মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 364

ধর্ষিতাকে বিয়ে করল যুবক

0

ঝিনাইদহ প্রতিনিধি

প্রথমে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে সন্তান সম্ভবা হয়ে পরে কিশোরী প্রেমিকা। বিষটি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে তিন মাসের সন্তানের মা ওই কিশোরীকে বিয়ে করে মামলা থেকে অব্যহতি পান আসামী মিকাইল হোসেন নামের ওই যুবক।

সোমবার দুপুরে বাদী পরে আইনজীবী এ্যাডঃ সরদার মনিরুল ইসলাম মিল্টনের চেম্বারে এই বিষেয় অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় আসামী পরে আইনজীবী এ্যাডঃ মঞ্জুরুল ইসলামসহ উভয় পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এই বিয়ের মাধ্য দিয়ে ধর্ষন সংক্রান্ত মামলাটি নিস্পত্তি হয়ে যায়।

বাদী পরে আইনজীবী এ্যাডঃ সরদার মনিরুল ইসলাম মিল্টন খবরের সত্যতা নিশ্চত করে জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে একই গ্রামের মিজানুর রহমান মিজুর ছেলে মিকাইল হোসেনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের সর্ম্পক গভীরে পৌচ্ছায়। ওই কিশোরী গর্ভবতি হয়ে পড়লে মিকাইলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকার করলে ২০২৩ সালের ১৫ জুন ওই কিশোরীর মা আদালতে মামলা করেন। এরমধ্যে কিশোরী কন্যা সন্তানের মা হয়।

সোমবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে আসামী পরে আইনজীবী এ্যাডঃ মঞ্জুরুল ইসলাম জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক নাজিমুদৌলা শুনানী শেষে কিরোরীকে হয় বিয়ে না হয় কঠোর শাস্তি ভোগের শর্ত জুড়ে দেন। বিজ্ঞ আদালতের এই কঠোর অবস্থানের কারণে আসামী পরে আইনজীবী বাদী পরে সঙ্গে যোগাযোগ করেন এবং উভয় পরে পরিবার আদালতের বিয়ের শর্ত মেনে নেন।

আদালতের শর্ত মত সোমবার দুপুরে বাদী পরে আইনজীবী এ্যাডঃ সরদার মনিরুল ইসলাম মিল্টনের চেম্বারে কাজী ডেকে ৫ লাখ টাকার দেন মহরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ে পড়ান কাজী আরিফ বিল্লাহ। মামলার বাদী কিশোরীর মা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, তিনি আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছেন।

নিষিদ্ধ পল্লীতে বিক্রি হওয়া নারীর গল্প

0

ঝিনাইদহ প্রতিনিধি

যশোর জেলার চৌগাছা থানার গুলবাগপুর গ্রামের এক সন্তানের মা তালাকপ্রাপ্তা হন। সংসার চালানোর তাগিদে বিদেশে যাওয়ার চেষ্টা করেন তিনি।

ইতোমধ্যে পরিচয় হয় দীপা নামে এক প্রতারক নারীর সঙ্গে। দিপার খপ্পরে পড়ে ভারতে পারি জমান। বোম্বে শহরের পতিতালয়ে সন্তানসহ তাকে বিক্রি করে দেওয়া হয়। দীর্ঘদিন পাশবিক নির্যাতন সহ্য করে কৌশলে পালিয়ে চলে আসেন ভারতের শিয়ালদহে। সেখানে এক বাংলাদেশীর সহায়তায় উড়িশ্যার একটি গ্রামে আশ্রয় নেন তিনি। সন্তান ফেরৎ পাওয়াসহ নিজের দেশে ফেরার আকুতি জানিয়ে এক ভিডিও বার্তা পাঠান ঝিনাইদহের গনমাধ্যমকর্মীদের কাছে।
রেকর্ডকৃত ভিডিও বার্তায় ওই নারী জানান, যশোর জেলার শার্শা থানার অন্তর্গত ছোট আন্দুলিয়া গ্রামের দালাল ভদু, মিন্টু, খলিল ও তার স্ত্রী দিপার চক্রান্তে পড়ে ভারতের বোম্বে শহরের একটি নিষিদ্ধ পল্লীতে তার ঠাঁই হয়। মোটা অংকের টাকার বিনিময়ে সন্তানসহ আঞ্জুয়াকে বিক্রি করে দেয় মিন্টু দালাল। তিনি পালিয়ে রা পেলেও তার সন্তান নিষিদ্ধ পল্লীর মাসির কাছে আটকরা পড়ে। ছেলেকে ফেরাতে পেতে ভিডিও বার্তায় আকুতি জানান।

