বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 398

এইচএসসি পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছর জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় আগামী বছরের জুনের দ্বিতীয় সপ্তাহ।

২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও পত্রে জানানো হয়।

বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল গাছের বীজ বপন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে তালগাছের সংখ্যা কমতে শুরু করেছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হুমকীর মুখে পরেছে। অন্যদিকে বাড়ছে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা।

বজ্রপাতের ঝুঁকি কমাতে বর্তমান সরকার তাল গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দুই হাজার তালগাছের বীজ বপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের খোরিলার বিল এলকায় তাল গাছের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন বলেন, তালগাছ ও বাবুই পাখির বাসা এখন শুধুই অতীত। সেজন্য প্রতিবছরই বজ্রপাতের প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি সরকারের তালগাছের বীজ রোপন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।

ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাকৃতিক শ্রীবৃদ্ধি ও বজ্রপাতজনিত দুর্ঘটনা হ্রাস করতে উপজেলায় দুই হাজার পিছ তালের বীজ বপন করা করা হয়েছে।

দেশে ফিরেই ব্যাঙ্গালুরের মুদি ব্যবসায়ী খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পরে হামলা পাল্টা হামলায় আহত বিল্লাল হোসেন (৪৫) মারা গেছেন। রবিবার রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন। রবিবার বেলা ১২ টার দিকে তিনি দেশে আসেন।

এ নিয়ে গত ৬০ ঘন্টায় ঝিনাইদহের কালীগঞ্জ, শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলায় লাশ উদ্ধারসহ ৪ জন খুনের ঘটনা ঘটেছে।

নিহত বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুদের সাথে হাতা হাতির ঘটনা ঘটে। বিকালে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনার জের ধরে রবিবার বিকালে উভয় পরে লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় জিহাদের পিতা বিল্লাল হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে তিনি মারা যান।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা হয়। পরে মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যুর কারন নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।

শুক্রবার বিকাল থেকে রবিবার পর্যন্ত শৈলকুপার গোলকনগর গ্রামে আওয়ামী লীগ কর্মী সাঈদ বিশ^াস নিহত হন, রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে গোকুল চন্দ্র কর্মকারের ঝুলন্ত লাশ উদ্ধার, একই দিন জেলা সদরের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকা থেকে অমিতাভ শাহা নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার ও সর্বশেষ রবিবার মধ্যরাতে শৈলকুপার ভাটই এলাকার আহত বিল্লাল হোসেন মারা যান।

ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসান জানান, আমি ঝিনাইদহে যোগদানের পর এখানে কোন বড় ধরণের ঘটনা ঘটেনি। তবে আকস্মিক ভাবে লাশ উদ্ধারসহ খুনের ঘটনা ঘটে গেছে। ইতিমেধ্য দুইটি খুনের ঘটনা ঘটলেও আসামী গ্রেফতারসহ তাৎনিক ভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।

কুমারখালীতে বেঞ্চ বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর নয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে বেঞ্চ হস্তান্তর করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা কাজী এজাজ কায়সারসহ অন্যান্যরা।

কালীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নু গ্রæপের সমর্থকদের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ হামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা চান্নু হোসেন, ইদ্রিস খাঁ, ইউনুস খাঁ, কামরুল বিশ্বাস, ওহাব বিশ্বাস, রিয়াজুল বিশ্বাস, সড়াবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম ও আলী আহমদ আহত হয়।

আহত ইউপি সদস্য চান্নু হোসেন, ইদ্রিস খাঁসহ ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আ’লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা চান্নু গ্রæপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আলী আহমদের দুই সমর্থককে মারধর করে চান্নুর লোকজন। বিষয়টি জানাজানি হলে দুই গ্রæপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আলী আহমদ জানান, চান্নু প্রতিবন্ধী কার্ড করা নিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান আলাউদ্দিনের কাছে অভিযোগ দিলে তিনি চান্নুকে ডেকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। এরপর থেকে মেম্বর এলাকায় দলাদলি সৃষ্টি করে।

কালীগঞ্জের কোলা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, ইউপি সদস্য চান্নু রামচন্দ্রপুর বাজারে দুইজনকে মারধর করে। এরই সুত্র ধরে আওয়ামী লীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০/১২ জন আহত হয়ছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বন্ধ হলো বাল্য বিয়ে, কনের বাবাকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

১৪ বছর বয়সী কিশোরী বধূ সাজে বর পক্ষের অপো করছে। সব প্রস্তুতি শেষ। এমন সময় বিয়ে বাড়িতে হাজির হন ম্যাজিস্ট্রেট।

মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পন্ড করে দেন ওই ম্যাজিস্ট্রেট। একই সাথে অবৈধ বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা – এই মর্মে মুচলেকা নেওয়া হয়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায় সোমবার বিকালে এঘটনা ঘটে। ওই কিশোরী সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিতান কুমার মন্ডল এবিষয়ে নিশ্চিত করে বলেন, ১৪ বছর বয়ষী এক কিশোরীকে অবৈধ ভাবে বিয়ে দেওয়ার প্রস্তুুতি চলছিল। খবর পেয়ে বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে বাল্য বিয়ের আয়োজন করাই বাল্য বিবাহ নিরোধ আইনে কিশোরীর বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

ঝিনাইদহে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার জেলা শহরের ধোপাঘাটা গোবিন্দপুর থেকে প্রথম মৃতদেহটি উদ্ধার করা হয়। একই দিন কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে অপর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানান, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রিজের সামনে টার্মিনাল সড়ক এলাকায় বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি। মরদেহটির অর্ধগলিত। মুখ পলিথিন মোড়ানো ও বস্তাবন্দী ছিল। অন্য কোথাও তাকে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অপরদিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় গোকুল চন্দ্র নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে ফখরুল

