বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 429

মহেশপুরে সোনার বারসহ চোরাকারবারি আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি সোনার বারসহ হবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

মহেশপুর সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে।

বুধবার মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে সোনা চোরাকারবারি সীমান্ত এলাকায় প্রবেশ করছিল। সংবাদ পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। তিনি বলেন, স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৭২ লাখ চল্লিশ হাজার টাকা মুল্যের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এ সব সোনা ভারতে পাচার করার জন্য সীমান্তে আনা হয় বলে তিনি দাবি করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন।

১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

দিবসটি উপলক্ষে সরকারী ও বেসরকারী ভারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় প্রচার মাধ্যম গুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান মালা। স্কুল কলেজে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে।

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্রনিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাক্সিক্ষত মুক্তির লক্ষ্যে।

১৯৪৭ সালে ধর্মীয় চিন্তা, সা¤প্রদায়িক মানসিকতা ও দ্বি-জাতিতত্তে¡র ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিসত্ত¡া, জাতীয়তাবোধ ও জাতিরাষ্ট্র গঠনের যে ভিত রচিত হয় তারই চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর ছাত্র-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

স্ত্রী মর্যাদা পেতে প্রবাসীর বাড়িতে তরুনী

0

প্রবাসীর দাবি তার সাথে প্রতারণার চেষ্টা করা হচ্ছে

ঝিনাইদহ প্রতিনিধি

প্রবাসী রুহুল আমিন সাত বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। অথচ স্ত্রীর মর্যাদা পেতে প্রবাসীর বাড়িতে ২ মাস ধরে অবস্থান করছেন পাশের গ্রামের জেসমিন আরা শীলা নামে ২২ বছর বয়সী এক তরুনী।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামে এই প্রতারণার ঘটনাটি ঘটেছে ।

অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামের নওশের আলীর ছেলে রুহুল আমিনের সঙ্গে পাশর্^বর্তী পারদখলপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে জেসমিন আরা শীলার চেনা-জানা ছিল। এই চেনা-জানার সুযোগে জেসমিন আরা শীলা ২০২০ সালের ২০ ফেব্রæয়ারিতে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে দাবি করছেন। অথচ এই সময়ে রুহুল আমিন প্রবাসে ছিল। তার পাসপোর্ট ও ভিসার রেকর্ড মতে ২০১৫ সালের ৮ ডিসেম্বর তিনি মালয়েশিয়ায় চলে গেছেন। এ অবদি তিনি বিদেশে অবস্থান করছেন।

মালয়েশিয়া প্রবাসি রুহুল আমিন মুঠোফোনে জানান, শীলাকে সে বিয়ে করেনি। সে জোর করে স্ত্রী সেজে দুই মাসের বেশি সময় আগে জোর করে তার বাড়িতে উঠেছে। বহিরাগতদের ডেকে পরিবারের লোকদের অত্যাচার করছে। এই চক্রের অত্যাচারে তার বৃদ্ধ মা রহিমা খাতুন বাড়ি ছেড়ে হামিরহাটী গ্রামে আশ্রয় নিয়েছেন। বিয়ের পক্ষে শিলা যে ডকুমেন্ট দেখাচ্ছে তা জাল এবং ভুয়া বলেও তিনি দাবি করেন।

শীলার দাবী তাদের বিয়ে হয়েছে মোবাইলে। নোটারীর বিষয়ে তিনি কিছুই জানেন না।

ঝিনাইদহ নোটারী পাবলিকের আইনজীবী এ্যাডঃ সাদ্দাতুর রহমান হাদি মুঠোফোনে জানান, এ ধরণের জালিয়াতির ঘটনা আমার এখানে ঘটেনি। যদি কোন মেয়ে কারো স্বামী বানিয়ে নোটারী পাবলিকে নিয়ে আসে সেটা যাচাই করার দায়িত্ব আমার নয়। এমন কোন ঘটনা যদি ঘটেই থাকে তবে, ভুল তথ্য প্রদানের জন্য ওই মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে।

কৃষক হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুর মান্দিয়া গ্রামের কৃষক হক আলি হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড আদেশ দিয়েছে আদালত।

