মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 325

রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজান উপল্েয আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঈদুল ফিতর উপল্েয আগামী ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন সার্বণিক ে খোলা থাকবে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের ল্েয ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে।

এছাড়া আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপল্েয মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বণিক খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে পূর্বের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

সৌদি প্রবাসী গৃহবধুর লাশ এলো বাড়িতে

0
স্বজনদের আহজারি। ইন সেডে নিহত গৃহবধূর ফাইল ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি

সৌদি আরবে নিহত গৃহকর্মী ছাবিনা খাতুন (২৪) নামে এক প্রবাসী গৃহবধুর লাশ পাঁচ মাস পর স্বজনদের কাছে এসে পৌচ্ছেছে।

ঝিনাইদহ সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের গৃহবধূ ছাবিনা খাতুনের স্বামীর নাম রুবেল মিয়া। নিহত গৃহবধূ দুই কন্যা সন্তানের মা।

সোমবার রাত ৮টার দিকে ছাবিনার লাশবাহী গাড়িটি বাথপুকুরিয়া গ্রামে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নার রোল পড়ে যায়।

ছাবিনার স্বজনরা জানান, গতবছর ২২ সেপ্টম্বর গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমায় ছাবিনা। নিজের পরিবারের সচ্ছলতা ও স্বামী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি প্রবাসে গৃহকর্মীর কাজ নেন। কিন্তু কাজে যোগদানের তিনদিনের মাথায় তার রহস্যজনক মৃত্যু হয়। বলা হয় উচ্চ ভবন থেকে পড়ে ছাবিনা মারা গেছে।

পরিবারের অভিযোগ, তার মৃত্যু রহস্যজনক। নির্যাতনের এক পর্যায়ে তাকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হতে পারে। আবার নির্যাতনের শিকার হয়ে উচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে পারেন।

ছাবিনার মা শিলা খাতুন জানান, বাথপুকুরিয়া গ্রামের আব্দুল খালেকের পালিত ছেলে দালাল রফিকুলের মাধ্যমে সৌদি আরবে যায় ছাবিনা। ঢাকার মগবাজার এলাকার তিশা ইন্টারন্যাশনালের মালিক ফারুক হোসেন ছাবিনাকে সৌদি যেতে সহায়তা করেন। সৌদি পৌছানোর পর মালিকের বাসায় গিয়ে ছাবিনা চুক্তি মোতাবেক কাজ না পাওয়ার কথা পরিবারকে জানান। পরিবারের ধারণা মালিকের কু-প্রস্তাব বা পাশবিক নির্যাতনে রাজি না হওয়ায় ছাবিনাকে ৮ তলা ভবন থেকে ফেলে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেন জানান, দালাল রফিকুল মিথ্যা প্রলোভন দেখিয়ে ছাবিনাকে বিদেশ পাঠায়। সেখানে আসলে কি কান্ড ঘটেছে তা আমাদের অজানা। তবে ছাবিনার মৃত্যুর পর দালাল ও আদম ব্যবসায়ীরা পরিবারকে দুই লাখ টাকা দিয়েছে বলে শুনেছি।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, বিষয়টা আমি শুনেছি। যদি কেউ অভিযোগ করেন, তবে ব্যবস্থা গ্রহন করা হবে।

খোকসায় বড় চাচার পাশেই বৃষ্টির দাফন করা হলো

0

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিকান্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুনকে পারিবারিক কবর স্থানে বড় চাচার পাশে সমাহিত করা হয়েছে। লাশ নিয়ে সরযন্ত্রকারীদের বিচারের দাবি সবার মুখে।

সোমবার রাত আটটা ২০ মিনিটের সময় বৃষ্টি খাতুনের মরদেহবাহী এ্যাম্বুলেন্সটি খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায়। এ সময় বৃষ্টির মরদেহ অপেক্ষায় থাকা শোকার্ত স্বজন ও গ্রামের সব শ্রেণি পেশার নারী পুরুষের ঢল নামে। বৃষ্টির লাশবাহী এ্যাম্বুলেস ঘিরে শোর্তদের মাতম করতে দেখা যায়। শোকার্ত স্বজন ও গ্রামবাসী বৃষ্টির মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতির সাথে জড়িতদের বিচারের দাবি করেন।

