মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 307

হেফাজত নেতা মামুনুল হক ডিবি কার্যালয়ে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য কারামুক্ত হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন।

শনিবার (১৮ মে) বিকালে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। গত ৩ মে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি

ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে গেছেন।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে তখন হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করেন মামুনুল হক। ১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কুমারখালীতে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যা, আহত ৫

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকা ও পানির মেশিনের ভাগের ধানকাটার জেরে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ মে) সকাল ৭ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় নিহত ইউনুস আলীর দুই ছেলেসহ আরো অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির নাম ইউনুস আলী (৬০)। তিনি কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন – নিহত ইউনুস আলীর ছেলে রাসেল হোসেন ( ২৮) ও হোচেন আলী (২২), রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) ও অরুন আলী (৪২)। তাঁরা কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত ভগ্নিপতির নাম মো. মোক্তার হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে মোক্তার হোসেনের মেয়ে জ্যোতির (১৬) সঙ্গে নিহত ইউনুসের ছেলে মোঃ হোসেন আলীর (২২) প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। তবে বিয়ের পর সংসারে বনিবনা না হওয়ায় দুই লাখ ৪০ হাজার টাকা মিটিয়ে তাঁদের পারিবারিকভাবে ডিভোর্স হয়। কিন্তু চুক্তি অনুযায়ী ছেলের বাবা ইউনুস টাকা পরিশোধ করেননি মেয়ের বাবাকে। এনিয়ে দুপক্ষের বিরোধ চলছিল।

আরো জানা গেছে, খোর্দ্দবন মাঠে নিহত ইউনুসের একটি পানি সেচ প্রোজেক্ট রয়েছে। সেখানে মেয়ের বাবা মোক্তারের ধানক্ষেতের জমি আছে। ইউনুস উক্ত ধানক্ষেতে পানির সেচবাবদ ধানের ভাগ চাইলে মেয়ের বাবা মোক্তার বলেন, আগে পাওনা টাকা দাও, তার পরে তোমার পানির ভাগের ধান দেব। এনিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে ১৬ মে সকালে ইউনুস লোকজন নিয়ে ভাগের ধান কাটতে গেলে অভিযুক্ত মোক্তার ও তাঁর লোকজন বাঁধা দেন। পরে ওইদিন বিকেলে মোক্তারকে প্রধান আসামি করে তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ করেন ইউনুস। লিখিত অভিযোগের একদিন পরে শনিবার (১৮ মে) সকালে ইউনুস আলী তাঁর লোকজন নিয়ে জোর করে ধান কাটা শুরু করেন। সেসময় মোক্তার দেশীয় অস্ত্র হাসুয়া, বেকি, কাঁচি, রামদাসজ তাঁর লোকজন নিয়ে অতর্কিত হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ছেলে হোচেন আলী জানান, সকালে পানি সেচের ভাগের ধান কাটতে গেলে তাঁর মামা মোক্তারসহ ২০ -২৫ জন দেশীয় অস্ত্র কাঁচি, রামদা, হাসুয়া নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তিনি থানায় মামলা করবেন।

দুপুরে সরেজমিন মাঝগ্রাম গিয়ে দেখা যায়, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান। কয়েকটি ভ্যানে সাজানো রয়েছে আসামিপক্ষের ফ্রিজসহ আসবাবপত্র। তবে আসামিপক্ষের কোনো লোকজন নেই।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার পরপরই আসামিপক্ষের পুরুষ লোকজন পালিয়েছে। লুটপাটের ভয়ে নারীরা মালামাল সরিয়ে নিচ্ছিল। কিন্তু পুলিশ বাঁধায় মালামাল না নিয়েই পালিয়েছে নারীরাও। লোকজন না থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১৬ মে লিখিত অভিযোগের কথা অস্বীকার করেছেন কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম। তিনি জানান, ধানকাটা ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন খুন হয়েছে। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উভয়পক্ষ আত্মীয় স্বজন। আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় আইনী কার্যক্রম ্রপক্রিয়াধীন। অপরাধীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ২১

