মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 375

ঢাকায় বিএনপির নেতাকর্মীদের নামে ১০২ মামলা, ৯ দিনে গ্রেপ্তার ১৭৩৯

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২৮ অক্টোবরের বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দলটির ডাকা হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ৩৫টি থানায় ১০২টি মামলা করেছে পুলিশ ও ভুক্তভোগীরা। এসব মামলায় এখন পর্যন্ত বিএনপির এক হাজার ৭৩৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএরপির প্রথম সাড়ির নেতাদের এই সব মামলায় আসামী হয়েছেন। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামসুজ্জামান দুদুসহ ১ হাজার ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরীসহ ১৮৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরই মধ্যে রবিবারও বিএনপির ৯২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সোমবার ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দেয়। শর্তসাপেে ডিএমপির প থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয় সব দলকে। এই দিন নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন বিএনপিসহ সব দলের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরাও নয়াপল্টনসহ আশপাশের এলাকায় জড়ো হন। কিন্তু দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশর সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুই পরে (বিএনপি-পুলিশ) সংঘর্ষ রণেেত্র রূপ নেয়। সেখানে পুলিশের এক সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হয়। আহত হয় আরও শতাধিক সদস্য। সংঘর্ষে বিএনপির নেতাকর্মীরাও নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন দলটির নেতারা। ওই ঘটনায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।

রাজধানীসহ সারাদেশে বিএনপি ও তার মিত্ররা হরতালের ডাক দেয়। এছাড়া প্রথম দফায় তিনদিন (৩১ অক্টোবর- ২ নভেম্বর) এবং দ্বিতীয় দফার (৫-৬ নভেম্বর) অবরোধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আরও ৬২টি মামলা হয়। এর মধ্যে ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় ৪০টি মামলা হয়েছে। এদিকে আবার তৃতীয় দফার (আগামী ৮-৯ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও তার মিত্ররা।

ডিএমপির আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ও মামলা সংক্রান্ত প্রাত্যহিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৯ দিনে ঢাকায় বিএনপির ১ হাজার ৫৫৪ জনকে গ্রেপ্তার করার তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ৬৯৬, ২৯ অক্টোবর ২৫৬, ৩০ অক্টোবর ১৫৮ ও ৩১ অক্টোবর ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে প্রায় একশ‘ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

ওই প্রতিবেদনে আরও দেখা যায়, ডিএমপির আট বিভাগের ৩৫টি থানায় বিএনপি নেতা-কর্মীদের নামে ১০২টি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ ও ভুক্তভোগীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে ৩৩টি, মিরপুর ১৮টি, ওয়ারী ১৫টি, গুলশান ১১টি। এছাড়া রমনা ১১টি, লালবাগ ও তেজগাঁও ৫টি করে, উত্তরা বিভাগ ৪টি। বাকি থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পল্টন থানায় ১৫টি মামলা হয়েছে।

এদিকে র‌্যাব থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ দিনে ১৮৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ নভেম্বর ২৪ জন, ৩ নভেম্বর ১৯ জন, ৫ নভেম্বর ৪০ জন ও ৬ নভেম্বর ২৬ জন বিএনপি নেতা-কর্মী রয়েছেন। বাকিদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে।

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ১২ পুলিশ সুপার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ১২ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। পদোন্নতির তালিকায় কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব রয়েছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুর রহমান স্বারিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন।

এছাড়াও ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

একদফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হয়েছে। সমমনা রাজনৈতিক দলগুলোও যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে।

এর আগে এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ (বীর বিক্রম) বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।

তিনি আরও বলেন, গত ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।

গত ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর রাজপথ, রেলপথ ও নৌপথে এই সর্বাত্মক অবরোধ পালন করে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দল।

নাশকতাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা : আইজিপি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপদে চলাচল সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পরিবহন মালিক-শ্রমিক নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মালিক, শ্রমিকও যাত্রীসাধারণকে নিয়ে জনমত গঠন করতে হবে। অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা প্রদান করা হবে।

পরিবহন শ্রমিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই মিলে একযোগে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করতে সম হয়েছি। আগামীতেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুুত।

গভায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আতিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খাঁন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, বিরোধীদলীয় চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্রী রমেশ চন্দ্র ঘোষ ও সেক্রেটারি জেনারেল আবু রায়হানসহ শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি কমিশনার এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট রেঞ্জের ডিআইজিরা সভায় অনলাইনে যুক্ত ছিলেন।

উপকারভোগীদের কাছে নৌকায় ভোট চাইলেন এমপি ব্যারিস্টার জর্জ

0

কুষ্টিয়া প্রতিনিধি

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, ছেলে সন্তানকে দেখেনা। সন্তান বাবা – মাকে দেখেনা। ভাই ভাইকে দেখেনা। কিন্তু শেখ হাসিনা আপনাদের চেনেনা, তবুও দেখে। আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আপনারা বথা বলেছেন। আপনাদের সাথে কথা বলে আমারও ভাল লাগছে। আপনারা বাসায় গিয়ে সবাইকে বলবেন – এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ। অতএব আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে আপনি এবং আপনার পরিবারবর্গকে ঐক্যবদ্ধ করবেন।

