সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 301

কুষ্টিয়ায় বাউল আস্তানা ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আস্তানায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো একসময় ধামটিতে ভাঙচুর চালানো হয়।

কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কে বা কারা, কেন এটা ভাঙলো তা খতিয়ে দেখছি। হামলার সত্যতা পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ৬ জুন তারিখ নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে ওই গ্রামের এক রঙ মিস্ত্রিকে মারধর করেন। ওই ঘটনার মামলায় নিশান আসামি। তার জের ধরেও এই ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে।

অভিযোগের বিষয়ে নিশান আলী বলেন, কেন আমার ধামে ভাঙচুর হলো আমি জানি না। রোহেলের সঙ্গে দ্ব›েদ্বর বিষয়ে এই বাউল বলেন, আমার চাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের বিরোধ ছিল। তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ক্যানাল পারে অবস্থিত ধামটি জনপদ থেকে অনেক দূরে হওয়ায় এলাকাবাসীও কিছু জানাতে পারেননি। তবে সবার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ধামে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।

কুমারখালীতে বাছুর গরু পেলন জেলেরা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিকল্প জীবিকার্জনের জন্য ১৮ জন জেলেকে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ‘ প্রকল্পের আওতায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গরু প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। প্রতিটি গরুর ক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত, কুমারখালী জ্যেষ্ঠা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদসহ প্রমূখ।

স্ত্রীকে ধর্ষনের প্রতিশোধ নিতেই শাহাজান কবিরাজকে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে চাঞ্চল্যকর শাহাজান কবিরাজ হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রধান আসামী রাজুকে মহেশপুরের খালিশপুর বাজার থেকে গ্রেফতারের পর এই হত্যার রহস্য উন্মোচিত হলো।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল শনিবার দুপুরে এ খবর নিশ্চিত করে।

ওসি আরও জানান, স্ত্রী ধর্ষণের প্রতিশোধ নিতে শাহজাহান আলী কবিরাজকে গলা কেটে হত্যা করেন রাজু নামে এক যুবক। রাজু যশোরের চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আসামী রাজু ঝিনাইদহ সিনিয়র জুড়িশিয়ান ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে গত বৃহস্পতিবার স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন।

জবানবন্দিতে আসামী রাজু বলেন, “তিনি পেশায় একজন দিনমজুর। কবিরাজ হওয়ার সুবাদে শাহজাহান আলীকে তিনি দাদু বলে ডাকতেন। ভালো সম্পর্ক থাকায় মহেশপুরের বামনগাছার বেলেমাঠ গ্রামে শাহাজানের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। গত ৮ মে স্ত্রীকে নিয়ে শাহজাহান কবিরাজের বাড়িতে যায়। সেখানে ২/৩ দিন থাকার পর চলে আসতে চাইলে দাদু বলেন তোর দাদী তো অসুস্থ। তোর বউকে কয়েক দিনের জন্য রেখে যা। আমার রান্না বান্না করে খাওয়াবে। দাদুর কথা অনুযায়ী আমি স্ত্রী ও তিন বছরের বাচ্চাকে তার কাছে রেখে ঢাকায় চলে আসি”।

ম্যাজিষ্ট্রেটের আদালতে আসামী রাজু আরো বলেন, “গত ১৫ মে রাত ১০ টার দিকে আমার স্ত্রীকে ফোন করি। কিন্তু সে ফোন রিসিভ করননি। এরপর দাদু শাহজানকে ফোন করি। তিনিও ফোন রিসিভ করননি। ঘটনার দিন রাত প্রায় ৩টার দিকে স্ত্রীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেই হাউমাউ করে কাঁদতে থাকেন। কি হয়েছে জিজ্ঞাসা করলে স্ত্রী জানায় দাদু তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে”। “পরে দিন ১৬ মে স্ত্রী বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ঢাকা থেকে রাজু বাড়ি ফিরে মামলা করতে চাইলে স্ত্রী নিষেধ করে বলেন, মামলা করলে মান সম্মান যাবে। ২৮ মে (বুধবার) রাতে চাচাতো ভাই রাসেলকে সাথে নিয়ে রাজু দাদু শাহাজানের বাড়িতে হাজির হয় এবং রাতে খাওয়া দাওয়া শেষ করে রাত আড়াইটার দিকে দাদুর ঘরে থাকা ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে আসি”।

