-পাকিস্তানের চেয়ে বেশি হতো। এটি খেটে খাওয়া মানুষের দেশ, এখানে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় রাখতে হয়। প্রায় আড়াই মাস সবকিছু বন্ধ থাকলেও সরকারের প্রাণান্ত প্রচেষ্টা ও সৃষ্টিকর্তার দয়ায় একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেনি। কিন্তু মানুষের জীবন ও জীবিকা রক্ষার তাগিদেই সীমিত আকারে অনেক কিছু খোলা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যা করণীয় সেটি করা হচ্ছে। জেলা-উপজেলাসহ মাঠ প্রশাসন একদিনের জন্যও বসেছিল না। তারা কাজ করছে। করোনায় মারা যাওয়াদের পরিবার মৃতদের ছুয়ে দেখেনি, সেখানে উপজেলা প্রশাসন আর পুলিশ গিয়ে সেই লাশ সৎকার করেছে, জানাজাও তারা করেছে।

দপ্তরপ্রধানদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়াসহ ১৪টি দপ্তরের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

মেহেরপুরে ৬ মামলার আসামী আটক

0
meherpur-DRO-3-P-6-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুর জেলায় এক হত্যাসহ ৬ মামলার আসামী লাল্টু হোসেন (৪২) কে আটক করেছে পুলিশ। ডাবলু হত্যা মামলার পলাতক আসামী লাল্টু গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ২ টার দিকে গাংনী থানার ওসি সাজেদুল ইসলাম এর নেতৃত্ব পুলিশের একটিদল কুষ্টিয়া জেলার প্রাগপুর এলাকা থেকে লাল্টুকে আটক করেন।

গাংনী থানা সূত্র জানায়, ১৬ মে শনিবার বিকেলে গাংনী উপজেলার গোলাম বাজারের অদূরে একটি লিচু বাগান দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহত হয় আরো জন ২ জন।

নিহতরা হলেন-কাজীপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে ইসমত কবির ডাবলু ও সাহেবনগর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সানাউল্লাহ। এসময় আহত হন ডাবলুর বাবা খবির উদ্দীনসহ আরো একজন। এ ঘটনায় পাল্টা-পাল্টি মামলা করা হয়।

ঘটনার পর-পরই নিহত ডাবলুর মা ইসলামা খাতুন বাদী হয়ে কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে ১ নং ও লাল্টু হোসেনকে ২ নং আসামী করে ১০জনসহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপর নিহত সানাউল্লাহর স্ত্রী বাদী হয়ে খবির উদ্দীনসহ আরো বেশ কয়েকজনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।

বুধবার ডাবলু হত্যা মামলার ২নং আসামী লাল্টু হোসেনকে কুষ্টিয়ার জেলার প্রাগপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত লাল্টুর নামে ডাবলু হত্যাসহ চাঁদাবাজি,ডাকাতির অভিযোগে গাংনী ও কুষ্টিয়ার মিরপুর থানায় ৬টি মামলা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, হত্যার ঘটনার পর থেকে লাল্টু পলাতক ছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

চুয়াডাঙ্গায় আরো দুইজনে শরীরে করোনায় পজেটিভ

0
chadanga-dro-3-p6-compressed
প্রতিকী ছবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নতুন করে এক পুলিশের স্ত্রীসহ দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকায়। অপরজন দর্শনা থানা পুলিশ কনস্টেবলের স্ত্রী। গত দুই দিন আগে তার শরীরে করোনা পজিটিভ ধরা পরে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। একজন মারা গেছেন। বর্তমানে করোনা রোগী রয়েছে ২১ জন।

দেশে করোনা ভাইরাসে ৩৭ জনের মৃত্যু

0
Droho 11 p3
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে মঙ্গলাবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত মারা গেছেন ৩৭ জন। নতুন করে ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের তথ্যমতে, দেশের ৫০ টি ল্যাবে ১২ হাজার ৭০৪ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ দিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৪০ জনের। মোট মারা গেছেন ৭৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির শরীর থেকে ভাইরাস ছড়ায় না। তাই সতর্কতা মেনে পারিবারিক কবরস্থানেও দাফন করা যাবে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য মতে, বুধবার দুপুর পৌনে ৩টা পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৫ হাজার ৯০২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮০ হাজার ৫৮০ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ লাখ ৪২ হাজার ৩০৬ জন।

