মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 590

খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
khoksa-press-clab-droho-21-p1

স্টাফ রিপোর্টার

খোকসা প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

khoksa-press-clab-droho-21-p4

শনিবার বিকালে খোকসা প্রেসক্লাবের হল রুমে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ্ উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাবেক উপাধ্যক্ষ রবীন্দ্র নাথ বিশ্বাস।

khoksa-press-clab-droho-21-p3

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রঞ্জন ভৌমিক, মনিরুল ইসলাম মাসুদ, সুমন কুমার মন্ডল, মনিরুল ইসলাম মনি, হুমায়ুন কবির প্রমুখ।

khoksa-press-clab-droho-21-p2

প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও এ দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সালাউদ্দিন। পরে ক্লাবের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

খোকসা প্রেসক্লাবের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

0
KHOKSA-PRESS-19-P6

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি শনিবার খোকসা প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসা হক আলী, খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মনসী লিটন, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।

খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বস্থরের সাংবাদিক লেখক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় উড়বে ৮০০ ড্রোন

0
NASRAL-DROHO-19-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ড্রোন, এরিয়াল ও ফায়ারওয়ার্কস (আতশবাজি) শো করবে সরকার। এ দিন ঢাকার আকাশে ৭০০ থেকে ৮০০ ড্রোন উড়বে।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ধরনের ইভেন্ট বাংলাদেশে প্রথম, এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, সুবর্ণজয়ন্তীতে ড্রোন, এরিয়াল ও ফায়ারওয়ার্কস শো-এর আয়োজন করা হচ্ছে। এটি মানসম্মত এবং সারাদেশের মধ্যে একটি নতুন আয়োজন হবে। সেটা যাতে অত্যন্ত সুন্দরভাবে হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।

আগামী ২৬ মার্চ ৭০০-৮০০ ড্রোন আকাশের ৪০০ থেকে ৪৫০ ফুট ওপরে উঠে ৩০ মিনিটের বিভিন্ন শো উপস্থাপন করবে। লেজার শো-এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন শো এরিয়াল লেজার প্রজেকশন। দুটি হেলিকপ্টারের মাধ্যমে ১ হাজার ফুট ওপরে ৩ হাজার বর্গমিটার বিস্তৃত লেজার প্রজেকশন শো প্রদর্শন করা হবে। সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের অভ্যুদয় ও উন্নয়নের চিত্র প্রদর্শন করা হবে। জাতীয় সংসদ প্লাজা বা হাতিরঝিল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হতে পারে, এতে ঢাকার লাখ লাখ মানুষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের প্রস্তাবে বলেছে, আগামী ২৬ মার্চ স্বাধীনতান সুবর্ণজয়ন্তী মহাসমারোহে উদযাপন করা হবে। সে লক্ষ্যে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ড্রোন শো ও এরিয়াল প্রোজেকশন শোতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আগামী ২৬ মার্চ সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধনী দিনে এ শো আয়োজন করা প্রয়োজন। সময় স্বল্পতার কারণে এবং একক উৎস বিবেচনায় সরাসরি ক্রয় প্রক্রিয়ার বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে।

জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি প্রতিষ্ঠান ‘ইনসেপশন ৩৬০ লিমিটেড’ এ তিনটি শো বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৯ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা। ইনসেপশন ৩৬০ লিমিটেড অনুষ্ঠান আয়োজনে একটি ব্যয় প্রস্তাব করেছে। ড্রোন শো বাবদ ১৮ কোটি টাকা, এরিয়াল শো বাবদ সাড়ে ৫ কোটি ৫০ লাখ টাকা ও ফায়ার-ওয়ার্কস শো বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

ইনসেপশন ৩৬০ লিমিটেডের সম্ভাব্য ব্যয়ে বলা হয়েছে, বিদেশি ক্রুদের জন্য এয়ার টিকিট ও হোটেল খরচ বাবদ ৬৫ লাখ টাকা, স্থানীয় লজিস্টিক ও জনবল খাতে ৫ কোটি ৪০ লাখ টাকা, এ/ভি প্রডাকশন খাতে ১ কোটি টাকা, এলইডি লাইটিং খাতে ব্যয় ৪২ লাখ টাকা এবং ব্র্যান্ডিং ও প্রমোশনে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া এজেন্সি সার্ভিস ফি ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা এবং ভ্যাট ও ট্যাক্স বাবদ ৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।

সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত বাজেট থেকে ১০ কোটি টাকা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বাকি টাকা স্পন্সরের মাধ্যমে সংগ্রহ করবে ইনসেপশন ৩৬০ লিমিটেড

ঝিনাইদহ সীমান্তে নারীসহ ২১ জন আটক

0
JHENIDA-BGB-DROHO-19-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ হয়ে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে নারীসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১২ জন পুরুষ আটজন নারী ও একজন শিশু রয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে পৃথক অভিযান চালায় বিজিবি। এরমধ্যে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের একাশিপাড়া গ্রামের কাশেম মিয়ার ইটভাটা এলাকা থেকে ১২ জনকে আটক করে। এসময় একটি মাইক্রোবাসসহ সেলিম রেজা নামে এক দালালকেও আটক করে বিজিবি। একই সময় ওই এলাকা থেকে সুরমা (৭০) নামে এক ভারতীয় নারীকে আটক করা হয়। তিনি সেদেশের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামের মৃত বাসুদেবের স্ত্রী।

