মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 524

খোকসায় স্কুল ছাত্র হত্যা চেষ্টা, ভ্যানসহ শিশু হত্যা চেষ্টাকারী আটক

0
আটক রিফাত ও আহত ছাত্র রাকিব

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রের কাছ থেকে পাখিভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতকে পুলিশ হাতে আটকও হয়েছে।

বুধবার রাতে পাংশা উপজেলার কলিমহর থেকে গুরুতর আহত স্কুল ছাত্র রাকিব (১২) কে উদ্ধার করা হয়। সে একতারপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্কুল ছাত্রটি একতারপুর গ্রামের সাচ্চু শেখের ছেলে। আহত স্কুল ছাত্রের পরিবার রাতেই থানায় মৌখিক অভিযোগ করে।

বৃহস্পতিবার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্যান ছিনতাই ও শিশু হত্যা চেষ্টায় জড়িত রিফাতকে আটক করেছে। সে বেতাড়িয়া গ্রামের কিবির মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা গেছে, ওই ছাত্র বুধবার সন্ধ্যায় বাবার ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে চটপচি খাওয়ার জন্য স্থানীয় একতারপুর হাটের উদ্যেশ্যে রওনা হয়। পথমধ্যে পাশের গ্রামের যুবক রিফাত তার ভ্যানে ওঠে। হাটে এসে শিশুটিকে সাথে করে রান্না ছুলা খাওয়ায়। পানা টাকা আদায়ের কথা বলে ভ্যানসহ শিশুটিকে নিয়ে পাংশা থানার কলিমহর হাটে যায়। এক পর্যায়ে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে শিশুটির গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে। তাকে সজ্ঞা হারিয়ে ফেলে। এ সময় শিশুটির মৃত্যু নিশ্চিত ভেবে রাস্তার পাশের একটি গবরের গাদায় তাকে ফেলে দিয়ে ভ্যানটি ছিনিয়ে নিয়ে রিফাত পালিয়ে যায়। পরে শিশুটি সজ্ঞা ফিরে পেয়ে রাস্তায় উঠে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। শিশুটিকে হত্যা প্রচেষ্টা ও ভ্যান ছিনতাইয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ শ্রেণির ছাত্র রাকিব জানায়, সন্ধ্যায় সে বাড়ি থেকে হাটে যাওয়ার সময় বেতবাড়িয়া গ্রামের রিফাত তার ভ্যানে ওঠে। তাকে কয়েক দফায় ছুলা চটপটি ও টাইগার খাওয়ায়। সে টাকা আদায় করতে যাওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যায়। কলিমহর বাজার পার হয়ে গিয়ে চলন্ত ভ্যানের উপর থেকে রিফাত তার গলায় বেল্ট পেঁচিয়ে ধরে। শিশুটির মৃত্যু নিশ্চিত ভেবে তাকে গবরের গাদার কাছে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়।

আহত শিশুর মা হামিরন ও দাদা আব্দুল আজিজ জানান, ভ্যান ছিনতায় ও তার ছেলেকে হত্যা চেষ্টা চালানোর ঘটনায় তারা মামলা করবেন। তারা শিশু নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সাইফুল আলম জানান, শিশুটির মুখসহ সারা শরীরে গরুর গবর মাখাছিল। পরিস্কারের পর চিকিৎসা দেওয়া হয়েছে।

খোকসা থানা ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, শিশু রাকিব হত্যা চেষ্টা ও ভ্যান ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত একজন কে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে। আটক রিফাত একা ভ্যানটি ছিনতাই ও শিশুটিকে হত্যা চেষ্টা চালায় বলে স্বীকার করেছে। বাদি এজাহার নিয়ে আসলে মামলা রেকর্ড করা হবে।

