মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 363

কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধনী ঘোষণা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকল্যান বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, সরকারি কলেজের উপাধ্য বিনয় কুমার সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক মিজানুর রহমান নয়ন। এছাড়াও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক, সাংবাদিক সহ নানা শ্রণি – মানুষ অংশগ্রহণ করেন।

হরতাল-অবরোধে পুড়েছে ২৬৩টি যানবাহন : ফায়ার সার্ভিস

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় বিএনপি আহুত ২৮ অক্টোবর সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এই পরিসংখ্যান উঠে এসেছে।

শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “গাড়ি ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে গত এক মাস দশ দিনের মধ্যে।”

শাহজাহান শিকদার বলেছেন, ২৬৩টি পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কভার্ডভ্যান আছে। এছাড়া ৮টি মোটর সাইকেল এবং ট্রেনসহ অন্যান্য গাড়ি পুড়েছে ২৬টি।

সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। এসব আন্দোলন কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে অগ্নি নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে।

 

পরিকল্পনাকারীরা দেশে দুর্ভিক্ষ ঘটানোর চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। একসময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উসকানি আছে নির্বাচন ঠেকাও। নির্বাচনের শিডিউল হয়ে গেছে। এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা। যেভাবেই হোক দুর্ভি ঘটাতে হবে।’

শুক্রবার গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা যে ভোটারদের অধিকার কাড়বে। ভোটারদের অধিকার কাড়ার মতা তাদের নেই। নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে। প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুনসন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের আগুনেই ফেলে দিতে হবে।’

কোটালীপাড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাবা-মা, ভাইবোন সবাইকে হারিয়েছি। আপনাদের ভালোবাসা, আস্থা, বিশ্বাস সবচেয়ে বড় পাওয়া। যাদের নমিনেশন দিয়েছি তারা আসন পায় একটি। আমার হলো ৩০০ আসনের দায়িত্ব। তাই আমি বলতে পারি আমার মতো সৌভাগ্য কারও নেই। আমার মতো এলাকা নিয়ে ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না তাদের। আমি জানি না আর কোনও প্রার্থী সৌভাগ্যবান কিনা, যতটা আমি। একটা দায়মুক্ত করে রেখেছেন। আমি স্বাধীনভাবে সারা বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে পারি, কাজ করতে পারি, যার সুফলটা সবাই পায়।’

বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখনও তারা জ্বালাও-পোড়াও করছে। এদের শিাটা বোধহয় ইসরায়েলের কাছ থেকে, যারা প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে। নিজেরাই মতায় থেকে সমানে অর্থ কামিয়েছে। অর্থ সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু এরা মানুষকে কোনও দিন শান্তিতে থাকতে দেবে না। এটাই তাদের চরিত্র।’

শেখ হাসিনা আরও বলেন, ‘এখন তারা নির্বাচন করবে না। ২০১৪ সালে একই কথা বলেছিল। আসলে তারা নির্বাচন করবে কীভাবে। বাস্তব কথাটা কী? বাস্তব হলো ২০০৮ সালের নির্বাচন। এ নির্বাচন নিয়ে তো কেউ কোনও প্রশ্ন তোলে না। কারণ, তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল।’

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখানে থেকে ফিরে যান টুঙ্গিপাড়ায়।

এ সভায় আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খোন্দকার, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসেন তন্ময় এমপিসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখানে তিনি রাতযাপন করেন।

কুমারখালী মুক্ত দিবস ৯ ডিসেম্বর

0
১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে পাকিস্থানীদের নির্মম হত্যার শিকার শহীদ মুক্তিযে২াদ্ধাদের ডাশার গণকবর।

কুমারখালী প্রতিনিধি

৯ ডিসেম্বর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রামের মধ্যদিয়ে উপজেলা (থানা) পাক হানাদার মুক্ত হয়।

দীর্ঘ ৯ মাসের যুদ্ধে উপজেলার কুসলীবাসা, বিল বরইচারা, ডাঁসা, ঘাঁসখাল সহ কুমারখালী শহরের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এসব যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সহ অনেক নারী-পুরুষ শহীদ হন। পাকিস্তানি সৈন্যরাও নিহত হয়।

