মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 535

আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পবিত্র আশুরা উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বর্তমান পেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধি-নিষেধ বহাল থাকবে। একই সাথে পবিত্র মুহাররম উপলে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে। এবছর ২০ অগাস্ট আশুরা পালিত হবে।

হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) শহীদ হন।

দিনটিকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন। দিনটিতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে বের করা হয় শোকের মিছিল।

২০১৫ সালে তাজিয়া মিছিলের আগে হোসাইনী দালানের ইমামবাড়ায় বোমা হামলায় দুজন নিহত হওয়ার পর থেকে প্রতি বছর মিছিলটিতে কড়া নজরদারি রাখছে পুলিশ।

তারপর থেকে কড়া নিরাপত্তায় প্রতিবছর দিনের বেলা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হত। তবে করোনা অতিমারীর কারণে গতবার তা হয়নি, ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছে।

হোসাইনী দালান ইমামবাড়ার তত্ত্বাবোধায়ক এমএম ফিরোজ হোসেন বলেন, এবারও শুক্রবার সকাল ১০টায় ইমামবারার ভেতরেই বিভিন্ন অনুষ্ঠান হবে।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ

0
পুলিশী এ্যাকশন

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে সংঘর্ষের সময় পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।

ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন। সে সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস নিপে করলে আমান, আমিনুল হকসহ কয়েকজন আহত হন।

এরপর ১১টার দিকে উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে জিয়ার কবরমুখী সড়কে যেতে থাকলে পুলিশ ফের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

এসময়ে নেতাকর্মীরা এদিক-ওদিকে ছুটতে থাকেন। পুলিশ ধাওয়া করে তাদের চন্দ্রিমা উদ্যানের সীমানার বাইরে বের করে দেয়।

সংঘর্ষের সময় শেরেবাংলা নগর, ফার্মগেইট এলাকার আশপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে বেশকিছু যানবাহন ভাঙচুরও করেন।

পুলিশের তেজগাঁও জোনের ডিসি শহীদুল্লাহ বলেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশকে ল্য ইট-পাটকেল নিপে করেছে। আত্মরার্থে আমরা ব্যবস্থা নিয়েছি।

নবগঠিত মহানগর বিএনপি উত্তর ও দেিণর আহŸায়ক কমিটিকে নিয়ে সকাল ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল এদিন।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। কর্মসূচিতে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দক্ষিনের আহবায়ক আবদুস সালামও সেখানে ছিলেন।

এ ঘটনার পর চন্দ্রিমা উদ্যান এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৩ নারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ নারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম দিয়ে অবৈধভাবে ভারত গমনের চেষ্টা কালে তাদেরকে আটক করেছে ৫৮ বিজিবি।

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রামপুর চতিলা গ্রামের মোফাসেল এর স্ত্রী সাবিনা বেগম (৩২), একই থানার আভূঙ্গী চরপাড়া গ্রামের আক্তার হোসেন এর স্ত্রী পপি আক্তার (৩৭) এবং গাউছিয়া হলদিগ্রমের মেহেদী’র স্ত্রী খাদিজা (১৮)।

৫৮ বিজিবিরি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা কার্যক্রম হয়েছে।

কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীর উপর হামলা

0
আহত পলাশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু আলামিন হত্যা মামলার প্রধান স্বাক্ষী তরিকুল ইসলাম পলাশের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার সকালে এ হামলায় আহত তরিকুল ইসলাম পলাশ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।

আহতের ভাই মোশাররফ হোসেন জানান, সকালে তার ভাই বাড়ির পাশে যায়। সন্ত্রাসীরা তাকে একাপেয়ে কুপিয়ে আহত করে। স্থানীরা পলাশকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভার্তি করে। এ হামলার ঘটনায় তারা মামলা করবেন।

