বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 517

খোকসায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে জনতা।

স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ৮/৯ জনের একটি ডাকাতদল স্থানীয় লক্ষির বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্য স্বজল ও রাজিবকে একটি দেশী তৈরী আগ্নেয় অস্ত্র এবং এক রাউন্ড বন্দুকের কাতুজ্যসহ আটক করে। বাঁকীরা পালিয়ে যায়। আটক ডাকাতদের রাতেই পুলিশে দেওয়া হয়।

আগ্নেয় অস্ত্রসহ আটক স্বজল বহলাডাঙ্গী গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রাজিব সরিষা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। তারা দুইজনই পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি অস্ত্র সহ দুই ডাকাত আটকের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ডাকাতদের বাড়ি পাংশা উপজেলায়। তারা স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দুই জেলার সীমান্তের গ্রাম গুলোতে ডাকাতি করে আসছে। গত কয়েক মাসে কমপক্ষে ৫ ডাকাতকে জনতা আটক করে থানা পুলিশে দিয়েছে।

এ ব্যাপারে থানা ভারপ্রপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা ঈশ্বরদী গ্রামের পর্ণব দেবের বাড়ির টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকে জনতা তাদেও আটক কওে পুলিশে দেয়। আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোকসায় আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও জঙ্গীবাদের বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খোকসা বাস স্ট্যান্ডে এসে শেষ করা হয়। এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ আব্দুর রহিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।

অনুষ্ঠানে বিক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

“ওরা দেশকে দ্বিধাবিভক্ত করতে চাইছে বলেন সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টি করছে” বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম।

শনিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রা করার একটি অপকৌশল মাত্র।

জেলা শিল্পকলা একডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত যারা বাংলাদেশে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আঘাত হানলো। আজকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের উপর ভর করে, অপপ্রচার করে, তথ্যসন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে যথা সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধাবিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সংরতি মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠান টি সঞ্চালন করেন সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

কুমারখালীতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি ও শান্তি সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সব শ্রেণি পেশার জনতার অংশগ্রহণে সস্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুমারখালী স্টেশন বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। তিনি বলেন, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির দেশ। এখানে দেশবিরোধী, সংবিধান বিরোধী কুচক্রীরা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। তারা বারবারই পরাজিত হয়েছে। এইবারও পরাজিত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই হবে না।

নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুন, প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুন, মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর মজনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস প্রমুখ।

সমাবেশের আগে দীর্ঘ সম্প্রীতি ও শান্তি র‌্যালী বের করা হয় শহরের হল মোড় থেকে। র‌্যালীটি কুমারখালী বাসস্টান্ড ঘুরে সমাবেশস্থলে আসে।

কুপির আলো

0

কেরোসিন তেলের কুপি জ্বেলে কর্মকান্ত শরীরে ঘরে ফিরছে শিশুটি। জনশূন্য সড়কে তাকে সাহস যুগিয়েছে এই কুপির আলো। ছবি গুলো শুক্রবার রাতে খোকসার কালীবাড়ি রোড থেকে তোলা।

ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৬) কে মদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায়ে হত্যা করা হয়।

হত্যাকান্ডের পর ৮ দিন নিখোঁজ ইকরামুলকে গত ১৯ অক্টোবর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের একটি ধান েেতর পাশ থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সে সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।

এ ঘটনায় ১৯ অক্টোবর নিহতের ভাই রবিউল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এই হত্যা মামলায় পুলিশ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া হত্যাকাজে ব্যবহৃত ছুরি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ইজিবাইক চালক হত্যা মামলাটি ছিল কুলেস। মামলার পর পুলিশ তথ্য প্রযুুক্তি ব্যবহার করে তিন দিনের মধ্যে হত্যার সাথে জড়িত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পুলিশ নিশ্চিত করেছে, ইজিবাইক চালকে মদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায়ে হত্যা করা হয়।

কুমিল্লার মন্দিরে কোরআন রাখা ইকবাল আটক

0
আটক ইকবাল হোসেন

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লার নানুয়ারদীঘির পাড়ের মন্দিরে পবিত্র কোরআন রাখার ঘটনায় জড়িত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে আটকের পর পুলিশ পাহারায় কুমিল্লায় নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে জেলা পুলিশের একটি টিম ইকবালকে আটক করে। আইনের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকালে তাকে কুমিল্লার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর কিছু সময় পর তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। এ টিমের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

নানুয়ারদিঘির পাড়ের অস্থায়ী পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার চোখে চশমা ছিল।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ‘আমরা যে ইকবালকে খুঁজছিলাম সে এই ইকবালই। গ্রেপ্তার এড়াতে পোশাক পাল্টে সে কক্সবাজার এসেছিল।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল নামের একজনকে রাতে আটক করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আটক ব্যক্তি সৈকতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সৈকত থেকে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৩ অক্টোবর ভোররাতে নগরীর নানুয়াদীঘির পাড় এলাকার একটি পূজা মন্ডপে কোরআন রেখেছিল ইকবাল হোসেন। এ ঘটনায় কুমিল্লা নগরীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে সিসিটিভির ফুটেজে ধরা পড়ে ইকবালই পাশের দারোগাবাড়ি মাজারের মসজিদ থেকে কোরআন নিয়ে গভীররাতে মন্ডপে রাখেন।

লামিয়া দিশার পরিবেশনা ২

0

ঝিনাইদহে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

0
ছবি সংগ্রহ

ঝিনাইদহ প্রতিনিধি

সারা দেশে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে।

জেলা মানবাধিকার ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়র।

মানবাধিকার কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ এ কর্মসূডঢ়তে অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা আক্তার, সদস্য সুব্রত কুমার মল্লিক, সদর উপজেলা শাখার সভাপতি জোয়ার্দ্দার সাজ্জাদুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিবু পদ বিশ্বাস, এইড’র প্রতিনিধি খন্দকার আশরাফুন্নাহার আশাসহ অন্যান্যরা।

বক্তারা, ধর্মীয় অনুভুতিতে আঘাত ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সেই সাথে আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কুষ্টিয়ায় স্ত্রীসহ সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের দায়ে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী রাশিদা বেগমের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। ৎ

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ১০। ধারা ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামীগণ কর্তৃক জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ লক্ষ ৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জন করাসহ সম্পদ অর্জনে সহায়তা করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...