সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 294

ভারতের সঙ্গে চুক্তিগুলো দেশকে গোলামে পরিণত করবে: মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সাথে সম্প্রতি যে সব সমঝোতা-চুক্তি হয়েছে সেগুলোকে প্রত্যাখান করেছে বিএনপি। একই সাথে এসব চুক্তি দেশকে আজীবন ভারতের গোলামে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২২ জুন ভারত ও বাংলাদেশের মধ্যে করা সমঝোতা-চুক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিএনপি।

রবিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতে সম্পাদিত চুক্তি ও সমঝোতার নানা দিক তুলে ধরে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতের সাথে ১০টি সমঝোতা স্মারক সই করেছে, তা গোলামির নবতর সংস্করণ। সমঝোতার আড়ালে যে সব চুক্তি করা হলো, তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিরোধী এই সব চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিএনপি দেশবিরোধী এ চুক্তি-সমঝোতা প্রত্যাখান করছে।

ভারতের সঙ্গে করে সমঝোতা-চুক্তিগুলো দেশের স্বার্থের সম্পূর্ণ বিরোধী উল্লেখ করে তিনি আরও বলেন, এসব চুক্তি-সমঝোতা স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে। যা খুবই বিপদজনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তির সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থি।

এই সব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিরাপত্তার কৌশলগত ‘বাফার স্টেট’ হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ দিতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

প্রয়োজনের সময়ে বাংলাদেশ ভূখকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’কে বাইপাস করে ব্যবহার করার সুদূরপ্রসারি মহাপরিকল্পনা থেকেই এসব চুক্তি করা হয়েছে বলে মনে করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সম্পাদিত চুক্তি-সমঝোতায় দেশের প্রাপ্তি শূন্য উল্লেখ করে তিনি বলেন, নানা নাম দিয়ে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। দেশের স্বার্থ সংরক্ষণের চাইতে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব স্মারক সই হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট। এগুলোর সাথে বাংলাদেশের মানুষের আকাক্সক্ষা পুরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সেই কারণেই বহু পূর্বে ভারত ঘোষিত সাড়ে ৭ বিলিয়ন ডলারের ভারতীয় চুক্তি (লাইন অব ক্রেডিট-এলওসি) বাস্তবায়নের প্রক্রিয়া তরান্বিত করার বিষয়ে এই সফর (শেখ হাসিনার সফর) ছিলো নীরব।

মির্জা ফখরুল বলেন, বিএসএফের গুলিতে প্রতিবছর রেকের্ড পরিমাণ সীমান্ত হত্যাকান্ড সংঘটিত হবার পরেও প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়টিতে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে। ভারত-নেপাল, ভারত-চীন ও ভারত-পাকিস্তান সীমান্তেও এই পরিমাণ হত্যাকান্ডের ঘটনা দেখা যায় না। কিন্তু বাংলাদেশে অহরহ সীমান্তে হত্যা হচ্ছে।

শেখ হাসিনার সফরসহ ভারতের সাথে ইতোপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্বায়ন ও মুক্ত বাজার অর্থনীতির এই যুগে সব বন্ধুরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাণিজ্যসহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বিএনপির অবস্থান। কিন্তু সড়ক পথ, নৌ পথ বা রেল পথে যেভাবে কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন, তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

ব্যাংকে গিয়ে তিন দিনেও ফেরেনি কলেজ ছাত্র

0
নিখোঁজ কলেজ ছাত্র

কুষ্টিয়া প্রতিনিধি

“আমি তোকে না পাঠালে আজ এমন হতোনা। কই গেলিরে মুনি। পাঁয়ে ধরি……….।” সংবাদ সম্মেলনে একমাত্র সন্তান হারা মা রাশিদা বেগম এভাবেই বিলাপ করছিলেন। তিনি কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন দুপুরে কুমারখালী জনতা ব্যাংক শাখায় নগদ পাঁচ লাখ টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন রাশিদা – রাজ্জাক দম্পতির একমাত্র সন্তান নাজমুস সাকিব (১৭)। সে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঘটনার দিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন তার বাবা।