মহেশপুর থানার ওসি বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যা মামলার প্রধান আসামী রাজুকে বুধবার সন্ধ্যার একটু আগে খালিশপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (৬জুন) দুপুরে সিনিয়র জুড়িশিয়ান ম্যাজিস্ট্রেড রিয়াদ হাসানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে আসামী রাজু শাহাজাহান ফকিরকে গলা কেটে হত্যার ঘটনা স্বীকার করে।

উল্লেখ্যঃ গত ২৮ মে গভীর রাতে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বামনগাছার বেলেমাঠ পাড়ার শাহজাহান আলী কবিরাজকে (৬৫) নিজ বাড়ীতে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত’র মেয়ে রাফিজা খাতুন বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়ায় পুলিশ বিএনপি সংঘর্ষে আহত ১০ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ১০ জন নেতা-কমী আহতে হয়েছেন।

শনিবার বিকাল ৪টা দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে ও গুলি চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে যোগ দিতে বিএনপি,যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচীস্থলে আসতে থাকেন। বিএনপি নেতাকর্মীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃংখলা ঘটাতে পারে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
স্থানীয়রা জানান, প্রায় ৩০ মিনিট চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের কঠোর পদক্ষেপে ঘটনাস্থল থেকে বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নিপীড়িত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সান্তনা দেওয়ার জন্য কেন্দ্র থেকে বিএনপি নেতাদের একটি দল কুষ্টিয়ায় আসেন। পুলিশের মৌখিক অনুমতিতে শহরের নবীন টাওয়ারে এক সমাবেশের আয়োজন করা হয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পুলিশ সমাবেশ বন্ধ করতে বলে। এবং ছোট পরিসরে অন্য কোথাও করার জন্য বলা হয়। সেই মোতাবেক কবুরহাটে যুবদল নেতা মজিদের বাড়িতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যায়। সেখানেও পুলিশ গিয়ে নেতাকর্মীদের মারধর শুরু করে। পুলিশ কর্মীদের লক্ষ্যে করে গুলি ছোড়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, তারা অনুমতি ছাড়াই কর্মসূচী আয়োজন করেছিল। কর্মসূচীস্থলে পুলিশ দেখে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন ছিল তা আমরা নিয়েছি।

অবৈধ টাকা ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনতে এ উদ্যোগ – প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অবৈধ টাকা ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকের হাতে থাকা কালো টাকা উদ্ধার করতেই বাজেটে টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।

শুক্রবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা প্রশ্ন এসেছে কালো টাকা নিয়ে। অনেকে বলে তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন এক কাঠা জমি যার, সেই কোটিপতি। সরকারি যে হিসাব, সে হিসাবে কেউ বেচে না, বেশি দামে বেচে কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তার গুঁজে রাখে। তাই গুঁজে যাতে না রাখে, সেজন্য সামান্য কিছু দিয়ে টাকা পথে আসুক, জায়গামতো আসুক। তারপর তো ট্যাক্স দিতেই হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা মানুষের যা প্রয়োজন, সেখানে ট্যাক্স কমিয়ে দিয়েছি। খাদ্যপণ্য, চিকিৎসাক্ষেত্রে ক্যানসার, ডায়ালাইসিসের ওপর ট্যাক্স কমিয়ে দিয়েছি। অন্যদিকে স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামালসহ এসব বিষয়ে সুরক্ষা দিয়েছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি।’

‘অত্যন্ত পরিকল্পিতভাবে বাজেট দেওয়া হয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাজেট ঘাটতি নিয়েও অনেকে কথা বলে। আমি সরকারে আসার পর, এটা ২১তম বাজেট দিলাম। সবসময় আমরা ৫ শতাংশ বাজেট ঘাটতি রাখি। এবারও ৪ দশমিক ৬ শতাংশ রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশে এমনকি উন্নত দেশেও আছে। আমেরিকায় খবর নেন, দেখেন বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর চেয়ে বেশি বাজেট ঘাটতি থাকে।’

লুটেরাদের নতুন পরিকল্পনা এই বাজেট: মির্জা ফখরুল

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রস্তাবিত বাজেটকে জনগণের অর্থ আত্মসাৎ করতে ক্ষমতাসীন দল সমর্থিত লুটেরাদের নতুন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথ বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার লুটেরা হয়ে গেছে। লুণ্ঠনকে আরও প্রশ্রয় দেওয়ার লক্ষ্যে লুটেরাদের এই বাজেট। আমি বিশ্বাস করি, বাজেটে (জনগণের অর্থ) আত্মসাতের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’

