মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 370

কলা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলা ক্ষেত থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর একটার দিকে খবর পেয়ে পুলিশ রক্তাক্ত লাশটি উদ্ধার করে। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। ঘটনাস্থল থেকে জামাকাপড়, একটি শাপল, কিছু বেগুন ও একটি কাচি পাওয়া গেছে।

মহারাজপুর ইউনিয়নের খামারাইল ওয়ার্ডের মেম্বর জাহিদুল ইসলাম জানান, সকালে রামনগর গ্রামের কলা ক্ষেতে লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পেয়ে স্থানীয়র ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার ও সনাক্ত করার চেষ্টা করে।

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান, নিহত ব্যাক্তি হয়তো দিনমজুরের কাজ করে। তার মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে। সম্ভবত শাপল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। আবার অনেকে মনে করছেন, পাশের ক্ষেত থেকে বেগুন তোলার কারণে কেউ চোর সন্দেহে তাকে হত্যা করতে পারে।

ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশের পরিচয় উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করছি। হয়তো দ্রুতই নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হতে পারে। সেই সঙ্গে হত্যাকারীদের গ্রেফতারের প্রচেষ্টা করা হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করলেন শেখ হাসিনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি তার নিজের ফরম কিনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

শনিবার সকাল ১০টার ফল দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া উপজেলা) আসনের জন্য মনোনয়ন কেনেন তিনি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা ফরম কেনেন।

দলের সভাপতি বের হয়ে যাওয়ার পর থেকে মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চারদিন অনলাইনে ও সরসরি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।

মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফরম।

দলটির মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার েেত্র প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এইচএসসির ফল প্রকাশ হবে ২৬ নভেম্বর

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীার ফল প্রকাশ হবে আগামী ২৬ নভেম্বর।

রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিার্থীরা একযোগে পরীার ফলাফল পাবেন।

শুক্রবার শিা মন্ত্রণালয় ও আন্তঃশিা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বর- যেকোনো একটি দিন চাওয়া হয়েছিল। তিনি ২৬ নভেম্বর ফল প্রকাশে সম্মতি দিয়েছেন।

চলতি বছর ৮টি সাধারণ শিা বোর্ডে এইচএসসি পরীা শুরু হয়েছিল ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিা বোর্ডের পরীা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে।

এ বছর পরীায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীার্থী। এদিকে, এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীা অনুষ্ঠিত হয়েছে। তবে শিার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীা নেওয়া হয়।

শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

0
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন - ছবি সং গৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়-ভীতি দেখাবে ও আক্রমণ করবে তাদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো একটি মেমোরেন্ডামে সই করেন। বিষয়টিকে ঐতিহাসিক পদপে হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউজ।

এ মেমোরেন্ডামে সই করার পর সানফ্রান্সিসকোর একটি হোটেলে শ্রমিক নেতাদের সামনে এর বিস্তারিত তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ফান্সিসকোতে চলমান এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক এর নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এই সংবাদ সম্মেলন করেন ব্লিঙ্কেন। অ্যাপেক নেতাদের বৈঠক শুক্রবার চলছে।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার এবং তাদের শ্রম মান উন্নয়নের জন্য কাজ করা যুক্তরাষ্ট্রের কূটনীতির কেন্দ্রীয় অংশ এবং এটি পররাষ্ট্র দপ্তরেরও কার্যক্রমের মূল বিষয়।

শ্রমিকদের অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা শ্রমিকদের হুমকি-ধামকি দেবে, ভয় দেখাবে, শ্রম ইউনিয়নের নেতা, শ্রম অধিকারের পে কাজ করা ব্যক্তি এবং শ্রম সংগঠনের ওপর আক্রমণ করবে – তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এ সময় ব্লিঙ্কেন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তারের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, আমরা কল্পনা আক্তারের মতো মানুষদের পাশে থাকতে চাই। তিনি এখনও জীবিত আছেন কারণ আমেরিকার দূতাবাস তার পে কাজ করেছে।

বিøঙ্কেন বলেন, শ্রম অধিকার আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির চাবিকাঠি। এটা শুধুই দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। এটা আমাদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির বিষয়।

আন্তর্জাতিক মানের শ্রম অধিকার নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও শ্রমিক সংগঠন, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশে নিয়োজিত আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসে কর্মরত ব্যক্তিরা শ্রমিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করবে, যেন আমাদের কাজের মধ্যে তাদের আওয়াজ প্রতিফলিত হয়।

