বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 433

ঝিনাইদহে ধর্ষন মামলায় চেয়ারম্যান কারাগারে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে একটি ধর্ষন মামলায় জামিন নিতে ঝিনাইদহ নারী ও শিশু আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ বজলুর রহমান এ খবর নিশ্চত করেন। তিনি জানান, ধর্ষক ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিলের জন্য ডিভিশনে আবেদন করলে তাঁর জামিন বাতিল হয়। জামিন বাতিল হওয়ার পর ফারুকুজ্জামান ফরিদ নি¤œ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠান।

আদালত সুত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল এক নারী বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় চেয়ারম্যান ফরিদ ও তার গাড়ি চালকের বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। এর আগে ১৫ এপ্রিল ওই নারী সালিশ নিয়ে চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ তার গ্রামের বাড়ি সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে যান। তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষন করেন। ধর্ষন মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিন নেন চেয়ারম্যান ফরিদ। পরবর্তীতে উচ্চতর ডাক্তারী পরীক্ষা ডিএনএ টেষ্টে ফরিদের সম্পৃক্তা ধরা পড়ে।

বুধবার ওই ধর্ষিতা জানান, বিচার চাইতে গিয়ে ফরিদ চেয়ারম্যানের লালসার শিকার হন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চেয়ারম্যান নরহরিদ্রা গ্রামে ডেকে নেন। গ্রামের বাড়িতে পৌছালে তাকে দুইতলার একটি কক্ষে নিয়ে যান এবং নেশা জাতীয় কিছু সেবন করিয়ে ফরিদ ধর্ষন করে।

অভিযুক্ত চেয়ারম্যান ফারুদুজ্জামান ফরিদ তার বিরুদ্ধে ধর্ষন মামলা দায়েরের পর থেকে বিষয়টি সড়যন্ত্র বলে দাবি করছেন। প্রশাসনের অনুকম্পায় এখনো ফরিদ চেয়ারম্যান পদে বহাল রয়েছেন।

খোকসায় ছিটকে পরে কিশোর ভ্যান চালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে দ্রæতগামী পাখিভ্যান থেকে ছিটকে পরে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার আমাবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রন হারিয়ে নিজের ভ্যান থেকে ছিটকে পরে পরশ (১৮) নামের এই চালকের মৃত্যু হয়েছে। সে কুমারখালী উপজেলার বড় মালিয়াট গ্রামের হাবিবুর রহমানের একমাত্র পুত্র। এ দুর্ঘটনায় আহত দুই যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সোহান জানান, বেলা ১২টার পর ওই কিশোর ভ্যানচালক দুইজন যাত্রী নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছে। সড়কের গতিরোধক পার হওয়ার সময় তার ভ্যানটি আছড়ে পরে। চালক পরশ ছিটকে গিয়ে গাছের উপর পরে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহত কিশোর ভ্যানচালক পরশের নিকট আত্মীয় মিঠু শেখ জানান, ছেলেটি বাড়িতে বেকার বসেছিল। তাই নিজের দুলাভাইয়ের ভ্যান চালিয়ে সংসাব চালাচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফতেখার হোসেন জানান, কিশোর ভ্যানচালক পরশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভবানী গঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশের এসআই আসাদ জানান, রাস্তার বিটে বাড়ি খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানচালক রাস্তার পাশের গাছের উপর পরে আহত হয়। তাকে নিয়ে ব্যস্ত থাকায় আহত যাত্রী দুজনের না পরিচয় রাখা সম্ভব হয়নি।

ইবির হলে ছাত্রীকে আটকে নির্যাতনের অভিযোগ

0

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে এক ছাত্রীকে নির্যাতন ও তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন দেশরতœ শেখ হাসিনা হলে প্রভোস্ট সামসুল হক।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা দেশরতœ শেখ হাসিনা হলের গুণরুমে এই ঘটনা ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা চৌধুরী। অপর অভিযুক্ত তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীও একই বিভাগের।

