মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 379

সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায়র নয়াপল্টনে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়ে পরে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব পকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৮টায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, শনিবার ঢাকায় ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের েেত্র যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

অন্যদিকে, ব্যাপক সংঘর্ষের পর রবিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়তে ইসলামী।

হরতালের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি ও জামায়াতে ইসলামী ডাকা হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও সাধারণের যানচলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সরকার পতনের একদফা দাবি আদায়ে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্ত এলো।

নয়াপল্টনে পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত

0
নিহত যুবদল কর্র্মী

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে পুলিশের গুলিতে শামীম মোল্লা নামের একজন যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।

নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। তার বাবার নাম ইউসুফ মোল্লা।

সংঘর্ষে আহত হলে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে শামীম মোল্লা মারা যায় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দণি বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

টানেল উদ্বোধনের পর জনসভায় প্রধানমন্ত্রী: আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন পর সমাবেশে দৃঢ় প্রত্য ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তিনি বলেন, ‘বিএনপি সরকারের পতন ঘটাবে বলে নানারকম আন্দোলনের হুমকি দেয়। আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি ও ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

শনিবার দুপুরে চট্টগ্রাম আনোয়ারার কেইপিজেড মাঠে দেশের প্রথম কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন পর সমাবেশে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর ও দণি জেলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, এটা কথা স্পষ্ট করে বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। বরং খালেদা জিয়া ১৫ ফেব্রæয়ারির প্রহসনের নির্বাচনে ভোট চুরি করেছিল বলেই বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাদের মতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ওরা ভোট চোর, জনগণের অর্থ চোর, বিএনপি-জামায়াত মানেই হচ্ছে খুনি, সন্ত্রাসী ও জঙ্গিবাদে বিশ্বাসী।

পঁচাত্তরের অধ্যায় স্মরণ করে তিনি বলেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। কিন্তু তাদের হত্যার বিচার চাওয়ার কোনো অধিকর আমার ছিল না। কারণ, জিয়া ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের পথকে রুদ্ধ করে রেখেছিল। খালেদা জিয়া ভোট চুরি করে ওই খুনিদের মতায় বসিয়েছিল।

শেখ হাসিনা বলেন, এদেশের কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবেনা, ভূমিহীন থাকবে না, রোগে কষ্ট পাবে না। সেজন্য ইউনিয়ন কমিউনিটি কিনিক প্রতিষ্ঠা করেছি। ছেলে-মেয়ের লেখাপড়ার সব রকমের ব্যবস্থা করেছি। কাজেই আমার একটাই কাজ দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া পাওয়া নেই। শুধু আপনাদের দোয়া চাই।

আওয়ামী লীগের সভাপতি নির্বাচনে দলের পে ভোট চেয়ে বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, কর্নফূলী টানেলসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কাজেই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা আমাদের আবারও সেবা করার সুযোগ দেবেন কি-না, হাত তুলে ওয়াদা করুন। এসময় জনগণ সমম্বরে চিৎকার করে দুই হাত তুলে ভোট দেওয়ার প্রতিশ্রæতি দেন।

সকাল ১১টা ৪০ মিনিটে কর্ণফুলীর উত্তর তীরে পতেঙ্গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর ফলক উন্মোচন করেন এবং নগরীর পতেঙ্গাকে আনোয়ারা উপজেলার সঙ্গে সংযোগকারী এই টানেলের ভেতর দিয়ে প্রথম যাত্রা করেন প্রধানমন্ত্রী।

তিনি টানেল অতিক্রম করেন এবং নদীর দণি তীরে আনোয়ারায় তার মোটরযানের টোল পরিশোধ করেন। পরে কেইপিজেড মাঠে সমাবেশে যোগ দেন।

১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়কসহ ৯ দশমিক ৩৯ কিলোমিটার দীর্ঘ টানেল সোমবার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এসময় প্রধানমন্ত্রী ১১টি প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেখ হাসিনা প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলে ডাক বিভাগ প্রকাশিত একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সীলমোহরও অবমুক্ত করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত একটি ৫০ টাকা মূল্যমানের স্মারক নোটও অবমুক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমন্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রমুখ।

চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ দণি সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভোতা হয়ে গেছে হরতালের অস্ত্রও : বিএনপিকে কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এদের নৈরাজ্যের হরতাল কেই মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দণি গেটে শনিবার আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় রূপান্তরিত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।

ওবায়দুল কাদের আরো বলেন, জবাব দিতে হবে- প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলে কর্ণফুলীর কেইপিজেড মাঠে দণি জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে তাহলে, সব রেডি। ঢাকায় ফখরুল সাহেব অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছেন।

বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত ছিলেন। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘ওই পুলিশ সদস্যের মাথায় কোপানো হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মঞ্চ ছাড়লেন বিএনপির নেতারা, রবিবার সকাল সন্ধা হরতালের ডাক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুপুরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিএনপি ও পুলিশ মধ্যে সংঘর্ষ হয়। বিশেষ করে পল্টন এলাকার নিকট দুরে সংঘর্ষ থেকে আসা কাঁদানে গ্যাসের ধোঁয়া ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চ থেকে চলে যেতে বাধ্য হন কেন্দ্রীয় নেতারা। কাঁদানে গ্যাসের কারণে সমাবেশস্থলে কারও পক্ষেটিকে থাকা সম্ভব ছিল না।

শনিবার বেলা তিনটার দিকে নয়াপল্টন এলাকায় এমন পরিস্থিতি ছিল। বেলা দুইটার দিকে মহাসমাবেশস্থলের মঞ্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘কারও উসকানিতে পা দেবেন না, দয়া করে বসে যান। শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করতে চায় তারা (সরকার)।’

মির্জা ফখরুল যখন এ আহ্বান জানাচ্ছিলেন, তখন কাকরাইলের দিক থেকে কাঁদানে গ্যাসের ধোঁয়া আসছিল। তবে মহাসমাবেশের কার্যক্রম বন্ধ করা হয়নি। এ সময় মঞ্চ থেকে ঢাকা মহানগর দণি বিএনপির আহ্বায়ক আবদুস সালাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দু-একটা পটকায় ভয় পাবেন না। গুলি হলে হবে।’

বিএনপি নেত্রী সেলিমা রহমান বক্তব্য দেন। তাঁর বক্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেওয়া শুরু করেন। তাঁর বক্তব্যের শেষ দিকে এসে মাইক বন্ধ হয়ে যায়। তখন বেলা আড়াইটা। এর আগে বক্তব্যে তিনি বলেন, শান্তিপূর্ণ জনসভায় গোলাগুলি করছে তারা।

আমীর খসরুর বক্তব্যের সময়ও বিকট শব্দ শোনা যাচ্ছিল। কাকরাইলের দিক থেকে এই শব্দ যখন আসছিল, তখনো মহাসমাবেশস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে কাঁদানে গ্যাসর ধোঁয়া বিএনপির মঞ্চের দিকে আসতে থাকে। বেলা পৌনে তিনটায় একটি ভ্যানে করে রক্তাক্ত এক ব্যক্তিকে বিএনপির মঞ্চের সামনে আনা হয়। তখন উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে বিএনপি নেত্রী নিপুণ রায়, আমিনুল হক, ইশরাক হোসেনসহ নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে কাকরাইলের দিকে যেতে থাকেন। তখন সমাবেশস্থলে কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে মঞ্চ ছাড়তে বাধ্য হন নেতা-কর্মীরা।

উদ্ভুত পরিস্থিতির পর মহাসমাবেশ স্থগিত করে বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর সরকার পতনের একদফা দাবি আদায়ে রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্ত এলো।

জানা গেছে, নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার সমাবেশের অনুমতি পেলো আওয়ামী লীগ-বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। একইদিনে বায়তুল মোকাররম দণি গেটে শান্তি সমাবেশ করবে মতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দলকেই পছন্দের নে্যুতে সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এতে ২০টি শর্ত জুড়ে দিয়েছে।

গত ১৮ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেন। সমাবেশের অনুমতি চেয়ে দলটির থেকে ডিএমপিকে চিঠি দেওয়া হয়।

একই দিনে বায়তুল মোকাররমের দণি গেটে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেয় মতাসীন আওয়ামী লীগ। ভেন্যু নিয়ে অনিশ্চয়তার মধ্যে সমাবেশের আগের রাতে ডিএমপি এ অনুমতি দিল।

ডিএমপির শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেেিত ২০ শর্ত যথাযথভাবে পালন সাপেে ২৮ অক্টোবর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। একই শর্ত যথাযথভাবে পালন সাপেে বাংলাদেশ আওয়ামী লীগকে বায়তুল মোকাররম মসজিদের দণি গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

কুমারখালীতে গুণীজন সংবর্ধনা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটায় শহরের কুন্ডুপাড়াস্থ বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য উদযাপন অনষ্ঠানের আয়োজন করে কুমারখালী সংগীত বিদ্যালয় ও ঢাকাস্থ চরণ লোকশিল্পী দল।

জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়ের লোক সংগীত পরিবেশনার মধ্যদিয়ে উদযাপিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের ডিজি শুকুর আলী।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার কর কমিশনর রঞ্জিত কুমার তালুকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রবীণ শিল্পী ও সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নির্মল চন্দ্র মজুমদার, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্য শরিফ হোসেন, বোধদয়ের সভাপতি এ্যাডভোকেট লালিম হক প্রমুখ।

কুমারখালীর পদ্মানদীতে মা ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার বেলা একটার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এসময় আদালতকে সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

আদালত সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মন্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) ও আলমগীর হোসেন (৩৬) কে মৎস্য সংরণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাঁদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যাঁর বাজার মূল্য প্রয় দুই লাখ টাকা। এবং জব্দকৃত সাড়ে আট কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কুমারখালীর পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে জেলেদের জরিমানা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...