মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 372

চতুর্থ অবরোধে কোথায় কখন আগুন দিলো দুর্বৃত্তরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি সমমনাদের ডাকা রবি ও সোমবারের চতুর্থ অবরোধে চলাকালে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্র জানায়, ১২ নভেম্বর রবিবার থেকে ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চতুর্থ অবরোধের ২দিনে ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি এবং রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ১টি নছিমন ও ১টি ট্রাক পুড়ে যায়।

মিডিয়া সেল আরও জানিয়েছে, ১২ নভেম্বর (রবিবার ) রাত ৩টা ৩৫ মিনিটে বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামে ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৬টা ০৯ মিনিটে সুত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে ১টি বাসে। দুপুর ১টা ১০ মিনিটে মিরপুর ১০ গোলচত্বরে প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ১টি মিনিবাসে। রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁও নাবিস্কো মোড়ে শ্যামল বাংলা পরিবহন নামে ১টি বাসে। রাত ৯টা ২৫ মিনিটে সাভারের বলিপুরে ইতিহাস পরিবহন নামে ১টি বাসে এবং রাত ৯ টা ২৫ মিনিটে নাটোরের পুঠিয়ায় ১টি নছিমনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৩ নভেম্বর (সোমবার ) রাত ১ টা ০৫ মিনিটে মুগদার সবুজবাগ এলাকায় ১টি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২টা ৪০ মিনিটে সায়েদাবাদ জনপথ রোডে বলাকা পরিবহন নামে ১টি বাসে। ভোর ৫টা ৩০মিনিটে মিরপুর ৬-এ ইতিহাস পরিবহনে। ৫টা ৩৯মিনিটে দিনাজপুর মেডিকেল মোড়ে ১টি ট্রাকে। সকাল ৯টা ৬মিনিটে উত্তরা পলওয়েল মার্কেটের সামনে প্রজাপতি পরিবহনে এবং সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে শনির আখড়ায় মৌমিতা পরিবহন নামে ১টি বাসে আগ্নি সংযোগের ঘটনা ঘটে।

৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকান্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

আলুর দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেই দাম মানছেন না বাজারের পাইকারি ও খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা। এবার আলুর দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার থেকে কোল্ড স্টোরেজগুলো থেকে জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে ২৭ টাকা দরে বিক্রি হবে আলু।

সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব কথা জানান।

তিনি জানান, কোল্ড স্টোরেজগুলোতে একজন করে কর্মকর্তা নিয়োগ করেছে জেলা প্রশাসন। কোল্ড স্টোরেজ থেকে কেবল তাদের উপস্থিতিতেই ২৭ টাকা দরে আলু বের হবে, অন্যথায় নয়। একইভাবে খুচরা মূল্য ৩৬ টাকা বাস্তবায়নের বিষয়টিও তদারকি করা হবে। ডিমের বিষয়টি একইভাবে তদারকি করা হবে।

দাম নিয়ন্ত্রণে সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় এখন পর্যন্ত ২ লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে। এখন পর্যন্ত ১৫ হাজার টনের জন্য এলসি খোলা হয়েছে। নতুন আলু না আসা পর্যন্ত আমদানি চলবে বলেও জানান তিনি।

আলু এর আগে কখনও আমদানি করতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, এবারই প্রথম আলু আমদানি করতে হলো। আলুর দাম বেড়েছে চাহিদা অনুযায়ী যোগান না হওয়ায়। গতকাল (রবিবার) পর্যন্ত ১০ হাজার ৯৫ টন আলু আমদানি করা হয়েছে। আলু আমদানির ফলে দাম এখন কমছে বলেও উল্লেখ করেন তিনি।

খাদ্যপণ্য আমদানি করতে এলসি খুলতে যাতে সমস্যা না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

করোনার প্রাণঘাতী ধরণ নিয়ে নতুন সতর্কতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শীত মৌসুমের আগে করোনাভাইরাসের সংক্রমণ ফের ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে বলে সর্তক করেছে চীনের বিশেষজ্ঞ দল।

স্থানীয় সময় সোমবার দেশটির রোগ নিয়ন্ত্রণ দপ্তর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ বিষয়ে সতর্কতা জারি করেছে। পাশাপাশি বয়স্ক এবং সংবেদনশীল জনগোষ্ঠীকে করোনারোধী টিকা নিতে নির্দেশ দেয়।

সিডিসি-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে মোট ২০৯ জন নতুন ভাবে করোনার প্রাণঘাতী ধরণে আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের সবাই ভয়াবহ ধরণ এক্সবিবি-তে আক্রান্ত ছিলেন।

