মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 362

ঝিনাইদহের রিপন হত্যা মামলার তিন আসামী আটক

0

ঝনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার দিনগত রাতে জেলা শহরের কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শৈলকুপার উপজেলার মিনগ্রামের মৃত আইজাল বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম টেবি, টুকু বিশ্বাসের ছেলে জুমারত বিশ্বাস ও ইয়াকুব শেখের ছেলে নায়েব আলী।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, শৈলকুপার রিপন হত্যা মামলার আসামী শহরের কালিকাপুরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে প্রতিপরা ইউপি সদস্য ও আ’লীগ নেতা রিপনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর দিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে শৈলকুপা হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার ২৭ আসামী গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে অন্তর্বতী কালিন জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশে ৪ ডিসেম্বর নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু আসামীরা হাইকোর্ট থেকে নেওয়া জামিননামার একটি কপি থানায় জমা দেয়। ইতোমধ্যে সেই জামিননামা ভুয়া প্রমানিত হয়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। সোমবার পর্যন্ত ৩ আসামীতে আটক করেছে পুলিশ।

ওদের মন ভালো নেই

0

আজ ওদের মন ভালো নেই। তাই অন্যরকম যুদ্ধে মেতেছে। নিজেদের মধ্যে যুদ্ধের ইতি টেনে চললো আপন ঠিকানায়। যে যার মত। কুষ্টিয়ার খোকসার মাঠপাড়া থেকে সকাল ১০টার কিছু পরে ছবি গুলো তোলা।

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিন প্রমুখ।

দিবসটি উপলে সকালে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জেলার মানবাধিকার সংগঠনগুলো।

মানবাধিকার বাস্তুবায়ন সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কর্মীরা এতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, হাফিজুর রহমান, সুব্রত মল্লিক, হাফিজুর রহমান ও বাবলু কুন্ডু প্রমুখ।

৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিলো বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিরতি পর মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ফের অবরোধে ডেকেছে বিএনপি।

রবিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, রবিবার মানবন্ধনের কর্মসূচি পালন করেছে বিএনপি। এখন একদফা আন্দোলনে আবারও আগামী মঙ্গলবার ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে অবরোধে কর্মসূচি পালন করবে। আমি বিএনপির প থেকে এই কর্মসূচি ঘোষণা করছি।

সর্বশেষ অবরোধে হয়েছে গত ৬ থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পÐ হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে বিএনপি।

নতুন করে অবরোধ কর্মসূচির সঙ্গে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রিজভী বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে নেতাকর্মীরা সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এই দিবসটি উপলে আলোচনা সভা হবে। এতে বরণ্যে বুদ্ধিজীবীরা অংশ নেবেন। আলোচনা সভার স্থান ও সময়সূচি পরে জানানো হবে।

আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা।

এরপর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।
বিজয় দিবসেও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বিজয় দিবস উপলওে আলোচনা সভা করবে বিএনপি, যার স্থান ও সময় পরে জানানো হবে।

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না : ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রæতি গতানুগতিক কর্মসূচি, দলটির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার বিকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ওবায়দুল কাদের আরও বলেন, আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার । তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডায় ১৩টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরমধ্যে বাংলাদেশ নেই।

তিনি বলেন, গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট।

তিনি আরও বলেন, মানবাধিকারের কথা বলতে হলে ফিলিস্তিনের কথা বলতে হবে। ১৮ হাজার মানুষ মেরেছে, এখনো চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পে একমাত্র সমর্থন দিল যুক্তরাষ্ট্র। এ থেকে ইসরায়েল নামক দুষ্ট ছেলে আমেরিকার সন্তান, আবারও প্রমাণ হলো।

ওবায়দুল কাদের বলেন, এ দেশে স্বাধীনতার পর ১৫ আগস্টের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। এই নৃশংসতা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এই হত্যার বিচার পর্যন্ত হয়নি। জেলের ভেতরে চার নেতাকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পরে শক্তি শেষ করে দিতে এসব হত্যাকাÐ ঘটনা হয়েছিল। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও গুম খুনের রাজনীতি করেন। দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে। তারা মানবাধিকার লঙ্ঘনে রেকর্ড ভেঙেছে।

অনেক সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত : রাষ্ট্রপতি

0
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দ্রোহ অনলাইন ডেস্ক

মানবাধিকার দিবসের আলোচনা সভায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সব ধরনের সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং নির্যাতিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানিয়েছেন।