খোকসায় ভ্যান ছিনতাইয়ের পর স্কুল ছাত্রকে হত্যার চেষ্টা

0
আহত চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র রাকিব

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চতুর্থ শ্রেনির এক স্কুল ছাত্রের কাছ থেকে পাখিভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে পাংশা উপজেলার কলিমহর থেকে গুরুতর আহত স্কুল ছাত্র রাকিব (১২) কে উদ্ধার করা হয়। সে একতারপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্র। সে একই গ্রামের সাচ্চু শেখের ছেলে।

জানা গেছে, ওই ছাত্র সন্ধ্যায় বাবার ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে চটপচি খাওয়ার জন্য স্থানীয় একতারপুর হাটের উদ্দেশ্যে রওনা হয়। পথমধ্যে পাশের গ্রামের এক যুবক তার ভ্যানে ওঠে। হাটে এসে শিশুটিকে সাথে করে রান্না ছুলা খাওয়ায়। পানা টাকা আদায়ের কথা বলে ভ্যানসহ শিশুটিকে নিয়ে কলিমহর হাটে পৌচ্ছায়। তখন ঈশার নামাজের আযান হয়ে গেছে। এক পর্যায়ে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে শিশুটির গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে। তাকে রাস্তার পাশের একটি গবরের গাদায় ফেলে দিয়ে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটি সজ্ঞা ফিরে পেয়ে রাস্তায় উঠে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। শিশুটিকে হত্যা প্রচেষ্টা ও ভ্যান ছিনতাইয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ শ্রেণির ছাত্র রাকিব জানায়, সন্ধ্যায় সে বাড়ি থেকে হাটে যাওয়ার সময় বেতবাড়িয়া গ্রামের রিফাত তার ভ্যানে ওঠে। তাকে কয়েক দফায় ছুলা চটপটি ও টাইগার খাওয়ায়। সে টাকা আদায় করতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। কলিমহর বাজার পার হয়ে গিয়ে চলন্ত ভ্যানের উপর থেকে রিফাত তার গলায় বেল্ট পেঁচিয়ে ধরে। পরে তাকে গবরের গাদার কাছে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়।

আহত শিশুর মা হামিরন ও দাদা আব্দুল আজিজ জানান, ভ্যান ছিনতায় ও তার ছেলেকে হত্যা চেষ্টা চালানোর ঘটনায় তারা মামলা করবেন। তারা শিশু নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সাইফুল আলম জানান, শিশুটির মুখসহ সারা শরীরে গরুর গবর মাখাছিল। পরিস্কারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেডিকেল অফিসার এলে চিকিৎসা শুরু হবে।

ঘুস না দেওয়ায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি

0

যশোর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এক সমাবেশে বলেন ‘রেট অনুযায়ী’ ঘুসের টাকা দিতে না পারায় তার জমিও রেজিস্ট্রি করতে পারেননি।

বুধবার দুপুরে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে যশোরের মণিরামপুরে আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী এ অভিযোগ করলেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি এখানে একটি অফিস দেখছি। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এ তথ্য কি সঠিক?

প্রতিমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গেলাম। সেখানে ‘রেট অনুযায়ী’ ঘুসের টাকা দিতে না পারায় জমি রেজিস্ট্রি হয়নি।

এ সমাবেশে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, পৌর মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন।

শিকারী শিশুরা

0

হেমন্তে গ্রাম বাংলার বিল বাওড় খাল থেকে পানি নামতে শুরু করে। এ সময় শিশু বুড়ো থেকে সবাই সৌখিন মাছ শিকারে মেতে ওঠে। মাছ শিকারী শিশুদের ছবি গুলো খোকসার বিভিন্ন গ্রাম থেকে তোল।

ভেড়ামারায় যুবকের গলিত মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতদেহটি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট নেছার আহমেদ তার নিখোজ ছেলে বলে দাবি করেছেন। মরদেহ শনাক্ত করতে তাদের পরিবারের সদস্যদের আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