দেশটির শীর্ষস্থানীয় শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞ ঝং নানশান প্রথমবারের মতো এই শীতে কোভিডের নতুন ধরণ সম্পর্কে সতর্ক করেন। সেই সঙ্গে বয়স্ক এবং সংবেদনশীল জনগোষ্ঠীকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা প্রতিরোধী টিকা নেওয়ার কথা মনে করিয়ে দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গেøাবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

বিয়ের ১১ দিনেই বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করে শপথ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রায় তিন বছর প্রেমের পর আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন। কিন্তু ছেলের পরিবারের অস্বচ্ছলতায় বিয়ের মাত্র ১১ দিনেই পড়তে হয় বিচ্ছেদের মুখে। তাই জীবনে আর কখনোই প্রেম-বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ।

সেজন্য এক মণ দুধ দিয়ে গোসল করে ‘প্রেমে জড়ানো এবং বিয়ে না করার’ শপথ নিয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার ইশান মাহমুদ শ্রাবণ।

শুক্রবার উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে ঘটা এই ঘটনার ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

২১ বছর বয়সী ইশান সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ছোটবেলা থেকে নানার বাড়ি মেলান্দহের পরগলি গ্রামে থেকে লেখাপড়া করতেন।

ইশানের পরিবার ও বন্ধুরা জানান, এসএসসি পাস করে মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। সেখানে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন। এই সময় স্থানীয় এক তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় তিন বছর প্রেমের পর গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা।

বিয়ের বিষয়টি জানাজানি হবার পর মেয়ের পরিবার ইশানের বাড়ি আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে গত ৮ নভেম্বর ইশানকে ডিভোর্স দেয় তার স্ত্রী।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ইশান। এর জেরে তাকে আবারও পরগলি গ্রামে নানা বাড়িতে পাঠিয়ে দেয় পরিবার। সেখানেই শুক্রবার বিকালে এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে না জড়ানো এবং বিয়ে না করার শপথ নেন তিনি।

ইশান মাহমুদ বলেন, বিয়ের মাত্র ১১ দিন পর স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এই স্মৃতি নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে চাই। নিজের ভুল শুধরে নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর প্রেম এবং বিয়ে করবো না।

একইসঙ্গে প্রাক্তন স্ত্রীকে ‘মা করে’ দিয়ে তার প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানিয়েছেন এই তরুণ।

বুধবার থেকে বিএনপি ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নিরপে সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আরও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার ১৫ নভেম্বর থেকে সারাদেশে পঞ্চম দফায় এ অবরোধ পালিত হবে।

সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে অবরোধের এ ঘোষণা দেন।

রিজভী বলেন, বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয় তারা।

এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তারপর ৭ নভেম্বর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। আবার শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ অবরোধের ডাক দেয় বিএনপি। ১৪ নভেম্বর চতুর্থ দফা শেষে ১৫ নভেম্বর থেকে পঞ্চম দফায় অবরোধ পালনের ঘোষণা দিল দলটি।

সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক ও বিষাদসিন্ধু রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৬ জন্মবার্ষিকী উপল্লক্ষে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়াস্থ বাস্তু ভিটায় গ্রাম – বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।

সোমবার বিকাল ৪ টায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়েদ, কবি ও সাহিত্যক আলম আরা জুঁই, কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল মামুন সাগর প্রমুখ।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্মের ওপর মুখ্য আলোচক ছিলেন করেন লেখক ও গবেষক ড. আমানুর আমান।

স্বাগত বক্তব্য রাখেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন, জেলা ও উপজেলা শিল্পকলা এবং লালন একাডেমির শিল্পীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কবির বাস্তুভিটায় গ্রাম – বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। বসেছে গ্রামীণ মেলা।

কুমারখালী বিজয় নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কবির লেখা ‘জমিদার দর্পণ’ নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ আয়োজন।

মীর মশাররফ হোসেন সাহিত্যকর্ম রচনার পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ভারতী, সংবাদ প্রভাকর, মিহির, হাফেজ, আহমদী, নবরতœ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ধর্মীয় শিার পাশাপাশি বাংলা ও ফারসি ভাষা রপ্ত করেন তিনি। ধর্ম, আইন, প্রবন্ধ, ইতিহাস বিষয়ে আলোচনা, নাটক, গান ও উপন্যাস রচনা করেছেন তিনি। এরমধ্যে কোরআন, শাহনামা, গুলিস্তা, কাসাসুল আম্বিয়া, রামায়ন-মহাভারত, বিদ্যাসুন্দর দাশরথী রায়ের পাঁচালী, বানভট্রের কাদম্বরী উল্লেখযোগ্য।