ফখরুল ইসলাম আরও বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে খারাপ দিক হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকে কোনো দিকনির্দেশনা না থাকা।

তিনি বলেন, ‘পুরো বাজেটটিই মনে হয় মেগা প্রকল্প, মেগা চুরি, দুর্নীতির জন্য তৈরি করা হয়েছে। তাই এই বাজেটকে আমি শুধু তথাকথিত গণবিরোধীই বলছি না, বাংলাদেশবিরোধীও বলছি।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত এর ফল ভোগ করতে হবে জনগণকেই। তারা এরই মধ্যে বিদ্যুৎসহ নিত্যপণ্য, জ্বালানি ও সেবাখাতের অসহনীয় মূল্যবৃদ্ধির বোঝা নিয়ে হিমশিম খাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে অনিশ্চিত পরিস্থিতিতে ফেলে অদূর ভবিষ্যতে সেবাখাতের দাম আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জীবিকা নির্বাহের জন্য লড়াই করতে গিয়ে অনেক মানুষ শহর ছেড়ে গ্রামাঞ্চলে ফিরে যাচ্ছে।

ঈদুল আজহা উদযাপিত হবে ১৭ জুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি জানান, রংপুরে চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সোমবার সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন দেশটিতে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কুরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের পশ্চিম জনপদের চুয়াডাঙ্গা জেলা জুড়ে দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। মাঝারি এ তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার বিকালে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। এর আগের দিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বৃদ্ধির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। যে কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরছে।

সকাল থেকেই অনুভূত হচ্ছে প্রখর রোদের তাপ ও ভ্যাপসা গরম। রোদের তীব্রতায় মানুষ বাইরে বের হতে পারছেন না। দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মাসে দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে। শুক্রবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

তিনি আরও জানান, বিকাল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। চলমান তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে।

বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলার পদক্ষেপ দুর্বল ও অপর্যাপ্ত – সিপিডি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। কালো টাকা সাদা করতে ১৫ শতাংশ এবং বৈধ আয়ের ওপর ৩০ শতাংশ করারোপের ফলে সৎ করদাতাদের তিরস্কার আর কালোটাকার মালিকদের পুরস্কার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পরবর্তী সিপিডির পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সিপিডি নির্বাহী পরিচালক বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতি উচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত।

ফাহমিদা খাতুন বলেন, একটা চ্যালেঞ্জিং সময়ে বাজেটটি হলো। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট অনেক উদ্ভাবনী হবে। এখানে সৃজনশীল ও কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না। নতুন বাজেট আমাদের কাছে অতীতের বাজেটের মতোই মনে হয়েছে। বর্তমান সময়ের সমস্যা, ক্রান্তিকালীন সংকট দেখা দিয়েছে অর্থনীতিতে, সেগুলো সমাধানে এই বাজেট যথোপযুক্ত পদক্ষেপ বা দিকনির্দেশনা দিতে পারেনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানসহ অন্য গবেষকরা।

ভাতাভোগী প্রতিবন্ধীরা প্রতারণার শিকার হচ্ছেন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী এলাকার মহিরুদ্দিন শেখের ছেলে বারেক আলী। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। এবারই প্রথম তার একাউন্টে ২৮ মে ১০ হাজার ২০০ টাকা ঢুকেছিল। পরের দিন বাজারের নগদ এজেন্ট ব্যবসায়ির কাছে টাকা উত্তোলন করতে গেলে জানতে পারেন টাকা নেই ! সেদিন তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছেন শূণ্য হাতে।

সমাজসেবা অফিসেও গিয়েছিলেন তিনি, লাভ হয়নি। তবে এ বিষয়ে কেউই থানায় যেতে চান না।

শুধু একজন বারেক আলী নয়, কুমারখালী উপজেলায় কয়েক শত প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও শিক্ষা ভাতাভোগীদের মোবাইল থেকে টাকা গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি এ ব্যাপারে অনেক ভাতাভোগী উপজেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এ বিষয়ে সমাজসেবা অফিসের কর্মকর্তাদের কিছুই করার রনই বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।