সানজিদা চৌধুরীর সাথে কথা বলা হলে তিনি বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রক্টর শাহাদাত হোসেন বলেন, উপাচার্যের সঙ্গে এ বিষয়ে শিক্ষকরা কথা বলছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে দুপুরে রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। তখনই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার বিকালে ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
রবিবার দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকায় মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ৭ অনুসারে নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগেই রাষ্ট্রপতি পদে দলের হয়ে সাহাবুদ্দিনের মনোনয়ন চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রবিবার সকালে তাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে যান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে মনোনয়ন ফরম জমা দেন তারা। তা যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে তিনিই হলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপ্রধান।

মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী সাহাবুদ্দিন একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদ করার পর ২০ আগস্ট সামরিক আইনের ৭ ধারায় আটক হয়ে প্রায় তিন বছর কারাভোগ করেন সাহাবুদ্দিন। তার জন্ম ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায়। বাবা মরহুম শরফুদ্দীন আনসারী এবং মা মোসাম্মৎ খায়রুন্নেছা।

মো. সাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করেন। ছাত্রাবস্থায় ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীন বাংলা ছাত্র পরিষদের পাবনা জেলার নেতা হিসেবে পাবনায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারীদের অন্যতম মো. সাহাবুদ্দিন। পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এরপর ১৯৭১ সালে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন তিনি।

১৯৯৫ সালে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। কর্মজীবনে তিনি সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। শহীদ বুলবুল কলেজের অধ্যাপকও ছিলেন তিনি।

অধুনালুপ্ত বাংলার বাণী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন সাহাবুদ্দিন। এছাড়া প্রেষণে আইন মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাহাবুদ্দিন। তখন সরকারের কাছে এ বিষয়ে ১৩৯৭ পৃষ্ঠার রিপোর্ট পেশ করেছিলেন তিনি।

মো. সাহাবুদ্দিনের স্ত্রী ড. রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারের যুগ্ম সচিব থেকে অবসর নিয়েছেন। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। এ দম্পতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান একটি বেসরকারি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা।

রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী, বাকি শুধু আনুষ্ঠানিকতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের রাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এ পদে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার পথে, বাকি শুধু আনুষ্ঠানিকতা। মনোনয়ন প্রত্যাহারের দিনই তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেই তিনি হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৩ ফেব্রæয়ারী) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রæয়ারী বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এদিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়ন চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রক্রিয়া অনুসরণ করে দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি হবেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরর সদস্য। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাহাবুদ্দিন একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার তিনি।
৭৫’র পরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় ২০ আগস্ট সামরিক আইনের ৭ ধারায় আটক হয়ে প্রায় তিন বছর কারাগারে কাটিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

তার জন্ম ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায়। তার বাবা মরহুম শরফুদ্দীন আনসারী এবং মা মোসাম্মৎ খায়রুন্নেছা।

কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটককৃত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিশাত ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো কারণ ছাড়াই তাদের গ্রেফতার করেছে পুলিশ। তিনি নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে কী কারণে আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করেছেন বন বিভাগ। এ সময় বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। সাপটির স্থানীয় নাম চন্দ্রবোড়া।

শনিবার বিকালে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী পাড়ে রাসেল ভাইপারের বাচ্চাটিকে দেখতে পাই স্থানীয়রা। পরে পুলিশ, বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ টিম কে খবর দেয়। বিকালে বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসেন। রাসেল ভাইপার সাপ উদ্ধারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

উদ্ধার অভিযানে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, হাবিবুর রহমান, রাব্বু খান,বন বিভাগ কুষ্টিয়ার বন প্রহরী সদর জুয়েল আহমেদ, বাগান মালি আখিরুজ্জামান ও লিটন উপস্থিত ছিলেন।

বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির জানান, ট্রিপল নাইন এর মাধ্যমে আমরা জানতে পারি শহরের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার সাপের বাচ্চা পাওয়া গিয়েছে এমন খবর ভিত্তিতে আমাদের টিম সেখানে যায় এবং রাসেল ভাইপার এর বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, বিকালে শহরতলীর গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়,পরে রাতে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, গত বছর গড়াই নদীতে জেলেদের জালে তিন দফায় তিনটি রাসেল ভাইপার সাপের দেখা মিলে ছিল।