৭ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে কুন্ডুপাড়া রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। সে সময় রাজাকার ফিরোজ-খুরশিদ, গোলাম রসুল, সাদী ও গালিবদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ। এ যুদ্ধের খবর পেয়ে কুষ্টিয়া থেকে পাক-হানাদার বাহিনী কুমারখালী শহরে প্রবেশ করে এবং বিপ্তিভাবে ব্রাশ ফায়ারের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে।

কিন্তু সে সময় হাতে গোনা কয়েকজন যুক্তিযোদ্ধা ও পর্যাপ্ত অস্ত্র না থাকায় পাক বাহিনীর মুখোমুখি না হয়ে কৌশলে পিছু হটে আসে মুক্তিযোদ্ধারা। এ সময় পাকবাহিনী ও রাজাকাররা কুমারখালী শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হত্যাসহ শহরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট ও শেল নিপে চালায়। ৭ ডিসেম্বরের যুদ্ধে মুক্তিযোদ্ধা তোসাদ্দেক হোসেন ননী মিঞা, কুন্ডুপাড়ার ওমর আলী শহীদ হন। এ ছাড়া শহীদ হন সামসুজ্জামান স্বপন, সাইফুদ্দিন বিশ্বাস, আব্দুল আজিজ মোল্লা, শাহাদত আলী, কাঞ্চন কুন্ডু, আবু বক্কর সিদ্দিক, আহমেদ আলী বিশ্বাস, আব্দুল গনি খাঁ, সামসুদ্দিন খাঁ, আব্দুল মজিদ ও আশুতোষ বিশ্বাস মঙ্গল।

এরপর ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রাজাকার ও পাকবাহিনীর ক্যাম্পে হামলা করতে পৃথক পৃথক এলাকায় অবস্থান নেন। এতে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা বারিক খান, রনজু, আ. রাজ্জাক, হাবীব, মঞ্জুর আর রহমান প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল গনি, মনজু সাত্তার, সামছুল আলম পিন্টু মাষ্টার, মাহাতাব, কামাল, আতিয়ার রহমান স্বপন (সর্ব কনিষ্ঠ মুক্তিযোদ্ধা), মকবুল হোসেন, ধীরেন, মিজান বিশ্বাসসহ আরো অনেকেই অংশ নেয়।

আরও জানা গেছে, ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শহরের চারপাশ থেকে পাকবাহিনীর ক্যাম্প (বর্তমান কুমারখালী উপজেলা পরিষদ) আক্রমণ করে। দীর্ঘসময় যুদ্ধের পর পাকবাহিনী পিছু হটতে শুরু করে। একপর্যায়ে পাকবাহিনীর সদস্যরা পালিয়ে ট্রেন যোগে কুষ্টিয়ার দিকে রওনা দিলেও পাকবাহিনীর বহনকারী ট্রেনটিতে হামলার পরিকল্পনা করে মুক্তিযোদ্ধারা।

পাকবাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি চাড়াইকোল হাতিসাঁকো এলাকায় পৌঁছানো মাত্রই মুক্তিযোদ্ধারা ট্রেনটি লাইন চ্যুত করে দেয়। ফলে ট্রেন লাইন চ্যুত হয়ে পড়ে এবং পাকবাহিনীর সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে পায়ে হেঁটে কুষ্টিয়া অভিমুখে পালিয়ে যায়। পরবর্তীতে পাকবাহিনীর সদস্যরা আরেকটি ট্রেন যোগে কুমারখালীতে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়।
এদিনে রাজাকার কমান্ডার খুশি মারা যায়। আর অন্যান্য রাজাকারেরাও শহর ছেড়ে পালিয়ে যায় এবং কুমারখালী উপজেলা হানাদার মুক্ত হয়।

এইদিন মুক্তিযোদ্ধারা রাইফেল ও এসএলআরের ফাঁকা গুলি বর্ষণের মধ্যদিয়ে উল্লাস করেন এবং স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। অপরদিকে কুমারখালী হানাদার মুক্ত হওয়ার খবর পেয়ে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আনন্দ মিছিল শুরু করেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৯ ডিসেম্বর কুমারখালী মুক্ত দিবস পালন করা হয়ে থাকে।

