বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 432

৭ মার্চ পবিত্র শবে বরাত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে বুধবার ২২ ফেব্রæয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হচ্ছে।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম।

অন্যান্যের মধ্যে ছিলেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নজরুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান প্রমুখ।

খোকসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরের প্রাচীনতম শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা।

সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একুশের প্রভাত ফেরি শুরু করা হয়। খোকসা সরকারী কলেজ চত্বরে গিয়ে প্রভাত ফেরীর ও শোক র‌্যালীটি শেষ করা হয়। এখানেই ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন,খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

এ ছাড়া খোকসা পৌরসভা, ইসলামী ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি পালন করেছে।

কুমারখালীতে মহানবী নিয়ে কটূক্তির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম আবু সালেহ। তিনি উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক।

মঙ্গলবার সকালে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও জনসাধারণ স্থানীয় বাইতুল মামুন জামে মসজিদ এলাকায় জমায়েত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরিধান করতে নিষেধ করে আসছেন। এমন খবর পেয়ে গত সোমবার এক মহিলা অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি শুনতে যান। এ সময় প্রধান শিক্ষক মহানবী (সাঃ) কে নিয়ে নানান কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেন। মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকে কয়া বাইতুল মামুন জামে মসজিদে জমায়েত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিভাবক বলেন, প্রধান শিক্ষক প্রিয় নবীর সুন্নাত ও চরিত্র নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করেছেন। একজন মুসলিম হিসেবে তিনি তা মানতে পারছেন না। উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ইসলাম ও নবী বিরোধী মন্তব্য করে আসছিলেন। থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান শিক্ষক আবু সালেহ। তার মুঠোফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুমারখালী থানার ওসি বলেন, বিক্ষোভকারীদের আশ্বস্ত করে ঘরে ফেরানো হয়েছে। কটুক্তিকারী ওই শিক্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হবে এদিন।

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।

আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করবেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।
বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রæয়ারি শহিদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।

১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

একুশে ফেব্রæয়ারি সরকারি ছুটি। এদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সংবাদপত্র সমূহে ক্রোড়পত্র প্রকাশের ক্ষেত্রে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ দুইদিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে একুশের প্রখম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং প্রভাতফেরি।
এছাড়াও, ২২ ফেব্রæয়ারি বিকাল তিনটায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

পান্টি বাজারে আগুনে তিনটি দোকান ভস্মিভূত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারে ভয়াবহ আগুনে তিনটি দোকান ভস্মিভূত হয়েছে। দোকান তিনটির সমস্ত মালামাল, আসবাবপত্র যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পান্টি বাজার এলাকার সি আই মোল্লা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের দুইটি ইফনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মাহফুজুর রহমান নামের এক যুবক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন শেখ সাহেব ডিজানিং হাউজের স্বত্বাধিকারী ফিরোজ আলী, লিখন ঘটি চা এন্ড কপি হাউজের প্রোপাইটর লিখন মিয়া ও মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারের স্বত্বাধিকারী লিমন হোসেন।

ফায়ার সার্ভিস ও উপস্থিত এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, রাত ১১ টার দিকে শেখ সাহেব ডিজানিং হাউজে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে লিখন ঘটি চা এন্ড কপি হাউজ ও মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে।

উপস্থিত জনতা এবং কুষ্টিয়া সদর ও পাশ্ববর্তি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি দোকানের মালামাল, আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এবিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ফিরোজ বলেন, তার দোকানের ডিজাইনিং যন্ত্রপাতি, ফার্নিচার, কাঠসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে গেছে। তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আহত যুবক মাহফুজুর রহমান বলেন, আগুন নিভানোর জন্য তিনি দোকানের চাতালে( বাঁশের চাটাইয়ের ছাদ) উঠেছিলেন। সেখান পরে তার দুই হাতের কয়েকটি স্থানে কেটে গেছে।

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন বলেন, খবর পেয়ে ছুটে এসে তিনি ভয়াবহ আগুন দেখতে পান। প্রথমে জনতা এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে।
শৈলকূপা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে গেছে।

খোকসায় শিব চতুর্দশীতে পূণ্যস্নান অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ঈশ্বরদীতে শিব চতুর্দশী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী পাগলাবাবার ধামের ৩ দিন ব্যাপী শিব চতুর্দশী অনুষ্ঠানের ১ম দিনে শনিবার দুপুরে এ মঙ্গল শোভাযাত্রা ও পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।