এ বিষয়টি নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। যশোরের চৌগাছা উপজেলার গংগানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও গুলবাগপুর গ্রামের ইউপি মেম্বার তরিকুল ইসলামের সাঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করেন। তাদের সহায়তায় দালাল মিন্টু, ভাদু, খলিল ও তার স্ত্রী সন্ধান পায় পুলিশ। পরে চৌগাছা পুলিশের জালে ধরা পড়ে পুরো এই দালাল চক্রটি। তাদের নিয়ে অভিযানে শুরু হলে পাচারকারী চক্রটি ওই নারীর সন্তান ফেরত দেয়।

ঝিনাইদহের ফুল চাষীরা লোকসান গুনছেন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ফুল চাষীরা লাগাতার হরতাল-অবরোধে ব্যাপক ভাকে আর্থিক তির সম্মূখীন হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় ২৫৪ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। ২৮ অক্টোবরের আগে গান্না ফুল বাজারে প্রতিদিন ১০ থেকে ১২ ল টাকার ফুল বিক্রি হতো। বর্তমানে প্রতিদিন ১ থেকে ২ ল টাকার ফুল বিক্রি হচ্ছে।

ফুলের ভরা মৌসুমে ভালো দামের আশা করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দাম না পেয়ে লোকসান গুনতে হচ্ছে জেলা সদরের গান্না ফুল বাজারের ব্যবসায়ীদের। এ জেলার গাদা ফুলের কদর রয়েছে দেশ জুড়েই।

সোমবার সকালে বাইসাইকেল, মোটরসাইকেল ও ইজিবাইকে ফুল নিয়ে বিক্রির জন্য বাজারে আসছেন ফুল চাষীরা। শীত মৌসুমে ফুলের ভালো দামের আশায় সারাবছর আশায় বুক বেধে থাকে চাষীরা। কিন্তু সে আশা যেন নিরাশায় পরিনত হয়েছে। এর একমাত্র কারণ হিসেবে হরতাল ও অবোরধকেই দুষছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা।

তারা জানান, অবোরধের আগেও গাদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে ৪’শ থেকে ৬’শ টাকা দরে। অথচ এখন সেই ফুলের ঝোপা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এতে চরম লোকসান গুনতে হচ্ছে ফুল চাষীদের। এমন অবস্থায় দেশের স্থিতিশীল পরিবেশের দাবি তাদের।

ঝিনাইদহ গান্না বাজার ফুল ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান, শুধু কৃষকই না। অবরোধের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে ফুল ব্যবসায়ীরাও। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে ফুল পাঠাতে খরচ হচ্ছে পুর্বের চেয়ে দ্বিগুণ।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক আজগর আলী জানান, হরতাল ও অবরোধের কারনে ফুল চাষীরা তিগ্রস্থ হচ্ছে। তবে তাদেরকে কৃষি বিভাগের প থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

কুমারখালীতে বিষাক্ত মদ পানে দু’জনের মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিষাক্ত অ্যালকোহল পান করে এক মটোর শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮ টার দিকে নুরুল ইসলাম (৫০) নামেট এক মটর শ্রমিকের মৃত্যু হয়।