তিনিজানান, ভাতা ভোগীদের টাকার প্লেরোল দেওয়ার আগে এবং পরে একটি প্রতারক চক্র বিভিন্ন সময়ে ভাতাভোগীদের ফোন করে কৌশলে তাঁদের নগদ অ্যাকাউন্টের ওটিপি ও পিন নাম্বার জেনে নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে সমাজসেবা কার্যালয় থেকে সব সময়ই ভাতা ভোগীদের সতর্ক ও সচেতন কর হয়। তবুও অনেকে ভুলক্রমে গোপনীয় তথ্য প্রতারকদের দিয়ে দেন। তবে প্রতাকরা অনেক সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও মাঠ কর্মচারীদের নাম পরিচয় দিয়েও গোপন তথ্য চেয়ে থাকেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, কুমারখালীতে প্রায় ২৫ হাজার প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও শিক্ষা বিষয়ক ভাতাভোগী রয়েছে। প্রতি তিনমাস অন্তর অন্তর প্রতিটি ভাতাভোগীদের অ্যাকাউন্টে সরকারিভাবে টাকা পাঠানো হয়। প্রতিবন্ধী অ্যাকাউন্টে প্রতিমাসে ৮৫০ টাকা, বিধবা অ্যাকাউন্টে প্রতিমাসে ৫৫০ টাকা, বয়স্ক অ্যাকাউন্টে ৬০০ টাকা, প্রাথমিক শিক্ষা ভাতার অ্যাকাউন্টে প্রতিমাসে ৯০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে এক হাজার টাকা এবং কলেজ পর্যায়ের শিক্ষা ভাতার অ্যাকাউন্টে প্রতিমাসে এক হাজার ২০০ টাকা পাঠানো হয়।

২০২০ সাল পর্যন্ত সরকারি বিভিন্ন ব্যাংকের নিজ নিজ হিসাব নম্বরে টাকা পাঠানো হতো ভাতাভোগীদের। সেময় ভাতাভোগীরা ব্যাংকে এসে টাকা তুলতে নানান ভোগান্তি পোহাতেন। ২০২১ সাল থেকে ভাতাভোগীদের টাকা মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্টে পাঠানো হয়। আর নগদে আসার পর থেকেই ভাতাভোগীরা প্রতারণার শিকার হয়ে আসছেন। প্রায় ১০ দিন পূর্ব থেকে চলতি কিস্তির টাকা যাওয়া শুরু হয়েছে ভাতাভোগীদের নগদ অ্যাকাউন্টে। নতুন প্রতিবন্ধী ভাতাভোগীদের অ্যাকাউন্টে ১২ মাসের ১০ হাজার ২০০ টাকা করে পাঠানো হয়েছে।

ভাতাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি তিনমাস অন্তর মোবাইলে ভাতার টাকা ঢুকে। টাকার ঢুকার কয়েকদিন আগে থেকেই সমাজসেবা কর্মকর্তা – কর্মচারীদের নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষ ফোন দেয় এবং পিন নাম্বার, ওটিপি নাম্বারসহ নানান তথ্য চাই। অনেকেই বুঝতে না পেরে তথ্য দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।

জানা গেছে, প্রতারক চক্রের সঙ্গে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারীদের জড়িত থাকার সন্দেহে গত মঙ্গলবার সকালে উপজেলার কয়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রতিবন্ধী ফেডারেশনের কতিপয় ভাতাভোগীরা। ওইদিন কর্মসূচি শেষে তাঁরা জেলা প্রশাসকের নিকট কর্মকর্তা – কর্মচারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।
প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি নওশের আলী বলেন, নগদ এ্যাকাউন্টে টাকা দেওয়ার পর থেকে তাদর সদস্যরা বেশী প্রতারিত হচ্ছে। তিনি এই প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের আহবান জানান।

জানতে চাইলে কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান জানান, প্রযুক্তি ব্যবহার করে, না-কি সরাসরি ফোন করে গোপন তথ্য জেনে নিয়ে ভাতা ভোগীদের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে? এ ব্যাপারে নিশ্চিত হতে আগে পুলিশের সহায়তা নেওয়া দরকার। এই হতদরিদ্র মানুষের টাকা হাতিয়ে নেওয়া প্রতারকদের খুঁজে করা পুলিশের পক্ষেই সম্ভব। সেই সাথে ভাতা ভোগীদের সচেতনতাও বাড়ানোর দাবি জানান তিনি।

কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ জানান, হ্যাকারদের বিষয়ে তাঁরা সব সময় ভাতাভোগীদের সচেতন করে আসছেন। সমস্যা নিরোসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...