১৮৬৯ সালে লেখা মীর মশাররফ হোসেনের “রতœবতী” উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর তাঁর অমর সৃষ্টি ১৮৮৫ সালে লেখা “বিষাদ সিন্ধু” এ ছাড়া উদাসীন পথিকের মনের কথা, রাজিয়া খাতুন, তহমিনা, বাঁধাখাতা, বধূমাতাও উল্লেখ্য। তার রচিত নাটক বসন্তু কুমারী ও জমিদার দর্পণ আমাদের বাংলাসাহিত্যে এক বিশেষ জায়গা দখল করে আছে।

তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন, মাতার নাম ছিল দৌলতন নেসা। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

খোকসায় প্রতিপক্ষে হামলায় দম্পতি আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মসজিদ থেকে ফেরার সময় এক মুসল্লির উপর হামলার চেষ্টায় বাধা দেওয়ার অপরাধে দম্পতিকে বেধরক পিটেছে প্রতিপক্ষ। আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

সোমবার প্রত্যুশে উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর গোসাইডাঙ্গী গ্রামে প্রতিপক্ষের হামলায় কৃষকদম্পতি জাকির হোসেন ও রোজিনা আহত হন। আহত কৃষক জাকির এ গ্রামের তাজু সরদারের ছেলে।

প্রত্যক্ষ দর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাবুল সরদার। জমি নিয়ে বিরোধের সূত্রধরে প্রতিপক্ষ তার উপর হামলার চেষ্টা করে। এসময় বাবুলের ভাতিজা (ভাইয়ের ছেলে) জাকির হোসেন হামলা কারীদের বাধাদেয়। এর কিছু সময় প্রতিপক্ষের লোকেরা জাকিরের বাড়িত হামলা করে। কৃষক দম্পতিকে বেধরক মারপিট করে হামলাকারীরা চলে য়ায়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন জানান, বাড়ির পাশের মসজিদ থেকে ফজরের নামজ আদায় করে সে ও তার চাচা বাবুল সরদার বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আকবর সরদারের ছেলে রবিউল তার চাচার ওপর চড়াও হয়। তিনি দুই পক্ষকে শান্ত করে বাড়ি পাঠায়। এ পরেই প্রতিপক্ষ তার বাড়িতে হানা দিয়ে তাদের স্বামী স্ত্রীকে বেধরক পিটিয়ে জখম করে চলে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার চাচার সাথে বিরোধ নিয়ে প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে। তিনি এঘটনায় মামলা করবেন।

হামলার ঘটনায় অভিযুক্ত রবিউলের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি হামলার ঘটনার পর গ্রাম ছেড়ে আত্মগোপন করে রয়েছেন। রবিউলের আত্মীয় পরিচয় দিয়ে একজন জানান, তাদের পক্ষের তিনজন আহত হয়েছে। তাদের কুমারখালীতে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জানান, দুই পক্ষ তার সাথে ফোনে যোগাযোগ করেছে। তিনি দুই পক্ষকেই শান্ত থাকার জন্য বলেছেন। ওড়া চাইলে সমাধান করে দেওয়া যাবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঘটনার পর একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। দুই পক্ষের নারী-পুরুষ দিয়ে ৪/৫জন আহত হয়েছেন। কোন পক্ষই মামলা বা অভিযোগ নিয়ে আসেনি।

প্রধানমন্ত্রীর সহায়তার চেকটি পাওয়া গেলো, বিলকিসের চিকিৎসার সময় ফুরিয়ে

0

যশোর প্রতিনিধি

নাতনির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন করেছিলেন, যথাসময়ে চেকে ৫০ হাজার টাকা বরাদ্দও দেওয়া হয় ওই রোগীর নামে। কিন্তু একজন প্রতিমন্ত্রী সেই চেক আটকেদেন। এদিকে টাকার অভাবে বিনা চিকিৎসায় বিলকিস খাতুন মৃত্যুর প্রহর গুনতে থাকেন।

বাবা-মা মরা নাতনি বিলকিস খাতুনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেন করেন যশোরের মনিরামপুর উপজেলার গাঙ্গুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মশিউর রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২৩ আগস্ট ওই রোগীর নামে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ হাজার টাকার একটি চেক পাঠানো হয়। কিন্তু আবেদনকারী সেখানে গিয়ে জানতে পারেন তার নামে কোন চেক আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেকটি আটকে রেখেছেন। গত ৯ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বিলকিস খাতুন মারা যান।

রবিবার যশোর প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক ইউপি সদস্য মশিউর রহমান। তিনি উপজেলার রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য মশিউর রহমান অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সহায়তার চেক ২৩ আগস্ট যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে চলে আসে। কিন্তু সেই চেক আটকে রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রায় দুই মাস পর ২৯ অক্টোবর রোগীর লোকদের দিয়ে সাদা কাগজে স্বার নিয়ে চেকটি দেওয়া হয়। ততদিনে টাকার অভাবে নাতনির যথাযথ চিকিৎসা করাতে পারেন না বৃদ্ধ মশিউর রহমান।

তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সহায়তার চেক আমি পাবো জেলা প্রশাসকের কার্যালয় থেকে। সেই চেক কেনো প্রতিমন্ত্রী দুই মাস আটকে রাখবে? আর তার কারণেই টাকার অভাবে আমার নাতনির চিকিৎসা করাতে পারেন নি। যখন তাকে চেকটি দেওয়া হয়েছে তখন তার নাতনির চিকিৎসার সময় ফুরিয়ে গেছে।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, চেক দিতে কয়েকদিন বিলম্ব হয়েছিলো ঠিকই কিন্তু মশিউরের অভিযোগ অবান্তর ও উদ্দেশ্যমূলক। মশিউর একটি স্কুলের সভাপতি থাকা কালে প্রতিষ্ঠানের দুইটি কম্পিউটার বিক্রি করে দেন। সেই ঘটনাকে ভিন্ন খাতে নিতে তিনি বিষয়টিকে নিয়ে নাটক সাজাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কি কারণে তার টাকা আটকাতে যাবো? এমন আরও চেক এসেছে অন্য কারো তো চেক আটকালাম না। মশিউরের চেক কেন আটকাবো? তার অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে জেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিলবিস খাতুন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত জাকিরের মেয়ে। বাবা মারা যাওয়ার পর থেকে নানা মশিউরের বাড়িতেই বড় হন বিলকিস।

বিএনপির ৩৬৫ নেতাকর্মী গ্রেফতার, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির একদফা দাবি আদায়ে চতুর্থ দফার অবরোধের আগে দিন থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দলটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছ্ড়াা পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, এসময়ের মধ্যে ১৩টি মামলা হয়েছে, তাতে ১ হাজার ৪৮৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রাকারী বাহিনী এবং মতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ৪/৫ দিন আগে থেকে রবিবার পর্যন্ত ১০ হাজার ৭৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ২৩৩টি, আহত হয়েছেন ৩ হাজার ৯৪৬ জন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে (সাংবাদিক একজন)।

গত ২৮ ও ২৯ জুলাই থেকে এ পর্যন্তু বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৩ হাজার ৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে মামলা হয়েছে ৬২৬টি। এসব মামলায় ৪৯ হাজার ৯২৮ জনকে আসামি করা হয়েছে। এসময়ে আহত হয়েছেন ৬ হাজার ৩৭ জন। এসময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

রিজভী অভিযোগ করেন, সরকার মতায় টিকে থাকতে নতুন করে বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও গুম শুরু করেছে। চতুর্থ দফায় অবরোধ চলাকালে নেতাকর্মীদের গ্রেফতারের সমালোচনাও করেন তিনি।

সরকারকে জনগণের ভাগ্য উন্নয়নের দায়িত্ব না নিয়ে নির্বাচনকালীন নিরপে সরকারের অধীনে মতা হস্তন্তরের আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, সরকার মতায় টিকে থাকতে দেশজুড়ে পুলিশি রাজ্য তৈরি করেছে। শ্রমিকরা নায্য দাবিতে আন্দোলন করছেন। পোশাক শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী জনগণের ভাগ্য উন্নয়নের দায়িত্ব নিয়েছেন- এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সরকার গত ১৫ বছর ধরে দেশে কর্তত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে। জনগণের ভাগ্য উন্নয়ন করতে হলে নিরপে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

কুমারখালীতে নির্মানাধীন ১৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে ৯ টি বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন, ২ টি সেতু ও ২ টি সড়কের উদ্ধোধন করা হয়েছে।

রবিবার সকালে ও দুপুরে প্রায় ৩০ কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ টিপু মিয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সামছুজ্জামান অরুন ও সাংগঠনিক সালাউদ্দিন খান তারেক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা কাজী এজাজ কায়সার প্রমূখ। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়া।

জানা গেছে, প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চৌরঙ্গী ফাজিল মাদ্রাসার চারতলা ভবন এবং একই ব্যয়ে ডাঁসা মহর আলী দাখিল মাদ্রার চারতলা ভবন, এক কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নগরকয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, নগরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ডাঁসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবন, বিরিকয়া বালিকা দাখিল মাদ্রাসা ভবন, ডাঁসা মাধ্যমিক বিদ্যালয় ভবন, পান্টি মাধ্যমিক বিদ্যালয় ভবন, ওয়াশী গ্রামে সড়ক, নগরকয়া মন্দির থেকে বিরিকয়া পর্যন্ত সড়ক, বেলতলা সেতু ও খাগড়বাড়িয়া সেতুর উদ্বোধন করা হয়।

এবিষয়ে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ জানান, স্মার্ট, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার ল্েয বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ করে চলেছেন। উন্নয়নের অংশ হিসেবে তাঁর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...