ঢাকায় বৃষ্টি খাতুনের লাশ তার বাবা সাবলুল আলম সবুজের কাছে হস্তান্তরের খবর নিশ্চিত হওয়ার পর পরিবারের নিহতের দাফনের প্রস্তুতি নেয়া হয়। নিহত বৃষ্টির বড় চাচা মোবারক শেখের কবরের পাশে তার কবরের জায়গা নির্দ্ধারণ করা হয়। সমাজের লোকেরা বাড়ি থেকে ১০০ গজ দূরে বাঁশ বাগানের ভিতরে কবর কাটা থেকে দাফনের সমস্ত কাজ সম্পন্ন করে রাখে। বিকালে নিহতের গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সন্ধার পর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনুনর যায়েদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মজিদসহ গন্য মান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে উপস্থিত হন।

রাত পৌনে ১০টার দিকে বনগ্রাম পশ্চিম পাড়ার জামে মসজিদের মাইকে বৃষ্টির জানাজার ঘোষনা দেওয়া হয়। এর পর নিজের বাড়ির আঙ্গিনায় মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সমাজ ও আশে,পাশের গ্রামের ৪/৫শ মানুষ এই জানাজায় সরিক হন। রবিউল ইসলাম নামের একজন নিকট আত্মিয় বৃষ্টির জানার নামাজে ইমামতি করেন। জানার পরে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে চাচা মোবারক শেখের কবরের পাশে বৃষ্টিকে সমাহিত করা হয়।

মেয়ের লাশ বাহী এ্যাম্বুলন্স থেকে নেমেই সাবলুল আলম সবুজ তার মেয়ে বৃষ্টি খাতুনের লাশ নিয়ে চক্রান্তকারীদের বিচারের দাবি করেন। এ ছাড়া বেইলি রোডের অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। মেয়ের মৃতদেহ ফেরত পাওয়ার বিষয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এবং তার কাছে বিচাওে দাবি করেন।

নিহতের বাড়িতে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বরেন, নিহত বৃষ্টি খাতুনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তিনি উপস্থিত হয়েছেন। ইসলাম ধর্মীয় বিধান মতাবেত মরহুমার দাফন সম্পন্ন করতে পরিবাকে সবধরণের সহযোগীতা করা হয়েছে।

গত ২৯ ফেব্রæয়ারি রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডে নিহত হন বৃষ্টি খাতুন । পরিচয় জটিল টানা ১১ দিন পর আদালতের মাধ্যমে সোমবার বিকালে নিহতের বাবা সবুজ শেখের কাছে শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গ থেকে লাশ হস্তান্তর করা হয়।

খোকসায় ভকেশনাল শাখার শিক্ষকদের চাকুরি আছে, বেতন নাই

0

স্টাফ রিপোর্টার

চাকুরি আছে, বেতন নেই। ১০ বছরেও সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখা এমপিও ভুক্ত হয়নি। ফলে এ সব প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষকের পরিবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। প্রতিষ্ঠান গুলো কবে এমপিও ভুক্ত হবে তারও নিশ্চয়তা নেই। দীর্ঘ দিন বেতন না পাওয়ার হতাশা থেকে ইতোমধ্যে এক ল্যাব সহকারী আত্মহত্যা করেছেন।

সূত্র জানায়, কুষ্টিয়ার খোকসার উপজেলার সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়, শোমসপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় ও শোমসপুর বালিকা বিদ্যালয়ের ভকেশনাল শাখা এমপিও ভুক্ত হয়নি। ফলে ৫ থেকে ১০ বছর ধরে এ সব বিদ্যালয়ের ভকেশনাল শাখার প্রায় অর্ধশত শিক্ষক বেতনসহ সরকারের সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতোমধ্যে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের অধিকাংশই প্রতিষ্ঠানের এমপিও না থাকায় চাকুরি ছেড়ে চলে গেছেন। অনেকেই শুনেই যোগদান করেনি।

প্রতিদিন সকাল হলেই স্কুলে যাওয়ার তারা, সন্তান ও নিজের পেটে ক্ষুধার আগুন নিয়ে শিক্ষক সেজে স্কুলে যান। সারাদিন নিজের প্রতিষ্ঠানে কর্মব্যস্ত সময় পার করেন। কিন্তু‘ শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখার ল্যাব সহকারী শামীম হোসেনের পাঁচ বছরেও বেতন হয়নি। সে খোকসা উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার আব্দুস সালামের ছেলে। পাঁচ বছর বয়সী বড় মেয়ে শাম্মী, আড়াই বছরে বয়সের ছোট মেয়ে সামিয়া, স্ত্রী সুবর্ণা আর বাবা মাসহ ৬ জনের সংসারে শামীমই একমাত্র আয়ের মানুষ। কয়েক মাস ধরে স্কুলে যাওয়া আসার খরচের মাসিক ৩ হাজার টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার কাছে এ যেনো মরার উপর খারা ঘা হয়ে দাড়িয়েছে।

শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কোম্পানীর ভালো বেতনের চাকুরি ছেড়ে ২০১৬ সালে শামীম গ্রামে ফিরে আসেন। উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখার ল্যাব সহকারীর চাকুরি নেন। প্রতিষ্ঠান প্রধান স্বপ্ন দেখিয়েছিলেন অল্প সময়ের মধ্যে এমপিওসহ সরকারী অংশের মাসিক মোটা টাকা বেতন হবে। বেতন আর হয়নি। এমন কী প্রতিষ্ঠানই এমপিও হয়নি। এক পর্যাযে স্কুল থেকে তাকে মাসিক ৩ হাজার টাকা খরচ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু চলতি বছরের সে টাকাও দেওয়া হচ্ছে না। এখন খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের পদ্মা নদীর তীরের সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখায় ল্যাব সহকারী পদে চাকুরি নিয়েছিল সোহাগ হোসেন। চার বছরেও তার এমপিও বা বেতন কোনটাই হয়নি। দীর্ঘদিন বেতন না পাওয়ার হতাশা থেকে মঙ্গলবার (৫ মার্চ) রাতে সে নিজের ঘরে ঘাস মারা বিষপাণ করে আত্মহত্যার চেষ্টা করে। প্রায় ২৪ ঘন্টা চিকিৎসার এক পর্যায়ে বুধবার রাতে তার মৃত্যু হয়। পুত্র শোকে পাথর বনে গেছেন পিতা শহিদুল ইসলাম দম্পতি।

শামীম জানান, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পর বিদ্যালয়ের সভাপতি আনছার আলী জানিয়েছিলেন, অল্প সময়ের মধ্যে ২২/২৩ হাজার টাকা বেতন হবে। আর যতদিন এমপিও বা বেতন না হয় ততদিন বিদ্যালয় থেকে মাসিক ৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। কিন্তু ৫ বছরেও বেতন হয়নি। স্কুল অংশ থেকে মাঝে মধ্যে ৩ হাজার টাকা দেওয়া হতো। এ বছরে সে টাকা দেওয়াও বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, নিজের সন্তানদের পেটের ভাত যখন দিতে পারেন না তখনই আত্মহত্যা করতে ইচ্ছে করে। কিন্তু সন্তানের কথা ভেবে আর আত্মহত্যা করতে পারেন না। সদ্য আত্মহত্যা করা সোহাগের মত তিনি (শামীম) তিন বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এসব কথা বলার সময় শামীমের দুই চোখ বেয়ে অঝড়ে জল পরছিল।

সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখার ল্যাব সহকারী সোহাগের বাবা শহিদুল ইসলাম ছেলের শোকে শর্যাশায়ী হয়ে পরেছেন। তিনি জানান, টাকা দিয়ে ছেলের চাকরি দিয়ে ছিলাম। তার পরেও ছেলে হারালাম। বেতন না পাওয়ার হতাশা থেকে তার ছেলে আত্মহত্যা করেছে। তারা স্কুল কমিটির প্রতারণার শিকার হয়েছেন।

শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ভকেশনাল শাখা কর্মচারীদের বেতন না পাওয়া দুঃখ জনক। এমপিও ভুক্তির জন্য ছাত্র ভর্তি ও পাশের হারের ক্যায়টরিয়া পুরন না হওয়ায় উপজেলা ৭টি বিদ্যালয়ের ভকেশনাল শাখার এমপিও হচ্ছে না। এ ছাড়া শামীম তার মাধ্যমে নিয়োগ নেয়নি বলেও জানান।

তিনি আরো জানান, এনটিআরসি দুই দফায় তার স্কুলে ৪ জন শিক্ষক নিয়োগ দিয়ে ছিল। কিন্তু এমপিও না থাকায় ও বেতন না হওয়ার বিষয় নিশ্চিত হয়ে ওইসব শিক্ষকরা যোগদান না করে চলে গেছে। আর আসেনি।

শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আনছার আলীর সাথেও কথা বলার চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও কর্মচারীর মৃত্যুর সংবাদ শুনে আতকে ওঠেন। তিনি বলেন, এতবড় ঘটনা কিন্তু প্রধান শিক্ষক তাকে জাননি। পর্যায় ক্রমে সব ভকেশনাল শাখার এমপিও হবে। তবে কবে হবে তা তার জানা নেই।

এ কর্মকর্তা বলেন, টিউশনি করলেও জীবন চলে। টাকার জন্য একজন শিক্ষিত লোক আত্মহত্যা করবে এটা মেনে নেওয়া যায় না। তিনি বিষয়টি জানার চেষ্টা করবেন বলে জানান।

খোকসার গ্রামের বাড়িতে বৃষ্টির দাফন হবে

0

স্টাফ রিপোর্টার

বেইলি রোডের আগুনে মারা যাওয়া নারী সাংবাদিকের ডিএনএ পরীার মাধ্যমে প্রায় দুই সপ্তাহ পরে তার আসল পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রবিবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, সাংবাদিক মহলে অভিশ্রæতি শাস্ত্রী হিসাবে পরিচিত হলেও ওই নারী সাংবাদিকের প্রকৃত নাম বৃষ্টি খাতুন। কুষ্টিয়ায় খোকসার গ্রামে জন্ম নেয়া বৃষ্টি খাতুনের বাবা সাবলুল আলম এবং মা বিউটি খানম। তার পরিবারের প থেকে বলা হয়েছে, মরদেহ গ্রামের বাড়ির কবরস্থানে মুসলিম রীতিতেই তার দাফন করা হবে।

তাদের দাবি, এক শ্রেণির অসাধু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। দাফন নিয়ে বিতর্কিত কথা লিখছেন। অথচ গ্রামের মানুষ মরদেহ দাফন করতে কোন বাধা দেবে না, তারা সব ধরনের সহযোগিতা করবে।

সোমবার দুপুরে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুঠোফোনে বৃষ্টির লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, হাসপাতাল থেকে মৃতদেহ কাফন করে গ্রামের উদ্যেশ্যে রওনা হবেন। রাতেই গ্রামে বৃষ্টির দাফন অনুৃষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার বেইলী রোর্ডের অগ্নিকান্ডে নিহত বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রæতির লাশ হস্তান্তর হলেও গ্রামের বাড়িতে চলছে সুনশান নিরবতা। বড় বোন বৃষ্টির মৃতদেহের অপেক্ষায় বাড়িতে আছেন ছোট বোন ঝর্ণা। মৃতদেহ পাওয়া গেছে বলে শুনেছেন।

সোমবার দুপুরে খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম পশ্চিম পাড়ায় নিহত ইডেন ছাত্রী ও সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রæতির বাড়ি যাওয়া হয়। তখন ঢাকার শেখ হাসিনার জাতীয় বার্ণ ইউনিটের মর্গ থেকে সবে লাশ হস্তার করা হয়েছে। কিন্তু গোটা বাড়ি জুড়ে সুনশান নিরবতা চলছিল। ঘটনার পর রবিবার (৩ মার্চ) রাতে নিহতের মা বিউটি খাতুন ছোট মেয়ে বর্ষাকে নিয়ে ডিএনএ নমুনা দিতে ঢাকা গেছে। আর ফেরেনি। নিহতের মেজোবোন ঝর্ণা বাড়িতে থাকলেও সে ক্যামেরার সামনে বা সাংবাদিকের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন। কী বললে কী হয় এই তাদের মধ্যে ভীতি কাজ করছে।

নিহতের চাচা জোয়াদ আলী জানান, বৃষ্টির বাবা সবুজের সাথে তার সাথে যোগাযোগ করেছেন। ইতোমধ্যে ঢাকাতে লাশ হয়েছে। আমরা এখন মৃতদেহ দাফনের জন্য ব্যবস্থা করব। গ্রামের কবর স্থানেই মৃতদেহ দাফন করা হবে। গ্রামের কেউই বলেনি লাশ দাফন করতে দেওয়া হবে না।

এ সময় কথা বলা হয় বৃষ্টির চাচি সুইটি বেগমের সাথে তিনি জানান, লাশ পাওয়া গেছে তারা এখন কবরের ব্যবস্থা করবে।

