বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 387

বিশাল রানের ব্যবধানে হারল বাংলাদেশ

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে হারানো খুবই শক্ত ব্যপার। তাই বোলিংয়ের পথ বেছে নিয়েছিল বাংলাদেশ। বরং তাদের টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে রান চাপায় পড়ে বাংলাদেশ দল। ৩৬৫ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ২২৭ রানে অলআউট হয়ে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একাদশে বাড়তি স্পিনার যুক্ত করে। রাতের বৃষ্টির কথা মাথায় রেখেই হয়তো ইংলিশদের শুরুতে ব্যাট করতে পাঠান অধিনায়ক সাকিব। শুরুতে মুস্তাফিজ-শরিফুলরা বেশ কিছু ভালো ডেলিভারি দিলেও ভাঙতে পারেননি জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের জুটি।

শুরুতে ১১৫ রানের জুটি পাওয়া ইংল্যান্ড শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে তোলে ৩৬৪ রান। দলটির ওপেনার ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৬টি চারের সঙ্গে পাঁচটি ছক্কার শট আসে। তার সঙ্গে জুটি গড়া জনি বেয়ারস্টো খেলেন ৫২ রানের ইনিংস।

তিনে নামা জো রুটের ব্যাট থেকে ৬৮ বলে ৮২ রানের ইনিংস আসে। তিনি আটটি চার ও একটি ছক্কা তোলেন এই ডানহাতি ব্যাটার। এরপর জস বাটলার ও হ্যারি ব্রæক ২০ করে রান যোগ করে সাজঘরে ফিরে যান। ইংল্যান্ড ৪২তম ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৭ রান তেলে। ওই হিসেবে শেষ ১০ ওভারে কম রান দিয়েছে বাংলাদেশ।

জবাব দিতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ তামিম (১), তিনে নামা নাজমুল শান্ত (০), চারে নামা সাকিব আল হাসান (১) ও পাঁচে নামা মেহেদী মিরাজ (৮)। ওই ধাক্কা সামলে ওঠার আগেই ফিফটি করে ফিরে যান লিটন দাস। তিনি ৬৬ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৭৬ রান করেন।

পরে মুশফিকুর রহিম ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। শেষ দিকে শেখ মাহেদী (১৪), তাসকিন (১৫) ও শরিফুল (১২) চেষ্টা করেও হারের ব্যবধান ছোট করতে পারেননি। বাংলাদেশের হয়ে শরিফুল ৭৫ রানে ৩টি ও শেখ মাহেদী ৭১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। চার উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন বাঁ-হাতি পেসার রিচ টপলে।

পারিবারিক কলহের জেরে রুবেলকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

0
আটসক নিহতের স্ত্রী ও শ্বাশুরী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঘোড়ার গাড়ী চালক রুবেল (২২) এ হত্যার ঘটনার দায় স্বাীকার করেছে স্ত্রী ও শ্বাশুরী। এ ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার রাতে কুমারখালী থানায় ঘোড়ার গাড়ী চালকের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি রয়েছে আরো পাঁচজন।

পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজন ওই ঘোড়ার গাড়ী চালকে পিটিয়ে হত্যা করে। মামলায় ঘটনার দিন আটক নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সাথে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রবিবার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত কণ্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। পরের দিন সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, চালকের বাবা বাদী হয়ে রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে আটককৃত স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। পারিবারিক কলহের জেরে আসামিরা চালককে পিটিয়ে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

মোবাইন কিনে দিতে বিলম্ব হওয়ায় বিষ পান

0
প্রতিদকী ছবি

স্টাফ রিপোর্টার

চাওয়া মাত্রই মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করে।

সোমবার বিকালে রাজবাড়ির পাংশা উপজেলার কেয়া গ্রামের জমিতে ঘাস মারা বিষ পান করেন ওয়াফিল (১৩)। সে কলা ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে।

পরিবারের লোকেরা জানান, ওই কিশোর বাবার কাছে মোবাইল ফোন কিনে চায়। বাবা দুই দিন পরে ফোন কিনে দেবে জানান। এ ঘটনায় অভিমান করে বাজার থেকে ঘাস মারা বিষ কিনে আনে। নিজের ঘরে বসে সেই বিষ পান করে অসুস্থ্য হয়ে পরলে বাড়ির লোকদের জানায়। পরে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথািমক চিকিৎসার এক পর্যায়ে তাকে ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়।