দন্ড প্রাপ্তরা হলো – মান্দিয়া গ্রামের এলেম মন্ডলের ছেলে আসাদুল হক, আলী মন্ডলের ছেলে খাকচার আলী মন্ডল ও খাকচার মন্ডলের ছেলে আনিচুর রহমান মন্ডল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসাদুল হক। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। আসামীরা তাকে মাথায় আঘাত করে, সাইকেলের টিউব দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামীদের করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ২০১৫ সালের পহেলা মার্চ পুলিশ ৪জনকে আসামী করে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার আসামী আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামী তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বর্তমান আওয়ামী লীগের সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কুষ্টিয়ার সাংবাদিকদের কাছে আবারো স্পষ্ট করলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেন, এটা নিয়ে কোন কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।

রবিবার কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া স্বশরীরে রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে। দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।

হানিফ বলেন, আমরা চাই বিএনপি ৩শ’ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখিনা। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।

পরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এ সময় সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা এবং সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

স্বামীর নির্যাতনে আহত গৃহবধূ আরজিনা মারা গেছে

0

স্টাফ রিপোর্টার

স্বামীর নির্যাতনে আহত গৃহবধূ আরজিনা (২৫) টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মারা গেছেন। তার তিন মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গার্মেন্টস কন্যা আরজিনা সন্তান প্রসবের জন্য ছুটিতে স্বামীর বাড়ি এসেছিলেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে আটার দিকে আহত গৃহবধূ আরজিনা মারা যায়। তার স্বামী শামীমের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাই ডাঙ্গী গ্রামে।

নিহত গৃহবধূর বোন হাজেরা খাতুন জানান, শুক্রবার বিকালে তার ভগ্নিপতি শামীম শেখ আহত আরজিনা ও তার তিন মাস বয়সী শিশু কন্যা মিমকে উপজেলার মুকশিদ পুর গ্রামে তার বাড়িতে রেখে যায়। আহত আরজিনাকে খায়ানোর জন্য কিছু ওষুধও দিয়ে যায়। এ সময় বোনের আহত হওয়ার কারন জানতে চাইলে, সে (শামীম) জানায় দু’জনের মধ্যে কথা কাটা-কাটির মধ্যে হাতাহাতি হয়েছিল। সুস্থ্য হলে গৃহবধূকে নিজের বাড়িতে নিয়ে যাবে।

আহত আরজিনা এ সময় দুই একটি কথা বলতে পারছিলেন। কিন্তু মাথা উচু করতে পারছিলেন না। বমি করছিল। রবিবার ভোরে আরজিনার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। ভর্তি করা হয়। কিন্তু কিছু সময় পর গৃহবধূর মৃত্যু হয়।

তিনি আরো জানান, বুধবার সকাল থেকে তার বোন আরজিনার উপর শারীরিক নির্যাতন শুরু করে স্বামী ও পরিবারের লোকেরা। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এক পর্যায়ে স্বামী ও তার এক চাচি গৃহবধূকে কুষ্টিয়ায় ডাক্তার দেখায়। মাথায় আঘাতের মাত্রা গুরুতর বুঝতে পেরে পরিকল্পিত ভাবে তাকে (আরজিনা) বোনের বাড়িতে ফেলে যাওয়া হয়। যাবার সময় ডাক্তারের ব্যবস্থাপত্র ও টেস্টের কাগজ গুলে নিহত গৃহবধূও চাচি শ্বাশুরী নিয়ে যায় বলে অভিযোগ করেন।

নিহত গৃহবধূর ভাই মোফাজ্জেল জানান, ৫ বছর আগে সাড়ে তিন লাখ টাকা যৌতুক দিয়ে বেনের বিয়ে দেন। গার্মেন্টেস চাকরি করে তার বোন শামীমকে প্রতিমাসে টাকা দিয়ে আছিল। সন্তান হওয়ার জন্য বাড়িতে এসে তার জীবন হারাতে হলো। তিনি এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেন।

নিহতের স্বামী শামীমের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তার পরিবারের লোকেরা জানায় সে অসুস্থ্য। তবে তার আপন ছোট চাচা টিপু খন্দকার বলেন, বাচ্চা হওয়ার পর থেকে আরজিনা অসুস্থ ছিল। দুই দিন আগেও প্রসুতিকে ডাক্তার দিয়ে দেখিয়ে খোকসার গ্রামে বোনের বাড়িতে রেখে আসা হয়। সেখানে মারা গেছে। কি ভাবে মারা গেছে সে সম্পর্কে তারা বলতে পারবে। সন্ধ্যায় এ বক্তব্য নেওয়ার সময় তিনি ও তার ভাতিজা নিহত গৃহবধূর বাবার বাড়ি পাংশায় যাচ্ছেন।

সারুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল হাসান বাপ্পী বলেন, আরজিনার অসুস্থ্যতার খবর কয়েকদিন আগেই তিনি শুনেছিলেন। কুষ্টিয়াতে চিকিৎসাও দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সনজিত সিনহা রাজন জানান, গৃহবধূকে অচেতন অবস্থায় আনা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। মাথায় আঘাতের জনিত কারনে না কী ওই গৃহবধূ অসুস্থ্য বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহত গৃহবধূর শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি। আপতত অপমৃত্যু মামলা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টেও উপর নির্ভর করবে মামলার পক্রিয়া।

খোকসায় ভোট অধিকার দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোট অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী বের করা হয়। পরে স্থানীয় অফিসার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত ভোটা অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আরিফুল আলম তসর, শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

মামলা প্রত্যাহার ও আসামীদের আটকের দাবিতে আওয়ামী লীগ-পৌরসভার মুখোমখি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের সামনে মেয়রের কার্যালয়ের ঠিকাদারের কাছ থেকে দরপত্র ছিনতাই এবং মেয়রের কার্যালয়ে চুরির ঘটনায় দায়েরকৃত মামলা দুটি প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাওসহ সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ।

একই সময়ে পৌরসভার মেয়রের কার্যালয়ে চুরি ও দরপত্র ছিনতায়ের ঘটনায় দায়েরকৃত পৃথক মামলা দুটির আসামীদের গ্রেফতারের দাবিতে পাল্টা কর্মসূচি পালন করেছে পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা।

বৃহষ্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহর আওয়ামী লীগের নেতৃত্বে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিতাব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু।
কর্মসূচী চলাকালে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএসরোড প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ থাকে। এতে করে শহরের প্রধান সড়কে যানজটসহ জনগনের ভোগান্তির সৃষ্টি হয়।

অপর দিকে মেয়রের কার্যালয়ে চুরির সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি যাওয়া প্রযুক্তি ডিভাইসসহ মালামাল উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে লাগাতার কর্মসূচী পালন করে আসছেন পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌর মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে চলমান আন্দোলনে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর আলটিমেটাম দেন পৌর পরিষদ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস পরিহিত ছাত্র-ছাত্রীদেরকেও এই কর্মসূচীতে অংশ নিতে দেখা গেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খাঁন জানান, কর্মসূচীর বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না, তিনি যান নি, শোনেনি, তারা শান্তিপূর্ন কর্মসূচী পালন করেছে এমন কথাও আমি বলছি না। আসছিলো তারা মানব বন্ধনসহ কর্মসূচী পালন করেছে।

উল্লেখ্য, ২৩ ফেব্রæয়ারী দুপুর পৌনে একটার দিকে কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে ঠিকাদারের কাছ থেকে টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ সময় ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার তাৎক্ষণিকভাবে টেন্ডার গ্রহণ প্রক্রিয়া বাতিলসহ পুনরায় টেন্ডার আহবানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানান। একই সাথে গত ২৬ ফেব্রæয়ারী কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ৮ নং ওয়ার্ডের কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, পৌরসভার আরেক কাউন্সিলর আনিস কোরাইশীর ছেলে কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষ, জুয়েলসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে দ্রæত বিচার আইনে মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ঠিকাদার ইব্রাহীম হোসেন।

এদিকে আলোচিত এই টেন্ডার ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৫ ফেবরুয়ারি রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিস কক্ষের তালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরের দল কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, সিসি ক্যামেরা, যে কম্পিউটারে সিসি টিভি ফুটেজ সংরক্ষিত থাকে তার হার্ডডিস্কসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

খোকসা ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের চাউলে কার্ড বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরীব অসহায় শতাধিক মহিলার মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাউলের কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।

এ প্রকল্পের মাধ্যমে খোকসা ইউনিয়নের ১০৫ জন গরীব অসহায় মহিলা বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি চাউল পাবেন। প্রকল্পটি দুই বছর মেয়াদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।

কুষ্টিয়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” প্রতিপদ্য সামনে রেখে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে তাঁদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম ও নিহতদের পরিবার বর্গ। পরে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বুধবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথি বলেন, দেশ-জাতি তাদের নিয়ে গর্ববোধ করে। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। আলোচনা শেষে নিহতদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পিবিআই এর পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, র‌্যাব-১২, কুষ্টিয়ার ইনচার্জ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল আসিব ইকবালসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...