মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 377

কুমারখালীতে স্কুল মিল্ক প্রোগ্রামের উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল মিল্ক প্রোগ্রামের আওতায় ৯০ নং ওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জনশি ক্ষুদে শিক্ষার্থীকে প্রতিদিন দুইশ গ্রাম করে গুড়া দুধ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে দুধপান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

শিশু শিক্ষার্থীদের পুষ্টিচাহিদা মেটানোর ল্েয প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) স্কুল মিল্ক প্রোগ্রামের আওতায় বিদ্যালয়টির ২০৬ জন শিশু শিক্ষার্থীকে প্রতিদিন গুড়া দুধ দেওয়া হবে। পরীক্ষা মূলক প্রকল্পটি আগামী দুই বছর চালু থাকবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমূখ।

বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারে রেখে আসা হলো ইসির চিঠি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য নিবন্ধিত দল গুলোকে আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।

বৃহস্পতিবার বিকালে একজন পথচারীকে সাী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠি রেখে আসা হয়।

সূত্র জানায়, নির্বাচন কমিশন থেকে অফিস সহকারী মহসিন ইসির একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাী রেখে কার্যালয়ের গেটের ভেতরে রাখা একটি চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠিটি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। তিনি দলটির কার্যালয় তালাবদ্ধ দেখে অপো করেন। অপোর পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় তিনি ফেরত চলে যান।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় নয়াপল্টন কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদের চিঠিটি গ্রহণ করতে বললে তারা অস্বীকৃতি জানান।

পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত নেতাদের সঙ্গে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

বৃহস্পতিবার বিকালের দিকে ইসির একজন প্রতিনিদি এক পথচারীকে সাী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠিটি রেখে আসেন ইসির প্রতিনিধি।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক।

শনিবার (৪ নভেম্বর) ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকালে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এেেত্র আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

আরও দুই দিনের অবরোধ দিলো বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে দেশব্যাপী আরও দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়া ২৮ অক্টোবর থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে তারও কঠোর সমালোচনা করেন রিজভী। সরকারের নির্দেশে নির্বাচন কমিশন তামাশা করছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এ নেতা। কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

বিএনপি সন্ত্রাসী দল। তাদের সাঙ্গে সংলাপ নয়: ওবায়দুল কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারেনা বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির আন্দোলন বিএনপি নিজেই পন্ড করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দুটি ঘটনায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করেছে।

অবরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবরোধ ডেকে দলটির নেতারা গুহায় ঢুকে গেছে। আর কিছু নেতা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখছে।

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে নিশ্চিত করেন তিনি, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে আসল, কে আসল না সেটা কোন বিষয় নয়। বিএনপি না আসলে জোর করে আনতে যাব কেন?

ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রোরেলের উদ্বোধন বিষয়ে বলেন, আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এমআরটি লাইন ফাইভ এর হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে তের কিলোমিটার মেট্রোলাইনের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল চারটায় মতিঝিলে এ উপলে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথে হাটছে: ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ভূলুণ্ঠিত করার মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জন্মলগ্ন থেকে উপ্র-সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের রাজনীতিকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। এখন তারা তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের আড়ালে আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

বুধবার দেওয়া বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে বিএনপির শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মিথ্যাচারের পথ এবং হত্যা-সন্ত্রাস-খুন নৈরাজ্য-নাশকতা ও ধ্বংসাত্মক রাজনীতি পরিত্যাগ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে মিথ্যাচারের ল্যবস্তুতে পরিণত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের কোনো সুযোগ নেই।

বিবৃতিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এদেশে গণতন্ত্রের উন্মেষ, বিকাশ ও প্রতিষ্ঠার সবটাই আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। বিএনপি নিজেদের গণতন্ত্রকামী শক্তি দাবি করলেও মজ্জাগতভাবে তারা গণতন্ত্র ও দেশবিরোধী অপশক্তি। এ কারণেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে প্রধান শক্র জ্ঞান করে তারা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ওপর হামলা এবং পুলিশ-আনসার হত্যার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে বিএনপির সন্ত্রাসীবাহিনীর তান্ডলীলা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও সংবাদের মাধ্যমে দেশবাসী প্রত্য করেছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরও বিএনপির নেতারা নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর দণি যুবদলের সদস্য সচিব চিহ্নিত সন্ত্রাসী রবিউল ইসলাম নয়ন প্রেসের ভেস্ট পরে গাড়িতে আগুন দিয়েছিলেন। যার অভিযোগ বিএনপির প থেকে গোয়েন্দা পুলিশের ওপর চাপানোর অপচেষ্টা করা হয়েছিল। তাদের শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিএনপির বেপরোয়া সন্ত্রাসীবাহিনী দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা, দলের কার্যালয় ভাঙচুর এবং অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগসহ নেতাকর্মীদের হত্যা করছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি তথাকথিত ৭২ ঘণ্টা অবরোধের নামে নৃশংস হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের মহোৎসবে মেতে উঠেছে। তারা শুধু সন্ত্রাস চালিয়েই ান্ত হয়নি, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে তথ্য-সন্ত্রাস অব্যাহত রেখেছে। যার মধ্য দিয়ে তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজবের প্রকৃত চিত্র ফুটে উঠেছে।