একই রাতে শ্রীনাথপুর বিওপির সদস্যরা সীমান্তের সরিষাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক তিনজনের বাড়ি খুলনার রুপসা উপজেলার রামনগর গ্রামে। অন্যদিকে পলিয়ানপুর বিওপির জোয়ানরা সীমান্তের মাতলার আইট মাঠ থেকে চারজনকে আটক করে। আটককৃতদের বাড়ি যশোর ও সাতক্ষীরা জেলায়।

মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও বলেন, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা টাইগারদের

0
bcb-nezuland-droho-19-p-1
নিউজিল্যান্ড সফরের জন্য দল

দ্রোহ  অনলাইন ডেস্ক

সীমিত ওভারের সিরিজে আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ স্কোয়াডে সদস্য সংখ্যা কুড়িজন। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম।

সাকিব ছুটি নিয়েছেন আগেই। তাইজুল সীমিত ওভারের দল থেকে জায়গা হারিয়েছেন। দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ।

২০ সদস্যের দলে চমক নাসুম আহমেদ গত বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি তার। এবার কপাল খুলতে পারে নিউজিল্যান্ডে। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৩৭টি লিস্ট ‘এ’ এবং ২৭টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে।

বাংলাদেশর ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

0

দ্রোহ বিনোদন ডেস্ক

গত রবিবার ছিল ‘ভ্যালেন্টাইনস ডে’। আকাশে-বাতাসে শুধুই প্রেমের গন্ধ। আর এই সুবাসে মজেছেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী। ভিডিও-তে দেখা যায়, স্ত্রী’র বুকে মাথা রেখে নিশ্চিন্তে রয়েছেন রাজ। আর তাঁকে আদরে ভরিয়ে দিচ্ছেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে রাজ চক্রবর্তী।”

২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ-শুভশ্রীর প্রেমের স্ত্রূপাত হয়। ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন রাজ চক্রবর্তী। মে মাসে বাওয়ালি রাজবাড়িতে সাত পাকে ধরা দেন দুই তারকা। ১২ সেপ্টেম্বর ছেলে যুভানের জন্ম দেন শুভশ্রী। যুভানের সঙ্গেও ছবি শেয়ার করেছেন শুভশ্রী।

ভালোবাসার দিনে ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তীও। নিজের ‘ওয়ান অ্যান্ড ওনলি’র সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন টলিপাড়ার তারকা পরিচালক। সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

খোকসায় গরম ডাউলের মধ্যে পরে শিশু দগ্ধ

0
Barin-kho-chi-dro-18-p6
মায়ের কোলে দগ্ধ সামিয়া

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরম ডাউলের মধ্যে পরে এক শিশুর শরীর ঝলসে গেছে।

দগ্ধ শিশুর নাম সামিয়া (৩), সে উপজেলার কোমর ভোগ গ্রামের সাহেব আলীর মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার কোমর ভোগ গ্রামের শিশু সামিয়া মায়ের পাশে বসে খেলা করছিল। হঠাৎ করে শিশুটি গরম ডাউলের করায়ের মধ্যে পরে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

শিশুটির বাবা সাহেব আলী জানান, শিশুটি খেলতে খেলতে গরম ডাউলের করায়ের মধ্যে পরে দগ্ধ হয়ে

খোকসায় বিদ্যালয়ের ভবন উদ্বোধন

0
mp-khoksa-kumarkily-droho-18-p6

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুিষ্টয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাসুদ মুরর্শেদ শান্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আলাউদ্দিন বিশ্বাস পিল্টু, সাহেব আলী, আব্দুল মজিদ খান প্রমুখ।

অনুষ্ঠিত সভাপতিত্ব করেন আব্দুস শকীব খান টিপু।

কুমারখালীতে গাছ থেকে পরে দিনমজুরের মৃত্যু

0
Tree-fol-dro-18-p5
প্রতীকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দেবদারুর ডাল কাটার সময় গাছ থেকে পরে ইছা হক (৫৫) নামের এক দিনমজুর মারা গেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোজা খাঁ’র বাড়িতে কাজ করা সময় দিনমুজুর ইছা হক মারা যায়। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত গফুর শেখের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ইছা হক উত্তর চাঁদপুর গ্রামের হোসেন মেম্বরের বাড়িতে সারাদিন কাজ শেষে বিকালে বাড়িতে ফির ছিলেন। এক পর্যাযে গ্রামের মোজা খাঁ’র স্ত্রী তাকে ডেকে ৩টি দেবদারু গাছের ডাল কারর জন্য বলে। ৫০ টাকা হাজিরার বিনিময়ে ইছা হক কাজ শুরু করে। দ্বিতীয় গাছে ওঠার সময় ওই শ্রমিক গাছ থেকে পরে যায় । স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল নেবার পথে সে মারা যায়।

নিহতের ছোট ভাই ইউনুছ আলী বলেন, বিকালে অন্য জায়গা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে মোজা খা’র দেবদারু গাছের ডাল কাটতে ওঠে। ডাল কাটার সময় গাছ থেকে পড়ে তার ভাই মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ইছা হক দিনমজুর হলেও এলাকার সবাই তাকে খুব ভালোবাসত। তার আচার- আচারণ খুব ভাল ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বয়ছে।

মোজা খাঁ বলেন, বিকালে ইছা হক তার গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারা গেছেন।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গাছের ডাল কাটতে গিয়ে ইছা হক নামের একজন দিনমজুরের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ পাননি।

শৈলকুপায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
shailkupa-krishka-droho-18-p3

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপা উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচন সমনে রেখে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়ন হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষকলীগের এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোর্য়াদার, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জাহিদুন্নবী কালু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতিয়ার রহমান।

সভায় আগামী ২৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেফালী বেগমকে নৌকা প্রতীকে বিজয় নিশ্চিত করার জন্য কৃষকলীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...