মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 541

কুষ্টিয়ায় নবজাতকের আঙ্গুল কেটে ফেললেন নার্স

0
আহত নবজাতক

কুষ্টিয়া প্রতিনিধি

হাতের ক্যানোলা খুলতে গিয়ে নবজাতকের হাতের বুড়ো আঙ্গুল কেটে ফেলেছেন এক নার্স।

শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকার আদ দ্বীন হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশে রেলওয়েতে কর্মরত পাশ^বর্তী ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গত ২৭ জুলাই তার অন্তঃসত্ত্বা স্ত্রী রিতু (২৩) কে কুষ্টিয়া জেলা শহরের ছয় রাস্তার মোড় এলাকার আদ দ্বীন হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রিতু একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি সামান্য অসুস্থ হওয়ায় তার ডান হাতে ক্যানোলা লাগানো হয়। ক্যানালোটি যাতে বের হয়ে না যায় সেজন্য হাতে সার্জিক্যাল টেপ ব্যবহার করা হয়। শুক্রবার সকাল ৬ টার দিকে হাসপাতালের স্টাফ নার্স মমতাজ পারভিন ক্যানোলাটি খুলতে যান। এ সময় কাইচি দিয়ে সার্জিক্যাল টেপ কাটতে গিয়ে তিনি শিশুটির ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে ফেলেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ওই রোগীদের রিলিজ করে দেয়ার চেষ্টা চালায়। পরে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকদের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সযোগে নবজাতক শিশুটিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

কুষ্টিয়াস্থ আদ দ্বীন হাসপাতালের ম্যানেজার রবিউল আওয়াল জানান, অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনাটি ঘটে গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় করোনায় ৮ জনের মৃত্যু

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ২১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭১ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৩ জন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও জেলায় শনাক্তের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৫০ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৫৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ১৪৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৭১ জন, কুমারখালী উপজেলায় ৪ জন. দৌলতপুর উপজেলায় ২৪ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২৬ জন ও খোকসা উপজেলায় ৫ জন। এখন পর্যন্ত জেলায় ৮৬ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮০ হাজার ৭০৬ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৪ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২১২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ১০২ জন।

৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

একই সাথে এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটিও ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়রুরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়া এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে ছুটি বাড়ানো হয়েছে।

খোকসায় এক ব্যক্তিকে দুইবার টিকা দিলো নার্স

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় মাত্র দশ মিনিটের ব্যবধানে একই ব্যক্তিকে দুইবার করোনা টিকা দিয়েছেন এক স্টাফ নার্স।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। এদিন প্রায় এ কেন্দ্রে তিন টি বুথ থেকে প্রায় ৩৪০ জনকে করোনা টিকা দেয়া হয়।

জানা গেছে, উপজেলার শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামের বাশারুজ্জামান ( ৩৮) বৃহস্পতিবার দুপুরে টিকার কার্ড নিয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত কক্ষে টিকা নেয়ার জন্য যান। এ সময় কর্তব্যরত নার্স শারমিন তাকে টিকা দেন। এর ১০ মিনিট পর তিনি আবার ওই কক্ষে গেলে ওই একই নার্স শারমিন তাকে দ্বিতীয় দফায় টিকা দিয়ে দেন।

ঘটনার পর দুইবার টিকা নেওয়া বাশারুজ্জামান ও সিনিয়র নার্স শারমিন ভুলের সমাধানের জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। সেখান থেকে অভয় দেওয়ার পর ভুক্তভোগী ফিরে যায়। রাতে এ রিপোট লেখা পর্যন্ত ভুলবসত দুইবার করোনা টিকা নেওয়া বাশারুজ্জামান ভালো আছে বলে উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা নিশ্চিত করেন।

বাশারুজ্জামান জানান, তিনি কাগজ নিয়ে টিকা কেন্দ্রে গেলে সেখানকার কর্তব্যরত নার্স তাকে প্রথমবার টিকা দেন। না বুঝে দশ মিনিট পর আবার লাইনে দাঁড়ালে নার্স তাকে আবারো দ্বিতীয় দফায় টিকা দিয়ে দেন। পরে রেজিষ্টার বইতে টিকা গ্রহীতার নাম তোলার সময় বিষয়টি নার্সের নজরে আসে। দুইবার টিকা নেওয়া বাশারুজ্জামানকে নিয়ে শুরু হয় দৌড় ঝাপ। তখন বিষয়টি সবার নজরে আসে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, এটা একটা ভুল। বাশারুজ্জামান একবার টিকা নিয়েছেন কিন্তু নার্সদের জানাননি। এর জন্য তিনিই দায়ী। তবে দুইবার টিকা দেওয়া হলেও তার কোন সমস্যা হবে না বলে তিনি করেন। তবে স্থানীয়দের অনেকেই এ ঘটনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত দেরকেই দায়ী করেছেন। এই কর্মকর্তা দাবি করেন, টিকা গ্রহনকারীদের চাপ চরম। দ্বিতীয় দফায় টিকা শুরুর পর থেকে প্রায় ৪২শ মানুষকে টিকা দেওয়া হয়েছ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোযয়ারুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষের এ ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বিষয় টি জানার সাথে সাথে তিনি সংশ্লিষ্টদের মৌখিকভাবে কড়া সতর্ক করেছেন বলেও জানান।

পদ্মা নদীতে ফুটবল তুলতে গিয়ে দুই কলেজ ছাত্র নিখোঁজ

0
নিখোজ দুই কলেজ ছাত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফুটবল তুলেতে গিয়ে দুই কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম স¤্রাট (১৮) নামের দুই ছাত্র নিখোজ হয়।

