মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 312

ঝিনাইদহে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রচন্ড তাপপ্রবাহে জনিত হিট স্ট্রোকে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ^াস ও শৈলকুপার ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন।

গ্রামবাসি সূত্রে জানা গেছে, ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার পথে মারা যান। অন্যদিকে মহেশপুরের সুন্দরপুর গ্রামের কুদ্দুস বিশ্বাস মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ জানান, হিট স্ট্রোকে মৃত্যুর খবর তাদের জানা নেই। তবে যে গরম আর তাপপ্রবাহ চলমান তাতে যে কেউ অসুস্থ হতেই পারে।

দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

গ্রাহকদের শতকোটি টাকা আত্মসাৎ করে দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুমারখালী থানা পুলিশের প্রচেষ্টার বন্দরের কর্তব্যরত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আটক আনিসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি গা ঢাকা দেন। বিগত পাঁচ মাস পালিয়ে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত বিশ্বাস ফাউন্ডেশনের আওতায় বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন তিনি।

উল্লেখ্য, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় কর্মরত সামান্য অফিস সহায়ক মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে আনিসুর রহমান বিশ্বাস (আনিস) ২০০৬ সালে বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও চালু করেন।

এরপর বিভিন্ন আর্থিক সুবিধা দেবার আশ্বাসে সমিতির সদস্য সংগ্রহ শুরু করেন। এনজিওর সদস্যরা লাখে ১৫ শত থেকে ২ হাজার টাকা মাসিক লভ্যাংশের আশায় লাখ লাখ টাকা লগ্নি করতে থাকেন বিশ্বাস ফাউন্ডেশনে। এভাবেই বাংলাদেশের ৯ টি জেলায় বিভিন্ন নামে ৫৮ টি এনজিওর শাখা তৈরি করা হয়। ৫৮ টি শাখায় প্রায় ১৫৩ জন কর্মী নিয়োগ দেয়া হয় এবং কর্মচারিদের নিকট থেকে একাধিক ফাঁকা চেক ও ষ্ট্যাম্প নেওয়া হয় প্রতিষ্ঠানের নিরাপত্তার কথা বলে।

এসব কর্মীদের দিয়ে তাদের আত্মীয়- স্বজনদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা বিশ্বাস ফাউন্ডেশনে লগ্নি করানো হয়।

২০২৩ সালের শুরুতেই ধ্বস নামে বিশ্বাস ফাউন্ডেশনের। সদস্যরা প্রতারণার বিষয়টি অনুমান করতে পেরে তাদের লগ্নিকৃত টাকা ফেরত চাইলে শুরু হয় নানা টাল বাহানা। একাধিকবার সময় দিয়েও টাকা ফেরত না দিলে সদস্যদের চাপে আলাউদ্দিন নগরের বিশ্বাস ফাউন্ডেশন এর মূল অফিসে তালা ঝুলিয়ে তারা লাপাত্তা হয়ে যায়।

দেশত্যাগের চেষ্টা করতে থাকে আনিস। সেসময় স্থানীয়রা পার্সপোর্ট কেড়ে নিয়ে পরবর্তীতে ঢাকার মোহাম্মদপুর থেকে নতুন পাসপোর্ট এর আবেদন করেন। এছাড়াও পূর্বের পাসপোর্ট হারিয়ে গেছে বলে সাধারন ডায়েরী করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আনিস বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন।

বিশ্বাস ফাউন্ডেশনের প্রাহক লিয়াকত আলী বিশ্বাস বলেন, আমার এবং আমার পরিবারের প্রায় এক কোটি টাকা নিয়েছে এই আনিস। আমি দ্রæত এর বিচার চাই।

বিশ্বাস ফাউন্ডেশনের গ্রাহক সরোয়ার আলম জানান, নানা প্রলোভন দেখিয়ে আমার এবং আমার পরিবার থেকে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করাই আনিস ও তার ভাই আবু সাইদ। আমরা সবাই আমাদের কষ্টের জমানো টাকা ফেরত চাই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিছুর রহমান আনিসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযুক্ত আনিসের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সব স্কুল-মাদ্রাসা বন্ধ রাখাতে হাইকোর্টের নির্দেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারা দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ শিক্ষা মন্ত্রণালয়কে স্কুল-মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।

তীব্র তাপদাহে বাড়ছে হিট স্ট্রোক: শিক্ষকসহ ১২ জনের মৃত্যু, ‘হিট স্ট্রোকে একদিনে ১৮ জনের মৃত্যুর রেকর্ড’ ও ‘দাবদাহের বিপদে রাজধানী’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর এই নির্দেশ দেওয়া হয়।

