মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 356

খোকসায় নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সংসদীয় আসন কুষ্টিয়া-৪ এর খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের রায়পুর সরদারদের মোড়ের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্যাম্পটির চেয়ার টেবিল আগুনে পুড়ে যায় । রাতে অগ্নিকান্ডের সময় ক্যাম্পে কর্মীরা ছিল না। প্রতিবেশীরা আগুনের ঘটনাটি টের পেয়ে পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হয়। অল্পের জন্য আওয়ামী লীগ কর্মী শাহীন সদরদারের বাড়ি টি রক্ষা পেয়ে যায়।

নির্বাচনী ক্যাম্পটির দায়িত্বে থাকা ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী শাহীন জানান, রাত সাড়ে ১০ টার পর নেতাকর্মীরা বাড়ি যায়। গভীর রাতে প্রতিবেশীদের ডাকে তার ঘুম ভাঙ্গে। ততক্ষণে ক্যাম্পের কাপড় চেয়ার-টেবিল ও পোষ্টার পুড়ে যায়।

তিনি আরো বলেন, ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর লোক অথবা তৃতীয় পক্ষ ক্যাম্পে আগুন দিয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় থানায় অভিযোগ করতে যাচ্ছেন বলেও জানান। শাহীন নিজেকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলেও দাবি করেন।

প্রত্যক্ষদর্শী বয়বৃদ্ধ রাশিদা খাতুন জানান, শেষ রাতে তিনি ঘড়ির সময় দেখতে মসজিদে যান। এ সময় রাস্তায় আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। তিনিই লোকজন ডেকে আগুন নিভিয়েছেন। এ সময়ে ঘটনা স্থলে কাউকে দেখেননি বলেও জানান।

শাহীনের স্ত্রী চামেলী খাতুন জানান, তারা নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের হাক-ডাকে তাদের ঘুম ভাঙ্গে। ক্যাম্পের জন্য ভাড়াকরা ১০টি প্লাষ্টিকের চেয়ার, একটি টেবিল ও অফিসে টাঙ্গানো নৌকার পোষ্টার পুড়ে ছায় হয়ে গেছে। প্রতিবেশীরা টের পাওয়ায় আগুনের থেকে তার পরিবার রক্ষা পেয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রার্থীর প্রতিনিধি বাবুল আখতার বলেন, এলাকাটি জামায়াত বিএনপি অধ্যুশিত। এবারই প্রথম তারা এই গ্রামে অফিস করেছেন। সম্প্রতি ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ডাবøু’র নেতৃত্বে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এই চক্রটি জামায়াত বিএনপির কর্মীদের দিয়ে ক্যাম্পটি পুড়িয়ে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও থানা পুলিশকে লিখিত দেওয়া হয়েছে। মামলাটি পক্রিয়াধীন রয়েছে বলে জানান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম বলেন, প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনেই তারা নিজেরা নিজেরা ঘটনা ঘটিয়ে গুজর ছড়াচ্ছে। তিনি জানান, তার বাবাও চেয়ারম্যান ছিলেন। তারা কখনো সন্ত্রাসীদের লালন করেন নি। তিনি বা তার পরিবারের কেউ সন্ত্রাসী ছিলো না। তার বিরুদ্ধে অভিযোগের তীর চালানোর বিষয়ে অবহিত হওয়ার পর নিজে এ বিষয়টি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটিরতে তুলেছিলেন। নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে বলেও জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ এর সাথে কথা বলা হয়। তিনি জানান, এখন প্রযুক্তির যুগ। সিসি ক্যামেরা ভাড়ায় পাওয়া যায়। সিসি ক্যামেরা থাকলে ঘটনা বুঝতে সহজ হত। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান।

সারাদেশে ১০ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতিগুরত্বপূর্ণ) বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানা গেছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।

ইসি জানায়, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ০৭ জানুয়ারি।

বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে এক মন্ত্রীর : টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান সরকারের মন্ত্রিসভার এক মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে। তবে তিনি নির্বাচনী হলফনামায় এ তথ্য দেননি।

মঙ্গলবার নিজ কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি। সরকারের কোনো কর্তৃপক্ষ চাইলে তথ্যপ্রমাণসহ তাঁরা সবকিছু সরবরাহ করবেন বলে জানিয়েছেন টিআইবির কর্মকর্তারা।

রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামার তথ্যচিত্র: জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শিরোনামে টিআইবির এই সংবাদ সম্মেলন হয়। সেখানে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদন তুলে ধরেন এই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পরে মন্ত্রীর বিদেশে সম্পদ থাকার তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, তাঁদের কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সরকারের মন্ত্রিসভার অন্তত একজন সদস্যের নিজ নামে বিদেশে একাধিক কোম্পানি থাকার প্রমাণ রয়েছে। হলফনামায় তা দেখা যাচ্ছে না।

ইফতেখারুজ্জামান বলেন, ওই মন্ত্রী ও তাঁর স্ত্রীর মালিকানাধীন ছয়টি কোম্পানি এখনো বিদেশে সক্রিয়ভাবে আবাসন নির্মাণ (রিয়েল স্টেট) ব্যবসা পরিচালনা করছে। সেগুলোর মূল্য ১৬ দশমিক ৬৪ কোটি পাউন্ড বা ২ হাজার ৩১২ কোটি টাকা। ওই মন্ত্রী তাঁর হলফনামায় বিদেশে থাকা সম্পদের ব্যাপারে তথ্য দেননি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই মন্ত্রী ২০১০ সালে প্রথমে একটি কোম্পানি খোলেন, যার বর্তমান সম্পদ মূল্য ১ দশমিক ৭৩ কোটি পাউন্ড। এরপর ২০১৬ সালে আরেকটি কোম্পানি খোলেন, যার বর্তমান সম্পদ মূল্য ৭ দশমিক ৩১ কোটি পাউন্ড। ২০১৯ সালে তৃতীয় কোম্পানি খোলেন, যার বর্তমান সম্পদ মূল্য ২ দশমিক ৭৯ কোটি পাউন্ড। তিনি ২০২০ সালে চতুর্থ কোম্পানি চালু করেন, যার সম্পদ মূল্য ২ দশমিক ১৫ কোটি পাউন্ড এবং ২০২১ সালে পঞ্চম ও ষষ্ঠ কোম্পানি খোলেন, যেগুলোর বর্তমান সম্পদ মূল্য ৩ দশমিক ২২ কোটি পাউন্ড।

সংশ্লিষ্ট মন্ত্রীর নাম জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, যেহেতু তথ্য গোপনের ব্যাপার রয়েছে এবং তিনি (মন্ত্রী) নিজে তা প্রকাশ করেননি। সে কারণে তাঁর নাম প্রকাশ করা টিআইবির এখতিয়ারবহির্ভূত। তবে সরকারি কোনো কর্তৃপক্ষ যদি টিআইবির কাছে তথ্যসূত্র জানতে চায়, তাহলে তাঁরা তথ্যপ্রমাণসহ তা দেবেন।

এ মাসেই বিজিবি, সশস্ত্র বাহিনী মাঠে নামবে ৩ জানুয়ারি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডোস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি ডিসেম্বর মাসের ২৯ তারিখে মাঠে নামবে বিজিবি। এরপর ৩ জানুয়ারি নামবে সেনাবাহিনী।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিজিবি মোতায়েনের তথ্য জানান। তিনি বলেন, এরপর পরিস্থিতি আরও শান্ত ও সুন্দর হয়ে যাবে।

গত রবিবার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ভোটের মাঠে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পে স্বার করেন ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান।

ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহাতা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো।

এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।

ভোটের পোষ্টার

0

প্রার্থীদের পোষ্টারে স্ব স্ব নির্বাচনী এলাকা ছেয়ে ফেলার প্রবণতায় কিছুটা ভাট পরেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নৌকা ও এলাকা বিশেষ প্রধান স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্যদের পোষ্টার চোখে পরছে না। শেষ সময়ে পাটের দড়িতে পোষ্টার লাগিয়ে নিজের নির্বাচনী এলাকায় পাঠাতে ব্যস্ততা বেড়েছে প্রার্থীর কর্মীদের। কুষ্টিয়া- ৩ আসনের হাউজিং পৌর ঈদগাহ মাঠে থেকে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের পোষ্টার লাগানোর সময় ছবিগুলো তোলা।

রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত

0
প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) সূত্র জানিয়েছে, গণনা অনুযায়ী আগামী বছর (২০২৪ সালে) ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে।

গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুর হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।

তবে ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। তিনি আরও জানান, ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।

আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৮ এপ্রিল।

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এক বলা হয় সিয়াম সাধনা বা রোজা।

রমজান মাস শেষ হলেই আসে শাওয়াল। এই মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। দান, জাকাত, নামাজ ও আত্মীয়দের সঙ্গে খাবার খাওয়াসহ নানা রকম আনন্দ উৎসবে ঈদ পালন করেন মুসলিমরা।

