বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 792

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

0
Corona-Dro-28-p-5
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে শেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ যাবৎ করোনায় মোট মৃতের সংখ্যা ৬৫০ জনে পৌঁছাল। নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৭ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান,
গত চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জনে পৌঁছালো। একই সময়ে ৪০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সর্বমোট ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ৫২টি ল্যাবে ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এ অব্দি পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৪০টি নমুনা। দেশে সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0
Curent-Dro-31-p-1-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেসমিন খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন।

শনিবার বিকালে উপজেলার হাটফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ একই গ্রামের টুকু বিশ্বাসের স্ত্রী।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, ঘরের গ্রিলের উপর দিয়ে টুকু বিশ^াস বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। বিকালে গেটের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জেসমিন খাতুনের। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তারাও বিদ্যুতায়িত হয়।

অসুস্থ দু-জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকি দু-জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। শারিরিক অবস্থার অবনতি দেখে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ কিরীতি বিশ্বাস বলেন, হাসপাতালে আসা বিদ্যুৎপৃষ্ট দুজনের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ পাশ করেছে

0
ssc-result-Dro-31-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এই ফল প্রকাশ করেন।

২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী পাস করেছে। গড় পাশের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৭ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। যা গতবছরের তুলনায় ৩০ হাজারেরও বেশী। এ বছর পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাশ করেছে। ছাত্রদের পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পাশের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী ছিল। এসব শিক্ষার্থীরা প্রায় ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের। তারা ৩ হাজার ৫১২টি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল।

গত শিক্ষা বর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪জন।

মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলো বিশেষ ব্যবস্থায় ওএমআর সিট এনে মে মাসেই ফল প্রকাশ করছে।

পাংশায় করোনা প্রতিরোধ কমিটির সভা

0
pangsha-dro-31--p5-compressed-compressed
পাংশা করোনা প্রতিরোধ কমিটির সভা

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম।

সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালার উদ্দিন বিশ্বাস, পাংশা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাবী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, নাজমুল কাদের সবুজ, অশোক কুমার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় পাংশা বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, পরিছন্নতা, স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করা প্রভৃতি রয়েছে।

পাংশার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

0
pangsha-dro-31--p4-compressed
পাংশায় ইউপি বাজেট ঘোষনা।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর, যশাই ও শরিসা ইউনিয়ন পরিষদের ২০-২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে শরিসা ইউনিয়নের ১ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৪শত ৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়।

পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস এ বাজেট ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেন, মকবুল হোসেন, হারুন অর রশিদ, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, কামাল হোসেন, মিলন গাজী, মনোয়ার মন্ডল, জিয়া মোল্লা, ও মহিলা আসনের সদস্য মনোয়ারা বেগম, নাছিমা খাতুন, শিরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলন করেন ইউপি সচিব ফরহাদ আহম্মেদ।

pangsha-dro-31--p4-compressed
পাংশায় ইউপি বাজেট ঘোষনা।

শনিবার সকাল ১০ টায় যশাই ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশেন অনুষ্ঠিত হয়। আসন্ন অর্থবছরে জন্য ১ কোটি ৫৬ লক্ষ ০১ হাজার ৪ শত ৩৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক সরদার।

ইউপি সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় এ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় শিক্ষক প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গত বৃহস্পতিবার অনুরুপ এক অধিবেশনের মধ্য দিয়ে কলিমহর ইউনিয়ন পরিষদের আগামী ২০-২১ অর্থবছরের ১কোটি ৩৯ লক্ষ ৬২ হাজার ১ শত ৫৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মন্ডল।

ইউপি সচিব শাহীনুর রহমানের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আলী, মোছাঃ সেলিনা খাতুনসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় শিক্ষক প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খোকসায় প্রতিপক্ষের হামলা আহত ব্যক্তি মারা গেছে

0
hamla-dro-30-p3
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে মসজিদের নেতৃত্বে বিরোধের সূত্র ধরে হামলা পাল্টা হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে।

