বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 508

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ২০

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ পুলিশসহ উভয় পরে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিপে করে।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবকদিয়া গ্রামে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আহত শৈলকুপা থানার এস আই সিহাবুল ইসলাম, কনস্টেবল খাদেমুল ইসলাম, ইকবাল হোসেন, মর্জিনা খাতুন, মেহেদী হাসান, আইয়ুব হোসেন, আব্দুর রহিম, নবিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, লিটন আলী, হাফিজুর রহমান, নবাব আলী, রাসেল হোসেন, আব্দুর রফিক ও আজিজুর রহমানসহ ২০ জন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বিপ্রবকদিয়া গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মনিরুজ্জামান সাচ্চু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

রবিবার সকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিভক্ত হয়ে লাঠি-সোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। পুলিশ সতর্ক রয়েছে বলে ওসি জানান।

উল্লেখ্য শনিবার শৈলকুপা উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পরে বিভিন্ন ইউনিয়নের একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আরও সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

খোকসার বেতবাড়িয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা বিজয় হতে পারে

0
সমজোতার পর করমর্দন

স্টাফ রিপোর্টার

বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থীর সাথে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর সমজোতা বৈঠকের পর মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা এলো বলে বৈঠকে উপস্থিত সূত্রে জানা গেছে। ফলে এ ইউনিয়নে নৌকার প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জল হলো।

উপজেলার দুই নদীর মাঝে বেতবাড়িয়া ইউনিয়ন। মাত্র ৫ হাজার ভোটারের এই ইউনিয়নে ২৬ ডিসেম্বর চতুর্থবার নির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বড় নেতাদের বাস এই ইউনিয়নে। ইউনিয়নটি প্রথম দিকে বিএনপির দখলে থাকলেও বিনা প্রতিদ্ব›িদ্বতাসহ দুই দফায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

আসন্নœ ইউপি নির্বাচনে তার বিরুদ্ধে তেমন প্রার্থী ছিল না। তফশীল ঘোষনার পর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য নূরুল আজম খান জামি এ ইউনিয়নের চেয়ারম্যান পদের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেন। এক পর্যায়ে শেষ দিনে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এর পর নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী বিরোধে জড়িয়ে পরেন। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। হামলা ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকা প্রতিকের প্রার্থীর মধ্যে সজোথার উদ্যোগ নেওয়া হয়।

সমজোতার টেবিলে দুই প্রার্থী

এ সমজোতা বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গ্রামভিত্তিক সৃষ্ট জটিলতা নিরশনে স্থানীয়দের মধ্যস্ততায় শুক্রবার বিকালে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদে সমজোথা বৈঠক বসেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতিকের প্রার্থী উপস্থিত ছিলেন। এলাকায় স্থিতাবস্থা ফিরিয়ে আনতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরুল আজম জামি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।

কৃষকলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তার প্রধান নির্বাচর্নী এজেন্ট প্রকৌশলী মোঃ হিমেল খান ফারুক জানান, এলাকায় স্থিতি ফিরিয়ে আনতে স্বতন্ত্র প্রার্থী জামি মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন। তিনি প্রত্যাহার করে নেবেন।

নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বলেন, গ্রামবাসীদের মাধ্যমে নিজেদের মধ্যে একটা কথা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।

ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। তিনি দুই সন্তানের জননী।

বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার সীমান্ত এলাকার কাজিরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ হত্যা কান্ড ঘটে। নিহত রোজিনা খাতুনের স্বামীর নাম মহিদুল ইসলাম। তার বাড়ি উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গ্রামে। হত্যা কান্ডের পর থেকে ঘাতক স্বামী আত্মগোপন করে রয়েছে।

স্থানীয় সুত্রে জানায়, কৃষক মহিদুল ইসলাম ও রোজিনা দম্পতির দুটি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। বৃহস্পতিবার রাতে বাগবিতন্ডার একপর্যায়ে মহিদুল ইসলাম তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থানে তিনি মারা যান।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেন নি।

কুষ্টিয়ায় ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় তোয়া খাতুন (১১) নামের এক স্কুল শিার্থী নিহত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার (কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক)’র তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোয়া খাতুন পাবনা জেলার সদর উপজেলার দৌগাছি ইউনিয়নের কুড়ুনিয়া গ্রামের মোকাররম মুন্সীর মেয়ে।

তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শ্যামা প্রসাদ রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে মোকাররম মুন্সী তার স্ত্রী ও মেয়ে তোয়াকে নিয়ে মোটরসাইকেলে পাবনা থেকে কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বালুঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে যায় তোয়া। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতপুরে ইউসিবি ব্যাংকের উপশাখার উদ্বোধন

0

দৌলতপুর প্রতিনিধি

দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ব্যাংটির এফডিপি এবং খুলনা ও ফরিদপুর রিজিওনাল হেড ফকির আক্তারুল আলম প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন।

ইউসিবি ব্যাংকের ভেড়ামারা শাখার প্রধান ও এভিপি সাইবুর রহমানের সভাপতিত্বে বিমেস অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দীন বিশ্বাস, পিপল্স কলেজের ভাইস প্রিন্সিপাল আবু সাঈদ আজমল হোসেন, ইউসিবি ব্যাংকের ঝিনাইদহ শাখার প্রধান দবির উদ্দীন, চুয়াডাঙ্গা শাখার প্রধান মনিরুজ্জামান, প্রধান কার্যালয়ের এফএভিপি মহিউদ্দীন মানিক, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম সরদার।

উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাংকটির কর্মকর্তারা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার কথা বলেন। শেষে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খোকসার বেতবাড়িয়ায় নির্বাচনী হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়ায় নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকদের মধ্যে হামলা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বেতবাড়িয় গ্রামের আলাউদ্দিন মন্ডলের বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির উপর একদল দুষ্কৃতকারী হামলা চালায়। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। উপস্থিত গ্রামবাসী কয়েকটি মোটর সাইকেল আটকায় এবং দু’টি মোটর সাইকেল রাস্তার পাশের পানি ভর্তি ডোবায় ফেলে দেয়।

স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামি অভিযোগ করেন, সন্ধ্যার পর যখন তিনি নিজের বাড়ির পাশের একটি দোকানে চা খেতে আসেন, তখন একদল দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়। হালাকরীদের কাছে দেশী তৈরী অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন। এ ছাড়া বৃহস্পতিবার সকালে যখন তিনি মনোনায়ন পত্র জমা দেন তখন কয়েকজন লোক তাকে মনোনয়ন পত্র জমা দিতে বাধাদেয়।

আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল আখতারের প্রধান নির্বাচনী এজেন্ট মুজাহিদুল ইসলাম বাবলু দাবি করেন, সন্ধ্যায় নৌকা প্রতিকের কর্মীরা জনসংযোগ করে ফিরছিল। স্বতস্ত্র প্রার্থীর লোকজন বেতবাড়িয়া গ্রামের মধ্যে তাদের আটকে মারধর করে। তারা কমপক্ষে ৮টি মোটর সাইকেল ভাংচুর করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী বাবুল আখতারের সাথে কথা বলা হলে তিনি বলেন, তার কর্মীরা পূর্ববেতবাড়িয়া থেকে প্রচারণা শেষে জাগলবা গ্রামে প্রচার অভিযানে অংশ নিতে যাচ্ছিল। স্বতন্ত্র প্রার্থী তার গ্রামের ভিতর নৌকা প্রতিকের কর্মীদের উপর হামলা করে। তারা দুইটি গাড়ি ভাংচুর করে। এ হামলায় রাজু ও সাইদুল নামের তার দুই কর্মী আহত হয়। রাজনৈতিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে এক প্রার্থী দাঁড় করিয়ে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা করছে।

ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এসআই রাজিব রায়হান বিশৃক্সক্ষল ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং মোটর সাইকেল গুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান। গভীর রাত পর্যন্ত দুই পক্ষের কেউই মামলা বা অভিযোগ নিয়ে আসেনি। গ্রেফতার নেই। পরিস্থিতি শান্ত আছে বলেও তিনি জানান।

খোকসার জয়ন্তী হাজরায় নির্বাচনী সহিংসতায় আহত ৫, বাড়ি ভাংচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতান্ডার জের ধরে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। হামলা কারীরা এক মেম্বর প্রার্থীর বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার সন্ধায় জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া মোড়ে নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের এক সমর্থক ও প্রতিপক্ষ সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাকিব খান টিপুর সমর্থকদের মধ্যে বাক বিতান্ডা হয়। এ ঘটনার সূত্র ধরে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়।

নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দাবি করেন প্রতিপক্ষের ছোড়া গুলিতে তার কর্মী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়েছেন। ইতোমধ্যে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় খবির উদ্দিন ও মানিকুর জ্জামান নামের আরো দুই আহত হয়েছেন।

