বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 422

খোকসায় চোরে নিয়ে গেলো বৃদ্ধার খাওয়ার রুটিসহ সব

0

স্টাফ রিপোর্টার

ঘুর্ণি ঝড় মোকার দুর্যোগের সময় নিজের খাওয়ার জন্য তৈরী করে রাখা বৃদ্ধার ১৩ খানা রুটি ও নগদ টাকাসহ সর্বশো চুরি করে নিয়ে গেছে দুবৃত্ত¡রা।

শনিবার দিন গত রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১ নং খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামে এই চুরির ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই নারীর নাম জাহানারা খাতুন ওরফে ফাতাসী মেম্বর। স্বামী পরিত্যক্তা এ নারী চোরের উপদ্রবে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ঘুর্ণি ঝড় মোকা’র সময় নিজে খাওয়ার জন্য ১৩ খানা গমের আটার রুটি বানিয়ে রেখে শনিবার বিকালে মায়ের বাড়ি কমলাপুরে যান ষাটউদ্ধ স্বামী পরিতক্তা জানাহানারা খাতুন ওরফে ফাতাসী মেম্বর। রাতে আর নিজের বাড়িতে ফেরেন নি। পরদিন রবিবার সকালে বাড়ি ফিরে তারা একমাত্র খুপড়ি ঘরের দরজার শেকল কাটা দেখতে পান। ঘরে ভিতরে ঢুকেই দেখেন তার সর্বনাশ হয়ে গেছে। তার ঘরের ভিতরে তছনছ করা হয়েছে। তার নিজের খাওয়ার জন্য তৈরী করে রাখা রুটি আর ডাউল চুরি হয়ে গেছে। জমির কাগজের মধ্যে জমিয়ে রাখা ২০ হাজার টাকাসহ মালামাল নিয়ে গেছে দুবৃত্ত¡রা।

জাহানারা খাতুন ওরফে ফাতাসী মেম্বর জানান, মাস দুয়েক আগে রমজানের সময় চোরেরা তার ঘর থেকে ওএমএসএর দোকান থেকে কেনা ২০ কেজি চাউল চুরি করে নিয়ে যায়। এবারেও তার খাবারের জন্য তৈরী করে রাখা রুটি ও রান্না ডাউলসহ জমানো শেষ সম্বল ২০ হাজার টাকা নিয়ে তাকে পথে বসিয়েছে।

বিলাপ করতে করতে জাহানারা জানান, তিনি প্রথম বার গ্রামের মানুষের কাছে বিচার দিয়েছিলেন। সেখানে বিচার মেলেনি। এবারে তার ঘর থেকে রান্না করার খড়ি (লাকড়ি) পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার বিচারের ভার উপর ওয়ালার কাছে দিয়েছেন। চোরের উপদ্রব থেকে বাঁচতে তিনি গ্রাম ছাড়ার সিদ্ধান্তও নিয়েছেন।

থানা ভার প্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, তিনি পুলিশ পাঠিয়ে ঘটনাটির খোঁজ খবর নিচ্ছেন। সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় মধ্যে শুধুমাত্র শিমুলিয়ার ডাকাতির বিষয়ে মামলা দায়ের হয়েছে। এ মামলায় ৩ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলা সদরের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি, চান্দট ও শিমুলিয়ায় পৃথক ডাকাতির ঘটনাসহ বিভিন্ন গ্রাম থেকে একাধিক কৃষকের গরু চুরিসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

কুমারখালীতে আরো তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রবিবার সকালে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন – পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, প্রচার সম্পাদক রুদ্র মালাকার ও উপ – দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের আরো তিন জন নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

তাঁরা হলেন – উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন ও ফরহাদ হোসেন পাপ্পু এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান পাপন।

কুমারখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

ঘুর্ণিঝড় মোকাঃ খুলনাসহ ৩ বিভাগে প্রাথমিক বিদ্যালয় বন্ধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মোকা’র কারণে খুলনাসহ তিন বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এই মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্যান্য শিাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিা ব্যুরোর শিা কেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব এলাকায় পরিস্থিতি বিবেচনা করে শিাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অপর এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিা বোর্ড, বরিশাল শিা বোর্ড, কুমিল্লা শিা বোর্ড ও যশোর শিা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিাপ্রতিষ্ঠানের শিা কার্যক্রম ১৪ মে বন্ধ ঘোষণা করেছে শিা মন্ত্রণালয়।

মোখা অতিপ্রবল হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরের দণি-পূর্ব অংশ ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দণি-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সই করা ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখা শুক্রবার সকাল ৬টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৯৫ কিলোমিটার দণি-দণি-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দণি-দণি-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দণি-দণিপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০২০ কিলোমিটার দণি-দণিপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিুদ্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