রবিবার দুপুরে কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মতববিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০ টায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ আরো বলেছেন, শেখ হাসিনা সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ল্েয বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধাসহ প্রায় ৫২ প্রকার ভাতা প্রদানের আওতায় কোটি কোটি টাকা উপকারভোগীদের ঘরে পৌছে দিচ্ছেন।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ওসি আকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমুখ।

বিয়ে করতে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর গ্রামে বিয়ে করতে ব্যর্থ হয়ে এক কলেজ ছাত্রীকে প্রথম হুমকি-ধামকি দেয় বখাটেরা। পরে ওই বখাটে চক্রটি সপ্তাহ ব্যবধানে ছাত্রীর বাবার বাড়িতে দুই দফায় আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিনগত রাত একটার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে ওই ছাত্রীর বাবার গোয়ালঘর ও তিনটা ষাঁড় গরু দগ্ধ হয়। এতে কৃষকের প্রায় ১৫ লাখ টাকা তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার দুপুরে ওই কলেজ ছাত্রীর বাবা বলেন, নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে তার কলেজ পড়–য়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। মাঝেমাঝে বিয়ের জন্য বাড়িতে লোক পাঠায়। কিন্তু আমরা বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিত। গেল কয়েকবছর ধরে সম্রাট সৌদি আরবে চলে গেছে। সেখান থেকে সম্রাট নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা ও আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, একপর্যায়ে গত শনিবার রাত একটার দিকে আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে উঠে। এসময় আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করলেও পুঁড়ে গেছে গোয়ালঘর, গোয়ালঘরে থাকা দুই মণ রসুনের বীজ, স্যালোইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটা ষাঁড় গরু।

তিনি অভিযোগ করেন, বখাটে সম্রাট বিদেশ থেকে তার লোকজন দিয়ে আগুন লাগিয়েছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকা তি হয়েছে। তিনি থানায় মামলা করবেন।

আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে সম্রাটের মা স্বর্ণ খাতুন বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের অনেক দিনের সম্পর্ক। আমরা বিয়ের প্রস্তাব নিয়েও ওদের বাড়িতে গেছি। কিন্তু মেয়ের বাবা-মা বিয়েতে রাজি না। কিন্তু আমরা কারো বাড়ি আগুন দিইনি।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় আন্তঃনগর ট্রেন দাঁড়করানোর দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বোনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটির খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার সকালে খোকসা রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। এই ট্রেন দুটির আপ ও ডাউনের সময় খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবনের দাবিতে এ মানব বন্ধন করা হয়।

খোকসা বাসীর ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর, সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা খোকন খন্দোকার প্রমুখ। সঞ্চালনা করেন সেলিম খন্দোকার।

বক্তারা দাবি করেন, খুলনা বিভাগের শেষ রেল স্টেশন খোকসা। এটি রেলওয়ের ব্যবসা সফল ষ্টেশন। এই ষ্টেশনের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি রাজধানী ঢাকায় যাতায়াত করে। কিন্তু খোকসা ষ্টেশনে যাত্রাবিরত ও যাত্রী পরিসেবা নাই। তারা যাত্রী পরিসেবা চালুর দাবি করেন।

রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য-সক্ষমতা কমিশনের নেই: সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য বা সক্ষমতা কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নির্বাচনের বড়জোর দুই মাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রæততার সঙ্গে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি তা আপনাদের অবহিত করা। কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।

শনিবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানানোসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। যদি দ্রæততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকেন, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৬টির মতামত খুবই ইতিবাচক। নির্বাচনের পরিবেশটা অনুকূল নয়, কিছু কিছু দল এখনো অংশ নিতে পারছে না। আমরা সেটা স্বীকার করেছি।

সিইসি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সভার আয়োজন করা হয়েছে। ২৬টি দল আলোচনায় অংশ নিয়েছে। আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল।

তিনি বলেন, পরিবেশ নিয়ে কেউ কেউ বলেছেন অধিকাংশই আমাদের অবস্থানটা বুঝেছেন। নির্বাচনের পরিবেশটা অনুকূল নয়। কিছু কিছু দল এখনো অংশ নিতে পারছে না। আমরা সেটা স্বীকার করেছি।

পরিবেশ অনুকূল-প্রতিকূল হওয়াটা আপেকি মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক যে সংকটগুলো আছে আমরা বলেছি সেগুলো সম্পর্কে আমাদের প্রত্যাশা সবসময় ইতিবাচক। কিন্তু সেই সংকট নিরসন করার সামর্থ্যটা আমাদের নেই বা আমাদের সে ম্যান্ডেটও নেই। আমরাও বলেছি- আপনারা নিজেদের মধ্যে চেষ্টা করতে পারতেন।

অগ্নিসন্ত্রাস বন্ধ করার কৌশল জানা আছে: প্রধানমন্ত্রী

0
ছবিটি - সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ খুন করা, ধ্বংস করা, পুলিশের ওপর হামলা করা। জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র। এই অগ্নিসন্ত্রাস কীভাবে বন্ধ করতে হয় সেটা আমাদের জানা আছে।

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলে শনিবার রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি। ২৮ অক্টোবর পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অথচ তারা কী করল? রাস্তায় পিটিয়ে পুলিশ হত্যা করল, আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের ওপর হামলা করল। এটাই কি রাজনীতি?

