মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 358

ঝিনাইদহের দুই থানার প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহের নির্লিপ্ততার অভিযোগ দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় শৈলকূপা ও হরিণাকুন্ডু থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

ওই দুই ওসিকে প্রত্যাহার করে তাঁদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি।

স্বামীর পক্ষে ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী

0

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে স্বামী-স্ত্রী দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু স্বামীর ট্রাক মার্কা প্রতীকের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক ও জনোসংযোগ করে চলেছেন ফুরকপি প্রতীকের প্রার্থী স্ত্রী।

এই প্রতিন্দন্দ্বি প্রার্থী যুগল হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত প্রার্থী নজরুল ইসলাম দুলাল তার। তিনি ট্রাক প্রতীক পেয়েছেন। তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন। তিনি প্রতীক পেয়েছন ফুলকপি। তারা থাকেন একই ছাদের নিচে।

নিজে প্রার্থী হলেও স্বামীর পে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন স্ত্রী মুনিয়া আফরিন। দিনরাত উঠান বৈঠক ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিন্দন্দ্বি প্রার্থী হয়েও স্বামীর পে ভোট চাওয়া মুনিয়া আফরিনের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শৈলকুপার কাঁচেরকোল এলাকায় স্বামীর ট্রাক প্রতীকের হ্যন্ডবিল বিলি বিলি করতে তাকে দেখা গেছে। তাতে দেখা যায় মুনিয়া স্বামীর ট্রাক প্রতীক প্রদর্শন করে পোজ দিচ্ছেন।

লাঙ্গলবাঁধ এলাকার রহিমা বেগম নামে এক নারী জানান, মুনিয়া প্রার্থী হয়েও নিজে জন্য ভোট না চেয়ে স্বামী নজরুল ইসলামের জন্য ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এটা আমার কাছে ভালো লেগেছে।

কমলা বানু নামে ধলহরাচন্দ্র এলাকার এক গৃহবধু জানান, স্বামীর প্রতি মুনিয়ার এই ভালোবাসা ও প্রার্থীতা কোরবানীর দৃশ্য ভোটারদের মনে সাড়া জাগিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন জানান, আমি নিজের জন্য প্রচারণা করছি, সঙ্গে স্বামীর পওে। প্রথম দিনে শৈলকুপার ভাটই এলাকায় নারীদের কাছে স্বামীর জন্য ভোট চেয়েছি। শৈলকুপার হাবিবপুর গ্রামে উঠান বৈঠকে উপস্থিত ছিলাম। তিনি বলেন, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে। আমি নিজের পাশাপাশি স্বামীর জন্যও মানুষের কাছে যাচ্ছি। ভোটাররা যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন।

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৩ দিন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল চলাচলে তিন দিনের নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ এর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল্েয সারা দেশে ৫ জানুয়ারি মধ্য রাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্য রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপল্েয আগামী ৬ জানুয়ারি মধ্য রাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক এবং নির্বাচনী এজেন্টরা সেসব যানবাহন ব্যবহার করতে পারবেন না। তবে পর্যবেক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়েসমূহের েেত্র এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

পরিপত্রে আরো বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট বা ত্রেমত মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মতা প্রদান করে স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে আরও কতিপয় যানবাহনের উপর নিষেধাজ্ঞা আরোপ অথবা নিষেধাজ্ঞা শিথিল করার ল্েয নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় হতে এতদসংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা যাবে।

এছাড়া ২০২৪ সালের ৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীরা যেন অস্ত্র বহন ও প্রদর্শন না করেন সে বিষয়ে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারির ব্যবস্থা করা হয়েছে। এ নির্দেশনা পালনের জন্য সংশ্লিষ্টদের পদপে নিতে হবে।

প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা ৪ মার্চ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগির এ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি ঘোষণা করা হবে।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী- এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৪ মার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শিগগির ভর্তি আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে। আগামীতে আরেকটি সভা করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

দিল্লির প্রকাশ্য প্রভাবে জনগণ উদ্বিগ্ন, মন্তব্য রিজভীর

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

অতীতের তিনটি নির্বাচনের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচনে দিল্লির প্রকাশ্য প্রভাবে জনগণ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা বৈঠক বসছে দিল্লিতে, যা নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ ছিনিয়ে নেওয়ারই অংশ। এটি বাংলাদেশের জন্য সম্মানজনক নয়।

শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে প্রকাশ্যে এই নির্বাচনের পে বক্তব্য দিচ্ছেন। বিএনপিসহ অধিকাংশ দলবিহীন নির্বাচনকে তারা (ভারত) সমর্থন দিচ্ছেন। ভারতের রাজধানী দিল্লি থেকে বলা হচ্ছে, তারা বাংলাদেশে স্থিতিশীলতা চায়।

বিএনপির এই নেতা বলেন, ভারতের মতাসীন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যমে বুদ্ধিজীবী ও সাংবাদিকরা যেসব মতামত প্রকাশ করছেন, তা প্রায় সবই তাদের সরকারি দৃষ্টিভঙ্গি ও নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছু নয়।

