বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 395

বিএনপি একদফার নতুন কর্মসূচি দেবে ১৮ সেপ্টেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে দলটি। আগামী ১৮ সেপ্টেম্বর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের ধারাবাহিক নতুন কর্মসূচি ১৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

এক দফার আন্দোলনের ধারাবাহিকতায় সবশেষ গত ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচি পালন করে। সেটি ছিল সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির ষষ্ঠ কর্মসূচি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন?’ এটা শুনে আমরা অবাক হয়েছি। আওয়ামী লীগকে গত দুটি নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। এখন গোটা ব্যবস্থা একটি দলকে মতায় টিকিয়ে রাখার জন্য।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি এক দফা দিয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপে সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেয়ে নির্দলীয় নিরপে সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

মির্জা ফখরুল বলেন, সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সরকার একটি গন্ডির মধ্যে আছে, আশপাশের মানুষ ভুল বোঝাচ্ছে। সরকার আবার নতুন করে গায়েবি মামলা শুরু করেছে, বিরোধীদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে ব্যস্ত। নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারছে না।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। কোথাও ন্যায়বিচার মিলছে না।

তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে রেজুলেশন আনা হয়েছে, সাজা প্রত্যাহারের কথা বলেছে। বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র নেই- সে কথাও তুলে ধরেছে ইইউ পার্লামেন্টে।

আদিলুর রহমান খান ও এলানের সাজা প্রত্যাহারের দাবি করে ফখরুল বলেন, গুম-নির্যাতনের তথ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায়, সোচ্চার থাকায় আদিলুর রহমান খানকে সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আরও ভয়াবহ। দমবন্ধ পরিবেশ চলছে। এ থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকান্ডে দুঃখ প্রকাশ ও তিগ্রস্তদের সমবেদনা ও পর্যাপ্ত তিপূরণ দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এক দফা আন্দোলনের পঞ্চম কর্মসূচি ছিল গত ২৫ আগস্ট। ওইদিন বিএনপি এবং সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারা ঢাকায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে।

গত ১২ জুলাই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এরপর থেকে এক দফা দাবি আদায়ে রাজপথে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছে দলটি। এসব কর্মসূচিতে সরকারবিরোধী জোটগুলোও সংহতি জানাচ্ছে।

এক দফা ঘোষণার পর গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ এবং ২৯ জুলাই ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এর আগে গত ১১ ও ১৮ আগস্ট গণমিছিল হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সব জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি বলেই কখনই নির্বাচন বয়কট করিনি। আমরা আশা করি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে রওশন এরশাদ বলেন, নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খাদ্য অধিদফতরের ওএমএস ও সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষের দীর্ঘলাইন এখন সাধারণ চিত্র। এ লাইনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে মধ্যবিত্তরাও। আয় না বাড়লে স্বল্প আয়ের মানুষের ক্রয়মতা আরও কমে যাবে। তারা আরও চাপে পড়বে। তাই এখন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি জরুরি। সামাজিক সুরামূলক কর্মসূচির ব্যাপ্তি ও প্রবৃদ্ধি বাড়াতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে গোটা সমাজের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা সম্ভব না হলে সামাজিক অস্থিরতাও সামনে নতুন রূপে হাজির হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এজন্য এখনই প্রয়োজনীয় পদপে নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

স্যালাইন সংকট ও জনস্বাস্থ্য বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক উদ্যোগ নেওয়ার পরও আমাদের স্বাস্থ্যখাত যে নাজুক অবস্থায় রয়েছে, তা করোনা মহামারির সময় স্পষ্ট হয়েছিল। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতাল। ডেঙ্গু এসে সেই অবস্থা ফের প্রমাণ করছে। স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী স্যালাইন আমদানির আশ্বাস দিলেও আশার আলো দেখা যাচ্ছে না। অথচ প্লাটিলেট কিট, শয্যা এবং স্যালাইন সংকটে রোগীর অবস্থা সংকটাপন্ন হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আশু হস্তেেপর আহ্বান করেন রওশন এরশাদ।