তিনি উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। শনিবার রাতে একই সাথে স্পিরিট পানে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে। এছাড়াও এঘটনায় অসুস্থ হয়ে গঞ্জের আলী নামে আরো একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামস্থ হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং কাশেম আলী মিলে অ্যালকোহল ক্রয় করে কাশেম আলী’র মুদি দোকানে বসে পান করে। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজনে পুনরায় ওই অ্যালকোহল পান করে। পরবর্তীতে রাত অনুমান রাত সাড়ে ৮ টার দিকে তারা অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। পরের দিন রবিবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। এঘটনায় গঞ্জের আলী অসুস্থ হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। এঘটনায় এখনও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করার কারনে এ ধরণের ঘটনা ঘটতে পারে। ময়না তদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, বিষাক্ত অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নৌকাকে বিজয়ী করতে মনোনয়ন বঞ্চিতের সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – ৪ (কুমারখালী – খোকসা) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার আকাশ, পাতাল ও পাতালের নিচে পর্যন্ত উন্নয়ন করেছে। আর বিএনপি শুধু হরতাল – অবরোধের নামে জ্বালাও পুড়াও করেছে। সেজন্য নতুন ভোটারদের চোখে বিএনপি জ্বালাও পুড়াও দল হিসেবে পরিচিতি পেয়েছে।

রবিবর দুপুরে কুমারখালী রিপোর্টার্সস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকাকে জয়ী করতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভি চৌধুরী বলেন, আমি আওয়ামী লীগের মনোয়নপত্র উত্তোলন করেছিলাম। কিন্তু দল বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী যেই হোক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করে হবে এটাই আমাদের শপথ।

তিনি আরো বলেন, তরুন ভোটারদের প্রথম ভোট নৌকা প্রতীকে হোক। পেশাজীবী আর মুক্তিযোদ্ধাদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। সংস্কৃৃতি কর্মীদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। কুষ্টিয়া -৪ আসন কে ঘিরে একটি আন্তর্জাতিক মানের কালচারাল হেরিটেজ করা সম্ভব। আগামী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।

কুমারখালীতে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির কমিটি গঠন

0
সভাপতি সম্পাদক

কুমারখালী প্রতিনিধি

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কুমারখালী শাখা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকালে স্থানীয় বিশ্বাস কমিউনিটি চু হাসপাতালের অফিস কক্ষে আলোচনা সভা পর কমিটি গঠন করা হয়েছে।

ডা. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিতে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকী কে সভাপতি ও বিশ্বাস কমিউনিটি চু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি ৫ বছর মেয়াদি।

কমিটির অন্যান পদে মনোনিতরা হলেন, সহ সভাপতি পদে প্রতীক আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রোকনুজ্জামান (শরিফুল), সোহাগ কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নুরুল আমিন সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন প্রতীক আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক উদয়-উদ-জামান প্রতীক, সাংগঠনিক সম্পাদক হয়েছেন নোভা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল আলিম বদর, প্রচার সম্পাদক হয়েছেন ডিসান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ইফতেখার আহম্মেদ তুষার, অর্থ সম্পাদক পদ পেয়েছেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সঞ্জীব কুমার চাকী, মহিলা বিষয়ক সম্পাদক স্নিগ্ধা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মিসেস রেবেকা সুলতানা ও মিসেস রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক পদ পেয়েছেন বিশ্বাস কমিউনিটি চুক্ষু হাসপাতালের পরিচালক হামিদুল ইসলাম, সদস্য হয়েছেন ডায়াবেটিস সমিতির নজরুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ প্রদীপ, তপু কুমার বিশ্বাস, উপদেষ্টা মনোনিত হয়েছেন ডা. তাজামমুল হক, ডা. সরোয়ার হোসেন, এটিএম আলফাজ উদ্দিন।

এ সময় কুমারখালীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

খোকসায় পত্রিকা সম্পাদকের বাড়িতে দুই দফা পুলিশের অভিযান

0

স্টাফ রিপোর্টার

এবার বিএনপি কর্মীকে ধরতে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বাড়িয়ে থানা পুলিশ দুই দফায় অভিযান চালিয়েছে। কিন্তু পাওয়া গেলোনা গেন আসামীকে। প্রথম বাব শুধু পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়। দ্বিতীয় দফায় অভিযানের সময় পুলিশের সাথে উপস্থিত হয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এ বিষয়ে জানতে চাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ওসি বললেন যে পরিমান লোকের সামনে অপমান হয়েছেন, তাদের ডাকেন মাপচেয়ে নিব।

