বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 500

কুষ্টিয়ায় আবারো প্রকৌশলী দম্পতীর বিরুদ্ধে দুদকের মামলা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের দায়ে প্রকৌশলী ও তার স্ত্রীর নামে দুদকের মামলা করেছে।

সড়ক বিভাগ, কুষ্টিয়ার সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও বর্তমানে সড়ক উপ বিভাগ ঢাকার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তার (৩৪) নামে দুদক এ মামলা দায়ের করেছে। এই দম্পতীর বিরুদ্ধে দুই কোটি সাতানব্বই ল একত্রিশ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া এ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, আফরোজা খাতুন তাঁর স্বামী মনিরুল ইসলামের সহায়তায় ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন ও দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪এর ২৭(১) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলার বাদী দুদক সমন্বিত কুষ্টিয়ার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ মামলায় অভিযুক্ত প্রকৌশলী ও তাঁর স্ত্রী কুষ্টিয়া সদর উপজেলার ইবির হরিনারায়নপুর ইউনিয়নের বেড়বারাদি গ্রামের বাসিন্দা। বর্তমানে গোরস্থানপাড়ার ১১/১ হাসান ফয়েজ লেনে থাকেন। মনিরুল ঢাকা-২ সড়ক উপবিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

কুষ্টিয়া সদরে ১১ ইউনিয়নের ১টিতে জিতলো নৌকা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে জিতেছে ১ টিতে।

বুধবার উৎসব মুখর পরিবেশে পঞ্চম ধাপে কুষ্টিয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহন ও গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা বেসরকারীভাবে এই ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতিকের ১জন চেয়ারম্যান বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ১০ টিতে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৮ জন আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেন।

সদর উপজেলার ১১ ইউনিয়নে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লাল্টু রহমান, উজানগ্রাম ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন মোল্লা, মনোহরদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে জহুরুল ইসলাম জহুর, হরিনারায়ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে মেহেদী হাসান সম্রাট, আইলচারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সিদ্দিকুর রহমান, হাটশ হরিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে এম মোস্তাক হোসেন মাসুদ, ঝাউদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মেহেদী হাসান, আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে আক্তারুজ্জামান বিশ্বাস, বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মিজানুর রহমান মিন্টু ফকির, আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে আলী হায়দার স্বপন ও পাটিকাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে রোকনুজ্জামান কানু বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সকাল ৮টায় কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া সদর উপজেলার এই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়। শান্তিপুর্ণ পরিবেশে মোট ১১৬ কেন্দ্রে এই ভোট গ্রহন হয়েছে। নানা শঙ্কা থাকলেও সকাল থেকেই তীব্র শীত, কুয়াশা উপো করে কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি প্রসঙ্গে টেনে আব্দালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আরব আলী বলেন, সামাজিক দল শক্তিশালী হওয়ায় এমন ফলাফল হয়েছে। তিনি বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন সামাজিক দলে দুই ভাগে বিভক্ত। এখানে জাতীয় রাজনীতির প্রভাব তেমনটা কাজে আসেনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, সঠিক সমন্বয় করে কাজ করলে এমন বিপর্যয় হতো না। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের যার যে দায়িত্ব তা ঠিকমতো পালন করেনি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সংসদীয় নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদরে আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। কিন্তু সমন্বয়ের অভাবেই এমন ফলাফল হয়েছে।

উল্লেখ্য, জেলার ৬ টি উপজেলার ৬০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২২ জন, স্বতন্ত্র ৩৭, বিএনপি দুটিতে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটিতে নির্বাচিত হয়েছে।

খোকসায় দুই ট্রেন মুখোমুখি, প্রাণে রক্ষা পেলো কয়েকশ যাত্রী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা স্টেশনে এক লাইনে যাত্রী ও মালবাহী দুটি ট্রেন মুখোমুখি হয়ে পরেছিল। অল্পের জন্য ৩ শতাধিক যাত্রী রক্ষা পেলো।

বুধ্বার সকাল পেনে ৯ টার দিকে দর্শনা থেকে ফরিদপুর গ্রামী পাথর বোঝাই একটি মাল ট্রেন খোকসা ষ্টেশনের ১ নম্বর লাইনে পৌচ্ছায়। এ সময় গোয়ালনন্দ ঘাট থেকে পোড়াদাহ গামী সাটল ট্রেনটির চালক সিগনাল উপেক্ষা করে স্টেশনের প্লাট ফর্মে ঢুকে। ফলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। এ সময় সার্টল ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার চেচামেচী শুরু করে। অবশেষে ৫০ মিটারের ব্যবধানে ট্রেন দুটি দাঁড় করানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সার্টল ট্রেনের ৩ শতাধিক যাত্রী।