তাপদাহ ও শিশুরা

0

তাপদাহে প্রণীকূলে নাভিশ্বাষ চলছে। একটু স্বতির আশায় যে যার মত ছুটছে। শিশুরা পানিতে ঝাপ খেলে তাপদাহ থেকে স্বস্তি পেতে চেষ্টা করছে। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে সোমবার ছবিটি তোলা।

খোকসায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

0

স্টাফ রিপোর্টার

বাড়ির জমির সীমানা নির্দ্ধারণ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সোমবার সকালে খোকসা উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় সোহগ (৪০), পিতা -আকমল, শরিফুল ইসলাম (৩৫), পিতা – আব্দুল মজিদ, বাদশা (৫২), পিতা-মহির উদ্দিন শেখ, স্বপন শেখ (২২) ও মনির শেখ (২৫) উভয়ের পিতা বাদশা শেখ আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধিন বাদশা জানায়, সকালে সে তার নিজের বাড়ির সীমানায় বেড়া দিতে শুরু করে। এ সময় প্রতিবেশী শরিফ তার বেড়া দেওয়ায় বাধা সৃষ্টি করে। তার স্থানীয় কাউন্সিলন ইউনুস আলীকে ডেকে নিয়ে ঘটনা স্থলে আসে। কাউন্সিলর জমির সীমানা নির্দ্ধারণ করে দেয়। এ সময় প্রতিপক্ষ তাদের উপর হামলা করে।

চিকিৎসাধিন আহত শরিফুল ইসলাম জানান, স্থানীয় কাউন্সিলর জমির সীমান নির্দ্ধারণের পর তার উপস্থিতিতে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে। তার হামলাকারীদর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউনুস আলী জানান, দুই পক্ষের বিরোধ মেটাতে তাকে ঘটনা স্থলে ডাকা হয়। তিনি বিষয়টি নিস্পত্তি করে দেন। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মারামারিও হয়।

খোকসায় দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান

0

স্টাফ রিপোর্টার

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা ও কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ দিতে ব্যর্থ হওয়ায় দুই হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার খোকসা বাজারে পদ্মা সুইট হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও বাসস্ট্যান্ডে ফজলুরর ভাতের হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। আদালত প্রত্যেক হোটেল মালিককে জরিমানা করে।

অস্বাস্থ্যকর পরিবেশের কারনে আদালত পদ্মা সুইট হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে খোকসা বাসস্টান্ডে ফজলু হোটেলে মিষ্টির প্যাকেটের ওজন বেশী থাকায় তাকেও ৫ হাজার টাকা জরিমানা করে আদালত।

অভিযান পরিচালনা শেষে ফজলু হোটেলের মালিক সাংবাদিকদের ডেকে বলেন, আমার হোটেলের স্বাস্থ্যগত পরিবেশ ভালোছিল এবং আমার হোটেলের ট্রেড লাইসেন্স সহ সবকিছু ঠিক ছিল। আমার হোটেলের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট কারো আছে কিনা আমার জানা নেই আর আমার হোটেলে শুধু জরিমানা করল কোথাও করল না কেন আমি এর উত্তর দেবেন।

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পর শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত চত্বরে এসে শেষ হয়। এ সময় ওই অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে স্মার্ট লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করেছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

রবিবার (২৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম সবুজ (২১)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। আরেক জনের নাম বিপ্লব হোসেন (৪২)। তিনিও একই উপজেলার বাড়াদী উত্তর পাড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাদের ভাষ্য, সবুজ মোটরসাইকেল নিয়ে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব অপর একটি মোটরসাইকেল নিয়ে তাঁর বিপরীত দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে বিকেল ৩ টার দিকে সবুজের মৃত্যু হয়।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তৃব্য চিকিৎসক বিপ্লব নামে একজনকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সবুজ হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন।

জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

স্কুল ছাত্রী খাদিজার চোখের সামনে পুড়ে গেলো সব স্বপ্ন

0

স্টাফ রিপোর্টার

মাঠের আগুনে পুড়ে যাওয়া ঘরের ধ্বংসাবশেষ থেকে নিজেদের বই খাতা খুজে বেড় করার চেষ্টা করছিল ৮ম শ্রেনির মেধাবী ছাত্রী খাদিজা ও তার ভাই বোনেরা। নিজের চোখের সামনে বাবা আল আমীন ইন্তাজ ও চাচাদের তিল তিল করে গড়া সব স্বপ্ন পুড়ে ছায় হয়ে যেতে দেখেছে সে।