কুষ্টিয়ার খোকসা উপজেলা শহড় থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিকের সম্পাদকের বাড়িতে রবিবার দুপুর ১ টা ১০ মিনিটে সাদা পোষাক ধারী ৫/৬ জন হকিস্টিক ও মোটা লাঠি নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা বাড়িটির চতুরদিক ঘুরে দেখেন। এক পর্যায়ে হকিস্টিক হাতে একব্যক্তি খড়ির ঘরে ঢুকে ঘরের বিভিন্ন স্থানে খোজা খুজি করেতে থাকেন। তাদের পকেটে ওকি টকি ও অস্ত্র দেখে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়ে তাকে বিষটি বগত করা হয়। প্রায় ১০ মিনিট অভিযানের পর তারা চলে যায়। এর প্রায় পৌনে এক ঘন্টা পর উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদকসহ পুলিশ সদস্যরা দ্বিতীয় দফায় ফিরে আসেন। তারা আমার বাড়ির কয়েকটি স্থানে ঘোড়া ঘুড়ি করে ফিরে যায়। তবে যাকে খোজার কথা বলা হচ্ছে তাকে পাওয়া যায়নি।

সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক সম্পাদক তমা মুনসী জানান, কয়েক মিনিট আগে জোহরের নামাজের আহান শেষ হয়েছে। তিনি তখন রান্নার কাজে ব্যস্ত। হঠাত করে কয়েকজন অপরিচিত লোক হকিস্টিক ও লাঠি সোটা নিয়ে আমার বাড়ির মধ্যে প্রবেশ করে। তার বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। ইতোমধ্যে আমার স্বামী বাড়িতে ফিরে আসেন। তাদের কাছে অভিযানের বিষয় সম্পর্কে জানতে চান। তারা কোন কথা না বলে আমার বাড়ির খড়ির ঘরে ঢুকে খড়ির গাদার উপর হকিস্টিক দিয়ে পেটাতে থাকে। এ সময় আমার স্বামী ওসি কে ফোন করেন। উত্তেজিত হয়ে ওসি জানান বিএনপি কর্মী স¤্রাটকে ধরতে পুলিশ অভেযান করছে। কিছু সময় পর পুলিশ ফিরে যায়।

এ ঘটনার পৌনে এক ঘন্টা পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সহ দ্বিতীয় বার আমার বাড়িতে আসেন। তারা বাড়ির ভেতরে বিভিন্ন পয়েন্ট ঘুরেন। পরে আবার নিজেরায় চলে যায়।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ হওয়া কেন্দ্র করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লার সাথে মতপার্থক্যের সৃষ্টি হয়। তিনি আমার স্বামীকে আটক করে নাশকতার মামলার আসামী করার হুমকী ধামকী দিয়ে আসছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লার সাথে কথা বলা হলে তিনি জানান, নাশকতার মামলার আসামী স¤্রাটকে ধরতে তার ভাড়া বাড়িতে অভিযান করা হয়। পরে সে সাংবাদিকের বাড়ির ভিতরে চলে যায়। তাকে ধরতেই সেখানে পুলিশ গিয়েছিল। তবে সেখানে আসামী পাওয়া যায়নি।

সামান্য ঘটনা নিয়ে এতো বিচলিত হওয়ার কিছুনেই বলেও তিনি হুকমী দেন। তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নাশকতার মামলার আসামী ধরতে পুলিশ যেখানে সেখোনে অভিযান করতে পারে। আপনি যদি অপমানিত হয়ে থাকেন তা হলে যেসব লোক উপস্থিত ছিলো তাদের ডাকেন। আমি মাপ (ক্ষমা) চেয়ে নিচ্ছি।

সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসকে অবগত করা হয়। সাংবাদিক সম্পাদকের বাড়িতে পুলিশে অভিযানের কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি পুলিশের কথা বলে জানাবেন । একই সাথে ধর্য ধরার জন্য পরামশ্য দেন।