মূল্যস্ফীতি রোধে সরকারকে কঠোর পদপে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা-পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমাদের উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। তবে সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়ে আবার কমেছে এবং কমার এ প্রবণতা অব্যাহত। এর সঙ্গে অর্থনীতির ব্যবস্থাপনায় দতা দেখিয়ে অনেক দেশ মূল্যস্ফীতি কমাতে পেরেছে। দেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট চলছে। অনিয়মের কারণে ব্যাংক খাত বারবার আলোচনায় আসছে। আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) মানদন্ডে হিসাব করতে গিয়ে আর্থিক খাতের করুণ অবস্থা আরও প্রকটভাবে ফুটে উঠেছে। সুতরাং বিশ্ববাজারের দোহাই দিয়ে অর্থনীতির সংকটের ব্যাখ্যা দেওয়ার আর অবকাশ নেই। দেশের মানুষের কথা বিবেচনা করে সরকারকে কঠোর পদপে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ সব রাষ্ট্রীয় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। সংসদকে প্রাণবন্ত অংশগ্রহণমূলক ও কার্যকর করতে জাতীয় পার্টি সংসদীয় দল সবসময় আন্তরিক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদে ২৩তম অধিবেশন পর্যন্ত ২৫৪ কার্যদিবস পরিচালিত হয়েছে এবং এতে মোট ১২২টি আইন পাস হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিটি অধিবেশনে যোগদান, আইন প্রণয়ন কার্যক্রমে অংশগ্রহণ, গঠনমূলক সমালোচনাসহ বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছেন। জনস্বার্থে বিভিন্ন দিক এ সংসদে তুলে ধরেছেন।

জামালপুরের ডিসি ইমরানকে বদলি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতিকের পে ভোট চেয় বিতর্কিত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) শফিউর রহমান।

গত সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিসি ইমরান আহমেদ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার পে ভোট চেয়ে বক্তব্য দেন। পরদিন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে ডিসি ইমরানকে বলতে শোনা যায়, যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার নির্বাচিত করে, আবার মতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি। আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না। তার এ বক্তব্য ঘিরে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ডিসির এ ধরনের বক্তব্যের বিষয়ে গত মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কিনা তাও যাচাই করা হবে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় ডিসি ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

নৌকার পে ভোট চেয়ে ডিসির দেওয়া বক্তব্য প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের পপাতহীন নিরপে আচরণ করতে হয়। এটি সংবিধান ও সংশ্লিষ্ট সব আইনের অর্থ ও অন্তর্নিহিত চেতনা। সংবিধানের ১২০ ও ১২৬ নং অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৫ ও ৯১ (গ) নং অনুচ্ছেদসহ আরও বিভিন্ন আইন ও ধারায় এ বিষয়টি সুস্পষ্ট। নির্বাচন বিষয়ে কমিশনের এখতিয়ার কেবল তফসিল ঘোষণার পর নয়, সব সময় বিদ্যমান থাকে।

চিঠিতে ইসি আরও জানায়, জেলা প্রশাসকরা সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রায় গুরুুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তারা। এ অবস্থায় সরকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের ওপর জনমানুষের আস্থা অুন্ন রাখার স্বার্থে ইমরান আহমেদকে ঘটনার সত্যতা যাচাই সাপেে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখা সমীচীন হবে।

একই সঙ্গে জেলা প্রশাসকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সতর্কবার্তা দেওয়া প্রয়োজন বলে নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়।

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৫ টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি জানিয়েছেন সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা ও পামতেলের দাম লিটারে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকে ‘নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি’ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সয়াবিন তেল বোতলজাত ১৭৪ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ১৬৯ টাকা প্রতি লিটার এবং খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা থেকে ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পামতেলে ১২৮ টাকা থেকে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই-একদিনের মধ্যেই এ দাম কর্যকর করা হবে। আজকের ঘোষণার পরে সর্বাত্মক শক্তি নিয়ে বাজারের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

