বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 782

বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া শুক্রবার

0
bnp-dro-11-p-9-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শুক্রবারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসভবন থেকে বিকাল ৪টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিক্রয়া জানাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে। এছাড়া বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার একটা প্রয়াস।

এই নেতা বলেন, বাজেট বরাদ্দের বড় অংশ মেগা প্রজেক্টে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিল না এ বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা। সেগুলোকে বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা বরাদ্দের মানে হল দুর্নীতির ধারা অব্যাহত রাখা।

জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমান ভাবেই প্রতারণার শামিল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির এ সদস্য।

পাংশায় শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

0
pm-ha-dro-11-p10-compressed (1)
ফিাইল ছবি।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে যুবলীগ ও কৃষক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

নেত্রীর কারা মুক্তি দিবস উপলক্ষে উপজেলার সরিষা ইউনিয়নের যুবলীগ নেতা আনোয়ার হোসেন সবুজের উদ্যোগে একাধিক মসজিদে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন কৃষকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নকীব খান।

উল্লেখ্য, সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাকধায়ক সরকারের আমলে ১৬ জুলাই গ্রেফতার হন তৎকালীন বিরোধী দলের নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। র্দীঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন কারাগার থেকে মুক্তিপান তিনি।

খোকসার করোনা আক্রান্ত ৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

0
khoksa-dro-11-p-8-compressed
ছবি সংগৃহীত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত ৮ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহি অফিসার।

বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিবুল ইসলাম খানের নেতৃত্বে করোনা আক্রান্ত শোমসপুর ইউনিয়নের আব্দুস শুকুর, বেতবাড়িয়া ইউনিয়নের আরিফুল ইসলাম এর বাড়িসহ উপজেলা ৮ পবিরারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য ও উপহার সামগ্রী ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় একটি পরিবারের জন্য ১৫ দিনের প্রায় ৩০ রকমের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

0
daulatpur-11-p7

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষায় ফেল করায় সোনিয়া খাতুন (১৫) নামে এক এসএসসি
পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের এই ছাত্রীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত এসএসসি পরীক্ষার্থী সোনিয়া খাতুন সাইফুল ইসলামে মেয়ে।

স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন মেধাবী ছাত্রী ছিল। কিন্তু এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে সে ফেল করে। পরীক্ষায় ফেল করায় ক্ষোভে ও অভিমানে বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঘরে তার মরদেহ ঝুলতে দেখে
পুলিশকে খবর দেয়।

দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কুষ্টিয়ায় ১৪ পুলিশ সদস্যসহ আক্রান্ত ২৪

0
KUSHTIA-DRO-02-P2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক দিনে ১৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১২১টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৪টি পজেটিভ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার কুষ্টিয়ায় ১২১ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে নতুন করে আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত ১৪ জন পুলিশ সদস্য রয়েছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় পুলিশের দুই এসআইসহ ২২ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুর উপজেলায় ১ জন এবং মিরপুর ৩ জন। আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৫ জন নারী। এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২০২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কুষ্টিয়া সদরে ৮৫ জন। এছাড়া ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৯, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৮ ও খোকসা উপজেলাতে ১২ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৬ জন।

সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল সার্জনের মতে, কুষ্টিয়ায় এখন সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে।

স্কুল গুলোতে করোনা প্রভাব

0

 

pri-dro-10-p10
গ্রামের স্কুল গুলোর সামনে কাঁদা জল , খড়ের গাদা আবার কোন স্কুল কুচুরী পানার ভাগারে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খোকসার পৌর এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলা হয়।

 

 

 

pri-dro-10-p12
কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খড়ের গাদার স্তুপ সাড়ে সাড়ে।
pri-dro-10-p14
রাজিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃষ্টির পানি পঁচে গন্ধের সৃষ্টি হয়েছে। সামনে গরু বেঁধে রাখা হয়েছে।

 

ট্রলারডুবিতে চুয়াডাঙ্গার ৩ দিনমজুরের মৃত্যু

0
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরে কাজ করতে গিয়ে ট্রলারডুবিতে নিহত হলেন ৩ দিনমজুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তিনটি পরিবার।