তিনি আরো জানান, তার ভাই নিহত মাদ্রাসাছাত্র শিশু আলামিন হত্যা মামলাসহ পুলিশের উপর হামলায় দায়ের করা মামলার স্বাক্ষী। ওই হত্যা মামলার আসামীরা হামলার চালিয়ে তার ভাইকে হত্যা চেষ্টা করে। এ ঘটনার আগেও সন্ত্রাসীরা তার মা ও বোনকে কুপিয়ে জখম করে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, পলাশের উপর হামলার ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩০ নভেম্বর আড়পাড়া এলাকায় বাড়ির পাশে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র শিশু আলামিন। ৪ ডিসেম্বর আড়পাড়া এলাকার একটি ৪ তলা ভবনের পিছন থেকে আল আমিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু আলামিনের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে এসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা হামলার শিকার হন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ঝিনাইদহ পিবিআইয়ের এসআই সোহেল রানা। হত্যা ও পুলিশের উপর হামলা মামলার সাি হন হামলায় আহত তরিকুল ইসলাম পলাশ।

খোকসায় নদীগর্ভে চলেগেলো শহর রক্ষা বাঁধ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি সংলগ্ন গড়াই নদীতে আকষ্মিক ভাঙ্গনে প্রায় ৫০ মিটার শহর রক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে হয়ে গেছে। কেন্দ্রীয় মহাশ্মশান, পানি নিষ্কাষনের প্রধান ড্রেন, বানিজ্যিক প্রতিষ্ঠানসহ ছিন্নমূল মানুষের ঘর বাড়ি হুমকীর মুখে পড়েছে।

সোমবার সন্ধায় হঠাৎ করে গড়াই নদীর কালীবাড়ি ঘাট এলাকার শহর রক্ষার বাঁধে ধস লাগে। মূহুর্তের মধ্যে প্রায় ৫০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। দেখতে দেখতে খান স‘মিলের আঙ্গিনার প্রায় ১শ ফুট জমি ভেঙ্গে নদীতে চলে যায়। ব্যবসায়ীদের গুড়ি কাঠ নদীতে ভেসে যায়। রাতেই স‘মিলটি যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়। তবে পৌর এলাকার পানি নিষ্কাষনের প্রধান ড্রেনের ২৫ গজ ও কেন্দ্রিয় মহাশ্মাশান থেকে ৩৫ গজের মধ্যে নদী ভাঙ্গন পৌচ্ছে গেছে। নদী ভাঙ্গনের হুমকিতে পড়েছে কালীবাড়ির চরে বসবাস কারী ছিন্নমূল ভুমিহীনদের কয়েকশ বসত বাড়িসহ বেশ কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান।

হঠাৎ নদী ভাঙ্গনের খবর শুনে ছাত্রলীগের বর্তমান ও সাবেক কর্মকর্তারাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের নেতাকর্মীরা ঘটনা স্থলে ছুটে আসেন। তারা ব্যবসায়ীদের লগকাঠ সরাতে সহয়তা করেন।

রাতে ভাঙ্গন উপদ্রæত এলাকায় দাড়িয়ে কথা বলেন কালীমন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, তিনি জানান বছর দশেক আগে একই জায়গায় হঠাৎ ভাঙ্গনের শুরু হয়। ভাঙ্গনরোধে সরকারী উদ্যোগে শহর রক্ষা বাধ নির্মান করা হয়। কেন্দ্রীয় মহাশ্মশানের সন্নিকটে ভাঙ্গন চলে আসায় তারাও সংঙ্কিত। ভাঙ্গনরোধে দ্রæত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।

রাত ১১ টায় এ রিপোর্ট লেখার সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি।

আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট বারদার

0
আব্দুল গনি বারদার -সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এগারো বছর আগে পাকিস্তানের করাচিতে হাতে হাতকড়া পরিয়ে শিকল দিয়ে টেনে নেওয়া হয়েছিল আব্দুল গনি বারদার কে। এখন তিনিই আফগানিস্তানের প্রসিডেন্ট হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

২০১০ সালের ১৮ ফেব্রæয়ারীতে রয়টার্সের তোলা ওই ছবির লোকটি বিশ্বব্যাপী ব্যাপক আলোচনায় রয়েছেন। সেদিন পাকিস্তানের করাচিতে এই লোকটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। হাতে শিকল, কোমরে ডান্ডাবেড়ি।