কিশোরের বাবা আব্দুল জব্বার জানান, বাড়ির পাশের ভেলা বাইচ খেলা দেখার সময় ওয়াফিল তার কাছে টাস ফোন কিনে চায়। এর পর বাড়ি ফিরে সে বিষ পান করেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, কিশোর ঘাস মারা বিষ পান করেছে। কিছু সময় চিকিৎসার পর বলা যাবে তার শারীরিক অবস্থা কোন দিকে যাচ্ছে।



প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাস্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে বলেছি, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটার তো কোনো উন্নয়ন হয়নি, বরং আরও অবনতি হয়েছে। গত কয়েকটি নির্বাচনে তারা ভোটাধিকার হরণ করেছে। ভোট চুরির প্রকল্প এখন আরও শক্তিশালী হয়েছে। দমন নিপীড়ন আরও বেড়েছে।

সোমবার মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যেই প্রশ্নবিদ্ধ নয়, সারাবিশ্বে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন চায়, তেমনি বিশ্বও একটা সুষ্ঠু নির্বাচন চায়। দেশে কোনো নির্বাচনের পরিবেশ নেই। যেটা বলেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে নির্বাচনে পর্যবেক পাঠাবে না। এখন মার্কিন এই প্রতিনিধিদল একই বিষয় নিয়ে কাজ করতে এসেছে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হলে যে দেশের জনগণ ভোট দিতে পারবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব কি বলছে? এই সরকারের অধীনে যে আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন হবে না। সে জন্যই তারা এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছে। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, তারা সেভাবে বলবে না। তারা বলছে, সুষ্ঠু নির্বাচন। যেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারকেই বোঝায়। এ কথা বিদেশিরা বলবে না, এ দাবি উঠছে দেশের জনগণের কাছে থেকে।

তারা কিছু বলছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো এসেছে পর্যবেক্ষনের জন্য। যেমন এসেছিল ইউরোপীয় ইউনিয়ন। তারা দেশের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে, পর্যবেক্ষক পাঠাবে কি না।

কোন মতামত নিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এ দেশের জনগণের মতামত নেবে, সিদ্ধান্ত নেবে।

মার্কিন নির্বাচনী প্রতিনিধিদল কোন কিছু ব্যাপারে বিশেষভাবে জানতে চেয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, সব বিষয়ে জানতে চেয়েছে তারা।

সকাল ১০টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামন আসাদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের ৭ সদস্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা। ৭ সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

সংবিধান লঙ্ঘন করে সমঝোতা নয়: ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক থেকে বেড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা কলেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল সমঝেতা ও সহাবস্থানের সুযোগ আছে কি-না জানতে চেয়েছেন। আমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি।

তিনি বলেন, তারা (বিএনপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত¡াবধায়ক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। আমরা জানিয়েছি, এসব সম্ভব নয়।

সেতুমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দলের কাছে বিএনপি যেসব অভিযোগ করেছে, তার জবাব দিয়েছি আমরা। বিএনপি তাদেরকে আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোনো কথা বলেনি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। কোনো সহিংসতার আশঙ্কা আছে কি-না জানতে চেয়েছে। আমরা বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপে ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে ল্েয আমরা কাজ করে যাচ্ছি।

মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন, খালেদা জিয়ার জীবন ঝুঁকিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড়েও সদস্যরা এ সদংবাদ সম্মেলন করেন।

চিকিৎসা বোর্ডের সদস্যরা জানান, লিভার সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে। উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না। পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এ জন্য ইতোমধ্যে তাকে দুইবার সিসিইউতে নেওয়া হয়েছে। এখন লিভার প্রতিস্থাপনের জন্য জরুরিভিত্তিতে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন।

মেডিকেলবোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎণিক। জরুরিভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। না হলে তিনি মারা যেতে পারেন।

চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার শরীরে অভ্যন্তরীণ রক্তরণ হওয়ায় এ পর্যন্ত ৪ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেণে রাখা হচ্ছে। আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিল করেছি। উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। দুই বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে খালেদা জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তরণ হতো না। উনার অবস্থাও এত আশঙ্কাজনক হতো না।

ডা. সিদ্দিকী আরও বলেন, আমাদের হাতের সমস্ত অপশন শেষ হয়ে গেছে। আমরা ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেণে রেখেছি। এখনো সময় শেষ হয়ে যায়নি। তাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসা করা হলে হয়তো অবস্থার উন্নতি হতে পারে। তার জন্য জরুরি হলো টিপস প্রসিডিউর অ্যাপ্লাই করা। এটা করা হলে পেটে একফোঁটা পানিও থাকবে না।