ভেড়ামারা থানা পুলিশের সহায়তায় ঈশ্বরদীর লক্ষীপুর নৌপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ রায় বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চর গোলাপনগরের ভাঙাপাড়ার কাছে পদ্মা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। মরদেহটি পচাগলা, শরীরের জায়গায় জায়গায় চামড়া উঠে গেছে। পরনে কোন কাপড় ছিলো না। দেখে চেনার উপায় নেই। তবে, শনাক্ত করার মতো আছে মাথায় ঝাকড়া চুল, বাম কানে দুল এবং ডান হাতে সাধু বালা রয়েছ।

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট নেছার আহমেদ জানান, তার ছেলে মনির আহমেদ অন্তুর মরদেহ এটি। তার ছেলে ভেড়ামারা পদ্মাপাড়ের সোলেমান শাহ মাজারে এসেছিলেন। রবিবার পর্যন্ত তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। এরপর আর ফোন খোলা পাননি। নেছার আহমেদ ঢাকার সেগুনবাগিচায় বসবাস করেন।

ঈশ্বরদী লীপুর নৌপুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক সন্ধ্যা ৬ টার দিকে জানান, মরদেহ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছি। সেখানে ময়না তদন্তের জন্য রাখা হবে। যার মরদেহ ধারণা করা হচ্ছে তার পরিবারের সদস্যরা এসে দেখলে পরিস্কার হওয়া যাবে।

দৌলতপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকালে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী সস্ত্রীক ও সার্ভেয়ারের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সস্ত্রীক এবং সার্ভেয়ারের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপ-পরিচালক নীল কমল পাল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা ও তৎসহ দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করেন। একটি মামলায় আসামী কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম (৫৫) ও তার স্ত্রী কামরুন্নাহার (৪৫) এবং অপর মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুন (৪৩) কে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ৩৬ লক্ষ ২ হাজার ৬৪১ টাকা ৩০ পয়সা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৫২ লাখ ১৯ হাজার ৫৭৩ টাকা ২৯ পয়সা সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রুপান্তর/স্থানান্তর করার অপরাধ করেছেন। অন্যদিকে তাঁর স্ত্রী কামরুন্নাহার তাঁর স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার কাজে সহায়তা প্রদান করেছেন। একইভাবে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুন তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫২ লক্ষ ৭৩ হাজার ১৯৩ টাকা ৮৫ পয়সা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূণ ৭২ লক্ষ ৩২ হাজার ২৪৮ টাকা ৮০ পয়সা সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রুপান্তর/স্থানান্তর করার অপরাধ করেছেন।

খোকসায় সাহার্য চাইতে এসে বৃদ্ধার মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক প্রকৌশলীর বাড়িতে সাহায্য চাইতে এসে মৃত্যুর কোলে ঢলে পরলেন অজ্ঞাত বৃদ্ধা।

মঙ্গলবার সকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামে প্রকৌশলীর মারুফ হোসেন তারা’র বাড়িতে সাহার্য নিতে এসে ও বৃদ্ধা মারা গেছেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধা এলজিইডির প্রকৌশলী মারুফ হোসেন তারার বাড়িতে উপস্থিত হন। এ সময় প্রকৌশলীর কাছে সাহায্যের জন্য এসেছেন বলে জানান। এর মুহুত্য পরেই মহিলা অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে মোড়াগাছা হাটের পল্লী চিকিৎসক নাজমুল এসে বৃদ্ধাকে মৃতবলে ঘোষনা করেন। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর প্রকৌশলীর পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহৃত করে। দুপুরে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।

প্রকৌশলীর মা গৃহকর্তৃ রাবেয়া খাতুন জানান, বৃদ্ধার সাথে তার দুই একটি কথা হয়েছিল। তার মধ্যে বৃদ্ধা তার বড় ছেলে প্রকৌশলী মারুফ হোসেন তারার কাছে সাহায্যের জন্য এসেছিল বলে জানান। এ ছাড়া বৃদ্ধার বাড়ি কুমারখালী উপজেলার পাথর বাড়িয়া গ্রামে বলেও জানায়। গৃহকর্তৃর হাতে ওপর বৃদ্ধার মৃত্যু হয়।

