বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 386

তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেওয়া দেবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নিতে ইচ্ছা পোষণ করেছে তৃণমূল বিএনপি। এ নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে, এমনটাও জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে তৃণমূল বিএনপি।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে ও দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা সিইসি বরাবর এ চিঠি দেন।

তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তৃণমূল বিএনপির আগ্রহের পরিপ্রেেিত নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা উপস্থিত ছিলেন বৈঠকে।

তৃণমূল বিএনপি সিইসিকে জানায়, তৃণমূল বিএনপির মূল ¯েøাগান হলো ‘সুষ্ঠ রাজনীতি সুশাসনের ভিত্তি’। আমরা বিশ্বাস করি রাজনীতি সুস্থ না হলে কোনোদিন সুশাসন সম্ভব নয়। আমরা বিশ্বাস করি আপনি ও আপনার কমিশন স্বাধীন ও নিরপে। আপনাদের আগামী দিনের কর্মকাÐ তা প্রমাণ করবে বলে আশা করি। আমরা আজ তৃণমূল বিএনপির প থেকে আপনাদের কাছে নি¤œলিখিত সুপারিশগুলো পেশ করলাম।

নির্বাচনে সবার জন্য সবার সুযোগের জন্য ১২ দফা সুপারিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তৃণমূল বিএনপির সুপারিশসমূহ: পবিত্র সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া প্রদত্ত দায়িত্ব ও মতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নির্বাচনের সময় প্রত্য ও পরোভাবে নির্বাচনের কাজে নিয়োজিত যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন প্রতিটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকতে হবে। বিশেষ করে ডিসি, এসপি, ওসি, ইউএনও বদলিসহ প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণের মতা থাকতে হবে। নির্বাচনকালীন প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।

সমাজের বড় একটি অংশ ভোট বিমুখ হয়ে পড়েছে। তারা ভোটদানে বিরত থাকছে। যা গণতন্ত্রের জন্য খুবই খারাপ দৃষ্টান্ত। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোট প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। তাদের ভোটদানে উৎসাহিত করতে হবে এবং ভোটের গুরুত্ব বোঝাতে হবে। প্রয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে জনসচেতনতামূলক প্রচার চালাতে হবে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সিসি টিভির ব্যবস্থা করতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করা যেতে পারে। এতে জনগণের আস্থা অর্জিত হবে।

প্রার্থীদের নির্বাচনী প্রচারসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও দাবি করেছে দলটি।

পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে তলেতলে কথা হয়ে গেছে – ওবায়দুল কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ্য করে বলেন, মতার স্বপ্ন দেখিযয়ে লাভ নেই। আপনার মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ফখরুল সাহেব দিল্লি বহুদূর। মতার পথ আপনারাই বন্ধ করে দিয়েছেন। পিটার হাস কী করবেন? ভিসানীতি দেবেন? নিষেধাজ্ঞা দেবেন? আমেরিকার মুরুব্বি যারা, তাদের সঙ্গে কথাবার্তা শেষ। উচ্চপর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলেতলে যখন সব শেষ, তখন আর এসব করে লাভ কী? পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, সেই খেলা খেলতে দেবো না। সেই খেলা সন্ত্রাসের খেলা, বিএনপিকে সেই খেলা খেলতে দেবো না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে আমেরিকা রোগে পাইছে। আর কাউকে তো পায় না। ওভাবে আমেরিকানরাও আসে না, পাত্তা দেয় না। দৌড়ে যায় পিটার হাসের কাছে। সকালে ঘুম থেকে উঠে পিটার হাস, দুপুরে লাঞ্চ করতে যায় পিটার হাস, রাতে ডিনার করতে যায় পিটার হাস। আমি জানি না, হাসাহাসে ফখরুলকে কী স্বপ্ন দেখিয়েছে।

নিজের দলের নেতাকর্মীদরে উদ্যেশ্যে তিনি বলেন, কোয়ার্টার ফাইনাল চলছে, সামনে সেমিফাইনাল, জানুয়ারিতে হবে ফাইনাল। খেলা হবে ঢাকা – চট্টগ্রামেসহ সারা বাংলায়। ঠিক আছে? ফাইনাল পর্যন্ত খেলতে হবে। এখনই কান্ত হলে চলবে না।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হবে বাংলাদেশে। বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে এই দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন হবে, শান্তিপূর্ণ হবে। এদেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এদেশে নজিরবিহীন নিরপে নির্বাচন শেখ হাসিনাই করবেন। নজিরবিহীন নিরপে নির্বাচন হবেই। ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে, ছালাও যাবে, দুটাই হারাবেন। দুনিয়াব্যাপী আপনারা বদনাম করেছেন, দেশে দেশে বদনাম করছেন, বদনাম ঘোচানোর জন্য শেখ হাসিনা এমন নির্বাচন করবেন, যে নির্বাচন হবে নজিরবিহীন।

পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

0

দ্রোহ অনলাইস ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় গুলশানস্থ আমেরিকান কাবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি ও অর্থনীতিবিষয়ক ডেপুটি কাউন্সিলর আর্তুরো হাইন্স এ সময় উপস্থিত ছিলেন।