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ফেরার পরদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রত্যদর্শীরা জানান, রবিবার দিনগত রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে যান।

নিজের চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইটে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফেরেন মির্জা ফখরুল।

গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী। দুজনেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে সেদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানের কাস্টমস গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের ভল্ট থেকে অন্তত ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপ। থানায় মামলা করার প্রস্তুতি চলছে। যে কোনো মূল্যে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের একাধিক কর্মকর্তা। চুরি হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা কাস্টম হাউসের ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনাটি শুনেছেন বলে জানান।

পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে ভল্ট থেকে স্বর্ণ চুরির বিষয়টি জানাজানি হয়। ওই এলাকাটি সংরতি। পুরো এলাকা সিসি ক্যামেরার নজরদারিতে।

অবৈধ উপায়ে আনা এসব স্বর্ণের বার যাত্রীদের কাছ থেকে জব্দ করা হয়েছিল। অলংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কাস্টম হাউসের গুদামে রাখা হয়। উধাও হওয়া স্বর্ণের মধ্যে অলংকার ও স্বর্ণের বার রয়েছে।

ধারণা করা হচ্ছে, কোনো চক্র সুকৌশলে কাস্টম হাউস থেকে জব্দ স্বর্ণ সরিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে সরানো হয়েছে, নাকি একবারেই গায়েব করা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জব্দ মালপত্র গুদামে ঠিকঠাক রয়েছে কিনা, তা নিশ্চিত হতে কয়েক দিন ধরেই নিবিড়ভাবে কাজ করে যাচ্ছিল কাস্টম হাউস। আলাদা একাধিক দল গুদামের মালপত্রের তালিকা প্রস্তুত করছিল। এ সময় তারা দেখতে পায়, গুদামের একটি তালা বাইরে থেকে অত থাকলেও ভেতরের লকার ভাঙা। এর পরই স্বর্ণ চুরির বিষয়টি ধরা পড়ে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা চার শিফটে কাজ করেন। সব শিফটে জব্দ করা স্বর্ণ একটি গুদামে রাখা হয়েছিল। স্বচ্ছতার জন্য ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ সম্প্রতি জব্দ করা স্বর্ণ শিফটের ভিত্তিতে আলাদা লকারে রাখার নির্দেশ দেন। বিভিন্ন শিফটে জব্দ হওয়া স্বর্ণ ওই শিফটের নির্ধারিত লকারে রাখতে বলেন তিনি। পরে গুদামে থাকা স্বর্ণের হিসাব করার জন্য একটি কমিটি করা হয়। ওই কমিটি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। কাস্টম হাউস ছাড়াও সিআইডি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল দোষীদের শনাক্ত করতে কাজ করছে।

বিমানবন্দরের ভেতরে হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই কাস্টমসের গুদাম। গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টম হাউস, শুল্ক গোয়েন্দা, তদন্ত অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলোর জব্দ করা মালপত্র রাখা হয়।

সুপার ফোরের পথে বাংলাদেশ

0
ছবি সংগ্রহ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাক ফুট থেকে আফগানিস্তানের বিপে দৃঢ়তা দেখিয়ে রেকর্ড রান তুলেছে। বল হাতে দাপট দেখিয়ে তুলে নিয়েছে ৮৯ রানের বড় জয়। এশিয়া কাপের সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে গেছে।

লাহোরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন মেকশিফট ওপেনার মেহেদী মিরাজ। তিনিই বুমেরাং হয়েছেন দলের জন্য। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মিরাজ। তার সঙ্গে রেকর্ড ১৯৪ রানের জুটি দিয়ে সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। বাংলাদেশ ৫ উইকেটে তোলে ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রান।

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু তিনে নামা রহমত শাহকে নিয়ে ওই ধাক্কা সামলে নেন ইব্রাহিম জাদরান। তারা ৭৮ রান যোগ করেন। রহমত ফিরে যান ৩৩ রান করে। এরপর অধিনায়ক হাসমতউল্লাহর সঙ্গে জুটি হয় ইব্রাহিমের। তারা যোগ করেন ৫২ রান।

ওপেনার ইব্রাহিম ফিরে যান ৭৫ রানের দারুণ ইনিংস খেলে। মুশফিক দুর্দানত এক ক্যাচ ধরেন। ওই ধাক্কা সামলাতে একপ্রান্ত দিয়ে লড়াই করে যান আফগান অধিনায়ক শাহেদি। তিনি ৫১ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরতেই ধসে যায় আফগানিস্তুান। ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশ দলের হয়ে ১১২ রানের ইনিংস খেলেন মেহেদী মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে মিরাজ ১১৯ বল খেলে নয়টি চার ও তিনটি ছক্কার শট তোলেন। চারে নেমে নাজমুল শান্ত ১০৪ রানের ইনিংস খেলে রান আউট হন। তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির ইনিংস ১০৫ বলে নয়টি চার ও দুই ছক্কায় সাজানো ছিল। এছাড়া সাকিব ১৮ বলে ৩২ ও মুশফিক ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ডানহাতি তাসকিন ৮.৩ ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। শরিফুল ৯ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন মূল্যবান ৩ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার এক দলকে হারিয়ে সুপার ফোরে যেতে হলে বিশাল বড় জয় পেতে হবে আফগানদের।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...