যারা শ্রমিক নেতা, শ্রমিক সংগঠন ও শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের যারা ভয় দেখায় এবং তাদের ওপর আক্রমণ করে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে ক্ষমতাসীনদের কাছে: রিজভী

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের চাওয়ার কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একতরফা জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলের সময়ে ভোট গ্র্রহণ হবে, নাকি নিশিরাতে হবে নির্বাচন কমিশনের বলা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার বিকালে এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন রহুল কবির রিজভী। এ সময় বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পুলিশের চলমান গ্রেপ্তার অভিযানে বিএনপি নেতা কর্মীদের না পেলে তাঁদের বাবা, ভাই ও ছেলেসহ আত্মীয়স্বজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

উদাহরণ হিসেবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দল নেতা শিমুল বিশ্বাসকে না পেয়ে তাঁর ছোট ভাই সহিদুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, সহিদুর রহমান কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তাঁকে ধরে নেওয়া হয়েছে।

সরকারবিরোধী চলমান আন্দোলনে তরুণেরা সামনের সারিতে থাকায় তাঁদের ওপর ব্যাপক হারে সহিংসতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী ও পুলিশ বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের বাসার গেট ভেঙে, তালা ভেঙে ও জানালা ভেঙে ঘরে ঢুকছে। তল্লাশির নামে পুলিশ গ্রামের পর গ্রাম বিএনপি নেতাকর্মীদের বাড়ির সব ঘর তছনছ করে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পাবনা জেলার বেড়া পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগের কর্মীরা তাঁর বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের বাবা মৃত্যুবরণ করলেও তাঁর লাশ দেখার জন্য কামরুল জামিন পাননি। এ ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা।

দেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে চিরবিদায় দিতে নানা সর্বনাশা আয়োজন চলছে অভিযোগ করে বিএনপি নেতা রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই গণতন্ত্রকামী মানুষদের রক্ত ঝরানো হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠীই এখন বুলেটের নিশানা। বারবার গণতন্ত্রকে হত্যা করাই আওয়ামী লীগের নিজস্ব শৈলী বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘এক ব্যক্তি, এক দলের দুঃশাসনে বাংলাদেশের মানুষ এক বন্দিশিবিরে আটকে আছে, মৌলিক মানবিক অধিকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে মতায় টিকে থাকার গ্যারান্টিপত্র আদায় করা হয়েছে। আর সে জন্য জনগণের পছন্দে সরকার গঠন ও পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে। জনগণকে দমন করে আওয়ামী ফ্যাসিবাদ এখন সর্বগ্রাসী রূপে আত্মপ্রকাশ করেছে।

নির্বাচনে সব দলকে আসার আহ্বান শেখ হাসিনার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা হয়েছে, সবাই আসেন, ইলেকশনে অংশগ্রহণ করেন, ইলেকশনে জনগণের কাছে গিয়ে ভোট চান।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় দেশবাসীর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন নির্বাচন যেন যথাসময়ে সুষ্ঠুভাবে হয় সেজন্য জনগণ ও দেশবাসীর সহযোগিতা চাই।

তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়ে শেখ হাসিনা বলেন, ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনকে। তারা অন্তত এ জ্বালাও পোড়াও এ ভীত না হয়ে, সাংবিধানিক নিয়ম মেনে সময় মতো নির্বাচন সিডিউল ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এই যে অপরাধ করেছেন জনগণের কাছে, বিশেষ করে জামায়াত-বিএনপি, অগ্নিসংযোগ করে জনগণকে হত্যা ও জানমালের তি করেছেন, সে জন্য জাতির কাছে মাফ েেচয়ে তারপর নির্বাচনে আসেন সেটাই আমরা চাই। নির্বাচনের দরজা সবার জন্য উন্মক্ত।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচন জনগণের অধিকার, এটা তাদের সাংবিধানিক অধিকার। সময় এসেছে নির্বাচন হবে। জনগণ ভোট দেবে। কারো যদি সাহস থাকে এসে ইলেকশন করবে। জনগণের ভোট পাওয়ার আস্থা থাকে তাহলে ভোট পাবে। জনগণ যাকে ভোটে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আগুন নিয়ে খেলছে, বিএনপি এবং তাদের যে জোট আছে তাদের শুধু একটা কথা বলবো। এই আগুন নিয়ে খেলা এটা বাংলাদেশের মানুষ কখনও মেনে নেবে না। (অতীতে) তারা নির্বাচন বানচাল করতে চেয়েছে, এটাও তারা বানচাল করতে পারবে না।