তিনি বলেন, আমদানি পণ্যের মধ্যে তেল ও চিনি আমাদের বেশি প্রয়োজন। চিনি আমাদের ৯৯ শতাংশ আমদানি করতে হয়। আর তেল ৯০ শতাংশ আমদানি করতে হয়। চিনির ডিউটি ভ্যালুসহ সবকিছু ধরে আমরা মাঝে মাঝে দাম নির্ধারণ করে দেই। সয়াবিন তেল একসময় ২০৫ টাকা হয়ে গিয়েছিল। সেটা কমতে কমতে ১৭৪ টাকা হয়েছে। আর যেটা খোলা তেল বিক্রি হয় সেটা ১৫৪ টাকা। সে হিসাবে ৩৫ টাকার মতো দাম কমেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আলোচনার পরিপ্রেেিত সিদ্ধান্ত নিয়েছি পাম এবং সয়াবিন তেলের দাম আরও কমানো হবে। সেখানে সয়াবিন তেল লিটারে পাঁচ টাকা ও পামতেল চার টাকা কমানো হবে। আজ এবং কালকের ভেতর ঘোষণা করবে কোম্পানিগুলো।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদোর চিনির দাম খোলা প্রতি কেজি ১২০ ও প্যাকেটজাত ১৩৫ টাকা কেজি। এটা এখনো কমানোর মতো অবস্থা হয়নি। ভারত থেকে আনতে পারলে দাম কম পরতো কিন্তু ভারত বন্ধ করে দিয়েছে। এছাড়া ৪০ টাকার ওপরে সরকার ডিউটি নির্ধারণ করেছে। কাজেই আগের দামেই রয়েছে। তবে আমরা বাজার পর্যবেণের মধ্যে আছি যে মুহূর্তে দেখবো আন্তর্জাতিক বাজারে দাম কমেছে সে মুহূর্তে দেশের বাজারে দাম কমিয়ে দেবো।

হেফাজতের তান্ডব: অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদন্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হেফাজত ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদন্ডরে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাত্রিযাপনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার।

সরকারের ভাষ্য সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি। শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে ৩২ জনকে সাী করা হয়। ওই বছরের ১১ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য অভিযোগ আমলে নেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এরপর ২০১৪ সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশন দেন আদালত।

  1. মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি আদিলুর ও এলান ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্নর অপচেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণœ করে।

পাশাপাশি তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি করে, যা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ। একইভাবে ওই আসামিরা উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালায় এবং সরকারকে অন্য রাষ্ট্রের কাছে হেয় করার চেষ্টা চালায়, যা ফৌজদারি কার্যবিধির ৫০৫ সি ও ডি এবং ৫০৫ এ ধারায় অপরাধ।

রোকুনুজ্জানকে ঝিনাইদহে বদলী করা হয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে রোকুনুজ্জানকে ঝিনাইদহে বদলী করা হয়েছে। তিনি খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২৯ আগষ্ট নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে রোকুনুজ্জানকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সারিত এক আদেশে বলা হয়, মাঠ পর্যায়ে কর্মরত ৯ জন কর্মকর্তাকে জনস্বার্থে পদায়ন বা বদলী করা হয়। আগামী ২১ সেপ্টম্বর তারিখের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তি হতে বলা হয়েছে।

এ আদেশে খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা রোকুনুজ্জানকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে ঝিনাইদহে বদলী হয়।

রোকুনুজ্জান এর আগেও ঝিনাইদহে জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে সদালাপী ও মানবিক অফিসার হিসেবে পরিচিত।

এক শিশু বটি দিয়ে কুপিয়েছে আর এক শিশুকে

0

স্টাফ রিপোর্টার

খেলার সময় ধুলা মাটি নিয়ে বিবাদের জের ধরে সমবয়সী শিশুর বটির আঘাতে সাইমা – ৪ নামের এক মেয়ে শিশু গুরুতর জখম হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। আহত সাইমা এ গ্রামের কামরুল ইসলাম ও হাসিনা দম্পিতির দ্বিতীয় মেয়ে।

জানা গেছে, দুপুরের দিকে হাসিনা খাতুন তার মেয়ে সাইমাকে প্রতিবেশীর কলার বাগানে বসিয়ে রেখে বিল থেকে পাটকাঠি টেনে আনছিলেন। এক পর্যায়ে ধুলা মাটি নিয়ে বিবাদের জের ধরে একই গ্রামের প্রবাসী হাফিজুলের ছেলে আসানুর – ৫ হাতে থাকা বটি দিয়ে সাইমার উপর হামলা করে। স্থানীয়রা রক্তাক্ত আহত সাইমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কিচিৎসার পর শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