প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রাজ্জাক (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মারা যায়। নিহত ব্যক্তি মানিকাট গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রী ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন নিহতের দাদা মওলানা আয়ুব আলী।

জানা গেছে, শুক্রবার জুম্মা নামাজ শেষে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার জামে মসজিদের নেতৃত্ব ও ইমান নিয়োগ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। মসজিদ থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলা গ্রামের মধ্যে ছড়িয়ে পরে। এ হামলায় দুই পক্ষের প্রায় ১৭ জন আহত হয়। থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনালের হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার এক পর্যায়ে তিনি মারা যান।

শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদে হামলা পাল্টা হামলার ঘটনায় শুক্রবার রাতে খোকসা থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার এসব মামলায় গ্রেফতার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলীসহ ৬ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার রাত ৯টার পরে নিহতের দাদা মওলানা আয়ুব আলী হামলায় আহত রাজ্জাকের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতার সমর্থনে তাদের প্রতিপক্ষ গ্রামের মধ্যপাড়া ও উত্তর পাড়ার দুটি মসজিদে একক নেতৃত্ব কায়েম করার চেষ্টা করছে। আয়ুব আলীর দুই ছেলে মধ্যপাড়া ও উত্তর পাড়ার মসজিদে ইমামতি করেন। প্রতিপক্ষ অনেক দিন থেকে তার ছেলেদের বাদ দেবার চেষ্টা করছে। এর সূত্র ধরে শুক্রবার জুম্মার নামজে প্রতিপক্ষ তাদের লোকদের উপর হামলা করে।

স্থানীয় আওয়ামীল লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, মধ্যপাড়ার মসজিদে জুম্মার নামাজে খুদবা পাঠ নিয়ে দুই গ্রুফ মুসল্লিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। আসলে নেতৃত্বে বিষয়টি একেবারে গৌন।

মসজিদে হামলার ঘটনায় দায়ের করা পৃথক মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম এক ভিকটিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ছাড়া ছবেদ আলী খার দায়ের করা মামলাটি হত্যা মামলায় পরিনত হবে। এ ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলা দুটিতে মোট ৬ জনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যু ২৮ জনের

0
Corona-Dro-30-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত দিনে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। দেশের সরকারি-বেসরকারি ৫০টি পিসিআর ল্যাবের পরীক্ষা অনুযায়ী নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনা ভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে। এ অব্দি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৬০৮ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১০ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
Mirpur-Dro-30-p-6-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। মিরপুর-পোড়াদহ ডাউন লাইনের উপর থেকে এ মরদেহটি উদ্ধার করে পোড়াদহ জিআরপি থানা পুলিশ।

মিরপুর রেলওয়ে ষ্টেশনের পোটার শহিদুল ইসলাম জানান, সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। করোনা মহামারী দেখা দেয়ার পর থেকেই সীমিত আকারে শুধু মালবাহী ট্রেন চলাচল করে। ধারণা করা হচ্ছে রাতে কোন মালগাড়িতে কাটা পড়েছে সে।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, সকালে রেল লাইনের উপরে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশে খবর দিলে তারা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে শুক্রবার দিনগত রাতে মালবাহী ট্রেন মিরপুর থেকে পোড়াদহ যাওয়ার সময় আনুমানিক ৩২ বছরের ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছে তা জানা যায়নি।

পাংশায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

0
pangsha-dro-30--p1-compressed
পাংশায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি - দ্রোহ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে এমপি পূত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হওয়া এই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দীন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর, দীপক কুন্ডু, সাবেক চেয়ারম্যান আব্দুস সোহবান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ।

উল্লেখ উদ্বোধনের প্রথম দিনে পাংশা পৌর শহরের বিভিন্ন এলাকায় দুইটি ফগার মেশিন ও ৬টি জীবানুনাশক স্প্রে মেশিন দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...