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর বসোয়া পশ্চিম পাড়ায় পানের বরজ থেকে সৃষ্ট আগুনে ৪ কৃষকের বাড়ি ঘর পুড়ে গেছে। পুড়ে গেছে সারা বছরের জন্য সংরক্ষণ করা ফসল ও বীজ। শিশুদের পড়ার বই। সর্বশ হারিয়ে কৃষক পরিবার গুলো দিশেহারা হয়ে পরেছে। পোড়া ঘরের ভিটায় সিমেন্টের বস্তা টাঙ্গিয়ে রাত পার করছেন তিনটি পরিবার। অন্যজন আশ্রয় নিয়েছে বাবার রান্না ঘরে। পোড়া ভিটায় কবে ঘর উঠবে তা জানেনা তারা। এ অগ্নিকান্ডে আরো ছয় কৃষকের প্রায় ৫ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমান কোটি টাকায় পৌছাবে। ক্ষতিগ্রস্থ কৃষকার সরকারী সহযোগীতা পায়নি।

ক্ষতিগ্রস্থরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে বাড়ির পাশের ইসাহক আলীর পানের বরজে আগুন লাগে। তাপদাহের প্রভাবে মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে। আগুনে ভষ্মে পরিণত হয় প্রন্তিক কৃষক ও ঘোড়ার গাড়ির চালক আল আমীন ইন্তাজ, তারই ভায়ের ছেলে মাসুদ মন্ডল, সবুজ হোসেন মন্ডল, সাবু মন্ডলের বাড়ি ঘর।

রবিবার সকালে সরেজমিন বসোয়া পশ্চিম পাড়া গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়ার কৃষকদের ১২টি ঘরের ভিটায় শুধু সিমেন্টের খুটি দাঁড়িয়ে আছে। বাড়ি গুলোর পাশ দিয়ে বয়ে যাওয়া পানি শুন্য বসোয়া খালের পাড়ে পুড়ে যাওয়া ঢেউটিন গুলো স্তুপ করে রাখা হয়েছে। ভাই বোনদের সাথে নিয়ে পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে উদ্ধার করা পড়ার উপযোগী বই খুজে বেড় করার চেষ্টা করছিল খাদিজা নামের স্কুল ছাত্রী। গাছের ছায়ায় দলবেঁধে বসে পুড়ে যাওয়া পেঁয়াজ বাছায় করছে নারী পুরুষ সদস্যরা। কেউ ব্যস্ত পুড়ে যাওয়া ঘরের ভিটা ঘিরে আপাতত থাকার ব্যবস্থা করা নিয়ে।

স্কুল ছাত্রী খাদিজা জানায়, অগ্নিকান্ডের সময় বাড়ির পাশেই নিজেদের পানের বরজে পান গাছের মাথা মুড়ার কাজ করছিল। হঠাৎ মাঠের কৃষকদের চিৎকারের বেড়িয়ে এসে দেখে কৃষক ইসাহকের বরজে আগুন জ্বলছে। দেখতে দেখতে তার এক চাচার ঘরে আগুন ছড়িয়ে পরে। এসময় সেও আগুন নেভাতে ব্যস্ত হয়ে যায়। নিজের থাকার ঘরসহ পরিবারের সদস্যদের ১২টি কাঁচা ঘর পুড়ে যেতে দেখছে। তাদের চার ভাই বোনের বই খাতা, শখের পোশাক। দুপুরের খাবার। কিছু রক্ষা করতে পারেনি সে। যে বরজে সে মুহুত্যকাল আগে কাজ করছিল সেটি পুড়ে গেলো তারই চোখের সামনে।

খাদিজা ও তার পরিবারের সদস্যরা অনেক বার খোকসার ফায়ার সার্ভিসে ফোন করছিল। তার শুধু বলছিল গাড়ি রওনা হয়ে গেছে। ফায়ার সাভিসের গাড়ি আসার আগেই তাদের সব পুড়ে ছায় হয়ে যায়। সে শিক্ষকদের সাথে যোগযোগ করেছে। বই পেতে সময় লাগবে। তাই গত দুই দিন ধরে আগুনে পুড়ে যাওয়া ঘরের ভিতর থেকে উচ্চ মাধ্যমিকে পড়া বড় বোন সাদিয়ার দুই এক খানা গাইড বই উদ্ধার করতে পেরেছে। তার নিজেরসহ তৃতীয় শ্রেণির ছাত্রী ছোট বোন মারিয়া ও ছোট ভাই ইয়ামিনের একটি বইও উদ্ধার করতে পারেনি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রিক্তা খাতুন, স্বামী মাসুদ মন্ডল ও চার সন্তান সহ শ্বশুর আব্দুল লথিপের রান্না ঘরে আশ্রয় নিয়েছেন। তার ঘরের সিমেন্টের খুটি গুলো ছাড়া কিছুই নেই। তার ঘরে প্রায় ১৫০ মন রাখি পেঁয়াজসহ সারা বছর খাবারের ধান, গম ও ডাউল জাতিয় ফসল ও বীজ পুড়ে যাওয়ায় সে রিক্ত হয়ে গেছেন।