বিএনপি-জামায়াত জনগণের ওপর আস্থা রাখতে না পেরে হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, যারা সাধারণ মানুষ হত্যা করার পরিকল্পনা করে তাদের মানুষ কেন ভোট দেবে? তাদেও ওপর মানুষ কেন আস্থা রাখবে? আস্থা রাখে না। মানুষ তাদের বিশ্বাস করে না, তারা ঘাতক চিহ্নিত। তারা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত। সেটা তো মাথায় রাখতে হবে।

বিএনপি-জামায়াতের আন্দোলনকারীদের হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, আজকে যারা নির্বাচন বানচালের জন্য অগ্নিসন্ত্রাস শুরু করেছে এদের কিন্তু মা নেই।

আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা আছে জানিয়ে দলটির সভাপতি বলেন, আমরা মানুষের সেবা করেছি বলেই আমাদের ওপর মানুষের সমর্থন আস্থা-বিশ্বাস রয়েছে। আজকে যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় কোন দলের ওপর তাদের আস্থা আছে, সেটা আওয়ামী লীগের ওপরেই আছে আমাদের ওপরই আছে। সে আস্থা বিশ্বাস ধরে রেখে আমাদের এগোতে হবে।

শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিলো আওয়ামী লীগ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিন দলের সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি দেন তিনি। এরই মধ্যে ওই চিঠির জবাব দিয়েছে মতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প থেকে জবাব পৌঁছে দেন দলের কার্যনির্বাহী সদস্য ও গুলশান এলাকার সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

পরে গণমাধ্যমকে আরাফাত জানান, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পে আমি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।

তবে চিঠিতে কী ছিল, সে বিষয়ে কিছু বলেননি মোহাম্মদ আলী আরাফাত। পরবর্তীতে জানানো হবে বলে এড়িয়ে যান তিনি।

এর আগের মার্কিন দূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠিটি পৌঁছে দেন। চিঠি গ্রহণ করে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এ বিষয়ে দলের সভাপতির সঙ্গে কথা বলে জবাব দেবেন।

নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বরের আগে নয় : ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনের ঘোষিত তফসিল আনুয়ায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ওই দিনের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি সচিব জাহাংগীর আলম তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

ইসি সচিব বলেন, প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সেটা পরে সিদ্ধান্ত হবে।

সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর এ ধরনের বদলি হয়েছে কি না, আমাদের জানা নেই। এখন থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির কাছে প্রস্তাব পাঠাবে এবং কমিশন তাদের মতামত জানাবে।

আগামী জাতীয় নির্বাচনে কোনো জনপ্রতিনিধি অংশ নিতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে বলেও জানান তিনি।

বিএনপি আবারও ১৯ – ২০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এবার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত তফসিলকে ‘একতরফা’ দাবি করে এর প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারাদেশে হরতাল পালন করবে দলটি।

বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগের দিন বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তাৎণিক প্রতিক্রিয়ায় ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন দাবি জানায় বিএনপি।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সারাদেশে বিএনপির টানা পঞ্চম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। এ দফার দুদিনের অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার সকাল ৬টায়।

২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর বিএনপি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয়, যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতারও হন। তাদের কেউ কেউ বর্তমানে কারাগারে।

এরপর দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। ১০ ও ১১ নভেম্বর দুদিন বিরতি দিয়ে ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফায় আরও দুদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় দলটি। মাঝে দুদিন বিরতি দিয়ে পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর আরও দুদিনের অবরোধের ডাক দেয় বিএনপি। জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটগুলোও টানা অবরোধ কর্মসূচি পালন করছে।

কোথায় গেছেন পিটার হাস, পররাষ্ট্র মন্ত্রণালয় জানে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটি জানলেও ‘কূটনৈতিক শিষ্টাচারের’ কারণে সরকার তা প্রকাশ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সেহেলী সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটা পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়ালি জানাতে হয়। এটা কিন্তু পাবলিকলি জানানোর কথা না।

বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া বিষয়ে তিনি বলেন, প্রটোকল অনুযায়ী আমরা যেটা অনুসরণ করি এটা কিন্তু বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান।

সেহেলি সাবরিন বলেন, একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়ার্টারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এ ছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফাইটে ঢাকা থেকে কলম্বোয় গেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...