তবে বিএনপি বা যুক্তরাষ্ট্র দূতাবাস কোনো প থেকেই ওই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

মার্কিন প্রাকনির্বাচনী পর্যবেক দল এখন ঢাকা সফর করছে। গত শনিবার এই দল ঢাকায় এসেছে। মার্কিন প্রতিনিধি দলটি বৃহস্পতিবার কোন এক সময় ঢাকা ছাড়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকা সফরের সময়ে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে। গত সোমবার মার্কিন দলের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম।

আমাকে রক্ষা করতে ওপরে আল্লাহ আছেন, মাঠে নেতাকর্মীরা আছেন: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ, জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সবসময় আমাদের পাশে আছে।

তিনি আরও বলেন, সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একটি কাজ দিয়েছেন। কাজটি শেষ না হওয়া পর্যন্ত তাকে রা করবেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আমাকে রক্ষা করতে ওপরে আল্লাহ আছেন, আর মাঠে আমার দলের নেতাকর্মীরা। যখনই আমার ওপর কোনো হামলা হয়, তখন আমার দলের লোকেরা সবসময় আমাকে রা করে।

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দলের লোকেরা তাদের জীবনের বিনিময়ে মানবঢাল বানিয়ে আমার প্রাণ রা করেছিলেন।

শেখ হাসিনা বলেন, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি- এটাই বড় কথা।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও খাদ্য সংকটের প্রোপটে প্রধানমন্ত্রী দেশবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে বলেন।

তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনুন। আমাদের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে। খবর: বাসস

খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার: বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা অভিযোগ করে বলেছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও বিদেশে যেতে দিচ্ছে না সরকার।

তারা দাবি করেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শমতো এখনও খালেদা জিয়ার অসুস্থতায় ‘ট্রিপস’ করা এবং বিদেশে উন্নত হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হলে তাঁর অবস্থার হয়তো উন্নতি ঘটবে।

আরো দুই দিন আগে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয় জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে তাঁর চিকিৎসকদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে দেশবাসীর মতো বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও সমর্থকরা উদ্বিগ্ন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতকে গুরুত্ব দিয়ে তাঁর জীবন রার জন্য অবিলম্বে বিদেশে যাওয়ার অমানবিক বাধা দূর করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন নেতারা।

বৈঠকে খালেদা জিয়ার দন্ড স্থগিতের শর্ত, বয়স এবং অসুস্থতা নিয়ে সরকারপ্রধান ও মন্ত্রীদের অশোভন, নিষ্ঠুর ও অমানবিক বক্তব্য এবং প্রচলিত আইনের অযৌক্তিক ও ভ্রান্ত ব্যাখ্যার’ তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

স্থায়ী কমিটির নেতারা বলেন, বিনা ভোটে জোর করে মতা দখলকারী বর্তমান সরকার খালেদা জিয়াকে জীবিত দেখতে চায় না। তাঁর অন্যতম প্রমাণ হলো প্রধানমন্ত্রীর বক্তব্য। এ প্রসঙ্গে খালেদা জিয়াকে ‘টুস করে পদ্মার পানিতে ফেলে দেওয়ার’ ইচ্ছা প্রকাশ এবং সম্প্রতি ‘৮০ বছর বয়স হয়েছে, চলেই তো যাবে, এত কান্নাকাটির কী আছে? বক্তব্যের উদাহরণ দেন বিএনপি নেতারা।

বৈঠকে বিএনপির নীতিনির্ধারক নেতারা বলেন, কোনো দেশের সরকারপ্রধান তো দূরের কথা, কোনো সভ্য, মানবিক, সুস্থ সাধারণ নাগরিক প্রতিপ সম্পর্কে এমন সন্ত্রাসীসুলভ কথা বলতে পারেন না। যে সরকার দেশনেত্রীর মৃত্যু চায়, সেই সরকার তাঁর সুচিকিৎসায় অন্যায়ভাবে বাধা দেবে এটাই স্বাভাবিক।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্য সদস্যরা সংযুক্ত হন।

মার্কিন প্রতিনিধিদল নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দেয়নি: আইনমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল আসন্ন দ্বাদশ নির্বাচন নিয়ে পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরের পর সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি বৈঠক করে। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তুু তুলে ধরেন।

মন্ত্রী জানান, প্রতিনিধিদলের সঙ্গে সাইবার আইন নিয়ে কথা হয়েছে। এ ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচনের বিষয়েও কথা হয়েছে। আমি ওনাদের বলেছি, শেখ হাসিনার সরকার অবাধ, নিরপে ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগেণের কাছে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন অবাধ, নিরপে ও শান্তিপূরর্ণ হবে। এই সরকার অবাধ, নিরপে এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন উপমহাদেশে নেই, এমনকি এদেশেও ৫০ বছর ছিল না, সেটি প্রণয়ন করেছি।