ক্ষতিগ্রস্থ রিক্তা খাতুন কবে নিজের ভিটায় ফিরতে পারবেন তা জানেন না। অগ্নিকান্ডের দিন তার স্বামী ও তার দেবর ভাসুররা বাড়িতে ছিলেন না। কয়েকদিন আগে তারা গ্রামের অন্য শ্রমিকদের সাথে বিদেশে (অন্য জেলায়) ধান কাটার কাজে গিয়েছিলেন।

আল আমীন ইস্তাজ জানান, তিনি বাইরে ছিলেন। অগ্নিকান্ডের খবর জানার পর তিনি ৩/৪ বার ফাযার সাভিসে ফোন করেছেন। তারা ফোন ধরেছে। কিন্তু অগ্নিনির্বাপক গাড়ি আসতে অনেক দেরি করে। ফলে তাদের বাচ্চাদের লেখা পড়ার বই পোশাক, সংসারের জিনিপত্র কিছুই রক্ষা করেতে পারেনি। বই সংগ্রহ করাই অসম্ভব হয়ে পরেছে। ফলে তার শিশুদের লেখাপড়া ব্যহত হতে পারে। তারা সরকারী সহযোগীতা ও পায়নি। গ্রামের মানুষরা তাদের সহযোগীতায় এগিয়ে না এলে তাদের না খেয়ে মরতে হত।

স্থানীয ইউনিয়ন পরিষদের মেম্বর নাসির উদ্দিন জানান, ঘর – বাড়ি পোড়া কৃষকদের পাশে গ্রামের মানুষ এগিয়ে এসেছেন। সাধারণ মানুষ ব্যক্তিগত ভাবে কিছু সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, কৃষকদের ব্যপক ক্ষতি হয়েছে। তাদর পাশে গ্রামের সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। তা ছাড়া সরকারী সহয়তার জন্য কাগজপত্র তৈরী করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে কাগজ পাঠানো হবে।

খোকসা ফায়ার ষ্টেশনের অফিসার নজরুল ইসলাম জানান, পানের বরজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ঘটনা স্থলে যাওয়ার কোন রাস্তা নেই ফলে ঘটনা স্থলে পৌছাতে বিলম্ব হয়েছিল। ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা হবে।

স্কুল ছাত্র অনিক এখন নৈশ্য প্রহরী

0
স্কুল ছাত্র অনিক

স্টাফ রিপোর্টার

দশম শ্রেণির মেধাবি ছাত্র অনিক। বাজারে নৈশ্য প্রহরীর চাকুরি করে। দিনের বেলায় এ বাড়ি সে বাড়ি বিদ্যুতের কাজ করে। চার জনের সংসার চালিয়ে গোদ রোগ আক্রান্ত বাবা আবুল কালাম বিশ্বাস (৪৫) এর চিকিৎসা করাতে পারছে না। সংসারের ঘানি টানতে সে ক্লান্ত। অসুস্থ্য কালামকে তিন বছর আগে প্রতিবন্ধির কার্ড দেওয়া হয়। কিন্তু এক কিস্তিও ভাতার টাকা পাননি।

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র অনিক বিশ্বাস। উপজেলা সদরের পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের আবুল কালামের বড় ছেলে। ছোট ভাই অভি ও মা হিরা খাতুনকে নিয়ে তাদের চারজনের সংসার। দীর্ঘ ১৮ বছর ধরে বাবা আবুল কালাম গোদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার দুটি পা থেকে হাটু পর্যন্ত ৬/৭টি বড় বড় টিউমার আকৃতির ধারণ করেছে। সম্প্রতি তার পায়ের সব টিউমারের মুখ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তার ডান পায়ের গুড়ালির কাছে একটি টিউমার ফেটে গেছে।