খোকসা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর আব্দুল বারিক মোল্লা জানান, সাহায্য নিতে এসে মারা যাওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন স্থানে লোক পাঠানো হয়ছে।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই হামিদুল জানান, মারা যাওয়া মহিলার সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের দাগ নাই। তবে মৃত্যুও সঠিক করারণ জানার জন্য মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস অতিমারীতে আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  বিভাগ।

১৪ নভেম্বর এসএসসি পরীক্ষাএবং ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকাল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে।

সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা দুটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়, যার অপোয় ছিল প্রায় ৩৫ লাখ পরীক্ষার্থী।

এর আগে ১৪ নভেম্বর থেকে এসএসসি সমমানের দাখিল পরীক্ষা শুরুর সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

দেশে গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারীতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে আসছিল। কিন্তু গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর  শিক্ষা  প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার আগে ২০২০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এইচএসসি পরীক্ষা আটকে যায়। শেষ পর্যন্ত পরীক্ষা নিতে না পারায় জেএসসি ও এসএসসির ফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এ বছর জানুয়ারিতে।

অতিমারীর কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সময়মত নেওয়া যায়নি। কয়েক দফা চেষ্টার পর গত ১২ সেপ্টেম্বর দেশের সব স্কুল-কলেজ খুলে দিয়ে শিক্ষার্থীদের দেড় বছর পর কাসে ফেরানো সম্ভব হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসে কেবল নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে।

বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্ট ও আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এবারে এসএসসিতে প্রত্যেক  শিক্ষাথীতক  তিনটি এবং এইচএসসিতে ছয়টি বিষয়ের পরীা দিতে হবে।

১৪ নভেম্বর সকালে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত¡ীয়) পরীার মধ্য দিয়ে এসএসসি পরীা শুরু হবে। পরদিন ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিকালে হিসাব বিজ্ঞান পরীক্ষাহবে।
১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত¡ীয়), ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত¡ীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকালে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হবে।
২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান, ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং বিকালে ব্যবসায়িক উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর তিনদিন আগে শিক্ষাথীদের প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান প্রথমম পত্র পরীার মাধ্যমে। শেষ হবে ৩০ ডিসেম্বর সকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং বিকালে ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার সারাদেশে ৮০ লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

২৫ বছরের বেশি বয়সী নাগরিকরা এ টিকা পাবেন। টিকাগ্রহীতার আগে নিবন্ধন করা থাকতে হবে এবং মোবাইল ফোনে মেসেজ পেতে হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

টিকা নেওয়ার েেত্র অগ্রাধিকার পাবেন চল্লিশোর্ধ্ব ব্যক্তি, নারী ও প্রতিবন্ধীরা। ইতোমধ্যে দেশের সব কেন্দ্রে প্রয়োজনীয় টিকাসহ সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এ গণটিকাদান কর্মসূচিতে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হবে। ২৮ অক্টোবর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৯টায় এবং আমাদের ল্যমাত্রায় না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান চলমান থাকবে। স্থানীয়ভাবে টিকাদানের সময় পরিবর্তন ও পরিবর্ধন করা যাবে। প্রতিটি ইউনিয়নে দেড় হাজারের বেশি, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০০ বা এর বেশি এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার বা এর বেশি টিকা দেওয়া হবে।

অধ্যাপক খুরশীদ আলম বলেন, স্তন্যদানকারী মা ও অন্তঃসত্তা নারীদের এ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে না।

মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনকে কেন্দ্র করে এ টিকাদান কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। বিশ্বে যখন করোনা মহামারি শুরু হলো; যখন অনেক দেশই টিকার অনুমোদন দেয়নি, তখন তিনি টিকা সংগ্রহের জন্য অনুমতি দিয়ে রেখেছিলেন। এটা তার দূরদর্শিতার পরিচায়ক।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...