নিখোঁজ প্রতিবন্ধি স্বামী পরিতক্তার মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

বাড়ির পাশে রাস্তায় ঘর গৃহস্থালীর কাজ করা সময় স্বামী পরিতক্তা বাক ও বুদ্ধি প্রতিবন্ধি নারী ইয়াসমিন নিপা (২৫) নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর বাড়ির পাশের সুপারি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি সাবেক স্বামী এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।

বুধবার ভোরে খোকসার শিমুলিয়া ইউনিয়নরে ৪ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া মির্জাপুর গ্রামের নিজেদের ভাগের সুপারি গাছের বাগান থেকে নিখোঁজ গৃহবধূ ইয়াসমিন নিপার মৃতদেহ দেখতে পায় স্থানীয় শিশুরা। তার নিহতের বাবার পরিবারকে খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে ঘটনা স্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহের ডান হাতের মধ্যে একটি সুপারি পাওয়া যায়। তবে গায়ে কোন আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকালে বাড়ির পাশের রাস্তায় গরুর গবরের লাঠি বানানোর সময় নিপা নিখোঁজ হয়। অনেক খোজা-খুজির পর সেই রাতেই স্বামী পরিতক্তা নারীর মা রাবেয়া খাতুন খোকসা থানায় গিয়ে পুলিশকে নিখোঁজের বিষয়ে জানান। রাতে গ্রামে পুলিশ আসে কিন্তু নিপাকে আর খুজে পাওয়া যাযনি।

নিহত গৃহবধূর বাবা সবেদ আলী একজন সাবেক সেনা সদস্য। তিনি পাইকপাড়া মিজাপুর গ্রামের বাসিন্দার। প্রায় ৮ বছর আগে বাড়ির পাশের বিলজানি গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে রফিকুল ইসলাম রফিকের সাথে বাক ও বুদ্ধি প্রতিবন্ধি নিপাকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। দেওয়া হয় মোটা অংকের যৌতুক। এক বছর যেতে না যেতেই গৃহবধূর সাথে স্বামী শ্বশুরের কলহের সূত্রপাত হয়। তিন বছরের মাথায় নিপাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে গা ঢাকাদেন স্বামী রফিক। এ নিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করা হয়। ইতোমধ্যে ওই মামলায় স্বামী রফিকের দুই বছরের জেল ও ৩ লাখ ১০০৭৫ টাকা জরিমানা করে আদালত। পালাতক স্বামীর পরিবারের সাথে নিপার পরিবারের বিরোধ বাড়তে থাকে।

নিহতের মা রাবেয়া খাতুন জানান, আগের দিন বিকালে তার মেয়ে রাস্তায় গরুর গবরের লাঠি তৈরী করছিল। এসময় সে নিখোঁজ হয়। তারা সম্ভব্য সব জায়গায় খোজা-খুজি করে। মেয়ের সন্ধান না পেয়ে রাতেই থানা পুলিশকে জানান। তার মেয়েকে সাবেক স্বামী রফিক হত্যা করে বাড়ির পাশে ফেলে গেছে বলে ধারণা করছেন।

তিনি আরো জানান, রফিকের পরিবার সব দেখে শুনে মোটা অংকের যৌতুক নিয়ে প্রতিবন্ধি নিপাকে বিয়ে করেন। কিন্তু পান থেকে চুন খরসলেই তার উপর নির্যাত করত জামাই। এক পর্যাযে তারা মেয়েকে তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। মামলা চলাকালে ও রায় ঘোষনার পরেও রফিক তার বাবার বাড়ি আসা যাওয়া করত। মামলায় হারার ক্ষোভে তারাই নিপাকে কৌশলে নিয়ে যায়। শ্বাসরোধ করে হত্যা পর এখানে ফেলে গেছে। তিনি মেয়ের হত্যা কারীদের বিচার দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য আইন উদ্দিন মন্ডল বলেন, হত্যার কারণ বোঝা যাচ্ছে না। তবে মেয়ের মায়ের দাবি সত্য হতে পারে। স্বামী পরিতক্তা নিপা ভালো মেয়ে ছিল। সে বাক ও বুদ্ধি প্রতিবন্ধি হলেও গ্রামের মানুষের সাথে ভালো আচরণ করত। তিনিও এই হত্যান্ডের সাথে জড়িতদের চিহ্ণিত করে বিচারের দাবি করেন।