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আওয়ামী লীগ সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন অহত হয়েছেন।

উপজেলার পোলভাতুড়িয়া গ্রামে দুই প্রতিবেশীর বাড়ি থেকে বৃষ্টির পানি বেড় করা নিয়ে বিরোধ হয়। শনিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টুর নেতৃত্বে বিরোধ নিস্পিত্তির বৈঠক ডাকা হয়। এ বৈঠক শুরুর আগেই এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

গ্রামবাসি সুত্রে জানা গেছে, গত ১১ মে হরিণাকুন্ডুর পোলভাতুড়িয়া গ্রামের আজিবর রহমানের বাড়ির বৃষ্টির পানি প্রতিবেশী মশিউর কাজীর উঠান দিয়ে খালে বের করা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছিল। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান উভয়পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা উদ্যোগ নেন। শনিবার সকাল ৯টার দিকে হাশেম কাজী মাঠে গেলে প্রতিপক্ষ বর্তমান ইউপি সদস্য কুরবান মেম্বরের লোকেরা তার উপর উপর অতর্কিত হামলা করে। এ সময় হাশেম কাজী ও হাসর কাজী আহত হন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ২১ জন্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহত ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল, ৯ জনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ২ জনকে ফরিদপুর ও ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত বর্তমান ইউপি সদস্য কুরবান আলীসহ ৫ জনকে আটক করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, বৃষ্টির পানি বের করা নিয়ে ঘটনার সুত্রপাত। রেশারেশি থেকে শনিবার আবারো দুই গ্রæপ মারামারিতে লিপ্ত হয়। এতে অনেকে আহত হয়েছেন। সবাইকে উদ্ধার করে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ইউপি সদস্য কুরবান আলীসহ ৫ জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নের স্বপ্ন নিয়ে অনুশীলনে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান

0

স্টাফ রিপোর্টার

ফুটবল মাঠের মতই ভোটের রাজনীতিতে নিজেকে সফল ভাবে মেলে ধরে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আসাদুজ্জামান লিটন। সর্ব কনিষ্ঠ প্রার্থী ছিলেন তিনি। কিন্তু প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে হ্যাবিওয়েট প্রার্থীদের পরাজিত করে নিজের বিজয় নিশ্চিত করেছেন।

উপজেলা প্রতিটি ইউনিয়নে ক্রীড়ার মান উন্নয়ন। ভোটারদের ভালোবাসার প্রতিদান দেওয়ার স্বপ্ন দেখছেন খোকসা উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন। তবে প্রতিবন্ধকতার কথাও ভাবছেন। শঙ্কা ও সম্ভাবনার দোলাচলেই নিজের বড় হয়ে ওঠা মাঠে স্বতীর্থদের নিয়ে যাত্রা শুরু করেলেন ফুটবল নিয়ে।

নির্বাচন শেষ হওয়ার দশ দিনের মাথায় শরিবার বিকালে অনুশীলন শুরু করেছেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন। অনুশীলনের ফাঁকে বয়সে কনিষ্ঠ ভাইস চেয়ারম্যান জানান, খেলোয়ার তৈরী ও বাছায় একটি ধারাবাহিক প্রক্রিয়া। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকায় অন্তত একটি করে মাঠে এ বছর ফুটবল গড়াতে চান তিনি। দ্বিতীয় ধাপে উপজেলা সদরের সেরা একাদশের সাথে ইউনিয়ন ওয়ারী প্রীতি ফুটবল ম্যাচ শুরু করার স্বপ্নও দেখছেন। ক্রিকেট ও এ্যাথেলেটিক নিয়ে সম্ভাবনার কথা জানালেন তরুন প্রজন্মের এ ক্রীড়া সংগঠক ও ভাইস চেয়ারম্যান।