ডা. মহসিন বলেন, লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য যে সেটআপ, তা এখনো বাংলাদেশে নেই। খালেদা জিয়ার মতো ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্টকে বিদেশে নেওয়া ছাড়া এটা করা সম্ভব নয়।

কালীগঞ্জে ব্যবসায়ীর অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতের আগুনে ২ টি ক্রোকারিজের দোকানসহ গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভষ্ম হয়ে গেছে।

সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৬ টার দিকে ব্রীজ সংলগ্ন রাজধানী ক্রোকারীজে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততনে পুড়ে যায় রাজধানী ক্রাকারীজ ও মিজানুর এ্যালুমিনিয়ামনের দোকান ও গোডাউনের সব মালামাল। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার তি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুমারখালীতে ঘোড়া গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার, প্রসুতি স্ত্রীসহ শ্বাশুরী আটক

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল (২২) নামে এক ঘোড়ারগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদ্য প্রসুতি স্ত্রীসহ শ্বাশুরীকে আটক করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন গত রবিবার সন্ধায় মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী মারজিয়া খাতুন ও শ্বাশুড়ি মর্জিনা খাতুনকে পুলিশ হেফাজতে নিয়ে।

পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সাথে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রবিবার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত কণ্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। পরদিন সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুবেলের মা পপি খাতুন বলেন, রবিবার সন্ধায় আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল শ্বশুর বাড়ির লোকজন। পরদিন সকালে সড়কের পাশে ছেলের লাশ পাওয়া গেছে। তাঁর অভিযোগ, ছেলেকে শ্বশর বাড়ির লোকজন মারধর করে হত্যা করেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘোড়াগাড়ি চালক রুবেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। রুবেলকে পিটিয়ে হত্যা করা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার অসুস্থ্যতার বিষয়ে সংবাদ সম্মেলন সোমবার

0
বিএনপি নেত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

সোমবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ১১তলায় এ সংবাদ সম্মেলন হবে।

এ তথ্য জানিয়েছেন বোর্ডের সদস্য ও বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, ‘খালেদা জিয়ার অবস্থা ভালো না। তাঁর লিভার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এটি দেশে করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

জাহিদ হোসেন আরও বলেন, ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে যেহেতু যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু লিভার সিরোসিসের প্রভাবে তাঁর হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েই চলেছে। উন্নতির কোনো লণ নেই। ফলে কখনো তিনি কিছুটা সুস্থ থাকছেন, আবার পরণেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান, লিভারের মূল সমস্যার চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন নতুন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে এবং জটিলতা বাড়ছে। তারা জটিলতা ও নতুন উপসর্গ ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন, যাতে রোগীর কষ্ট কম হয়।

গত দুই মাসের বেশি সময় ধরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৯ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ড অনেক দিন ধরে বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দেয়। এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

যুদ্ধের অনুমোদন দিলো ইসরায়েলের মন্ত্রিসভা কমিটির

0
যুদ্ধের প্রস্তুতি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। জবাবে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদপে গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

মন্ত্রিসভায় গৃহীত ওই সিদ্ধান্তে হামাসের হামলার পর নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছিলেন, তারই প্রতিফলন ঘটেছে। খবর হারেৎজ ও টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের মন্ত্রিসভা কমিটি নেতানিয়াহুকে সামরিক অভিযান চালানোর যে অনুমোদন দিয়েছে, তা আগামীকাল দেশটির পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরাবিষয়ক কমিটিতে উঠতে হবে। এরপর নেতানিয়াহু এ সিদ্ধান্ত নেসেটের প্লেনারিতে উপস্থাপন করবেন।

সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি এবং সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সেনাসদস্য পেতে সংরতি সেনাদের (রিজার্ভিস্ট) ডাকতে পারবে।

এর আগে স্থানীয় সময় শনিবার সকালে গাজা উপত্যকা থেকে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে ফিলিস্তিনের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখন্ডে ঢুকে সশস্ত্র হামলা চালায় হামাসের সদস্যরা।

ইসরায়েলি স্বেচ্ছাসেবী সংগঠন জাকার এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এ ছাড়া ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩১৩ জনের বেশি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...