এ হামলার সূত্র ধরে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের পূর্ব গোপাল পুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী সিরাজ সরদারের বাড়িতে প্রতি পক্ষ হামলা চালায়। হামলাকারীরা ওই প্রার্থীর বাড়ি ভাংচুর করে। প্রতিপক্ষের হামলায় সুজন মাহামুদ (২৬), সাইফুল ইসলাম (৩৫) সহ কমপক্ষে ৩ জন আহত হয়। সুজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরীত করা হয়েছে।

নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দাবি করেন, তার প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থী সাকিব খান টিপুর লোকেরা তার লোকদের উপর স্বসস্ত্র হামলা করে। তাদের ছোড়া গুলিতে তার এক কর্মী গুলিবিদ্ধ হয়েছন। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। প্রতিপক্ষ তাকে নির্বাচনী মাঠ ছাড়ার হুমকী দিয়েছে বলে তিনি জানান।

স্বতস্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী সাকিব খান টিপু বলেন, নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রজ্জাক ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী চতুর প্রামানিকে লোকেরা ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী সিরাজ সরদারের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করেছে। বর্তমান চেয়ারম্যান তার বিরুদ্ধে মিথ্যা দোষ চাপানোর চেষ্টা করছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান হামলার ঘটনা স্বীকার করেন। তবে কোন গুলা-গুলির ঘটনা ঘটেনি বলে জানান।

খোকসায় নির্বাচনী মহড়ার মোটর সাইকের ধাক্কায় গর্ভবতী গৃহবধূ আহত

0

স্টাফ রিপোর্টার

অসুস্থ্য স্বামীকে হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে নির্বাচনী শোভাযাত্রার মটোর সাইকেলে ধাক্কায় পাখি ভ্যান থেকে পর এক গর্ভবতী গৃহবধূ আহত হয়েছেন।

বুধবার সকাল ১১ টার পরে কুষ্টিয়ার খোকসায় উপজেল সদরের কোদিরপুর মোরে এক চেয়ারম্যান প্রার্থীর মোটর সাইকেল শো ডাউনের একটি মোটর সাইকেল ভ্যানে উপর আছড়ে পরলে দুর্ঘটনাটি ঘটেছে। গর্ভবতী ওই গৃহবধুর নাম রিতু খাতুন (২০)। সে কাদিরপুর গ্রামের সোহাগ হোসেন স্ত্রী।

গৃহবধূর স্বামী সোহাগ হোসেন জানান, ডায়রিয়া রোগে আত্রান্ত হয়ে তিনি কয়েকদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। বুধবার সকালে হাসপাতাল থেকে ছুটি পেয়ে কাদিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশের মোর পৌছালে বিপরিত দিক থেকে আসা এক চেয়ারম্যান প্রার্থীর মোরটর সাইকেল শোভা যাত্রার এক চালক নিয়ন্ত্রন হারিয়ে তাদের বহনকারী পাখি ভ্যানের উপর আছড়ে পরে। এ সময় তার গর্ভবতী স্ত্রী রিতু ভ্যান থেকে ছিটকে পরে যায়। স্থানীয়দের সহায়তায় আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার গর্ভের সন্তান নিয়ে দুশ্চিন্তায় আছেন তার স্বামী ও পরিবারের লোকেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রেমাংশু জানান, প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা করা হয়েছে। গর্ভবর্তী গৃহবধুকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষন করা হচ্ছে। তার গর্ভের সন্তান ভালো আছে।

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে ডাকা সমাবেশ পুলিশের বাধা ও লাঠিচার্জে মুখে পন্ড হয়ে গেছে।

এ সময় বিএনপি কর্মদের ছোড়া ইটপাটকেল নিপে ও পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি , সাবেক সিটি মেয়রসহ অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে সোমবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। সমাবেশ শুরুর আগে থেকেই দলীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

বেলা ১২টার দিকে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সমাবেশস্থলে এসে পৌঁছে সমাবেশ শুরুর চেষ্টা করেন। এসময় পুলিশে তাতে বাধা দেয় এবং মাইক কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। বিএনপির সিনিয়র নেতারা পুলিশের সঙ্গে বিতন্ডতায় জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এক পর্যায়ে দলীয় কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকা নেতাদের ওপর আচমকা লাঠিচার্জ শুরু করে পুলিশ। বেদম পিটুনিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ মুশাররফ হোসেন, দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চলসহ অন্তত ৪৫ জন আহত হন।