তিনি বলেন, মানবাধিকার শাশ্বত ও সর্বজনীন অধিকার। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে বিরাজমান বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বিবেকবান যেকোনও মানুষকেই ব্যথিত করবে। অনেক দেশ ও সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত হচ্ছে।

তিনি সব মানবাধিকার সংগঠনকে মানবাধিকার রায় সদা সজাগ থাকারও পরামর্শ দেন। দেশের যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই জাতীয় মানবাধিকার কমিশনের উপস্থিতি নিশ্চিত করারও জোর তাগিদ দেন তিনি।

রবিবার মানবাধিকার দিবস উপলে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় ভাষণদানকালে তিনি এ আহŸান জানান।

স¤প্রতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি সংঘাতের ঘটনায় চরম দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন এবং একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

কাতারের উদ্যোগ ফিলিস্তিনের গাজায় সা¤প্রতিক সাময়িক যুদ্ধবিরতির জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দেশ, মানবাধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা প্রতিবাদে সোচ্চার হবেন বলেও তিনি আশা করেন।
রাষ্ট্রপতি বলেন, ছোট-বড়, ধনী-দরিদ্র ও দলমত নির্বিশেষে কমিশনকে নির্যাতিতদের পে এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি পরিবার, শিা প্রতিষ্ঠান, কর্মত্রেসহ সমাজ ও রাষ্ট্রের সব েেত্র মানবাধিকার চর্চা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মানবাধিকার কমিশন যাতে শোষিত ও নির্যাতিতদের কাছে আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হতে পারে সে ল্েয কমিশনকে নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে এবং নির্যাতনকারীদের শাস্তিদানে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশে মানবাধিকার সংস্কৃতির বিকাশ ও উন্নয়নের ল্েয গবেষণা ও প্রকাশনা বৃদ্ধি, মানবাধিকার লঙ্ঘনের ওপরে সার্বণিক নজরদারি বৃদ্ধি, মানবাধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টি ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা বৃদ্ধির ল্েয কমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন তিনি।

রাষ্ট্রপ্রধান বলেন, মানবাধিকার সুরায় পারস্পরিক সংলাপ, সভা, সেমিনার, ওয়ার্কশপ, শিা ও প্রচারসহ সহযোগিতা বৃদ্ধির সব কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও মতাদর্শের ব্যক্তি, যেমন- মসজিদের ইমাম, ধর্মগুরু, শিক ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে মানবাধিকার প্রক্রিয়ায় নিয়োজিত করা গেলে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ২০০৯ সাল থেকে মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, শিা ও চিকিৎসার সুযোগ বিস্তার, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, নারীর মতায়নসহ আর্থ-সামাজিক নানা সূচকে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে।

বিশেষ করে, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সংকট মোকাবিলায় দূরদর্শী নেতৃত্ব ও মানবিকতার জন্য বাংলাদেশ বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। এছাড়া ‘কোভিড-১৯’ অতিমারি পরিস্থিতিতে মানবাধিকার সুরায় বাংলাদেশ বলিষ্ঠ ভ‚মিকা পালন করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

তিনি বলেন, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিমÐলেও বাংলাদেশ মানবাধিকার সুরায় তাৎপর্যপূর্ণ ভ‚মিকা রেখেছে।

বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানের সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং জাতীয় মানবাধিকার কমিশনের সার্বণিক সদস্য সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

মানবাধিকার দিবসে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

সদর উপজেলার বেড়াশুলা গ্রামের জসিম উদ্দীন একজন রেমিটেন্স যোদ্ধা। ১০ বছর বিদেশে ছিলেন। ৬ মাস আগে বাড়ি ফিরেছেন। সরকার বিরোধী সমর্থক বানিয়ে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি এখন জেলখানায় বন্দি। দিনের পর দিন চলে যাচ্ছে, জামিন মিলছে না। জসিমের মতো বাদপুকুর গ্রামের আল ফারুক একজন চাতাল ব্যবসায়ী। ব্যবসার বাইরে তার কোন পরিচয় নেই। নিজ চাতালে বোমা তৈরী করছিলেন এমন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। মানবাধিকার লংঘনের শিকার দলটির কর্মী সমর্থকদের স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। বিএনপি, মহিলা দলসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক ব্যানার নিয়ে এই কর্মসুচিতে অংশ নেয়।

জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এম মজিদের সার্বিক তত্বাবধানে কর্মসূচীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির উপদেষ্টা ও ঝিনাইদহ আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ রবিউল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শামসুজ্জামান লাকি, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাকারিয়া মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন ও জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ আব্দুল আলিম বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চলমান আন্দোলন ঘিরে সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরীহ কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে রেখেছে। মাসের পর মাস তাদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। জামিন মিলছে না। গায়েবী, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে হাজতে আটকে রাখা চরম মানবাধিকার লঙ্ঘন। বক্তারা দ্রæত এসব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