গ্রামীন ফুটবলের সেরা খেলোয়ার আসাদুজ্জামান লিটন রাজধানী ঢাকার ওয়ারী, আরামবাগ স্পোটিং ক্লাবারের হয়ে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের মাঠ কাপিয়েছেন। ছেলে বেলা থেকেই স্বাধীন চেতা। উচ্চ ডিগ্রীও নিয়েছেন। সরকারী চাকুরির আবেদনের বয়স শেষ হয়নি এখনো। ইতোমধ্যে ক্রীড়া সামগ্রীরি ব্যবসা শুরু করেছেন। রাজস্ব বিভাগের কর্মচারী বাবা আকছেদ আলী সম্প্রতি অবসরে গেছেন। ছোট ব্যবসাটিই তার আয়ের একমাত্র উৎস।

৬ষ্ঠ উপজেলা পরিষদের র্নিাচনের তফশিল ঘোষনার পর বন্ধুদের চায়ের আড্ডায় আসাদুজ্জামান লিটনের ভাইস চেয়ারম্যানে দাঁড় করানোর প্রস্তাব আসে। মনোনয়ন জমার দিন ঘনিয়ে আসতে থাকে। অন্য দিকে ভক্ত সমর্থদের উৎসাহও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে যান। জামানতের টাকা থেকে শুরু করে ব্যয়ের সিংহ ভাগ টাকা আসে শুভানুধ্যায়ীদের পকেট থেকে।

উপজেলার ক্রীড়ার মান উন্নয়নে ভোটার ও সমর্থকেদের কাছে দেওয়া প্রতিশ্রæতি বাস্তবায়ন নিয়ে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান লিটন অনেকটাই চিন্তিত। তিনি জানান, দলীয় রাজনীতি করেন নি। ছোট ছোট ক্রিড়া সংগঠন চালিয়েছেন। উপজেলা পরিষদ একটি বড় সংগঠন। এখানে অনেক রাজনৈতিক চাপ থাকবে। সব কাটিয়ে ভোটারদের কল্যানে কতটুকু কাজ করতে পারবেন তা নিয়ে শঙ্কার কথা জানালেন। তবে নব নির্বাচিত চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো। তাই তেমন ভাবছেন না।

যুক্তরাজ্য ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে যুক্তরাজ্য ও বাংলাদেশ সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাসাইলাম আবেদন প্রত্যাখান হওয়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ছাত্র, ওয়ার্কার বা ভিজিটর ভিসায় গিয়ে অ্যাসাইলাম আবেদনকারী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় রকমের দুঃসংবাদ।

চলতি সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্য-বাংলাদেশ স্বরাষ্ট্র বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রæপ এই ফিরতি চুক্তিতে সম্মত হয়। আর গত বৃহস্পতিবার (১৬ মে) এমন ঘোষণা দেয় ব্রিটিশ হোম অফিস।

হোম অফিস বলছে, ব্যর্থ আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিক এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ব্রিটেনে থাকা ব্যক্তিদের শিগগিরই ফেরত পাঠানো হবে।

বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ২০২৩ সালে প্রায় ১১ হাজার বাংলাদেশি ব্রিটেনে প্রবেশ করে। ১২ মাসের মধ্যেই তারা আশ্রয়ের আবেদন করেন। দ্যা টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, আশ্রয় চেয়ে ব্রিটেনে ঢোকার ‘পেছনের দরজা’ কাজে লাগাতে গত বছরের মার্চ পর্যন্ত ছাত্র, শ্রমিক বা ভিজিটর ভিসায় এসেছিলেন এসব অভিবাসী।

এর মধ্যে যে সকল শিক্ষার্থী সেখানে গিয়েই পড়াশোনা চলমান না রেখে স্থায়ীভাবে বসবাসের জন্য অ্যাসাইলাম আবেদন করেছেন এবং ওয়ার্কার বা ভিজিটররাও অ্যাসাইলাম আবেদন করেছেন, তাদেরও আবেদন প্রত্যাখান করা হয়েছে।