ঝর্ণা জানায় বাবা তাকেও একই কথা বলেছে। গ্রামের মানুষতো কোন কথা বলেনি।

বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মজিদ বলেন, বৃষ্টির লাশ দাফনের বিষয়ে কেউই বাধা দেওয়া বা দ্বিমত প্রোশণ করেনি। লাশ পাওয়া গেলে দাফন হবে।

বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, নিহতের বাবা সবুজ আলীর সাথে কথা হয়েছে আজ সোমবার দুপুর পরে লাশ হস্তান্তর হয়েছে। এখন গোস করানোর হচ্ছে। লাশ দাফনসহ অন্য কোন কিছুতেই বাধা নেই। তবে এক শ্রেনির অসাধু ফেসবুক ব্যবহার কারী গুজব ছড়ানোর চেষ্টা করছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনুনর যায়েদ বলেন, বৃষ্টির লাশ পাওয়া গেলে বাধাহীন ভাবে মুসলিম বিধান মাফিক গ্রামে লাশ দাফন করা হবে। মৃতদেহটি গ্রামে পৌছানোর আগে তিনি নিজেই গ্রামে যাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তিনি যতটুকু সংবাদ নিয়েছেন তাতে বৃষ্টি খাতুন মুসলমানের মেয়ে। এখন আদালতের অনুমতি সাপেক্ষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ ফেরত পাওয়া লাগবে। তিনি জেনেছেন নিহতের বাবা শাবলুল আল সবুজ আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। তার পক্ষ থেকে পরিবারকে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে বলেও জানান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি)রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকান্ডে মারা যান বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রæতি শাস্ত্রী। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার আঙুলের ছাপ সংরণ করা হয়।

খোকসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার সকালে সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন কলেজের অধ্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ এর সহধর্মিনী আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ এর সভাপতি শিা অনুরাগী জান্নাতুন নাহার।

বক্তব্য রাখেন খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, কলেজের প্রভাষক স্বপন মাহমুদ, শিক প্রতিনিধি হায়দার আলী, অবসরপ্রাপ্ত শিক আব্দুর রাজ্জাক, পট্রভাষক ওয়াজেদ আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক রাহাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মিতা রফিক।

ভেড়ামারায় পানের বরজ ও ক্ষেতের ফসলে আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক হাজার বিঘা জমির পানের বরজ পুঁড়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় ২ হাজারেরও বেশী পানচাষি তিগ্রস্ত হয়েছেন। এছাড়া ক্ষেতের গম, বসত বাড়িসহ অন্যান্য ফসল পুড়ে গেছে। তির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন স্থানীয়রা।

রবিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী-তীরবর্তী রায়টা, নিশ্চিন্দ্র পাড়া, মাধবপুর, গোসাইপাড়া গ্রামের পানবরজে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কুষ্টিয়া সদর থানা, মিরপুর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ইউ ইউএনও আকাশ কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথর ঘাট এলাকার পান বরজ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রগুলো জানায়। পরে আগুন গোসাইপাড়া, রায়টা, মাধবপুর, নিশ্চিন্দ্রপুর পাড়াসহ আশে পাশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ৪ কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

পান চাষি সেলিম, আসলামউদ্দিন, আবুল হোসেন, আশরাফ, ইনামুল, মুক্তার, মন্টু সরদার, আমিন উদ্দিন, আমিরুল ইসলাম, আবদুল হান্নান, ও আমিন প্রামাণিকসহ অনেকেই রয়েছেন।

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন জাবান, এ অগ্নিকান্ডে পান চাষিদের এবং এলাকার মানুষের অপূরণীয় তি হয়ে গেল। এই অঞ্চলের অর্থনীতি নির্ভর করে পান চাষের ওপর। এই তি সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তিগ্রস্তদের সরকারি সহায়তা প্রয়োজন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রায়টা পাথরঘাট এলাকায় পান বরজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রæত তাদেও একটি ইউনিট হাজির হয়। কিন্তু বাতাসে আগুনের লেলিহান শিখার তীব্রতা বৃদ্ধি পেলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তী কুষ্টিয়া সদর, মিরপুর ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে খবর দেওয়া হয়। প্রায় চার ঘন্টা প্রচেষ্টার পর চারটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তিনি বলেন য়তি নিরুপনের চেষ্টা করা হচ্ছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করার কাজ চলছে। যেসব চাষী তিগ্রস্থ হয়েছে তাদের চিহ্নিত করে সবকারি নিয়ম-বিধি মেনে তাদের সহায়তা দেওয়া হবে।