নির্বাচন সামনে রেখে সরকার জঙ্গি নাটকের পরিকল্পনা করছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, সরকার ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে মতায় টিকে থাকতে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে নাশকতা ও জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করছে। জানতে পেরেছি, একজন ডিআইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গি নাটক মঞ্চস্থ করার। এ জন্য বিএনপি-জামায়াতের কয়েকজনকে তুলে নিয়ে রাখা হয়েছে। তাদের দিয়ে জঙ্গি নাটক মঞ্চায়ন হতে পারে। পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের পূর্ববর্তী সময়েরই তারা জঙ্গি নাটক করে তাদের স্বার্থসিদ্ধি করেছিল। ৭ জানুয়ারি নির্বাচনের পূর্ব মুহূর্তেও একই নীলনকশা বাস্তবায়ন করতে পারে।

পদ্মা পাড়ের জীবন

0
পদ্মা চরের শিশুরা স্কুল ছুটি তাই কোল পাড়ি দিয়ে সড়িষা ক্ষেতে গিয়েছিল।

পদ্মার বুকে জেগে ওঠা চরে ওদের বসবাস। প্রতিদিনই পায়ে হেটে মাইলের পর মাইল চর পাড়ি দিয়ে তাদের হাট বাজারে যেতে হয়। নেই স্কুল। হাসপাতাল কিছুই। নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করেই ওরা বেড়ে ওঠে। চর মানুষের জীবনের খন্ডচিত্র গুলো খোকসার আমবাড়ি কোলের ঘাটে খাসচর থেকে শুক্রবার ছবি গুলো তোলা।

দূরন্ত শিশুরা পদ্মা নদীর কোলে মাছ ধরতে বরষি নিয়ে ছুটেছে।
পদ্মা চরের এক কৃষক ফসল বিক্রির জন্য সরিষা ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তা বয়ে বাজারে চলেছেন।
চরের এক কৃষক সবজী বিক্রি করতে স্থানীয় বাজারে চলেছে।
চরের কৃষক সবজী বিক্রি করতে স্থানীয় বাজারে চলেছে।

 

 

বিএনপির অবরোধ-ধর্মঘট কেউ মানে না: ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে বলেছেন, বিএনপি প্ল্যান করেছে খাজনা-ট্যাক্স বন্ধ করতে। লন্ডন থেকে হাওয়া ভবনের চোরাও বলে খাজনা-ট্যাক্স দেবেন না। সাহস থাকলে বাংলাদেশে আসেন। রাজপথে থেকে মোকাবিলা করেন। বিএনপির অবরোধ-ধর্মঘট কেউ মানে না বরং উল্টো জনগণ বিএনপিকেই অবরোধ দিয়ে দেবে।

শুক্রবার বিকালে নোয়াখালীর বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। এসময় বিএনপি পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর বিএনপি অলিগলিও খুঁজে পায়নি। তারা লালকার্ড খেয়ে খেলার মাঠের বাইরে চলে গেছে। বিএনপি এখন অবরোধ আর ধর্মঘটের ডাক দেয়। তাদের অবরোধ ভুয়া, ধর্মঘট ভুয়া। বিএনপির ডাকা অবরোধে আর কিছু না হোক, রাস্তায় জ্যাম বেড়ে গেছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে ভয় পায়। মাঠে এক হাজার ৮৯৬ জন খেলোয়াড় আছে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা। যুক্তরাষ্ট্র বলে নির্বাচনে বাধা দিলে স্যাংশনস দেবে। আমরা কি নির্বাচনে বাধা দিচ্ছি?’ এসময় সবাই ‘না’ বলে সমস্বরে আওয়াজ দেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র বাঁচাতে হলে সংবিধান বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। স্বাধীনতার আদর্শকে রা করতে হলে আওয়ামী লীগকে মতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।

নির্বাচনী আচরণবিধির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা এমন নেত্রী গোপালগঞ্জে গেছেন গাড়িতে পতাকা লাগাননি। সিলেটে সরকারি কর্মকর্তারা রিসিভ করতে চেয়েছেন, সে সুযোগ দেননি। আমিও আজ গাড়িতে পতাকা লাগাইনি। নির্বাচনের আচরণবিধি কেউ ভাঙবেন না। ভাঙলে আইনি বাধার মুখোমুখি হবেন।

নিজ এলাকায় উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি সাধ্য পরিমাণ এলাকার উন্নয়ন করেছি। সবশেষ ক্রসড্যাম অনুমোদন দিয়েছি। চাকরি কিছু হয়েছে, বাকিটা হবে। আমাদের ছেলেরা রিটেনে (লিখিত পরীায়) টেকে না; কিন্তু বিএনপি-জামায়াতের ছেলেরা রিটেনে ভালো করে। আমাদের ছেলেদেরকে আরও পড়ালেখা করতে হবে।

কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ।

ব্যস্ত মৃৎ শিল্পীরা

0

শীত এলেই ব্যস্ততা বেড়ে যায় মৃৎ শিল্পীদের। পদ্মা নদী তীরের কয়েক হাজার কৃষকের চাহিদামত আখের গুড় রাখার মাটির পাত্র কুলা সরবরাহ করতে হবে। মৃৎ শিল্পের সাথে জড়িত কুমার পাড়ার প্রতিটি বাড়িতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরী কুলা। আবার পোড়ানোর জন্য ভাটায় সাজানে হচ্ছে সে গুলো। নাওয়া খাওয়া ভুলে দিনরাত তারা এই কজে ব্যস্ত। শনিবার দুপুরে খোকসার সেনগ্রাম কুমার পাড়া থেকে ছবিগুলো তোলা হয়েছে।

 

 

রিজভীকে নরকের কীটের চেয়েও জঘন্য বললেন তথ্যমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে ‘নরকের কীটের চেয়েও জঘন্য’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, (রেলে আগুন দিয়ে) যেভাবে চারজনকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার চেয়েও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয়, বীভৎস হচ্ছে রিজভী সাহেবদের মিথ্যাচার।

তিনি বলেন, রিজভী সাহেব সম্পর্কে আমি এ শব্দগুলো ব্যবহার করতে চাই না। কিন্তু তার যে বক্তব্য, সেটির পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন তার মিথ্যাচারে। যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এবং ঘটনার নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করে, তারাও যারা ঘটনা ঘটিয়েছে তাদের মতো অপরাধী।

‘জনগণের দাবি উঠেছে, এই জঘন্য, কুৎসিত কদাকার, মিথ্যাচার যারা করছে, নারকীয় কীটের মতো আচরণ করছে, কথা বলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। শুধু আগুন সন্ত্রাসী না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।’

গাড়িতে আগুন লাগানোর ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত আপনারা জানেন, গত ২৮ তারিখ (২৮ অক্টোবর) থেকে কীভাবে বিএনপি নতুনভাবে বাংলাদেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। এগুলো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গত কয়েকদিন ধরে তারা যেটি শুরু করেছে… গাড়ি-ঘোড়াতে আগুন দেওয়া আছেই। ২০১৩-১৪-১৫ সালে গাড়িতে আগুন দিয়ে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এ পর্যায়েও গাড়িতে আগুন দিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে।

তিনি বলেন, সবশেষ গত পরশুদিন জঘন্য, নারকীয়ভাবে যেভাবে তারা চলন্ত ট্রেনে আগুন দিয়েছে, সেই আগুনে চারজন মানুষ মৃত্যুবরণ করেছেন। একজন মা তার সন্তানসহ মৃত্যুবরণ করেছেন। রাজনীতির নামে এ ধরনের নারকীয় হত্যাকান্ড আমরা চিন্তাও করতে পারি না।

‘২০১৩-১৪-১৫ সালে তারা যেভাবে করেছিল, এখনো একই কায়দায় সেটি তারা শুরু করেছে। এটি দিবালোকের মতো স্পষ্ট। সরকার সব সময় দেশের শান্তি-স্থিতি বজায় রাখতে চায়। সরকার এ ধরনের কর্মকান্ডকে সব সময় প্রতিহত করতে চায়।’

নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের ওপর পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। এখন সরকারের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত রয়েছে। এখন মাঠ প্রশাসন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন আয়োজক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। সুতরাং ভোট সুষ্ঠু ও সুন্দর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

ভোট বর্জন করে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। ভোটার উপস্থিতিতে কোনো প্রভাব পড়বে কি না, এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, প্রথমত ব্যাপক ভোটার উপস্থিতি হবে। এরই মধ্যে যে পরিমাণ উৎসাহ-উদ্দীপনা গ্রামে-গঞ্জে তৈরি হয়েছে। প্রতিটি আসনে যেভাবে প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, প্রতিটি আসনে গড়ে সাতজনের বেশি প্রতিদ্বন্দ্বী। সেজন্য নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে যত কথাই বলুক, যত চেষ্টাই নির্বাচন বিরোধীরা করুক, ব্যাপক ভোটার উপস্থিতি হবে এতে সন্দেহ নেই। ভোটার উপস্থিতি অটোমেটিক্যালি হবে, এজন্য বাড়তি কোন প্রচেষ্টার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কর্মীরা তাদের নেতাদের সহযোগিতা করছে না। এটা ওদের ক্ষেত্রে প্রযোজ্য।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি সব প্রতিকূলতার মধ্যেও আমরা চাঙ্গা রাখতে সক্ষম হয়েছি। আপনারা খেয়াল করেছেন, বাজারে পণ্যের মূল্য কমেছে। গরুর মাংস থেকে শুরু করে অনেকগুলো পণ্যের দাম কমেছে। আগামী দিনগুলোতে অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং মূল্যস্ফীতি আরও কমবে।

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেবব্রুয়ারি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৫ ফেবব্রুয়ারি ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার মাধ্যমে।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৩০ অক্টোবর। দুই দফায় সময় বাড়িয়ে ফরম পূরণ প্রক্রিয়া গত ১৯ নভেম্বর শেষ হয়। তবে ঠিক কতজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে, তা এখনো জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...