শেখ হাসিনা বলেন, রাজশাহীতে মাটিতে ফেলে পুলিশ হত্যা করেছিল, সেটা স্মরণ রাখা দরকার। আমি ঢাকার মানুষকে বলব, যারা আগুন দিতে আসবে তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন আমি নাকি প্রধানমন্ত্রী তো দূরের কথা দলের প্রধানও হতে পারব না। আজ কে, কোথায় আছে। আমি জনগণের সেবা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। আমি দারিদ্র্য কমিয়ে এনেছি, খালেদার সময় দেশের ৪১ শতাংশ মানুষ দরিদ্র ছিল। আওয়ামী লীগ মতায় এলে দেশ উন্নত হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

আওয়ামী লীগের সভাপতি বলেন, জাতির পিতার মতো আমিও নিজেকে দেশের জন্য উৎসর্গ করলাম। বিএনপি দেশকে পিছিয়ে দিয়েছে, আর আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আকাশ পথে মেট্রোরেলে করেছি, এখন পাতাল রেলের কাজ চলবে। সেটি নিয়েও কাজ চলছে। মেট্রোরেলের এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজের উদ্বোধন করেছি। রুটটি হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

প্রধানমন্ত্রী বলেন, পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা নিরসন করেছি। হাতিরঝিলকে দৃষ্টিনন্দন করেছি। দেশে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া মিলে ২১ বছর মতায় ছিল। দেশে পানি নাই, রাস্তাঘাট নেই অভাব আর অভাব। এ সময় মানুষ ছিল অন্ধকারে। জিয়াউর রহমান মতায় এসে সামরিক-বেসামরিক মানুষকে হত্যা করেছে। সেই জিয়াউর রহমানের দলই বিএনপি। তারা গ্যাস বিক্রির জন্য মুচলেকা দিয়ে মতায় আসে। এসে ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে। আর আমরা মতায় এসে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ করেছি। মাংস, ডিম, মাছ, শাক, সবজি উৎপাদন বাড়িয়েছি। সারাদেশে স্বাস্থ্য সুরার জন্য কমিউনিটি হাসপাতাল করেছি।

পোশাক শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অন্যের কথায় নেচে কারখানায় হামলা করে, কারখানা ভেঙে, সেখানে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে দেশের তি করলে, নিজেরই তি হবে। আর কারখানা বন্ধ করলে ওই গ্রামেই ফিরে যেতে হবে। বিনা কাজে জীবনযাপন করতে হবে।

আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরপর ২০০৯ সালে মতায় আসার পরেও বেতন বাড়ানো হয়েছে। যে কারখানা আপনাদের রুটি-রুজি দেয়, শ্রম দিয়ে পয়সা কামাই করেন, সেই কারখানা ভাঙচুর করলে আল্লাহও নারাজ হবে। আপনাদের যা প্রয়োজন হয়, অসুবিধা আমরা দেখি।

এ সময় কারখানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মতায় ছিল তখন তো কিছু করেনি। যা করেছে আওয়ামী লীগ সরকারই। আওয়ামী লীগ জানে মানুষের কষ্ট দূর করতে।

সরকারপ্রধান বলেন, মজুরি কমিশন বসেছে। ধৈর্য ধরতে হবে। কারা উসকানি দিচ্ছে সেটা আমরা জানি। যার ভাঙচুরে জড়িত, বিএনপির নেতাকর্মীদের বলবো, হুকুমদাতা দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আর ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে হুকুমজারি করে, ওই বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেবো, ওই কুলাঙ্গারকে। কেউ ছাড়া পাবে না।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত যেন দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারতে না পারে, অত্যাচার করতে না পারে, তার জন্য সজাগ থাকতে হবে।

ঢাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজকে এত উন্নতি হচ্ছে। সেই কথাটা যেন তারা মনে রাখে। সেটা মনে রেখে আগামী নির্বাচনের তফসিল যেকোনও সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে, যাকেই প্রার্থী করি সেটা কানা, খোড়া যেই হোক, তাকে নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানায়। তখন প্রধানমন্ত্রী বলেন, এবার নৌকা জিতবে। এ দেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই চাই। এ সময় প্রধানমন্ত্রী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবার জিতবে নৌকা শ্লোগান গান দেন।

ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, আনোয়ার হোসেন প্রমুখ।
জনসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দেিণর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

রাজধানীতে যাত্রীবাহী ৩ বাসে আগুন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর নিউমার্কেটের গাউছিয়া মার্কেটে ও এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে পৃথক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকরে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর লিংক পরিবহনের ওই বাসে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপথ মোড় ফাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিন বাসে আগুনের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আগামীকাল রবিবার থেকে দ্বিতীয় দফায় দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনারা। সর্বাত্মক এ অবরোধে সড়ক, নৌপথ ও আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...