ট্রলারডুবিতে নিহত ৩ জন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তবে সাঁতরে জীবন নিয়ে ফিরেছেন একই গ্রামের অপর ৩ দিনমজুর। নিহত দিনমজুরদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত হয়েছেন হোসেনপুর গ্রামের শাহাবুল হক, তার বাড়ির উঠানে মা আর দাদির মুখের পাণে অবাক আর বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে নিহতের ফুটফুটে দেড় বছরের মেয়ে ।

একই গ্রামের নিহত যুবক শিলনের স্ত্রী অন্তঃসত্ত্বা। নতুন প্রজন্মের ভবিষ্যত চিন্তায় মাঝে মাঝে আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠছে।

দিনমজুর আব্দুর রাজ্জাকের স্ত্রীসহ বাবা-মায়ের আহাজারিতে নিথর পরিবেশ সৃষ্টি হয়েছে নিহতদের গ্রাম চুয়াডাঙ্গার হোসেনপুরে।

নিহত ৩ দিনমজুরের সংসারে শুধু তারাই ছিলেন একমাত্র উপার্জনক্ষম। ফলে নিহতদের অভাবের সংসারে অজানা ভবিষ্যতের আতঙ্কের ছায়া ছিল সবার চোখে মুখে।

জীবন বাঁচিয়ে ফিরে আসা দিনমজুর একরামুল হক বলেন, আমরা ৬ জন দিনমজুর ৩১ মে কাজের সন্ধানে ফরিদপুরে যায়। সে স্থানে ফরিদপুর সদর উপজেলার মোহাম্মদপুর খারকান্দি গ্রামের লালন ফকির নামের এক ব্যক্তি দৈনিক ৬শ টাকা মুজুরি মিটিয়ে আমাদের বাদাম তোলার কাজে নিয়োগ দেন। বাদামের মাঠ পদ্মা নদীর ওপারে হওয়ায় প্রতিদিন ছোট ট্রলারে করে আমরা যাতায়াত করতাম।

৫ মে লালন ফকিরের ছেলে শাকিল ২৭ জন দিনমজুর নিয়ে পদ্মার ওপারে যাচ্ছিলেন। ছোট ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝায় করার কারনে মাঝ নদীর শয়তায়খালি ঘাট বরবার ট্রলারটি ডুবে যায়। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে আরেকটি ট্রলার পৌঁছালে কিছু যাত্রী সাঁতারে জীবন বাঁচায়। তবে নদীতে নতুন জলের তীব্র ¯্রােতে ডুবে যান হোসেনপুরের ৩ জন সহ ৫ জন দিনমজুর।

তিনি আরও বলেন, নিহতদের পরিবার কে ফকির লালন কোনরূপ সাহায্য সহযোগিতা করেননি। অতিরিক্ত যাত্রী তোলার কারনে ট্রলার ডুবে গেলেও লালন ফকির ও ট্রলার চালক শাকিল কোন দ্বায় নেয়নি।

ফরিদপুর জেলার চর নাসিরপুরের ইউপি সদস্য রিপন ফকির মুঠেফোনে বলেন, ট্রলারডুবির সংবাদ পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। সে সময় পুলিশ লালন ফকিরকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাধ্যমত আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

দুপুর ২টা থেকে বন্ধ থাকবে ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠান

0
Jhenaidah-Dro-10-p-6-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২টার মধ্যে বন্ধ হয়ে যাবে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলকসহ বেশ কয়েকটি বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রণ বিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। নির্দিষ্ট সময় পর ফার্মেসি ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী ওঠানো যাবে না। এছাড়া মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরে বাইরে বেড় হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল বা জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান দুপুর ২টার পর খোলা থাকে। এমন যদি পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে।

দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে

0
Dr-Dro-10-p-5-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে প্রাণঘাতী করোনায় নতুন করে ৩ হাজার ১৯০ জনের দেহে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে রের্কড সংখ্যক। তবে মৃত্যুও সংখ্য কমেছে।

করোনা ভাইরাসের প্রার্দুভাব নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশের প্রতিটি ল্যাবের পরীক্ষার ফলাফল অনুযায়ী ১ দিনে দেশে মোট ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তথ্যে নতুন করে ৩ হাজার ১৯০ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।

এ অবধি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। অপরদিকে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ১২ জনে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা তথ্য অনুযায়ী দেশে কোভিড-১৯ এ শনাক্তের হার ১৯ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৫ শতাংশ।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...