খোকসায় বেতন না পাওয়ার হতাশা থেকে ল্যাব সহকারীর আত্মহত্যা

0
নিহত সোহাগ ফাইল ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

চাকুরি এমপিও না হওয়া, সাথে বিদ্যালয় অংশের বেতন বন্ধ হওয়ার দীর্ঘ হতাশা থেকে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী সোহাগ হোসেন (২৫) বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সোহাগ কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি পাড়ার সুতা ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। সে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখার জেনারেল ইলেট্রিক্যাল ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিল।

নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ল্যার সহকারী সোহাগ নিজের বাড়িতে বিষপান করে। এ সময় পরিবারের লোকেরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সোহাগের শারীরিক অবস্থার ক্রমাঅবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার দিন গতরাত ২ টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকালে নিহতের মৃতদেহ গ্রামে আনা হলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার শেষে তাকে পৌর কবর স্থানে দাফন করা হয়।

নিহতের চাচা আব্দুল্লাহ জানান, প্রায় ৪ বছর আগে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ভকেশনাল শাখায় সোহাগের চাকুরি হয়। কিন্তু স্কুলের এমপিও থাকলেও ভকেশনার শাখার এমপিও হয় না। প্রায় আট মাস ধরে বিদ্যালয় থেকে যাতায়াত খরচের টাকা বন্ধ করে দেওয়া হয়। চাকুরি এমপিও না হওয়া ও বেতন না পাওয়ার হতাশা থেকে সোহাগ আত্মহত্যা করছে বলে তিনি দাবি করেন।

সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ কুমার আচার্য জানান, কোন প্রতিষ্ঠানেরইু ভকেশনাল শাখার এমপিও নেই। ওরা সরকারী অংশের বেতন পায় না। ওই শাখার ছাত্রদের বেতন থেকে আয় দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন হয়। ছাত্র কম থাকায় কয়েক মাস বেতন পায় না। এ ছাড়া ভকেশনাল শাখার এমপিও ভুক্ত করার চেষ্টা করছেন।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার চালু হয়েছে

0
সংগৃহীত প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকার পর ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার সচল হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০ টা ২২ মিনিটে সচল হয় এ যোগাযোগ মাধ্যম গুলো।

এর আগে রাত ৯টার পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে লগ ইন করা যাচ্ছিলো না। এমনকি যারা ফেসবুকে লগ ইন করা অবস্থায় ছিলেন তারাও লগ আউট হয়ে যান।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেণকারী ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

ছয় ফার্মেসী মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নানা অব্যবস্থাপনার প্রমান মেলায় ৬ ফার্মেসী মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে প্রায় বেলা তিনটা পর্যন্ত ১১টি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাতকে সহায়তা করেন জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ তত্ত¡াবধায়ক মিঠন কুমার ঘোষ।

আদালত সুত্রে জানা গেছে, নিয়মিত মনিটারিং কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ১১ টি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে খেজুরঘরের দোকানে ওষুধ মজুদ, ফ্রিজে কাঁচামরিচ, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, নোংরা -আবর্জনাসহ নানান অব্যবস্থাপনা পাওয়া যায় ৬ টি ফার্মেসীতে।

এ অপরাধে ওষুধ ও কসমেটিকস আইনের ২০২৩ এর ৪০ (খ) এবং ৪০ (গ) ধারায় মোল্লা ফার্মেসীর মালিক নাসির উদ্দিনকে (২৮) বিশ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসী মালিক সেলিম রেজাকে (৪৫) দুই হাজার, সরকার ফার্মেসীর মালিক শাহিন আলীকে (২৮) চার হাজার, ইসলামিয়া ফার্মেসীর মালিক হাসিবুল হাসানকে (৩৫) পাঁচ হাজার, শিপ্রা ফার্মেসীর মালিক অসীম কুমারকে (৩৮) ১২ হাজার এবং চৌধুরী ফার্মেসীর মালিক নির্মল কুমারকে (৬০) পাঁচ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, খেজুরের দোকানে ওষুধ মজুদ, ফ্রিজে কাঁচামরিচ, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, নোংরা – আবর্জনাসহ নানান অবব্যবস্থাপনার অপরাধে ৬ ফার্মেসী মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...