কেরামতি দেখিয়ে কেন্দ্রে ভোটার পাবেন না: রিজভী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনারদের কঠোর সমালোচনা করে বলেছেন, আপনাদের মতো দুদিনের দলদাসদের রক্তচু দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই একদলীয় ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। ভয়ভীতি-কেরামতি যাই করেন, কেন্দ্রে কোনো ভোটার পাবেন না। এই ফলাফল ঘোষণার নির্বাচনের বিরুদ্ধে সারাদেশ ঐক্যবদ্ধ।

সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারির আসন ভাগবাটোয়ারার নির্বাচন জমছে না দেখে দিশেহারা হয়ে পড়েছে পুরো আওয়ামী চক্র-দলদাস রাষ্ট্রযন্ত্র। এখন তারা ভোটারদের হুমকি-ধামকি দিতে শুরু করেছেন। গোটা দেশকে অভাবনীয় নরকপুরীতে পরিণত করেছে। পুরো বাংলাদেশকে জেলখানা বানানো হয়েছে। জেলের ভেতরে যাদের নিপে করা হয়েছে তাদের তিলে তিলে নির্যাতন করে হত্যা করা হচ্ছে।

একদিকে নৌকার প্রার্থী ও তাদের প্রচারকরা হুমকি দিচ্ছেন ভোটকেন্দ্রে না গেলে বাড়িছাড়া করা হবে, অপরদিকে নির্বাচন কমিশনাররা জেল-জরিমানার হুমকি দিচ্ছেন। কেউ ভোট প্রতিহত করার চেষ্টা করলে সাত বছরের জেল হবে, অর্থদন্ড হবে। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে। ইসি আনিছুর রহমানের ঔদ্ধত্য এবং হুমকি-হুংকার দেখে মনে হচ্ছে তিনি অস্তিত্ব ভুলে আওয়ামী সেবাদাসত্ব করছেন। প্রতিদিন গণভবন থেকে আসা ফরমান ঘোষণা করছেন বরৈ দাবি করেন রিজভী।

তিনি বলেন, দেড় দশক ধরে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের ঘাড়ে চেপে বসা দৈত্যের পতন এবং একতরফা পাতানো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনরত ১৮ কোটি জনগণকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গলির গুন্ডাদের মতো শাসাচ্ছেন। বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছেন আনিছুর রহমানরা। পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। বাংলাদেশের নাগরিকদের গোলাম ভাবা শুরু করেছেন।

এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের গোলামির পরীায় শ্রেষ্ঠত্ব পাওয়ার কোটায় নির্বাচন কমিশনার হওয়া এই ব্যক্তির জেনে রাখা উচিত দেশের সংবিধানে ভোট দেওয়াও যেমন মানুষের অধিকার, তেমনি ভোট না দেওয়াও মানুষের মৌলিক অধিকার।

রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ১৯৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আট মামলায় ৭৮৫ জনকে আসামি করা হয়েছে। এসময়ে ২০ জন নেতাকর্মী আহত এবং একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন রিজভী।

ডিসি ও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেভাবে অনুষ্ঠানের নিমিত্তে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে পৃথক তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি।

ইসি সূত্র জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেভাবে অনুষ্ঠানের নিমিত্তে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাঁকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে চাঁদপুরের মলতল (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের কলীগঞ্জ থানার পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ময়মনসিংহে রেল লাইনের উপর উঠে পরা বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন। ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান।

ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায়। দুঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায় নিহতদের মৃতদেহ। । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই পুরুষ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান।

শীতকালীন পেয়াজ রোপণ

0

শীতকালীন পেঁয়াজের আবাদ মৌসূম শুরু হয়েছে। জমিতে চারা পেয়াজ রোপণের শ্রমিক সংকটে দিশে হারা কৃষকরা। এখন কমবয়সী শ্রমিকদের হাজিরা ৩০০ টাকা। আর বড়দের হাজিরা ৫০০ টাকা। সাথে দুই বেলা খাবার দিতে হচ্ছে। ৪০ জন শ্রমিক দুইদিনে ৪ বিঘা জমিতে বীজ রোপণ করতে পারে। খোকসার মালিগ্রাম দোপ পাড়ার ভাঙ্গার মাঠ থেকে শীত কালীন পেঁয়াজের চারা ওরোপণের ছবিটি তোলা হয়। এ বছর উপজেলা ২৭শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের ণক্ষা ম,াত্রা ধরা হয়েছে

 

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...