গত ৮ মে সোমবার সকালে দণি-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। ওইদিন মধ্যরাতে এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ৯ মে মঙ্গলবার সন্ধ্যার পর সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এবং বুধবার সকালে তা গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর বৃহস্পতিবার সকালে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নেয়।

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে প্রবীণ সাংবাদিকের মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে থেরাপি নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কে এম সিদ্দিকুর রহমান (৬০) নামের এক প্রবীণ সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভার এলংগীপাড়া গ্রামের নিজবাড়িতে এদুর্ঘটনা ঘটে। তিনি কুমারখালী রিপোটার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক বিসনেস ফাইল পত্রিকার উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

কুমারখালী রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবু দাউদ রিপন জানান, সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমান প্যারালাইজড, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানারোগে আক্রান্ত ছিলেন। তিনি শরীরে প্রচন্ড ব্যাথা অনুভব করতেন। সেকারণে তিনি এক ধরনের কম্পনযন্ত্র দ্বারা থেরাপি গ্রহণ করতেন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টর দিকে ওই যন্ত্রের সাহয্যে থেরাপি নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ এক কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক সিদ্দিকুর রহমান তাঁর নিজ বসতবাড়ির জমি পাগলা বাবার দরবার শরীফের নামে দান করে গেছেন। সাংবাদিক সিদ্দিকুর রহমানের ওছিয়ত অনুযায়ী ওই বাড়ির উন্মুক্ত একটি ঘরের মেঝেতে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, সাংবাদিক সিদ্দিক বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই মারা যান।

এদিকে সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

খোকসায় গ্রাম পুলিশের উপর হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হোল্ডিং ট্যাক্স আদায় করতে গিয়ে এক গ্রাম পুলিশ হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসালিয়া আমতলা যাত্রী ছাউনিতে গ্রাম পুলিমের উপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় হামলায় আহত গ্রাম পুলিশ সদস্য আকরাম হোসেন (৪৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী আহত গ্রাম পুলিশের মামার ছেলে। এ ঘটনায় আহতের সহযোগী গ্রামপুলিশ সদস্য শ্যামল সন্যাসী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত গ্রাম পুলিশ আকরাম হোসেন জানান, পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকালে গ্রাম পুলিশ শ্যামল সন্যাসী, ফজলুল হক ও সে নিজে ৯ নম্বর ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য আমতলা যাত্রী ছাউনিতে উপস্থিত হন। ইতোমধ্যে বিভিন্ন জন তাদের ট্যাক্সের খতিয়ান দেখতে আসেন। এ সময় ইউনুস সেখ ওরফে এছো শেখের ছেলে জিয়া সেখ তার নামে তিনশ টাকা ট্যাক্স ধার্য দেখে উত্তেজিত হয়ে বাকা-বকি শুরু করে। এসময় গ্রাম পুলিশরা তাকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ আকরামের দাঁড়ি ধরে কাঁচি দিয়ে কোপাতে থাকে। হামলাকারী ধারালো কাঁচির আঘাতে আকরামের ডান হাত ও পায়ের একাধিক স্থানে কেটে যায়।

গ্রামপুলিশের উপর হামলাকারী জিয়াকে পাওয়া যায়নি। তবে তার চাচা ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর দাউদ সেখ জানান, আগের চেয়ারম্যানের সময় জিয়ার বার্ষিক হোল্ডিং ট্যাক্স ছিল ১শ টাকা। কিন্তু নতুন চেয়ারম্যান গ্রাম পুলিশদের দিয়ে তালিকা করে ট্যাক্স বৃদ্ধি করেছে। এ ঘটনায় ভুল বোঝা-বুঝি হয়েছে।

থানায় অভিযোগকারী গ্রাম পুলিশ সদস্য শ্যামল জানান, তারা পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী ট্যাক্স আদায়ে গিয়েছিল। তারা গ্রামে নামার আগেই হামলা করা হয়। গ্রাম পুলিশরা তালিকা করে ট্যাক্স বৃদ্ধি করেছে এমন অভিযোগে তুলে জিয়া তাদের উপর হামলা করে। কোন প্রকার কারণ ছাড়াই ডিউটিরত সহকর্মীর উপর হামলা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকিব খাটিপু বলেন, পরিষদ সিদ্ধান্ত নিয়ে ট্যাক্স নির্ধারণ করেছে। গ্রাম পুলিশরা ট্যাক্স আদায় শুরু করার আগেই জামায়াত বিএনপির সমর্থকরা এ হামলা করেছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, কর্তব্যরত গ্রাম পুলিশদের মুখে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীকে পাওয়া যায়নি। গ্রাম পুলিশ বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লিখিত অভিযোগও পাওয়া যায়নি।

যশোরে রিকশাচালককে মারপিট করলেন নারী আইনজীবী

0

যশোর প্রতিনিধি

যশোরে আদালতের সামনে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নারী আইনজীবী এক রিকশাচালককে মারপিট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছে।