পাল্টাপাল্টি এ হামলায় দৈনিক জন্মভূমির ফটো সাংবাদিক দেবব্রত রায়, সময় টেলিভিশনের আবদুল হালিম, যমুনা টেলিভিশনের আমির সোহেল, প্রথম আলোর সাদ্দম হোসেন ও এসএ টিভির মোহাম্মদ ইব্রাহিম আহত হন।

সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করেছেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূঞা বলেন, ‘তাদের দলীয় কার্যালয়ের বাইরে সমাবেশ করার অনুমতি ছিল না। তারা রাস্তায় এসে বিােভ কর্মসূচি করেছে। এটার তো কোনো অনুমতি দেওয়া হয়নি।

ঢাকা আবারও বায়ু দূষণে শীর্ষে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক বায়ুর মান পর্যবেণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, দূষণের তালিকায় শীর্ষস্থানে ঢাকার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ১৮০, যা বায়ুমান সূচকে ‘অস্বাস্থ্যকর’। ঢাকায় বায়ুদূষণের উপাদান অতি স্মূ বস্তকণা পিএম-২.৫-এর উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ২৭ গুণ বেশি।

গত শুক্র ও শনিবারও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর ছিল। এই দুই দিন জেলায় যথাক্রমে বায়ুর মানের সূচক ছিল ১৭৫ ও ১৮৭। গতকাল রবিবার ছিল ‘খুব অস্বাস্থ্যকর’ (সূচক ছিল ২০৪)।

অস্বাস্থ্যকর বায়ুর মানের দিক দিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে সার্বিয়ার বেলগ্রেড, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুদূষণ পর্যবেণ যন্ত্র দিয়ে বায়ুর মান মাপা হয়।

বাতাসে ভাসমান বস্তুকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম) পরিমাপ করা হয় প্রতি ঘনমিটারে মাইক্রেঠগ্রাম (পিপিএম-পার্টস পার মিলিয়ন) এককে। এসব বস্তুকণাকে ১০ মাইক্রোমিটার ও ২.৫ মাইক্রোমিটার ব্যাস শ্রেণিতে ভাগ করে তার পরিমাণের ভিত্তিতে ঝুঁকি নিরূপণ করেন গবেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলা হয়।

বায়ু দূষণের দিক থেকে বিশ্বে সবচেয়ে উপরের দিকে থাকা ভারতের রাজধানী দিল্লিতে গত ১৭ নভেম্বর বায়ু মান ছিল ৩৮৯। প্রবল দূষণের কারণে শিা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় রাজ্য সরকার।

এক বছরে রাজধানী ঢাকা শহরে বায়ু দূষণ ১০ শতাংশ হারে বেড়েছে বলে একটি যৌথ গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ু দূষণের এই সমীা চালিয়েছে।

রাজধানীর পুরান ঢাকার আশেপাশের এলাকায় দূষণ সবচেয়ে বেশি বলে সমীায় উঠে এসেছে। আবাসিক এলাকা ধানমন্ডি, গুলশান, বাড্ডা ও বনানীতে দূষণের মাত্রা বেড়েছে ‘আশঙ্কাজনকভাবে’।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ঢাকা শহরের ৭০টি স্থানের গড় বস্তুকণা২.৫ ছিল প্রতি ঘনমিটারে ৩৩৫.৪ মাইক্রোগ্রাম। ভূমি ব্যবহারের উপর ভিত্তি করে ২০২০ সালে ৫টি এলাকার বস্তুকণা ২.৫ গড় মান ছিল প্রতি ঘনমিটারে ৩৩৫.৪ মাইক্রোগ্রাম যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১০.২ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০১৯ সালে বস্তুুকণা২.৫ গড় মান পাওয়া যায় প্রতি ঘনমিটারে ৩০৪.৩২ মাইক্রোগ্রাম।

পর্যবেণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি স্মূ বস্তুকণা২.৫ এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এটি সাধারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো অর্থাৎ যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণকাজ হতে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সাথে সংঘর্ষের ফলে অতিুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।

গবেষকেরা বলছেন, ঢাকার এমন বায়ু স্বাস্থ্যের ওপর নানাভাবে প্রভাব ফেলছে। ফুসফুসের নানা রোগ, নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় পড়ছে ঢাকাবাসী।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...