কাঁদার নিচে প্রাকৃতিক মাছ

0

খাল বিল থেকে বর্ষার পানি নেমে গেছে। পানিশুন্য খাল ও বিলের তলোদেশে জমে থাকা কাঁদা সড়িয়ে ধরা হচ্ছে প্রকৃতিক মাছ। পাওয়া যাচ্ছে কৈ, জিয়েল, শৈল, টাকি, বোয়ালসহ নানা প্রজাতের দেশী মাছ। কুষ্টিয়ার খোকসা সীমান্তবর্তী বসাকুস্টের বিল থেকে ছবি গুলো ধারণ করা ।

জাতিসংঘ ছাড়া অন্যদের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই : রুশ দূত

0
ছবি সংগৃহীত

দ্রোহ অুলাইন ডেস্ক

জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে ওই পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে ‘টক উইথ অ্যাম্বাসেডর’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন।

পশ্চিমারা যদি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তাহলে বন্ধু দেশ হিসেবে রাশিয়ার অবস্থান কী হবে? জানতে চাইলে রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, পশ্চিমাসহ অন্য যেকোনো দেশের নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দেই না। আমরা যেকোনো ধরনের অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে আমরা শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে সেটিকে স্বীকৃতি দেই।

বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করব। আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব।

এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা সাংবাদিক ফোরাম। জ্যৈষ্ঠ সাংবাদিক খায়রুল আলমের সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জ্যৈষ্ঠ সাংবাদিক শেখ শাহরিয়ার জামান।

ঝটিকা মিছিলের পর বক্তব্যে রিজভীর হুঁশিয়ারি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ডাকা দশম দফার অবরোধ চলাকালে রাজধানী ঢাকার শাহজাহানপুরে বৃষ্টির মধ্যে ঝটিকা মিছিল করে সরকারের ‘পাতানো নির্বাচন’ যে কোনো মূল্যে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে ওই মিছিল শেষে সংপ্তি বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “সরকার তার বংশবদ নির্বাচন কমিশন ও সাজানো প্রশাসনকে দিয়ে যে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে, এটা দেশের মানুষ মানে না। আন্তর্জাতিক বিশ্বও ওদের এই সাজানো নাটক দেখছেন। “আমি বলতে চাই, অবৈধ তফসিল জনগণ মানে না। তোমাদের পাতানো নির্বাচন যে কোনো মূল্যে জনগণ রুখে দেবে।”

সকাল ৭টায় শাহজাহানপুর মোড়ে রিজভী যখন বক্তব্য দিচ্ছিলেন, তার সঙ্গে ছিলেন জনা চল্লিশেক নেতাকর্মী। বৃষ্টির মধ্যে তাদের মিছিল পীর জঙ্গি মাজারের কাছাকাছি গিয়ে শেষ হয়। ‘অবৈধ তফসিল মানি না, মানব না’, ‘আজকের অবরোধ সফল হোক সফল হোক’ ইত্যাদি শ্লোগান দেওয়া হয় মিছিল থেকে। পরে আবার আত্মগোপনে চলে যান রিজভী।

সংপ্তি বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন এতটাই দেউলিয়া হয়ে গেছে যে, আজকে তাদের এরকম একটা নির্বাচন নির্বাচন খেলা করতে হচ্ছে। জনগণের হাজার কোটি টাকা অপচয় করে এরকম নির্বাচন করতে যাচ্ছে। এভাবে জনগণের অর্থ অপচয়ের জন্য তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দফায় দফায় হরতাল-অবরোধের মত কর্মসূচি দিচ্ছে তারা। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে তাদের দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ, যা শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর থেকে বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা হয় কারাগারে, নয়ত আত্মগোপনে রয়েছেন। রিজভী নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে দলের কর্মসূচি দিচ্ছেন।

চলমান হরতাল-অবরোধের মধ্যে রিজভীকে বুধবার প্রথমবারের মত ঢাকার বাইরে এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। রাজশাহীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়কে ওই মিছিল শেষে তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। রাজপথ, রেলপথ, নৌপথে ‘সর্বাত্মক’ অবরোধের মধ্যেই ২৪ ঘণ্টার মাথায় তিনি ফের রাজধানীতে আবির্ভূত হন।