রবিবার যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) ওই নারী আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে মারপিট করেন। রিকশাচালকের উপর নারী আইনজীবীর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রিকশাচালককে মারধরের প্রত্যদর্শীরা জানান, ওই আইনজীবী রিকশাচালককে এলোপাতাড়ি চড় মারার সঙ্গে জুতাপেটাও করেছেন।

এ ঘটনাকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি।

অভিযুক্ত আইনজীবী আরতি রানী দাবি করেন, রিকশাচালকের আঘাতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হবার পর উত্তেজনার বশবর্তী হয়ে সামান্য প্রহার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরা ৫০ বছর বয়সী এক নারী আইনজীবী রিকশাচালকের জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এ সময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। বারবার রিকশাচালক আকুতি-মিনতি করলেও ওই আইনজীবীর মন গলতে দেখা যায়নি। বরং তিনি আরও চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকেন। এ সময় সড়কে পথচারীরা ওই আইনজীবীকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

ভিডিওতেই এক পথচারীকে বলতে শোনা যায়, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ান্ত হন তিনি। এ সময় রিকশাচালক রিকশা নিয়ে চলে যান।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রবিউল ইসলাম রবি বলেন, রিকশাচালককে এভাবে মারতে দেখে এগিয়ে যাই রিকশাচালককে রা করতে। আইনজীবীকে বারবার অনুরোধ করার পরেও তিনি কারও কথা শোনেননি। একের পর এক রিকশাচালককে তিনি মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে সড়কে অবস্থান করা বিভিন্ন পথচারী প্রতিবাদ করলে তিনি কিছুটা শান্ত হন।

আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। উত্তেজিত হয়ে এটি তিনি করেছেন।

এমন আচরণ করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পূজা করব?’ ওই আইনজীবীর দাবি, রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন।

এ ঘটনাকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসহাক। এ ঘটনায় আইনজীবীদের প থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে৬টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় মারা যান।

সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা বলেন, ‘সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় তি হল।’

১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রকাশিত ‘দৌড়’-এর পরে কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ, বুনো হাঁসের মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অগণিত সম্মাননা।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়ির চা বাগান ঘেরা ডুয়ার্সে। তাঁর স্কুলজীবন কেটেছে জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।

চিত্রনাট্যকার হিসেবে বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডের পালকও রয়েছে তাঁর মুকুটে।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি ছিলেন – হানিফ

0

কুমারখারী প্রতিনিধি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলে কুমারখালীর শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে তিন দিনের রবীন্দ্রমেলা, রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হানিফ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাদর্শ ও তাঁর সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। তিনি বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নির্দেশকের ভূমিকা রেখেছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়সিহ তাঁর সকল স্মৃতি সংরণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে সুচনা সঙ্গীত পরিবেশিত হয়।

এদিকে তিন দিনব্যাপী রবীন্দ্রমেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন বিশ্বকবির ১৬২ তম জন্মবার্ষিকী উপলে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিনই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার সংগঠনসহ জাতীয় পর্যায়ের শিল্পীরা কুঠিবাড়ির মূল মঞ্চে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করবেন।

কুঠিবাড়ি চত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। নানারকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঐতিহাসিক এই উৎসবকে নির্বিঘœ করতে প্রশাসনের প থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জমিদারি দেখা-শোনার জন্য ১৮৯১ সালে প্রথম এই কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন তিনি। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই বাংলাদেশের জাতীয় সংগীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরণ আছে সেসব দিনের নানা স্মৃতি।

গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজের ৩৬ ঘন্টা পর স্কুল ছাত্র রাফিক (১৩) এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্কুল ছাত্র রাফিক উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খাল পাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরীদল গড়াই নদীর গনেষপুর এলাকায় নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল ৫ টার দিকে নদী খননের ড্রেজারের পানি অপসারনের নালার তলদেশ থেকে ছাত্রের মৃতদেহটি উদ্ধার করেন।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্কুল ছাত্র রাফিক ও তার বন্ধুরা গনেষপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল করতে নামে। এ পর্যায়ে ড্রেজারের পানি আর বালিরতোরে রাফিক হারিয়ে যায়। অন্যরা বাড়ি ফিরে রাফিক নিখোজ হওয়ার ঘটনা জানায়। খোকসা ফায়ার সার্ভিসে কর্মীরা প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। শুক্রবার অভিযানের শেষ সময়ে ওই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

নদী খনন কাজের ঠিকাদারের কোন প্রতিনিধি কথা বলতে রাজি হন নি।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খুলনা থেকে আসা ডুবুরী দলের সদস্যরা কাঁদা মাটিতে ঢেকে যাওয়া অবস্থা থেকে স্কুল ছাত্রটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...