পরিবারের সাথে অনিক

এক সময়ের গ্রীলের মিস্ত্রীর কাজ করতেন আবুল কালাম। শারীরিক অসুস্থ্যতার কারনে এখন তাকে কেউ কাজে নেয় না। কাজ বন্ধ হয়ে যাওয়া পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে বাজারের নৈশ্য প্রহরীর কাজ নেন। হাটতে না পারায় বড় ছেলে অনিককে নিজের কাজে স্থলাভিশিক্ত করেছেন। এ পর থেকে অনিকের জীবন সংগ্রাম শুরু হয়েছে। রাতে বাজার পাহাড়া। দিনে ২ শিক্ষকের কাছে প্রাইভেট পড়া। এর পর অবসর সময়ে বৈদ্যতিক মোটর ফ্যানের কয়েল মেরামত থেকে শুরু এ বাড়ি সে বাড়ি লাইন মেরামতের নানা ধরনের বিদ্যুতের কাজ করে।

বৃহস্পতিবার তখন গভীর রাত। হাতে টর্চ লাইট, বাঁশিতে ফু দিতে দিতে থানা মোড়ের দিকে এগিয়ে আসছিল এক কিশোর। কাছে আসতে নিজের পরিচয় দিয়ে অনিক জানান, সে স্থানীয় সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে ছাত্র। বাবা নৈশ্য প্রহরীর চাকুরি করতেন। কিন্তু সাড়ে ৩ মাস আগে বাবা বেশী অসুস্থ হয়ে পরায় সে নিজে এখন বাজার পাহারার কাজ করে। তার বেতন ধরা হয়েছে ৮৫০০ টাকা। এই সামান্য বেতনে তার সংসার চলে না। তাই পড়া লেখার পাশাপশি বিকাল থেকে নিজের বাড়িতে ও অনন্যের বাড়ি গিয়ে বৈদতিক লাইন মেরামতের কাজ করে। সারা রাত জেগে বাড়ি ফিরে পড়া লেখা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছ। তবে লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সে।

অনিকের বাবা আবুল কালাম গোদ রোগে আক্রান্ত

অনিক জানায়, বাজার পাহারার বেতন নিয়ে সে নিজও বৈষম্যের স্বীকার। একই বাজারে অন্য এলাকার পাহারাদারের যে বেতন পান তাদের দলের পাহারাদারদের বেতন অনেক কম দেওয়া হয়। এ নিয়ে কথা তোলায় তাকে পাহারা থেকে বাদ দেওয়ার হুমকী দেওয়া হয়েছে। তার বাবার নামে তিন বছর আগে একটি প্রতিবন্ধি কার্ড হয়। কিন্তু ভাতা সুবিধা পায় না।

অনিকের বাবা আবুল কালাম বলেন, তারা পারিবারিক ভাবে গ্রীলের ভালো মিস্ত্রী ছিল। নিজে ও তার বাবা অসুস্থ্য হওয়ায় দোকান বিক্রি করে চিকিৎসায় ব্যয় করেছিলেন। এখন এক মুঠো ভাতের জন্য ১৫ বছরের ছেলেকে দিয়ে পাহারাদারের চাকুরি করাতে বাধ্য হচ্ছেন। তার ডান পায়ের গোড়ালির কাছের একটি টিউমার কয়েক সপ্তাহ আগে ফেটে গেছে। ক্ষত স্থান দিয়ে সারা বেলা পুজ রক্ত পরে। প্রতিদিনই হাসপাতাল থেকে ড্রেসিং করান। এখন আর হাসপাতালে যাওয়ার ভ্যান ভাড়ার টাকাও নেই।

তিনি আরও জানান, তার বাবা ও সে নিজেদের দোকান চালাতেন। অসুখে পরে দোকানটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। তাদের কাছে যারা কাজ শিখেছেন তারা অনেকেই দোকানের মালিক। তারা এখন তাকে কাজে নেয়না।

অনিকের মা হিরা খাতুন বলেন, “দোকান বিক্রির টাকা দিয়ে তৈরী করা আধাপাকা ঘরটি তাদের কাল হয়েছে। এ ঘরের কারণে তারা এক টাকার সরকারী সাহায্য পায় না।” করোনা মহামারির সময়েও তারা কোন সাহায্য পায়নি। ওই সময় থেকে তার স্বামী কালাম বাজার পাহাড়ার কাজ নেয়। এখন আর হাটা চলা করতে পারে না। তাই বাধ্য হয়ে ছেলেটিকে বাজার পাহারার মত কঠিন কাজে দিয়েছেন। ছেলে যে বেতন পায় তা দিয়ে চার জনের সংসার চলেনো কঠিন। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না।

কালামের প্রতিবন্ধি ভাতার বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসানুজ্জামান জানান, কালাম গত বছর অনলাইনে আবেদন করেছিলেন। এ বছর তার ভাতার প্রসেসিং চলছে। আশা করা যায় ১৫ দিনের মধ্যে তার হিসাব নম্বরে টাকা ঢুকে যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...