রয়টার্সের ক্রেডিট দিয়ে প্রকাশিত ওই ছবির ক্যাপশনে ভয়েস অব আমেরিকা জানায়, পাকিস্তানি পুলিশ বাজাউর অঞ্চলের কমান্ডার আবদুল্লাহ হিসেবে তাকে গ্রেফতার করে। পরে পাকিস্তানের সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা নিশ্চিত হন তিনি আসলে আফগান তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা আবদুল গনি বারদার।

এদিকে ওই খবরটি নিয়ে ২০১০ সালেও ব্যাপক তোলপাড় হয়। ঘটনাটি পাকিস্তানের হলেও খবরটি নিউইয়র্ক টাইমস প্রথম প্রকাশ করে।

খবরে বলা হয়, করাচীতে পাকিস্তানি এবং মার্কিন বাহিনীর এক যৌথ অভিযানে ধরা পড়েছেন তালেবানের শীর্ষ ওই কমান্ডার।

নিউইয়র্ক টাইমস পত্রিকায় ওয়াশিংটন ডেট লাইনে প্রথম প্রকাশিত এই রিপোর্টটি, পাকিস্তানের কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন তবে ইসলামাবাদে সরকার এই আটক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আফগানিস্তানে তালেবানের সামরিক কর্মকান্ডের তত্ত¡াবধায়ন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ মোল্লা আব্দুল গনি বারদারই করতো বলে বলা হয়। তবে ওই সময় তালেবানের একজন মুখপাত্র এই আটকের কথা অস্বীকার করে।

পাকিস্তানে গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানীদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে মোল্লা বারাদরকে আটক করা হয়।

ইসলামাবাদে বিবিসির সংবাদদদতা অর্লা গেরিন বলছেন এ থেকে মনে হয় যেসব আফগান তালেবান নেতা পাকিস্তানে আছেন তাদের বিষয়ে পাকিস্তানের অবস্থান কঠোর হচ্ছে। যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই চাচ্ছিল পাকিস্তান তা করুক।

তালেবানের এক মুখপাত্র মোল্লা বারদারের গ্রেফতারের কথা অস্বীকার করে বলেছিলেন, তিনি এখনও আফগনিস্তানেই রয়েছেন এবং সেখানে গোষ্ঠীটির সামরিক ও রাজনৈতিক তৎপরতা পরিচালনা করছেন। তিনি বলেছেন হেলমন্দ প্রদেশে মারজায় অভিযান চালিয়ে ব্যার্থ হয়ে তারা এসব গুজব ছড়াচ্ছে।

বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক মার্ক মার্ডেল বলছেন, মোল্লা বারাদর তালেবানের সামরিক এবং অর্থিক বিষয়গুলোসহ দৈনিক তৎপরতা পরিচালনা করে থাকেন এমনকি সামরিক কমান্ডারদেরও নিয়োগ দেন।

ওই সময় অর্লা গেরিন মন্তব্য করেছিলেন, মোল্লা বারাদর আফগান সরকার এবং মার্কিন নেতৃত্বে বাহিনীর সাথে আলোচনার প।ে

কুষ্টিয়ায় করোনায় ৬ দিনে ৩৪ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ৬ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়ে। মৃত্যুর মিছিলের লাগামে কিছুটা টান পরায় শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। তবে এ সময় উপসর্গ নিয়ে কেউ মারা যাননি।

সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও একই রকম আছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার বেলা ১০ টা পর্যন্ত ১৮৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৫ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ ভাগ। তবে শেষ ৬ দিনে জেলায় মৃতের হার অনেকটা নিয়ন্ত্রনে বলেও দাবি করেন এই কর্মকর্তা। এ সময়ে প্রতিদিন গড়ে ৫ জনের মৃত্যু হয়ে।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭৬ জন। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৬ জন, কুমারখালী উপজেলায় ৩জন, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় কোন আক্রান্ত নেই, মিরপুর উপজেলায় ২ জন এবং খোকসা উপজেলায় ৬ জন। জেলায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৩০ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৩৩৫ জন।