এদিকে নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও সাকিবের সন্ধান পাননি তার স্বজনরা। ছেলের সন্ধান চেয়ে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন পরিবার।

সংবাদ সম্মেলনে সাকিবের বাবা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন দুপুরে কুমারখালী জনতা ব্যাংকে তার হিসাব নম্বরে নগদ পাঁচ লাখ টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল তার ছেলে সাকিব। কিন্তু সে ব্যাংকে টাকাও জমা দেয়নি। আবার বাড়িতেও ফিরে আসেনি।

তার দাবি, টাকার জন্য অজ্ঞাত কেউ তার ছেলেকে গুম করতে পারে। বা তার ছেলের সাথে খারাপ কিছুও ঘটতে পারে। তিনি দ্রæত তার ছেলেকে জীবিত উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

জনতা ব্যাংক পিএলসি কুমারখালী শাখার ব্যবস্থাপক বদিউজ্জামান বাবলু জানান, আব্দুর রাজ্জাক একজন ভাল ব্যবসায়ী। নিয়মিত তার ব্যাংকে লেনদেন করেন তিনি। তবে সেদিন রাজ্জাকের হিসাব নম্বরে কোনো লেনদন হয়নি। বা তার ছেলেও ব্যাংকে আসেনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ ছাত্রের বাবা। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

বৃষ্টি বিরম্বনায় পরীক্ষার্থীরা

0

টানা তাপদাহের পর শ্বস্তির বৃষ্টি এসএসসি পরীক্ষার্থীদের বিরম্বনায় ফেলেছিল। প্রথম দিন পরীক্ষা শুরুর আগে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরীক্ষা শেষের পূর্ব মুহুত্যে তা মুষল ধারে বৃষ্টিতে রুপনেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে বৃষ্টির নাকাল হয় পরীক্ষার্থীরা। বেলা তিন টার পর বৃষ্টি বিরতি দেয়। খোকসার শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে বেডিয়ে বৃষ্টিতে ভিজে পরীক্ষার্থীরা বাড়ি ফিরছে। রবিবার দুপুরে শোমসপুর রেল গেট এলাকা থেকে ছবিটি তোলা।

 

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আদানি গ্রুপের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে।

কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট আগে থেকেই বন্ধ। এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় গতকাল শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। পুনরায় কবে উৎপাদন শুরু হতে পারে, তা এখনো নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎকেন্দ্রটি।

বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তাঁদের ভাষ্য, দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায়। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হচ্ছিল, কিন্তু গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এটি আগামী ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনসক্ষমতা ৮০০ মেগাওয়াট করে। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। এ ছাড়া পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬২২ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য ২৫ জুন থেকে বন্ধ। এতে ঢাকার বাইরে গ্রামাঞ্চলে লোডশেডিং দেখা দেয়। তবে আজ শনিবার বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে কিছুটা স্বস্তি নেমে আসে।

পিডিবির সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেন গনমাধ্যমকে বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ৫ জুলাই উৎপাদনে আসার কথা। আর দ্বিতীয় ইউনিট থেকে হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনে ফেরার সময় এখনো তাঁরা জানাতে পারেননি।

আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে। এর কিছুদিন পর জুনেই ঝড়ের কারণে রহনপুরে সঞ্চালন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল। এরপর ত্রুটি ঠিকঠাক করলে আবার উৎপাদন শুরু হয় কেন্দ্রটির। এতে ওই সময় কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।

বিএনপির আন্দোলনকে ভুয়া বরে মন্তব্য করলেন ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় বড় কথা বলে। তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম, গয়েশ্বর বাবু কোথায় যান? কেউ জানে না।

শনিবার (২৯ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনের বসে কর্মসূচি দেয় মেইড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই মেইড ইন লন্ডন কর্মসূচি মানে কী? খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না।

বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে সমাবেশে অনুষ্ঠিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করুন, অন্যথায় আপনাদের যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। দেশের মানুষ তাকে অন্যায়ভাবে বন্দি অবস্থায় থাকতে দেবে না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে মির্জা ফখরুল অন্যান্য দলের প্রতি আহ্বান জানান, আসুন গণতন্ত্রকে রক্ষায় যেভাবে এক হয়ে, যুগপৎ আন্দোলন আমরা করেছি, একইভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন করি। তরুণদের প্রতি আহ্বান, তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, বাংলাদেশে খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদা করে দেখার সুযোগ নেই। গণতন্ত্রের জন্য আন্দোলনের জন্য আজ আমাদের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের ৭০০ জনের বেশি মানুষকে গুম করা হয়েছে। কয়েক হাজার মানুষকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। ৪ হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বহু নেতা-কর্মী মিথ্যা মামলায় জেল খাটছে।

তিনি বলেন, এর উদ্দেশ্য একটাই, দেশের গণতন্ত্রকামী তরুণদের, গণতন্ত্রকামী মানুষদের আটক-গ্রেপ্তার করে, নির্যাতন করে, গুম করে দিয়ে গণতন্ত্রকে চিরদিনের জন্য বিদায় করতে চায়। তা তারা করেছেও, গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন।

রাজপথে আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভয়ে মারা যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কথা বারবার বলতে হচ্ছে- কারণ পরিবর্তন যে আসে তা শুধুমাত্র আমাদের মতো বয়স্কদের দ্বারা আসে না। পরিবর্তন আসে তরুণ-যুবকদের মাধ্যমে।

সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার একটি দখলদার সরকার। এরা জনগণের ম্যান্ডেট পায়নি। একদিকে তারা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, আরেকদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। তারা ব্যাংক লুট করে বিদেশে পাচার করেছে। মানুষ চিকিৎসা পায় না। শিক্ষাও ধংসের দিকে নিয়ে গেছে।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, কেউ চিন্তাও করতে পারে না, সেনাবাহিনীর প্রধান- তিনি আজ দুর্নীতির সঙ্গে জড়িত। কর্মকর্তাদের দুর্নীতির খবর বের হয়ে আসছে। আজ অবিশ্বাস্য লাগে, পুলিশ বাহিনীর প্রধান নাকি হাজার হাজার কোটি টাকার মালিক! আরও বড় বড় রাখব বোয়াল যারা আছে, চোরের হোতা, তাদের ধরা হচ্ছে না।

বিছানায় মিললো বৃদ্ধের হাত-পা দগ্ধ রক্তাক্ত মরদেহ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের গ্রাম থেকে এক বৃদ্ধ পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাত এবং পা পোড়া ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের নাম মনির হোসেন মনি (৮০)। তিনি ওই এলাকার মৃত আকুব্বর আলীর ছেলে এবং স্থানীয় আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছরের বেশি সময় ধরে আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদারের কাজ করেন তিনি। ওই বাড়ির একটি কক্ষে থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়িতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে দেখাশোনা করতেন বৃদ্ধ মনি। ওই বাড়ির বাইরের একটি ঘরে তিনি থাকতেন।

শনিবার সকালে স্থানীয়রা মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর বিছানা মনিরের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের হাত ও পা পোড়া ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা এবং কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে সেসব বিষয় জানার জন্য কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আদালতের নোটিশ জারীতে গিয়ে দুই পুলিশ সদস্য লাঞ্চিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারীর নোটিশ দিতে গিয়ে বিবাদীর সঙ্গে পুলিশের সদস্যের ধস্তাধস্তি, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন ভালুকা ফকিরপাড়ায় এঘটনা ঘটে।

মারধরের শিকার পুলিশের ওই এ এস আইয়ের নাম মো. নিজাম এবং পুলিশ সদস্য হলেন মো. রাশেদুল ইসলাম। তাঁরা উপজেলার পান্টি পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