দুপুরে স্থানীয় মাতুয়া সম্প্রদায়ের হরিবোলের দলের জয়ঢাক বাজনার তালে তালে ঈশ্বরদী পাগলা বাবার ধামের ৫ শতাধীক ভক্তবৃন্দ এ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

মঙ্গল শোভা যাত্রাটি ঈশ্বরদী পাগলাবাবার ধাম থেকে শুরু হয়ে ইচলাট বটতলা প্রদক্ষিণ করে নাগরপাড়া হাওর নদীর ঘাটে বাবা মহাদেবের পূণ্যস্নান শেষে পুনরায় ঈশ্বরদী পাগলা বাবার ধামে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতশত ধর্মপ্রাণ ভক্ত ও পূনার্থী অংশ গ্রহন করেন।

শনিবার রাতে চার প্রহরে মহাদেরে পুজা, রবি ও সোমবার কীর্তন ও ভক্ত সেবার মধ্যে শিব চতুর্দশী অনুষ্ঠানের শেষ হবে।

চুরির অপবাদের প্রতিশোধ নিতে বৃদ্ধাকে হত্যা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গৃহকত্রী মনোয়ারা বেগম (৫৫) এর গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে হত্যার ঘটনাটি নিছক ডাকাতি নয়, চোর অপবাদ দেওয়ার প্রতিশোধ নিতেই এই হত্যাকান্ড।

শুক্রবার বিকালে আটক যুবক জিহাদের স্বীকার উক্তির উদ্বৃতি দিয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সাংবাদিদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে শহিদুজ্জামানের বাড়িতে ডাকাতরা হানা দেয়। একপর্যায়ে ডাকাতরা বৃদ্ধা মনোয়ারা বেগমের গলায় বিদ্যুতের মোটা তার ও ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘরের বারান্দায় ফেলে রেখে যায়। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাসারুজ্জামান বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেছেন। যার নম্বর ৭, তারিখ ১৭ ফেব্রæয়ারী। আটক জিহাদের স্বীকার উক্তিমূলক জবান বন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত বিষয়টি পক্রিয়াধীন ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গৃহকত্রী মনোয়ারা যে ঘরে খুন হয়েছিলেন সেই ঘর থেকে আটক জিহাদ পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে, তিন বছর আগে এই বাড়ি থেকে ৯ হাজার টাকা চুরির বিষয়ে তাকে মিথ্যা দোষ দেওয়া হয়েছিল। সেই জিদে সে বৃদ্ধাকে হত্যা করেছে। আটক জিহাদ একই গ্রামের হেলাল শেখের ছেলে।

নিহতের ছেলে বাসারুজ্জামান বলেন, তিনি বাড়ির বাইরে ছিলেন। ফোনে মায়ের অসুস্থ্যতার কথা জেনে হাসপাতালে ছুটে যান। সেখানে মৃত মাকে পেয়েছেন। তবে বাড়ি ফিরে যা অনুমান করছেন ডাকতরা তার ৫ ভরি ওজনের স্বর্ণের অলংকার ও নগদ অর্থা নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতরা কয়েকজন ছিল। তাদের দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আটকা জিহাদ তার মায়ের হত্যাকারী বলেও তিনি দাবি করেন।

খোকসা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান টিপু ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তার ভাবি মনোয়ারার গলায় বিদ্যুতের তার ও ওড়না পেচানো অবস্থায় পান। তিনি নিজে ঘরে তালা দিয়ে বৃদ্ধা (ভাবিকে) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে বন্ধ ঘরের তালা খুলে জিহাদকে পায়। সে তার ভাবির হত্যাকারী বলেও তিনি দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের এসআই আকরামূল হক বলেন, আটক জিহাদ পুলিশের কাছে কিছু বিষয়ে মুখ খুলেছে। সেই জন্য ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বকিার উক্তি রেকর্ডের জন্য আনা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি পক্রিয়াধীন ছিল।

থানা ভারপ্রাপ্ত সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যা কান্ডের জট খুলেছে। তিন বছর আগে শহিদুজ্জামানের বাড়ি থেকে ৯ হাজার টাকা চুরি হয়। ওই ঘটনায় জিহাদকে দোষারপ করা হয়। এ অপবাদের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার বিকালে সে একাই ওই বৃদ্ধার গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে। এ সময় লোক এসে পরায় মনোয়ারার ঘরেই আত্মগোপন করে সে। প্রতিহিংসা থেকে এ হত্যাকান্ড।