আহত শিশুর মা হাসিনা খাতুন জানান, প্রতিবেশীর কলাবাগানে অন্য শিশুদের সাথে সাইমাকে রেখে তিনি পাটকাঠি আনছিলেন। এরই মধ্যে হাফিজুলের ছেলে তার শিশুকে বটি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তারা শিশুর চিকিৎসা দিয়ে গ্রামে ফিরে হামলাকারী পরিবারের সাথে বসবেন।

তিনি আরো জানান, হামলাকারী আসানুর জীদি প্রকৃতির ছেলে। এর আগেও তার বয়সীদের উপর হামলা করেছে।

এ সময় জরুরী বিভাগে উপস্থিত হামলাকারী শিশুর মা আছিয়া জানান, তিনি খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন। খেলার সময় ধুলামাটি নিয়ে বিরোধ হয়। তার ছেলের হাতে থাকা খেলনা বটির আঘাতে মেয়েটির ডান পায়ে কেটে গেছে। গ্রামে গিয়ে বসে সামাজিক ভাবে মিটিয়ে নেবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তরত চিকিৎসক ডাঃ আবির হোসেন সোহাগের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ছুটি করে বাসায় চলে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।

শিশুটির ডান পায়ের থাইয়ে প্রায় দুই ইঞ্চি লম্বা ক্ষত হয়েছে বলে জরুরী বিভাগের রেজিষ্টারে রোগের বর্ণনায় লেখা হয়েছে।

এডিসি হারুন কান্ডের তদন্তে সময় পেল কমিটি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে পেটানোর ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও ৫ কর্র্মদিবস সময় পেয়েছে। বুধবার ডিএমপি কমিশনার তদন্ত কমিটির সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সময় বাড়ানোর আবেদন অনুমোদন করা হয়েছে। তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে আরও ৫ দিন সময় দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএমপির তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছিল বলে জানান তিনি।

ফারুক হোসেন বলেন, পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে এবং এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, এডিসি হারুন ছাড়া পুলিশের যেসব সদস্য থানায় ছিলেন তাদের কী ভূমিকা ছিল বা ঘটনা যেখান থেকে শুরু, বারডেম হাসপাতাল সেখানে কারা কারা ছিলেন-সব বিষয় পূর্ণাঙ্গভাবে তদন্তে আসার জন্য একটু সময় প্রয়োজন। এ কারণে তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেেিত কমিশনার মহোদয় আরও ৫ কর্র্মদিবস সময় বাড়িয়ে দিয়েছেন।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, আমরা আশা করি, আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে। তাদের প্রতিবেদনে যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, কমিশনার সেই ব্যবস্থাই নেবেন।

উল্লেখ্য, শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানার ভেতিরে নিয়ে বেড়ধক পেটান। এমনকি ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়ার পরও হারুনের সঙ্গে ১০-১৫ পুলিশ সদস্য মিলে তাদের পিটিয়েছেন।

এ ঘটনার পরদিন ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফকে সভাপতি করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ২ দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

ঝিনাইদহে ভতুর্কি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভতুর্কি মূল্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আধিন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি) খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে।

বুধবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

্এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার সুমি, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, কাউন্সিলর কায়সার আরেফিন, ডিলার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সোহান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, জেলার ৬ উপজেলায় ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে। এ প্রকল্প বাস্তয়না করবেন ৪৩ জন ডিলার

ঝিনাইদহে এনজিও কর্মীর ব্যাগ ছিনতাই

0
ছিনতাই কারীদের কবলে পরা এনজিও কর্মী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে স্বপ্না খাতুন নামে এক এনজিও কর্মীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের মিজানুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ওই এনজিও কর্মী রাস্তার উপর পড়ে আহত হন। এনজিও কর্মী স্বপ্না খাতুন সৃজনী বাংলাদেশের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।

তিনি জানান, সকালে অফিস থেকে ভ্যানে করে পাইকপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকপাড়া এলাকার মিজানুর রহমানের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলে থাকা দুইজন তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় রাস্তার উপর পড়ে যান তিনি। এ দিকে ছিনতায়কারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে ১৪ হাজার টাকা ছিল।

কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...