তিনি বলেন, তাদের মূল বক্তব্য ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পার্থক্য নিয়ে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে তাতে কী পরিবর্তন রয়েছে সে বিষয়ে। আমি সেই পার্থক্যের কথা তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি। নির্বাচন নিয়ে তারা আমাকে কোনো পরামর্শ দেননি, জানতে চেয়েছেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, জুডিসিয়ারি সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি জুডিসিয়ারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরেছি। তারা মামলাজট সম্বন্ধে জানতে চেয়েছেন, এজন্য আমরা কী করেছি তা বলেছি।

আনিসুল হক বলেন, নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও নিরপে হওয়ার জন্য আইনের কিছু পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনগুলো করা হয়েছে। আমি বলেছি, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত যেসব অফিস-আদালত, ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। এই ৩টি জিনিস খেয়াল করলেই বোঝা যাবে, শেখ হাসিনার সরকার বাংলাদেশ অবাধ, নিরপে ও শান্তিপূরর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা তারা চায়।

সংলাপের বিষয়ে কিছু বলেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, সংলাপ হবে কিনা জানতে চাননি। কেউ নির্বাচনে আসবে না এমন আশঙ্কা করা হচ্ছে কি-না, এটা জিজ্ঞাসা করেছেন। আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না- সেটা সেই দলের সিদ্ধান্ত।

হামাস-ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ২১শ’

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ। বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর পশ্চিমতীরে ২৩ জন। একই সঙ্গে গাজা ও পশ্চিমতীরে যথাক্রমে আহতের সংখ্যা ৫ হাজার ও ১৩০ জন।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ৭ জন।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভ‚খÐে ঢুকে হত্যাকাÐ চালায় তারা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইলিশের প্রজননের লক্ষে বুধবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হয়েছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং একইসঙ্গে মা ইলিশ সংরণ অভিযান বাস্তবায়ন করা হবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবেন না।

তিনি আরও জানান, সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দন্ড হতে পারে।

এদিকে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় এর মধ্যেই নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদি তীরে উঠিয়েছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞাকালে পরিবার-পরিজনের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

চাঁদপুর সদর উপজেলার ইব্রামহীমপুর ইউনিয়নের জেলে বিল্লাল খান বলেন, প্রতিবছর সরকার দুইবার ইলিশ ধরতে নিষেধ করে। আমরা সবসময়ই নিষেধাজ্ঞা পালন করি। কিছু জেলে আছে, যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরে।

তবে যারা ধরে তাদের বেশিরভাগই নিরুপায় হয়ে ধরে। কারণ সরকার যে চাল দেয় তা দিয়ে কিছু হয় না। চালের সাথে আরো জিনিস লাগে, তার খরচ কে দিবে। আমাদের দাবি চালের সাথে যেন আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার জেলে মোহাম্মদ দিদার আলী বলেন, এই বছর নদীতে ইলিশ কম। সারাদিন জাল ফেলেও তেমন ইলিশ উঠে না। ধারদেনা কিস্তি করে আমাদের চলতে হয়। এর মধ্যে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ। নৌকা-জাল উঠিয়ে ফেলবো। দেখি অন্য কাজ করে সংসার চালাতে হবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, অভিযান চলাকালে চাঁদপুর মাছঘাটে ২২ দিন ইলিশ কেনা-বেচা বন্ধ থাকবে। একটা মাছও বিক্রি হবে না। আমরা সরকারের সকল নিয়মকানুন মানি।

সরকার এ সময় জেলেদের খাদ্য সহায়তা দেয় কিন্তু মাছঘাটের শ্রমিকরা কোনো সহায়তা পায় না। আমি প্রশাসনের কাছে আহবান জানাবো যাতে মাছঘাটের শ্রমিকদেরও সহায়তা করা হয়।

মৎস্য কর্মকর্তা মেহেদী জানান, চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ৪৩ হাজার ৭৭২জন নিবন্ধিত জেলে রয়েছেন। এ বছর পাঁচ কেজি চাল বাড়িয়ে জেলেদের ২০ কেজির পরিবর্তে ২৫ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বিজিএফের চাল বরাদ্দ হয়েছে এবং অনেক স্থানে বিতরণও শুরু হয়েছে।

এ বছর অভিযান সফল হলে আগামীতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে, আশা করি জেলেরা মাছধরা থেকে বিরত থাকবে- বলেন এই মৎস্য কর্মকর্তা।

গড়াই নদী থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

0
প্রতিীকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদরে নিখোঁজের একদিন পর গড়াই নদী থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত স্কুল শিক্ষক তারা শংকর সরকার (৪৫) জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক ছিলেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে তারা শংকর মানসিকভাবে বির্পযস্ত ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়রি করেন নিহতের পরিবার। সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সনাক্ত করে। পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। তবে তার শরীরে আঘাতের তেমন কোন চিহৃ পাওয়া যায়নি।

বেশী দামে সার বিক্রি করার ব্যবসায়ীকে জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

মূল্য তালিকা হাল নাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরণ না করা, কৃষি বিপণনের লাইলেন্স না থাকা ও ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রির অপরাধে সার বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন মেসার্স কৃষি বিপণীর স্বত্ত¡াাধিকার ফারুক আল আজমকে জরিমানা করে আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এসময় জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত জানান, ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরণ না করা এবং কৃষি বিপণনের লাইলেন্স না থাকায় ওই সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...