পুলিশের উপর হালার ঘটনায় অভিযুক্তরা হলেন – পান্টি ইউনিয়নের ভালুকা ফকিরপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে রফিকুল আলম (৫০) ও তাঁর ছেলে শাকিল (২০)। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা – ছেলে গা ঢাকা দিয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ভালুকা ফকিরপাড়া এলাকার শমসের আলীর ছেলে শাহীন আলমের সঙ্গে অভিযুক্ত রফিকুল আলমের শূণ্য দশমিক ১৭৯ একর জমি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে শাহীন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত নালিশ করেন। আদালত নালিশ আমলে নিয়ে আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ জুন ১৪৪ ধারা জারী করেন। শুক্রবার রাতে এ এস আই মো. নিজাম ও পুলিশ সদস্য রাশেদুল সেই ১৪৪ ধারার নোটিশ জারী করতে গেলে বিবাদী রফিকুল ও তাঁর ছেলে শাকিলের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮ টার দিকে সরেজমিন গেলে রফিকুলের স্ত্রী শাহিদা খাতুন জানান, পুলিশ প্রথমে বাদীর বাড়িতে নোটিশ প্রদান করেন। এরপর সেখান থেকে এসে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর ছেলেকে লাথি মারে ও ধস্তাধস্তি – হাতাহাতি হয়। তাঁর ভাষ্য, তাঁরা পুলিশকে মারেননি, শুধু আত্মরক্ষা করেছেন।

চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বসির উদ্দিন জানান, ১৪৪ ধারা জারীর নোটিশ দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিবাদীর ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ) পলাশ কান্তি নাথ বলেন, এ ঘটনায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের ধরতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমারখালীতে ঈদ পরবর্তী পুর্নমিলনী অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলনের উদ্যোগে ঈদ পরবর্তী পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে তেবাড়িয়া হাজী শেখ জামাল উদ্দিনের বাসভবনে এ উপলক্ষে লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাথরবাড়িয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও লিটন আব্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি সৈয়দ আবদুস সাদিক, লেখক সোহেল আমিন বাবু, পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম রাশেদ, বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান।

স্থানীয় বাসিন্দা সহ কবি সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের মাঝে মানসম্মত টি-শার্ট বিতরণ করা হয়।

মসজিদে মাইকিং করে লালন অনুসারী বৃদ্ধার ঘর ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মসজিদে মাইকিং করে লালন অনুসারী এক বৃদ্ধার ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা লালন অনুসারী মৃত গাজির উদ্দিন ফকিরের স্ত্রী চায়না বেগম। এ ঘটনায় তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, মাতব্বর মোশারফ হোসেন, আনার মন্ডল ও সাইদুল হাজির নেতৃত্বে ওই বৃদ্ধার বাড়িঘর ভাঙচুর করে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়ছে। হামলা কারীরা এলাকার মসজিদে মাইকিং করে ঘর ভেঙে দিয়েছে।

চায়না বেগম বলেন, আমার স্বামী মৃত্যুর আগে বলে গেছেন, কোথাও জায়গা নাহলে তুমি আমার কবরের পাশেই থাকবা। প্রতিবছর বাতাসার সিন্নি হলেও করবা। তার কথা রাখতেই ঘরখানা তৈয়ার করি। কিন্তু এলাকার লোকজন আমাকে না জানিয়েই সব ভেঙে ফেলেছে।

টাকিমারা গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে স্বামীর কবরের পাশে স্থাপিত বৃদ্ধার ঘরটি ভেঙে ফেলা হয়েছে। টিনের চালা ও বাঁশ-কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে মুসল্লিরা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে ইমাম সাহেব ওই মাজার ইসলাম ধর্মের পরিপন্থী জানিয়ে আলোচনা করেন। এরপরেই স্থানীয়রা এক হয়ে লালন অনুসারী ওই বৃদ্ধের ঘর ভাঙচুর করে।

চায়না বেগমের বোন জামাই সাধু শাহাবুদ্দিন সাবু বলেন, আমাদের অপরাধটা কী? আমরা সাধু সমাজ কি নিজের জমিতেও আর থাকতে পারবা না। আজকে সাধুর ঘর কেন ভাঙা হলো? সাধু সমাজকে কেন অপমান করা হলো? আমরা এই ঘটনার বিচার চাই।

বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি থানা পুলিশ দেখছে। মসজিদে মাইকিং বিষয়ে তিনি জানান, ওই মসজিদের ইমাম সাহেবকে সরিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। সেখানে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে। না হলে আইনগত ব্যবস্থা নেবো।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...