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের শ্রদ্ধা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৪৬ তম জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার ভোরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পর দলীয় সভাপতি হিসেবেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও অন্য শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ফাতেহা পাঠ ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকান্ডের শিকার হতে হয়েছিল।

বিশ্বাসঘাতক রাজনীতিকের চক্রান্তে এবং সেনাবাহিনীর একদল বিপথগামী উচ্চাভিলাষী সদস্যের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদাতবরণ করেন তার প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। প্রবাসে থাকায় জীবন রা পায় বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার।

ঝিনাইদহে জাতিয় শোক দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতিয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রেরণা ৭১ এ পুস্পমাল্য অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পুস্পমাল্য অর্পণ করেন। পরে সংরতি মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সপাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়া জেলা আওয়ামী লীগের প থেকে শোকর‌্যালী বের করা হয়। শোকর‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও জেলা ব্যাপী গণভোজের আয়োজন করা হয়। আলোচনা শেষে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলে ৪৬ বার কুরআন খতম দেওয়া হয়।

খোকসা সরকারী কলেজে শোক দিবসের অনুষ্ঠানে বাকবিতান্ডা

0
খোকসা ডিগ্রী কলেজের শিক্ষকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষকদের মধ্যে ৪৬তম শোক দিবসের অনুষ্ঠানে বাকবিতান্ডার ঘটনা ঘটেছে। এক পক্ষের দাবি তিন শিক্ষক বিলম্বে আসায় ঘটনার সূত্রপাত হয়। অন্য পক্ষ বলছে দীর্ঘ দিনের ক্ষোভের বহিপ্রকাশ।

রবিবার সকালে খোকসা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক উপবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছিলেন কলেজের অধ্যক্ষ আনিস উজ জ্জামান। অনুষ্ঠানে শেষ সময়ে সভাস্থলে উপস্থিত হন তিন শিক্ষক। এ সময় অধ্যক্ষ শিক্ষকদের বিলম্বে পস্থিতির বিষয়ে প্রশ্ন করেন। এসময় অধ্যক্ষের অনুসারী শিক্ষকদের সাথে বিলম্বে আসা শিক্ষকদের বিকবিতান্ডা ও চেয়ার ছুড়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় সাধারণ শিক্ষকরা ঘটনা স্থলে ছুটে আসে এবং তারা পরিস্থিতি শান্ত করেন।

অধ্যক্ষপন্থী শিক্ষক আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় শোক দিবসের আলোচনা শুরু হয়। কিন্তু সভার শেষে মুহুত্যে ভুগোল বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম স্বপন, সাজেদুল ইসলাম ও বাবু নামের তিন সিনিয়র শিক্ষক বিলম্বে আসার ব্যাপারে প্রশ্ন তোলে এতে ওইসব শিক্ষকরা ক্ষিপ্ত হলে বাকবিতান্ডা ও চেয়ার ফেলার ঘটনা ঘটে।

ভুগোল বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম স্বপনের সাথে কথা বলা হলে তিনি জানান, বিলম্বে আসার বিষয়ে অধ্যক্ষের কাছে অনুশোচনা জানানোর চেষ্টা করি। এ সময় অধ্যক্ষের অনুসারী জুনিয়র শিক্ষক আনুসুর রহমান সভাস্থলে হট্টোগোল বাধায়। জুনিয়র শিক্ষকের আচরণে তারা ব্যথিত বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে কলেজের নানা বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে মতপার্থক্য চলে আসছে। শোকদিবসের অনুষ্ঠানে হট্টোগোল তারই বহিপ্রকাশ।

অধ্যক্ষ আনিস উজ জ্জামানের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহ উদ্দীন বলেন, শোকের অনুষ্ঠানে এ অবস্থা ঘটলে তা খারাপই হয়। তবে এ বিষয়ে তাকে কেউ জানাননি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...