মাগুরায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

0
Corona-Dro-3-p-1
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মাগুরা জেলাতে নতুন করে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত তিন জনের মধ্যে ২ জনের বাড়ি মাগুরা সদর উপজেলা ও অপর একজনের বাড়ি মহম্মদপুর উপজেলায়।

মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ-এর করোনা ইউনিটের পিসিআর ল্যাব এ তথ্য নিশ্চিত করা হয়।

জেলার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে গত দুই দিনে যাদের নমুনা পাঠানো হয়েছিলো তাদের মধ্যে পরীক্ষার ফলাফলে ৩ জনের করোনা পজেটিভ এসেছে।

মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে মাগুরা স্বাস্থ্য বিভাগকে ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এ যাবৎ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে পৌঁছালো। ইতিমধ্যে ১৯ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

তিনি আরও জানান, বুধবার সকালে তাদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আসেপাশের এলাকাগুলো লকডাউন করা হয়েছে।

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মা ও মেয়ে নিহত

0
rta-dro-3-p4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-মা’সহ মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের সরিষাকোল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন- শাহজাদপুরের বাদলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ সূত্রধরের ছেলে কানছু সূত্রধর (৪০), স্ত্রী আন্না সূত্রধর (৩৫) এবং মেয়ে সীমা সূত্রধর (৭)। এ ঘটনায় অপর আহত শুভ (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে নিহত দম্পতির ছেলে।

শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন বলেন, সামাজিক এক অনুষ্ঠান শেষ করে কানছু সূত্রধর স্ত্রী ও ছেলেমেয়েসহ মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাস মোটর সাইকেল আরহীদের ধাক্কাদেয়। ঘটনাস্থলে আন্না সূত্রধর নিহত হন। হাসপাতালে নেবার পথে বাবা ও মেয়ের মৃত্যুহয়।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ যাবার আগেই স্বজনরা লাশ নিয়ে চলে গেছে। লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঘাতক সরকার ট্রাভেলস বাসটি এবং এর চালক-হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

খোকসার রতনপুরে হামলায় স্কুল ছাত্রীসহ আহত ৩

0
hamla-dro-30-p4
হামলায় আহতরা।

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দ্বিতীয় দফায় হামলা পাল্টা হামলায় স্কুল ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে বিবাদপূর্ণ দুই গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমানর ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাউসারুল আলম সৈয়ুদ এবং ছাত্রলীগ নেতা জুয়েলের সমর্থকরা এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটায়। সকালে দুই পক্ষই দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলায় লিপ্ত হয়। হামলায় নবম শ্রেণির স্কুল ছাত্রী কুইন, ময়না খাতুন (৪৫), লালু মুনসী (ওলিদ) (৪৫) আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত লালু মুনসী জানায়, আগের দিন তাদের লোকেরা জামিনে বাড়ি ফেরে। ওই মামলার বাঁকী কিছু আসামীর জামিনের জন্য তারা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্রতিপক্ষের লোকেরা তাদের উপর হামলা করে।

ছাত্রলীগ নেতা জুয়েল জানান, তাদের প্রতিপক্ষ জিল্লু মেম্বরের লোকেরা জামিনে মুক্তিপেয়ে গ্রামে আধিপত্য কায়েমের চেষ্টা করছে। তারা নিজেরাই হট্টোগোল করে মামলা করার চেষ্টা করছে।

রতনপুরের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন খোকসা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কুদ্দুস। তবে এ ব্যাপারে মামলা ও গ্রেফতার হয়নি বলেও তিনি জানান।

কুমারখালী বাজারে জীবানুনাশক স্প্রে

0
Kumarkhali-dro-02-p6-compressed
কুমারখালীতে জীবানুনাশক স্প্রে

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পৌর এলাকায়সহ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে একটি বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীজবিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে এই জীবানু নাশক স্প্রে করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ডলি ভদ্র ও ফিল্ড অফিসার পরেশ মন্ডল সহ স্থানীয় ভোক্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমারখালী পৌর বাজারে জীবানু নাশক স্প্রে শেষে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ডলি ভদ্র জানান, বীজ বিস্তার ফাউন্ডেশনের সহযোগীতায় কুমারখালী পৌর কাঁচা বাজার সংলগ্ন জীবন্ত মুরগীর বাজারে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা সহ জীবনু নাশক স্প্রে করার উদ্যোগে নেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে সামনে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে হাত ধোয়ার ব্যবস্থাসহ জীবানু নাশক স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে যদুবয়রা ইউনিয়নের বাজারেও জীবনু নাশক স্প্রে করা হবে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...