স্থগিতের পর বৈধতা পেলো রাঙ্গার মনোনয়ন

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিতের পর আবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মামলাসংক্রান্ত তথ্য দাখিল না করায় শনিবার সকালে রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় বিকাল তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাছাই শেষে বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মোবাশ্বের হাসান বলেন, মসিউর রহমান রাঙ্গার চারটি মামলার তিনটি নিষ্পত্তির কাগজ রয়েছে। অপর মামলাটির কোনো কাগজপত্র দাখিল না করায় সকালে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত রাঙ্গা বর্তমানে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে রংপুর-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিচ্ছেন। এবার রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার।

কুমারখালীতে গৃহবধূ আয়শা হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রসুতি গৃহবধূ আয়েশা খাতুনের (২৩) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিােভ মিছিল করেছে এলাকাবাসী। নিহতের ২ মাসে এক শিশুকে খোলে নিয়ে মানববন্ধনে দাড়িয়েছিলে তিন বছরের শিশু মুন্না।

শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর খানাপাড়ায় সড়কর দাঁড়িয়ে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই গৃহবধূর বাবা শহিদ সরদার, মা স্বপ্না খাতুন ও তিন বছরের শিশু মুন্না। তার কোলে ছিল দুই মাস বয়সী বন।

গত ২৯ নভেম্বর সকালে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আয়সা খাতুন দুই মাস আগে একটি কন্যা সন্তান প্রসব করেন।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় চার বছর আগে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার জালাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে সজল হোসেনের (২৫) সাথে একই উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শহিদ সরদারের মেয়ে আয়েশা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সজল ও তাঁর পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সেজন্য ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল দেওয়া হয়েছে। তারপরও নির্যাতন বন্ধ না হওয়ায় আশেয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে স্বামী সজলকে দিয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এর জেরে গত ২৯ নভেম্বর আয়েশাকে মারধর ধরে হত্যা করেছে স্বামী বাড়ির লোকজন। কিন্তু হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘরের সিলিং ফ্যানে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

নিহত গৃহবধূর বাবা শহিদ সরদার বিলাপ করতে করতে বলেন, আমার মেয়ে ফাঁস নেইনি। মাদকাসক্ত জামাই সজল ও তাঁর পরিবারের লোকজন টাকার জন্য কিল, ঘুষি ও লাথি মারে হত্যা করেছে। ঘটনার ধামাচাপা দিতে ঘরের সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।

নিহতের মা স্বপ্না খাতুন বলেন, সজল বারবার টাকা চাইত। ধারদেনা করে কয়েক লাখ টাকা সোনাদানাসহ বিভিন্ন মালামাল দিয়েছি। তবুও ওরা আমার মেয়েকে হত্যা করেছে ওরা।

অভিযোগ অস্বীকার করেছেন নিহত গৃহবধূর স্বামী সজল ও শ্বশুর বাড়ির লোকজন। সজল বলেন, স্ত্রীকে দিয়ে আমার শ্বশুর কয়েকটা এনজিও থেকে দুই – তিন লাখ টাকার লোন (ঋণ) তুলেছে। কিন্তু শ্বশুর সময়মতো কিস্তির টাকা দেয়না। আর টাকার জন্য এনজিওর জন্য লোকজন চাপ দিচ্ছিল। চাপ সইতে না পেরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই দিবাকর হালদার জানান, তিনি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কোন দল কতজন প্রার্থী দিলো দ্বাদশ সংসদ নির্বাচনে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে ৯৬৬ জন রাজনৈতিক দলের প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।

আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। অপরদিকে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) ২৮৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছে।

শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য জানা যায়।

ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের এক হাজার ৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ৭৪৭ জন।

আওয়ামী লীগ ও জাতীয় পাটি ছাড়া দ্বাদশ নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল বিএনপি ১৫১, জাসদ ৯১, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, গণফ্রন্ট ২৫, গণফোরাম ৯, জমিয়তে ইসলাম বাংলাদেশ ১, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, বাংলাদেশ মুসলিম লীগ দুটি আসনে প্রার্থী দেয়।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭, জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ০৬, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, বিকল্প ধারা বাংলাদেশ ১৪ , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, বাংলাদেশ খেলাফত মজলিস ১, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ৩৭, বাংলাদেশ মুসলিম লীগ পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৫৫, বাংলাদেশ কংগ্রেস ১১৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২টি আসনে মনোনয়ন দাখিল করেছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...