ব্রিটেনের অবৈধ অভিবাসন প্রতিরোধ প্রতিমন্ত্রী টমলিনসন বলেন, লোকজনের আসা-যাওয়া ঠেকাতে আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদেশিদের অপসারণ কার্যক্রম ত্বরান্বিত করা। বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার। এটি চমৎকার যে, আমরা এই বিষয়সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করছি। আমরা ইতোমধ্যেই স্পষ্ট প্রমাণ দেখেছি, এসব চুক্তি অবৈধ অভিবাসনের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

তিনি বলেন, বৈশ্বিক সমস্যাগুলোর জন্য বৈশ্বিক সমাধান প্রয়োজন। সবার জন্য একটি ন্যায্য ব্যবস্থা তৈরিতে আমি বাংলাদেশ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয় – সাধারণত কয়েক মাস। কিন্তু অনির্দিষ্টকালের জন্য আশ্রয়প্রার্থীদের এখানে থাকার সম্ভাবনা প্রবল। কারণ হোম অফিস মানবাধিকার আইনসহ তাদের ফেরত পাঠাতে বিশাল বাধার সম্মুখীন হয়।

গত মাসে ফাঁস হওয়া এবং ২০২৩ সালের মার্চ পর্যন্ত ফাঁস হওয়া সরকারি নথিতে দেখা গেছে, ভিসাধারীরা রেকর্ড ২১ হাজার ৫২৫টি আশ্রয় দাবি করেছেন। ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করা প্রতি ১৪০ জনের মধ্যে একজন আশ্রয় চেয়েছেন।

আশ্রয় চাওয়াদের মধ্যে পাকিস্তান ছিল বৃহত্তম। প্রায় ১৭ হাজার ৪০০ জন পাকিস্তানি আশ্রয় চান। এরপরেই আছে বাংলাদেশের নাম। এ দেশ থেকে ১১ হাজার আশ্রয় চান। এরপর আছে ভারত (৭৪০০ জন), নাইজেরিয়া (৬৬০০ জন) এবং আফগানিস্থান (৬০০০ জন)।

নির্বাচনী ক্ষোভ : পেট্রোল ঢেলে ইট ভাটার অফিস পুড়িয়ে দিলো দুবৃত্ত্বরা

0

স্টাফ রিপোর্টার

রাতে আঁধারে পেট্রোল ঢেলে আগুন দিয়ে একটি ইট ভাটার ৫ কক্ষের অফিস পুড়িয়ে দিয়েছে দুবৃত্ত্বরা। তবে তারা অফিসের কল্পসিপল গেটের সাথে একটি চিরকুটও লিখে রেখে গেছে। তাতে লেখা আছে ‘ছোটন দাদা টাকা না দেওয়ার কারনে অফিস ভাংলাম’। তবে মালিক পক্ষ বলছেন ‘চিঠি আই ওয়াস। উপজেলা নির্বাচনের ক্ষোভ থেকে দুবৃত্বরা এ অগ্নি সংযোগ করতে পারে।

খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজার সংলগ্ন এ এম ব্রিকস ২ এর অফিস পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুবৃত্তরা। বুধবার দিন গত রাত তিন টার পর অফিসে আগুন লাগার বিষয়টি টের পায় প্রতিবেশীরা। রাতেই ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভায়। কিন্তু তার আগেই এই অগ্নি সংযোগের ঘটনায় প্রায় ২ কোটি কাটার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে খোকসা থানায় একটি জিডি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ভাটার অফিসে অগ্নি সংযোগের কয়েক ঘন্টা আগে এলাকার কয়েকজন দুবৃত্ত¡ স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে প্লাটিকের পাত্রে কয়েকশ টাকার পেট্রোল কিনেছে বলে প্রমান মিলিছে। এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