এ সময় স্টেশনে অপক্ষমান ও ট্রেনের যাত্রীরা ষ্টেশন মাষ্টার এবং সার্টেল ট্রেনের চালকের উপর চড়াও হয়। পরে রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যান্ত পাথর বোঝাই ট্রেনটি খোকসা স্টেশনে অপেক্ষারত ছিল।

ষ্টেশনের সিগনালম্যান আক্তার হোসেন জানান, সার্টেল ট্রেনের চালক হোম সিগনাল উপেক্ষা করে ওভারসুট করে সরাসরি ১ নম্বর লাইনে ঢুকে পরে। এ সময় ১ নম্বর লাইনে পাথর বোঝাই অপর একটি মাল ট্রেন ঢুকছিল। ফলে দুই ট্রেন মুখোমুখি হয়ে পরে। সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছিল। তিনি দাবি করেন যে দুর্ঘটনা ঘটছিল তা শুধুই সার্টেল ট্রেনের চালকের ভুলে।

স্টেশন মাষ্টার এস এম মুনির জানান, ঘনো কুয়াশার কারনে ড্রাইভার সিগনাল দেখতে না পায়ায় ঘটনাটি ঘটেছিল। চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

কুষ্টিয়ায় আ:লীগের সভাপতি-সম্পাদক নৌকার বিরুদ্ধে

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নৌকার বিরুদ্ধে দল থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে নামলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী এম এ সম্পা মাহমুদের বিরুদ্ধে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রশিদের পে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও সাধারণ সম্পাদক আরিফ ফরাজী।

সোমবার দুপুর ১২টায় আব্দুর রশিদের নির্বাচনী ক্যাম্পে সভায় যোগদেন এ নেতারা। বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুর রশিদ তার নিজের ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

বুধবার পঞ্চম ধাপে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ ধাপে হাটশ হরিপুর ইউনিয়নসহ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ভোট প্রহন অনুষ্ঠিত হবে। সোমবার ছিল প্রচারণার শেষ দিন ছিলো। আর এদিন ইউনিয়ন আওয়ামী লীগের মুখ্য নেতার ভুমিকায় সাধারণ কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পরেছে বলে সাধার কর্মীরা দাবি করছে।

হাটশ হরিপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এম এ সম্পা মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। সেই প্রতীক ডোবাতে তৎপর হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও সাধারণ সম্পাদক আরিফ ফরাজী।

তিনি আরো জানান, নির্বাচন শুরু থেকে ওই দুই নেতা প্রতিদিন লাখ লাখ টাকা নিয়েছে, এখন নৌকার বিরোধিতা করেছেন। তাদের এমন কর্মকান্ড তাকে হতাশ করেছে।

অভিযোগের বিষয়ে হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল বলেন, কয়েকদিন হলো নৌকার প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, নৌকার পে তিনি এখনো মাঠে কাজ করছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, নৌকার বিরোধীতা করলে তিনি বহিস্কার হবেনে এটা নিশ্চিত।

উল্লেখ্য, এবার আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দুই নেতার বহিস্কৃত নেতা ও আনারস মার্কা প্রতীকিরে প্রার্থীর নির্বাচনী অফিসে যোগদান করে আলোচিত হয়েছেন। গত ২৫ ডিসেম্বর বটতৈল ইউনিয়নে নৌকার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্য ওমর ফারুকের গোপন ভিডিও ফাঁস হলে হৈ চৈ পড়েছিল।

জেলার পাঁচটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ২১, আওয়ামী লীগের বিদ্রোহী ২৭, বিএনপি ২ ইউনিয়নে ও একটিতে জাতীয় সমাজ তান্ত্রীক দল জাসদ জয়লাভ করেছে।

ইবি শিক্ষক সমিতির সদ্য নির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর

0

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সদ্য নির্বাচিত কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটির নেতারা।

সোমবার সকাল ১১টার দিকে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

একই সঙ্গে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে বিদায়ী ক্রেস্ট উপহার দেন নব নির্বাচিত সভাপতি-সম্পাদক। এছাড়া সমিতির নব নির্বাচিত সদস্য ও সাবেক সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়।

বিদায়ী সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হক, সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. মেহের আলী, সাবেক কোষাধ্য প্রফেসর ড. শেলীনা নাসরীন, বর্তমান সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, কোষাধ্য প্রফেসর ড. আব্দুল বারীসহ সংগঠনটির সদস্যরা।

গত ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপিপন্থী শিক্ষকরা সভাপতিসহ ১০টি পদে এবং আওয়ামীপন্থী শিক্ষকরা সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচিত হন।

গত বছর বিশ্বজুড়ে ৪৫ সাংবাদিক নিহত হয়েছেন : আইএফজে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২০২১ সালে বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমেনি সাংবাদিকের ওপর সহিংসতা।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এ তথ্য জানিয়েছে। আইএফজে বলছে, তারা সাংবাদিক নিহত হওয়ার হিসাব রাখা শুরুর পর এ বছরে সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