আত্মগোপনে থাকা রফিকের মা আনোয়ারা বলেন, মামলার পর থেকে রফিক আত্মগোপন করে। আর ফিরে আসেনি। এখন তারকেই দোষারপ করা হচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা হাবিবুল্লাহ জানান, তিনি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মৃতদেহের শরীরে কাপড় স্বাভিক ছিল। হত্যার তেমন কোন আলামত পাওয়া যায়নি। নিহতের ডান হাতের মধ্যে একটি সুপারি পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ হত্যা মামলায় আব্বাস-আলাল গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৯টায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।

শাহজাহানপুরের শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাসকে এবং একই এলাকার আরেকটি বাসা থেকে ওই সময়ে আলালকে গ্রেপ্তার করা হয়।

হারুন অর রশীদ বলেন, মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনই পুলিশ হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে।

শর্তহীন সংলাপে বসার আহ্বানের প্রতিক্রিয়া পররাষ্ট্রমন্ত্রী যা বললেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শর্তহীন সংলাপে বসার আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছেন, বাংলাদেশে কিছু বিদেশি সংস্থার উচিত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করা। তারা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করবেন এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক অবস্থান নেবেন। তারা একটা দল করুক, দেখা যাক জনগণের কাছে তারা কত ভোট পায়।

মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে মোমেন বলেন, এ কথা ভুলে যান। এটা কোনো ব্যাপার না। আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির ‘বর্বরতা ও ধ্বংসযজ্ঞ’ তাদের দলের জন্য লজ্জাজনক এবং পুলিশ হাসপাতাল ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা উচিত।

তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার কারণে গত ১৫ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বরাত দিয়ে তিনি বলেন, বিএনপির হরতাল ও অবরোধে সারাদেশে ১৬০০ কোটি টাকা বা প্রতিদিন জিডিপির শূন্য দশমিক ২ শতাংশ খরচ হয়েছে।

চলমান আন্দোলনে সাত বিএনপির কর্মী নিহত, দাবি রিজভীর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত শনিবারের মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত বিএনপির সাত নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর অবরোধকে কেন্দ্র করে ৪৬টিরও বেশি মামলা হয়েছে। দুই হাজার ২৮০ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৩৫০ জন। মৃত্যু হয়েছে সাত জনের। নিহতের ঘটনাকে সরকারের মাস্টারপ্ল্যান বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, গায়ের জোরে চলছে আওয়ামী দুঃশাসন। তাদের অনাচারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ। এমনই একটি পরিস্থিতি তৈরি করছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর দেশবাসী মানুষের মিছিল প্রত্য করেছে। এই দৃশ্য সহ্য করতে পারেনি সরকারের পেটোয়া বাহিনী। সমাবেশে মানুষকে ল্য করে খই ফোটানোর মতো গুলি ছুড়তে থাকে। নিহত-আহত আর গ্রেফতারের নারকীয় দৃশ্যের সূচনা হয়।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, সরকার পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে হামলা এবং দলের মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ৭২ ঘণ্টা অবরোধের আজ মঙ্গলবার প্রথম দিন। শান্তিপূর্ণ এ অবরোধে হায়েনার মতো হামলা চালিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ, কৃষকদল নেতা বিল্লাল মিয়া এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবদল নেতা দিলু আহমেদ জিলুকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির আন্দোলনে পুলিশ যে তান্ডবলীলা চালাচ্ছে, তা কোনো সংঘর্ষ নয়, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। বিএনপির নিরস্ত্র নেতাকর্মীদের ওপর পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে। আফগানিস্তানের যুদ্ধেেত্রর মতো নির্বিচারে ও বেপরোয়াভাবে ব্যবহার করছে গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড।

যানবাহনে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী চালিয়ে যাচ্ছে আগুন সন্ত্রাস, পুড়াচ্ছে একের পর এক যানবাহন ও স্থাপনা। তাদের ল্য সবার কাছে পরিষ্কার, নিজেরা দেশবিরোধী অঘটন ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভীর পাশে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

কুমারখালীতে যুদ্ধ দিবস উদযাপন

0

কুমারখালী প্রতিনিধি

১৯৭১ সালের ৩১ শে অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিল বরইচারা গ্রামে পাক বাহিনী, আলবদর ও রাজাকারদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়।

সেই থেকে এই দিনটিকে যুদ্ধ দিবস হিসেবে উদযাপন করেন বীর মুক্তিযোদ্ধাগণ। আর এ উপলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে যদুবয়রা ইউনিয়নের বরইচারা সরকারি গ্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

দিনটি উদযাপন উপলে বিল বরইচারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃডুস্তম্ভে¢ শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন সহ স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত।

বিল রবইচারা যুদ্ধের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবের সভাপতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...