ইটভাটার মালিকের ছেলে ও ভাটার তত্বাবোধয়ক ওয়াহিদুজ্জামান রুবেল বলেন, তারা প্রতি দিনের মত ঘটনার রাতে অফিস বন্ধ করে বাসায় জান। গভীর রাতে হঠাৎ ভাটার অফিসে আগুন লাগার খবর পান। ভাটায় আসেন। দেখতে পান দুবৃত্ত¡রা অফিসের প্রধান গেটের তালা ভেঙ্গে রেখে গেছে। তারা একে একে অফিসের সবকটি কক্ষ তালা ভেঙ্গে হিসাবের খাতাপত্র এক রুমের মেঝেতে স্তুপ করে। এ ছাড়া প্রতিটি কক্ষে পেট্রোল ঢেলে একযোগে আগুন দেয়।

তিনি আরও জানান, তাদের সাথে এলাকার কারো কোন বিরোধ নেই। তবে ব্যবসায়ীক কারণে তিনি উপজেলা পরিষদের নির্বাচনে এক প্রার্থীর পক্ষে ভোট করেন। ওই প্রার্থীর সাথে সাথে থেকেছেন। তার প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ক্ষোভ থেকে দুবৃত্ত¡রা তার অফিসে আগুন দিতে পারে। তার প্রায় ১২ বছরের ব্যবসায়ীক হিসাবের খাতা পত্র পুড়ে গেছে। অগ্নীকান্ডে তার প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা মজনু শাহ। রাত ৩টার দিকে তার বৃদ্ধ মা গরু দেখতে ওঠেন। তিনি প্রথমে ভাটার অফিসে আগুন দেখতে পান। তিনি ফায়ার সার্ভিস ও ভাটার মালিককের ছেলেকে ফোন করেন। তার বাড়ি ভাটার ১০০ মিটার উত্তরে।

তিনি আরও জানান, প্রথমে এসেই দেখেন সব গুলো রুমে এক সাথে দাউ-দাউ করে আগুন জ্বলছে। মাছের চোখের মত ক্যামেরা মাঠের মধ্যে পরে আছে। আগুন নেভার পর অফিসের প্রধান ক্লপসিপল গেটের তালাসহ সবকটি কক্ষের তালা ভাঙ্গাা দেখতে পাওয়া যায়।

ইট ভাটার মালিক আজিজুর রহমানের ছোট বোন বৃদ্ধ আয়শা খাতুনকে হাটের (বাজারের) পাহাড়াদাররা ডেতে তোলেন। তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন ভাটার অফিসের সব ঘরগুলোতে একসাথে আগুন জ্বলছে। আগুন নেভানোর পর তিনিও অফিসের প্রধান গেটসহ সব গুলো গেটের তালা ভাঙ্গা ও খোলা দেখতে পান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, ভাটার অফিসে আগুনের ঘটনায় জিডি হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রহস্য উদ্ধারে পুলিশ সফল হতে পারেনি। তবে অপরাধি ধরা পরবেই।

তিনি আরও বলেন, দাহ্য পদার্থ ভাটারঅফিসের মধ্যেই ছিলো। বাইরে থেকে নিতে হবে কেনো। তবুও বিষটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আসলাম হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকায় পদ্মানদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোর।

উদ্ধার হওয়া কিশোরের নাম আসলাম হোসেন (১৫) সে ওই এলাকার বারু মালিথার ছেলে।

স্থানীয় নারী ইউপি সদস্য মনোয়ারা খাতুন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আসলামসহ ১০ থেকে ১২ জন সমবয়সী কিশোর পদ্মায় গোসল করতে যায়। গোসল শেষে করে সবাই উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়। খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ আসলামের মরদেহ উদ্ধার করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, পদ্মায় নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করবো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে সপর্দ করবে।

এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, এই সময়ে ৩৬ শতাংশ ভোট কম না। নির্বাচনে এক শতাংশ ভোটার এলেও তা গ্রহণযোগ্য।

বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরার উপজেলার নির্বাচনের প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, উপজেলাওয়ারি ভোটার উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করবে নির্বাচন কমিশন। পাশাপাশি আসন্ন দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনে কেন্দ্রে ভোটার আনতে কমিশন প্রচারণা চালাবে। প্রার্থীদেরও প্রচারণা চালাতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের নির্বিঘেœ কেন্দ্রে আসতে সব ব্যবস্থা করবে।

নির্বাচন কমিশনার বলেন, মূলত তিনটি কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এর মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দলের অনুপস্থিতি, দ্বিতীয়ত এখন ধান কাটার মৌসুম, তাছাড়া ভোটের আগের রাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামীতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকের কথা উল্লেখ করে বলেন, আমি প্রার্থীদের বলেছি, মানুষ হিসেবে যে আমরা শ্রেষ্ঠ তা প্রমাণ করতে হবে। জনগণের সেবক হতে হবে। কারোর ওপর ভর না দিয়ে জনগণের ভালোবাসার ওপর ভর করতে হবে। প্রার্থীরা আমাদের কথায় সম্মত। তাদের আমরা আশ্বস্ত করতে পেরেছি। সামনের নির্বাচনগুলো আগের থেকে আরও স্বচ্ছ ও ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগে কঠোর হবে।

আহসান হাবিব খান বলেন, আমরা আস্তে আস্তে ভালো করছি। আগামীতে আমাদের নির্বাচন বিশ্ববাসীর জন্য রোল মডেল হবে।

বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরার উপজেলা নির্বাচনের প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক বসেন নির্বাচন এই কমিশনার।

উপজেলা নির্বাচনে ২ শতাধিক নেতাকে বহিষ্কার করলো বিএনপি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির দলীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। চার ধাপে দলের ২০৪ নেতাকে বহিস্কার করলো দলটি।

বৃহস্পতিবার (১৬ মে) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চতুর্থ ধাপের বহিস্কার হলেন, টাঙ্গাইলে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ দুলাল, হবিগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক টিপু, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঈসারাত মুন্সী ও পাবনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী প্রামানিক।

৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার এ নির্বাচনে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের প্রথমে শোকজ এবং পরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করছে বিএনপি। তবে প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কারাদেশ তুলেও নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় ৮০ জনকে বহিষ্কার করে বিএনপি। ২১ মে হবে দ্বিতীয় ধাপের নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে ৬৯ জনকে একই কারণে বহিষ্কার করে দলটি।

২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের নির্বাচনেও দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হওয়ায় বুধবার ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এবার আরও চারজনকে বহিষ্কার করলো বিএনপি। সব মিলিয়ে এ পর্যন্ত ২০৪ জনকে বহিষ্কার করা হলো।

সেই অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে যান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ভাইয়ের সঙ্গে মনোনয়ন সংগ্রহ করতে রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা দিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে যান মনোনয়ন প্রত্যাশীরা। এই নির্বাচনে অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের ছোট ভাই শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানও প্রার্থী হন। ওই দিন ওয়াহিদুজ্জামানের মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে ছিলেন পুলিশের এই কর্মকর্তা। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। তিনি খুলনা-বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত।

বিষয়টি ইসির নজরে আসে। এর প্রেক্ষিতে সোমবার ইসির উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান সাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে বলা হয়- অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান পোশাক পরিধান করে ঝিনাইদহ-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে সম্ভাব্য একজন প্রার্থীর মনোনয়ন সংগ্রহের সময় সঙ্গে ছিলেন। এই কার্যক্রম সরকারি কর্মচারি (আচরণ) বিধি ১৯৭৯ এর লঙ্ঘন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পর নির্বাচন কমিশনকে অবহিত করার জন্যও বলা হয়েছে চিঠিতে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...