আফগানিস্তানে সর্বোচ্চ ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর মেক্সিকোতে ৮, ভারতে ৪ ও পাকিস্তান ৩ জন সাংবাদিক নিহত হন।

শুক্রবার এক বিবৃতিতে আইএফজে জানিয়েছে, সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা কমলেও সাংবাদিকদের ওপর সহিংসতা তেমন কমেনি।

আইএফজে বলছে, লড়াই বা যুদ্ধেেত্র গিয়ে কাজ করা সাংবাদিকের সংখ্যা কমে যাওয়ায় সাম্প্রতিক বছরে সশস্ত্র সংঘাতে সাংবাদিক নিহত হওয়ার ঝুঁকি কমেছে।

আইএফজের মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার সাংবাদিক হত্যায় দায়ীদের বিচার নিশ্চিতে সাংবাদিকদের সুরায় জাতিসংঘের একটি কনভেনশনের প্রতি সংস্থাটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

দুর্নীতি ক্যান্সারের মত: প্রধান বিচারপতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্নীতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতির বিষয়ে কোনো আপস চলবে না।

রবিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি ক্যান্সারের মত। আঙ্গুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতির বিষয়ে নো ক¤েপ্রামাইজ।

এ সময় মামলা জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলেন তিনি।

আপিল বিভাগের ১ নম্বর বিচার কে সকাল সাড়ে ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। রীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন।

গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার তিনি সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

খোকসায় সমাজসেবা দিবস পালিত

0
আলোচনা করছেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা ও করোনা থেকে সুরক্ষার স্যানিটাইজার বিতরণ করা হয়।

রবিবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) ইসহাক আলী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুথী।

আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার প থেকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার মাধ্যমে স্যানিটাইজার বিতরণ করা হয়।

খোকসায় কিশোরী তান্ত্রিককে গাড়ি চাপা দেওয়া অভিযোগ

0
আহত কিশোরী তান্ত্রিক রিদ্রি

স্টাফ রিপোর্টার

বাড়ির উপর দিয়ে ধান বোঝাই গাড়ি নেওয়াতো বাঁধা দেওয়ায় কিশোরী তান্ত্রিক ও পলিটেকনিক্যাল ছাত্রীর গায়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়র অভিযোগ পাওয়া গেছে। আহত ওই তান্ত্রিক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে কিশোরী তান্ত্রিক ও পলিটেকনিক্যালের ছাত্রী রিদ্রি (১৮) উপর প্রতিবেশী এক কৃষক ধান বোঝাই ঘোড়ার গাড়ি চাপিয়ে দেয়। আহত রিদ্রি ওই গ্রামের মৃনাল কান্তি বিশ্বাসের মেয়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত রিদ্রি জানায়, বাড়ির ওপর দিয়ে ধান বোঝাই ঘোড়া গাড়ি নিতে বাঁধা দেওয়ায় সকাল থেকে প্রতিবেশী সমীর সরকারের সাথে বিরেধের সূত্রপাত হয়। দুপুরে ওই প্রতিবেশী তাদের (রিদ্রি) বাড়ির কিছু গাছ পালা নষ্ট করে গাড়ি নেওয়ার চেষ্টা করে। এ সময় সে বাঁধা দেবার চেষ্টা করে। এক পর্যায়ে ওই কৃষকের নির্দেশে গাড়ি ওয়ালা তার গাড়ি তান্ত্রিক ছাত্রীর গায়ের উপর দিয়ে চালানোর চেষ্টা করে। এ সময় সে গাড়ির চাকার নিচে পে আহত হয়। গাড়ির চাপে তার শরীরের বেশ কিছু অংশ থেতলে গেছে। এ ছাড়া তার শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে।

আহত ছাত্রীর বাবা মৃনাল কান্তি বিশ্বাস জানান, গতবছর স্বরস্বতী পূজার সময় ওই কৃষক সমীর সরকার ও তার ে ছেলে রিদ্রিও পরিবারের উপর হামলা করে। পূর্ব শত্রæতার জের ধওে এবার তার মেয়েকে গাড়ি চাপা দিয়ে পঙ্গু করে দেওয়া চেষ্টা করেছে বলে অভিযোগ করে। তিনি এ বিষয়ে থানায় মামলা দেবেন বলে জানান।

সমীর সরকারের সাথে কথা বলা হলে তিনি দাবি করেন, ওই কিশোরী তান্ত্রিক ও পলিটেকনিক্যাল ছাত্রী ধানের গাড়ির পেছন দিকে ধরে ঠেকানোর চেষ্টা করছিল। এ সময় সে পরে গিয়ে আঘাত পেয়েছে।

ঝিনাইদহে সমাজ সেবা দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মজিবর রহমান, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...