খোকসায় গলায় তার পেঁচিয়ে বৃদ্ধাকে খুন করলো ডাকাতরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দিনের বেলায় ডাকাতির সময় গৃহকত্রীর গলায় বিদ্যুতের তার পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে তালাবন্ধ ঘর খুলে এক ডাকাতকে পেলো।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে শহিদুজ্জামানের বাড়িতে ডাকাতির উদ্যেশ্যে একদল ডাকাত হানাদেয়। গৃহকত্রী মনোয়ারা বেগম তাদের চিনে ফেলে। একপর্যায়ে ডাকাতরা বৃদ্ধা মনোয়ারা বেগমের গলায় বিদ্যুতের মোটা তার ও ওড়না পেঁচিয়ে ফেলে রেখে যায়। এ সময় মনোয়ারা সজ্ঞাহীন ছিল। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

বৃদ্ধার মৃত্যু নিশ্চিত হয়ে পরিবারের লোকেরা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে আসে। এ সময় গৃহকত্রীকে যে ঘর থেকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরের তালা খুলে জিহাদ নামের এক যুবককে আটক করে। পরে তাকে পুলিশে সপর্দ করা হয়েছে। ডাকাত সন্দেহে আটক জিহাদ একই গ্রামের হেলাল শেখের ছেলে।

নিহতের ছেলে বাসারুজ্জামান বলেন, তিনি বাড়ির বাইরে ছিলেন। ফোনে মায়ের অসুস্থ্যতার কথা জেনে হাসপাতালে ছুটে যান। সেখানে মৃত মাকে পেয়েছেন। তবে বাড়ি ফিরে যা অনুমান করছেন ডাকতরা তার ৫ ভরি ওজনের স্বর্ণের অলংকার ও নগদ অর্থা নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতরা কয়েকজন ছিল। তাদের দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আর ঘরে আটকা পরে তার প্রতিবেশীর ছেলে জিহাদ।

খোকসা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান টিপু ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তার ভাবি মনোয়ারার গলায় বিদ্যুতের তার ও ওড়না পেচানো অবস্থায় পান। তিনি নিজে ঘরে তালা দিয়ে বৃদ্ধা (ভাবিকে) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে বন্ধ ঘরের তালা খুলে জিহাদকে পায়। সে তার ভাবির হত্যাকারী বলেও তিনি দাবি করেন।

থানা ভারপ্রাপ্ত সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যা কান্ডটি রহস্যজনক। আটক যুবকের দাবি সে প্রতিবেশির মৃত্যুর খবর শুনে গিয়েছিল। আবার পরিবারের লোকেরা হাসপাতালকে জানিয়েছিল বৃদ্ধা তড়িতাহত হয়েছে। এ ব্যাপারে কোন মামলাও হয়নি।

খোকসায় দুটি বিদেশী পিস্তলসহ দুই যুবক আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুই যুবকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে মেয়রের বাড়িয়ে হামলার ঘটনায় মামলা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খোকসা থানা পুলিশের একটি অভিযানিক দল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযানে যায়। এসময় তিনজন আরহীরসহ একটি মোটরসাইকেল পুলিশের গাড়ির সামনে পরে যায়। এক পর্যায়ে একজন মোটরসাইকেল আরহী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ অপর মোটরসাইকেল আরহী আসিফ (১৯) ও সোবাহান (৩৫) এর শরীর তল্লাসী করে দুটি বিদেশী পিস্তল, দু’রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পৌরসভার মেয়রের বাড়িতে হামলার ঘটনায় দায়ের কৃত মামলার এৎাহার ভুক্ত আসামী।


আটক আসিফ উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে। অপর আটক সোবাহান ঢাকা আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল পাতিলডাঙ্গী গ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইলের এক আরহী দৌড়ে পালিয়ে গেলে তারা অন্যদুইজনের শরীর তল্লাসী করে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে আটদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

খোকসায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

বুুধবার সকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগীত অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে।

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশুদেও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল অখতার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলম। উপস্থিত ছিলেন থানর অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার সকালে খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠত হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...