খোকসায় সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিক নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কাজে যাবার পথে স্যালোইঞ্জিন চালিত বাটাহাম্বার গাড়ির সাথে মোটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে নির্মান শ্রমিক জনি (৩০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা জিকে সড়কে বাটাহাম্বার গাড়ি বন্ধের দাবিতে সড়ক অবরোধ সৃষ্টি করে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ জিকে সড়কের রমানথপুর গ্রামের মধ্যে স্যালোইঞ্জিন চালিত বাটাহাম্বার গাড়ির সাথে মোটর সাইকের মুখমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নির্মান শ্রমিক জনি (৩০) মারা যায়। পরে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহত শ্রমিক রমানাথপুর মোল্লাপাড়ার টিপু’র ছেলে। সে এক সন্তানের জনক।

এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা গনেষপুরে মিজু-আরাফা ব্রিকসে হানা দিয়ে পালিয়ে যাওয়া ঘাতক বাটাহাম্বার গাড়িটি আটক করে। বিক্ষুদ্ধরা স্যালোইঞ্জিন চালিত বাটাহাম্বার গাড়ি বন্ধরে দাবিতে গঙ্গাকপতাক্ষ সেচ প্রকল্প (জিকে) সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবেরোধ করে শ্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট পর পুলিশ তাদের শান্ত করে।

প্রত্যক্ষদর্শী আমির খসরু জানান, স্থানীয় ইটভাটার মাটি টানার কাজে ব্যবহৃত বাটাহাম্বারটি দ্রæত গতিতে এসে মোটরসাইকেলটির সামনে আঘাত করে। আবার মুহুত্যের মধ্যে পালিয়ে যায়। পরে গ্রামবাসী ইট ভাটায় হানা দিয়ে গাড়িটি আটক করে। তিনি চালকের অদক্ষতরা আর খাম খেয়ালিকে দায়ি করেন। তিনি আরো জানান, এই জাতীয় গাড়ির চাপায় ৪১দিন আগে একই গ্রামের রাশিদা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের পিতা টিপু জানান, সকালে গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে ঘর তৈরীর কাজের জন্য জনি নেজের মোটর সাইকেল নিয়ে বেড় হয়। কিন্তু বাড়ি থেকে ৫শ গজ দূরে তার ছেলেকে ঘাতক বাটাহাম্বার সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘাতক বাটাহাম্বারের চালক ও অবৈধ গাড়ির মালিকের শাস্তি দাবি করেন।

মিজু-আরাফা ব্রিকসের মালিক মোস্তফা আহম্মেদ জানান, দুর্ঘটনার পর কিছুলোক তার ভাটায় হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এএসআই আজিজ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। সড়কে যে কাঠ ফেলা হয়েছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এলাকাসীকে শান্ত থাকতে বলা হয়েছে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি শিক্ষাবর্ষের (২০২৩) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ নামে বই দুইটি পাঠদান থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিনবি)।

শুক্রবার এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষাক্রম ঘেঁটে দেখা গেছে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ের দুটি করে বই আছে। এর এক অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুশীলনী পাঠ’ ও অপর অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুসন্ধানী পাঠ’। এর মধ্যে দুটি শ্রেণিতেই ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটি আর পড়ানো হবে না।
শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় এক উঠান বৈঠকে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন দুটি বই প্রণয়ন করে দেবো। এখন থেকে ওই বই দুটি পড়ানো বন্ধ থাকবে। ওই বিষয়ের (ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) দুইটা করে বই। একটা করে পড়ানো বন্ধ থাকবে। ওটা পড়ার দরকার নাই। বইয়ে ইসলামবিরোধী কিছুই নাই, তারপরও আমরা মানুষের কথা শুনি।

এনসিটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বইয়ের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তবে এই বইগুলোর অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে।

বই দুটির কী কী সংশোধনী রয়েছে, তা শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী ও কৃষি কর্মকর্তা নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী উম্মে রুকাইয়া (১১) ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবীর (৫৪) নিহত হয়েছেন।

স্কুল ছাত্রী রুকাইয়া জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

অন্যদিকে শুক্রবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেটে ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে সটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোটচাঁদপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবীর নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের তেহের আলী বিশ^াসের ছেলে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজগর আলী খবর নিশ্চত করেন। তিনি জানান, কোটচাঁদপুরে কৃষি মেলার প্রস্তুতি সভা করে বাড়ি ফিরছিলেন লতিফুল। এ সময় কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেট নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাইভেট কারের ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে একটি শৈলকুপা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...