পাঁচ নারীকে রোকেয়া পদক দিলেন প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নারীর ক্ষমতায়, নারী শিক্ষা ও সমাজ উন্নয়নে গৌরবজ্জ্বল অবদান রাখা পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন।

যারা বেগম রোকেয়া পদক পেয়েছেন তারা হলেন- খালেদা একরাম (মরণোত্তর), ডা. হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা এবং নিশাত মজুমদার।

পাঁচ নারীর প্রত্যেককে সোনার পদকের সঙ্গে একটি সনদ ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য খালেদা একরামকে নারী শিায় ভ‚মিকার জন্য এবং নেত্রকোণা জেলার কামরুন্নেছা আশরাফ দিনাকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়া নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারী জাগরণে উদ্বুদ্ধকরণে ল²ীপুর জেলার নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে ঠাকুরগাঁও জেলার রনিতা বালা এবার রোকেয়া পদক পেয়েছেন।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সচিব নাজমা মোবারেক।

ক্লিনিকের টাকা পরিশোধ করতে সন্তান বিক্রি করলেন মা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিকের টাকা পরিশোধ করতে সাতদিনের নবজাতক পুত্রসন্তানকে বিক্রি করে দিলেন মা। পরে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

কোকিলা খাতুন নামের ওই নারী মাত্র ৫৫ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন। সে আকাশ আলী স্ত্রী ।

জানা গেছে, গত ২৮ নভেম্বর বিকালে কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে কোকিলা খাতুন নামের এক নারী সিজার অপারেশন করে পুত্র সন্তান প্রসব করেন। কিনিকের বিল পরিশোধ করতে মা কোকিলা খাতুন নবজাতক শিশু সন্তানটিকে বিক্রি করে দেন। নবজাতক বিক্রির ঘটনায় ওই নারী স্বামী আকাশ আলী হেলায় গ্রামের সোহাগ হোসেনসহ অজ্ঞাত দুইজনের নামে থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবজাকের মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় ও খোঁজ-খবর না রাখায় স্বামীর ওপর অভিমান করে নবজাতক সন্তান বিক্রি করে দিয়েছিলেন। স্বামী আরেকটি বিয়ে করার কারণে আমার খোঁজ খবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে সন্তান বিক্রি করা ছাড়া তার আর কিছুই করার ছিল না।

অভিযুক্ত সোহাগ আলী বলেন, আমার কোনো সন্তান নেই। শিশুটিকে লালন-পালনের জন্য শিশুটিকে তার মায়ের কাছ থেকে কিনেছিলেন। শিশুর মা ও নানিসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় পলিটেকনিকেল ছাত্রের আত্মহত্যার

0
নিহত ছাত্র ফাইল ছবি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভাড়া বাড়িতে নিজেরে শোবার ঘর থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধার পর পৌরসভার সেরকান্দি এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ছাত্রের নাম সাগর চন্দ্র বিশ্বাস (২২)। তিনি সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিকেল ইন্সটিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র।

নিহত ছাত্রের মা জানান, নিজের শিক্ষা প্রতিষ্ঠানের এক ম্যাডামের ( শিক্ষিকা) সাথে তার ছেলে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে না পেরে সাগর মানসিক রোগী হয়ে যায়। এজন্য সাগর কয়েকবার কলেজে গিয়ে ম্যাডামকে অনুরোধ করে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে। তবুও তাদের প্রেমের সম্পর্কের জোড়া লাগেনি।

তিনি আরো জানান, ঘুমের ওষুধ খাওয়ার কারণে সাগর প্রতিদিন বিকালে ঘুম থেকে ওঠে। কিন্তু শুক্রবার বিকেলে ঘুম থেকে না উঠলে তিনি প্রথমে ডাকাডাকি করেন এবং পরে মুঠোফোনে ঘুম ভাঙানোর চেষ্টা করেন। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সাথে ঝুলছে সাগরের মরদেহ।

তাঁর ভাষ্য, ম্যাডামের সাথে প্রেমের বিচ্ছেদ সইতে না পেরে সাগর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

নাম প্রকাশ না করা শর্তে সাগরের এক বন্ধু জানান, শিকিার সাথে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দেওয়া হতো। কয়েক মাস আগে তাঁদের সম্পর্কের অবনতি হলে সাগর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করতো। তাঁর ভাষ্য, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই সাগর মানসিক রোগী হয়েছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...