শাহজাহানপুরের সড়কে ঝটিকা মিছিল শেষে রিজভী চলে যাওয়ার পরে নেতা-কর্মীরা রাস্তায় একটি পুরনো টায়ারে আগুন জ্বালিয়ে শ্লোগান দিতে থাকেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মানিকগঞ্জ বিএনপির সহসভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলু, যুব দলের কামরুজ্জামান জুয়েল, মহানগর বিএনপির নাদিয়া পাঠান পাপন, নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, জসিম শিকদার রানা অংশ নেন মিছিলে।

নিষেধাজ্ঞা দেওয়া দেশের পণ্য কিনবে না বাংলাদেশ : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা দেওয়া দেশের কাছ থেকে কোনো পণ্য নেবে না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের ধারাবাহিকতা রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের পথে হাঁটছেন।

এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাÐ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের গুপ্ত টার্গেট আরও ভয়াবহ হতে পারে। বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে।

তিনি বলেন, সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিএম মোজাম্মেল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

খোকসায় তিনমণ মিষ্টি বিতরণ

0

স্টাফ রিপোর্টার

পথের মানুষদের ধরে তিনমণ মিষ্টি খাইয়ে (খাওয়ায়ে) উৎসব করলেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর স্ত্রী, কন্যা সন্তান প্রসব করেছেন তাই এই উৎসব। তবে পুত্র সন্তান হলে তিন কেজি মিষ্টি বিতরণের পণ করেছিলেন তিনি।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদর বাজারে বুধবার দুপুরে এই তিনমণ (সাদা রস গোল্লা) বিতরণ করা হয়। তখন দুপুর, সবে ১টা বেজেছে। উপজেলা পোস্ট অফিস এলাকা জমে উঠেছে। এরই মধ্যে বাজারের রাস্তার দুই পাশে মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে পরেন ওই সদ্য প্রসূত কন্যা সন্তানের বাবার প্রতিবেশী ব্যবসায়ীরা। “কন্যা সন্তান অভিশাপ নয়” এই শ্লোগান নিয়ে। পথচারী ও বাজারের ব্যবসায়ীদের ডেকে মিষ্টি তুলে দিচ্ছেন। এ ভাবে চলতে থাকে প্রায় বেলা ৩টা পর্যন্ত।

গত সোমবার দুপুরে একজন শৈল্য চিকিৎকের তত্বাবধায়নে ব্যবসায়ী রাহাত খান ও তহমিনা খাতুন দম্পতির ঘরে জন্ম নেয় কন্যা সন্তান। নবযাতকের নাম রাখা হয়েছে উয়াবিহা ইসলাম বুসরা।

নবজাতকের বাবা রাহাত খান জানান, সমাজে মেয়েকে বোঝা মনে করা হয়। তিনি মেয়েকে ¯্রষ্টার নিয়ামত মনে করেছেন। সমাজের চিন্তাকে ভুল প্রমান করতেই তিনি জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রকাশ্য বাজারে এই মিষ্টি বিতরণ করার উদ্যোগ নেন। প্রায় দুই ঘন্টায় ২ হাজার মানুষের কাছে মেয়ে অভিশাপ নয় এই বার্তা পৌচ্ছাতে পেরেছেন।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পিটানোর অভিযোগ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের কর্মী আজিজুর রহমান সুমন (৪২) কে মারপিটের অভিযোগে প্রতিপক্ষের আট কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গত সোমবার রাত ১২ টার পরে ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলায় আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আহত সুমন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে ও আওয়ামী লীগ কর্মী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলার পর রাতেই এসএম শাহীন (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

হামলার শিকার সুমন জানান, সন্ধায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের থানামোড় সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলাম। সেসময় থানামোড়ের ছমিরের চায়ের দোকানে সামনে ১০/১২ জন লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে তাকে মারপিট করে আহত করেছে। আমি সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি।

তাঁর ভাষ্য, স্বতন্ত্র প্রার্থীর ভোটের প্রচার – প্রচারণা করায় এবং অন্যান্য কর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে আসামিরা তাঁর উপরে হামলা চালিয়েছে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপরে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার করে তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এখন আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...