নিখোঁজ ইউসুফ আলী ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজের ছেলে এবং মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। অপর নিখোঁজ সামিরুল ইসলাম স¤্রাটও একই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং ওই গ্রামের কুমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম স¤্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবল পদ্মা নদীতে পড়ে গেলে সামিরুল ও স¤্রাট নদীতে নেমে ফুটবল তুলতে গিয়ে পদ্মার প্রবল ¯্রােতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ও নিখোঁজ ছাত্রদের প্রতিবেশী ফজলুল হক কবিরাজ জানান, পদ্মা নদীতে ডুবে ইউসুফ ও সামিরুল নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস দল তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাছে।

দৌলতপুরে ভাতিজার হাতে চাচা খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আপন ভাতিজার রাম দা’র কোপে বৃদ্ধ চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ দুই জন আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফুজিপাড়া গ্রামে বৃদ্ধ রিয়াজ উদ্দিন খাঁ (৭০) খুনের ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন খাঁ মৃত মজির উদ্দিন খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহরমের কাশেদের ঈমাম নির্বাচন ও তাজিয়া মিছিলের নেৃতৃত্ব নিয়ে বর্তমান ঈমাম রিয়াজ উদ্দিন খাঁর সাথে ভাতিজা দিরাজ উদ্দিন খাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা দিরাজ উদ্দিন ক্ষুব্ধ হয়ে চাচা রিয়াজ উদ্দিন খাঁর ওপর হামলা চালিয়ে তাকে ধরালো রাম দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এসময় স্বপন (৪৫) ও মেয়ে আর্জিনা খাতুন (৩৫) বাবা রিয়াজ উদ্দিনকে বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে ঘাতক দিরাজ উদ্দিন পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। হামলায় আহত স্বপনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার হলে সেখানে অবস্থার অবণতি ঘটলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। অপর আহত আর্জিনা খাতুনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় নিহত রিয়াজ উদ্দিন খাঁর ছেলে রফিজ উদ্দিন খাঁ বাদী হয়ে ঘাতক দিরাজ উদ্দিন খাঁকে প্রধান আসামী করে ১০ জনের নামে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে দায়ের কৃত মামলা নং ৪১।

এ রিপোট লেখা পর্যন্ত দিরাজ উদ্দিন খাকে আটক করতে পারেনি পুলিশ।

হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক জানান, মহরমের ঈমাম নির্বাচন ও তাজিয়া মিছিলের নেতৃত্ব নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা দিরাজ উদ্দিন খাঁ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচা রিয়াজ উদ্দিন খাঁকে হত্যা করে।

গড়াই নদী থেকে মহিলার লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার ভাসমান গলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।

বুধবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরনে লাল – খয়েরী রংয়ের শাড়ী, খয়েরী ব্লাউজ ও জলপাই রঙের পেটিকোট, বামহাতে কাঁচের চুরি ও ডান পাঁয়ে একটি রূপার তোড়া ছিল। তার আনুমানিক বয়স ৩০ বছর।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকালে জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরকে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মিরপুরে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মানসিক ভারসাম্যহীন হারুন আলী (৫০) নামের এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নের হালসা-কাতলামারী সড়কের একটি ইট ভাটার পাশ থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত হারুন শেরপুর জেলার শ্রীবদি থানার নঙ্গরপাড়া গ্রামের আলতাফ ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর মিরপুর উপজেলার মেহেরনগর গ্রামে ইউসুফ আলীর বাড়িতে থাকতেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা রাতের কোন এক সময় সড়ক দূর্ঘটনায় তিনি মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে তিনটি নৈর্বাচনিক বিষয়ে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় ও নম্বর কমিয়ে, গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে। আবশ্যিক কোনো বিষয়ে পরীা নেওয়া হবে না। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফল যোগ করা হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম স্বারিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমানের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না। আর এইচএসসি ও সমমানের আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীা নেওয়া হবে না।

এখানে নির্দেশনায় আরও জানানো হয়, বিশেষজ্ঞ কমিটির সুপারিশে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। শিার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীা-২০২১-এর ফলাফলে যোগ করা হবে।

ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে শিামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, আবশ্যিক বিষয়ের পরীা নেওয়া হবে না। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীা নেওয়া হবে।

জমিয়ে রাখা বৃষ্টির পানিতে পরে শিশুর মৃত্যু

0
এই পাত্রে পরেই শিশুর মৃত্যু হয়

কুষ্টিয়া প্রতিনিধি

রান্নার কাজে ব্যবহারের জন্য পাতিলে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে পরে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে শিশু সাদিয়া মারা যায়। এ সময় শিশুটির মা গৃহস্থালি কাজ করছিলেন।

নিহতের চাচা ফজলু জানান, সাদিয়া বারান্দায় খেলা করছিল। পাশে ওর মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। ঘরের সিঁড়িতে বড় পাতিলে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে সাদিয়া পরে যায়। কখন সাদিয়া পাতিলের পানিতে পড়ে গেছে তা কেউ খেয়াল করেনি। এক পর্যায়ে পরিবারের লেকেরা শিশুটিকে পানির পাত্র থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে শিলাইদহ ইউনিয়নে পরিষদের ৬ নং সদস্য ইকবাল বলেন, খেলা সময় শিশুটি পাতিলে রাখা পানিতে পওে মারা গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাতিলে জমানো বৃষ্টির পানিতে পড়ে সাদিয়া নামের ওই শিশুটির মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...