বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছে তৃতীয় শ্রেনির ছাত্রী জাকিয়া বুশরা। আনমনা হয়ে নতুন বইয়ের কাঁচা সুবাস নিতে নিতে বাড়ি ফিরছে। বার বার গুনছে নতুন বই। সে কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি পাশ করলো। সে একই গ্রামের মোঃ বাবন শেখের মেয়ে। বার্ষিক মূল্যায়নে ফলা ফলও ভালো করেছে। কুষ্টিয়ার খোকসা-মানিকাট পাকা রাস্তার কমলাপুর গ্রাম থেকে সোমবার দুপুর ১টা ২২ মিনিটে ছবিটি তোলা। এ বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর ১৮ হাজার শিশুর মধ্যে ৭৬ ৮৫০ টি বই বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত কার্যালয় স্থাপনের দায়ে নৌকা ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্বাচনের পাঁচটি অস্থায়ী অফিস অপসারণ করা হয়েছে।
রবিবার বিকেল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলার চাপড়া, বাগুলাট ও চাদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।
এতথ্য নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট ও ও সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত জানান, বিধি অমান্য করে প্রচারণী অফিস খোলায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পাঁচটি কার্যালয় অপসারণ করা হয়।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প বা অফিস করার অনুমতি রয়েছে। কিন্তু নিয়মের প্রতি বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শুধু কুমারখালী পৌর এলাকায় ৪০ টি নির্বাচনী অফিস খুলেছেন।
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তুফা বিশ্বাসকে মারধর করে গায়ে থাকা মুজিব কোট ছিড়ে নিয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শনিবার রাতে সদর উপজেলার শংকরপুর গ্রামে নৌকার সমর্থকরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও গায়ে থাকা মুজিব কোট ছিড়ে নেয়।
রবিবার দুপুরে ঝিনাইদহ শহরে ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তুফা বিশ^াস।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাতে তিনি মাইক্রোযোগে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী প্রচারণায় শংকরপুর গ্রামের যান। তিনি ওমর আলীর চায়ের দোকানে নামেন। এ সময় নৌকা প্রতিকের সমর্থকরা তার কলার ধরে টেনে হিচড়ে বেদম মারপিট করেন। হামলাকারীরা ওই নেতার গয়ে থাকা মুজিব কোটটি ছিড়ে নিয়ে। এলাকায় গিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করলে খুন জখমের হুমকীও দেয়া হয়। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাফাজ্জেল হোসেন তুফা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থী দু’জনাই জেলা আওয়ামী লীগের নেতা। দলীয় সভাপতির ঘোষনার কারণে আমি স্বতন্ত্র প্রার্থীর পে ভোট করছি। এটা তো আমার অপরাধ নয়।
তিনি আপে করে বলেন, আমি স্বাধীনতার পর থেকে ৫১ বছর আওয়ামী লীগ করছি। বহু বছর ধরে গান্না ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছি। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষনে উজ্জীবিত হয়ে মুজিব কোট গায়ে পরেছি, অথচ সেই কোট ছিড়ে ফেলা হলো। আমি সদর থানায় অভিযোগ দিয়েছি, এর বিচার চাই”। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, রেজাউল মাস্টার, আলমগীর হোসেন ও আমিন হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় একটি প্রতিষ্ঠানের সিসি টিভি থেকে সংগ্রহ করা ছবি।
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বিকাশ এজন্টের ঘর ফাঁকা পেয়ে ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোর চক্র।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের খোকসা বাস ষ্ট্যান্ডে কার্তিক ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিকাশ এজেন্ট কার্তিক বিশ্বাস জানান, প্রতিদিনের মত রাবিবার সকালে দোকান খুলে পাশের টিউবয়েলে পানি আনতে যান। কয়েক মিনিটের মধ্যে পানি নিয়ে ফিরে দোকানের ক্যাশ ড্রয়ার ভাঙ্গা দেখতে পান। এ ঘটনার সাথে সাথে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। চোরচক্র ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ১লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনার পর তিনি পৌর সভার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। সেখানে দেখতে পান প্যান্ট শাট পড়া তিনজন লোক একটি মোটরসাইকেল নিয়ে তার দোকানের সামনে আসেন। তারা ক্যাশ ড্রয়ার পর্যন্ত যায়। তিনি সন্দেহ করছেন মোটরসাইকেল আরহীরা তার ক্যাশ চুরি করে নিয়ে গেছে।
খোকসা থানা পুলিশের এসআই ও তদন্তকারী কর্মকর্তা জিয়াউল হক বলেন, তারা ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। অপরাধিরা হেলমেট পরা ছিল। প্রযুক্তি ব্যবহার করে দোষীদের চিহ্ণিত করার চেষ্টা করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) খালিদ হাসান। অন্যানদেও মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার ও টিটিসির জব রিপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির অধ্য রুস্তম আলী।
আলোচনা সভা শেষে ৭ জন এসএসসি ও এইচএসসি পড়–য়া প্রবাসীর সন্তানদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়। দিবসটি উপলে টিটিসি চাকুরী মেলার আয়োজন করা হয়।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বীর মুক্তিযোদ্ধা তাহাজুদ্দিন মুন্সিকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সম্মেলন করেছেন আহতের পরিবার।
শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন ওই মুক্তিযোদ্ধার পরিবার। আহত মুক্তিযোদ্ধা তাহাজুদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত বক্তব্য পাঠ করেন। এ বক্তব্যে তিনি জানান, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে নৌকা প্রতিকের পে ভোট করার জন্য বলেন। তিনি অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালি করা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারপিট করেন। এ ঘটনায় তার ডান হাতে আঘাত লাগে। পরে তিনি হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে জিডি করতে বলেন। আহত বীর মুক্তিযোদ্ধা তাহাজুদ্দিন মুন্সি আসামীদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা দাবী করেন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, রহিমপুর গ্রামের জানে আলম মন্টু, দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব, কন্যাদহ গ্রামের রোকন উদ্দীন ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক লস্কর উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে ঝিনাইদহ পৌরসভা সংলগ্ন ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, জাহেদী ফাউন্ডেশনের বন্দে আলী বোরাক, আবু শাহরিয়ার জাহেদী পিপুল ও তবিবুর রহমান লাবুসহ প্রতিপক্ষের সমর্থকদের হামলায় আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচন ও রাজনীতি সমাজকে প্রতিনিধিত্ব করা সুযোগ সৃষ্টি করে। সে কারণে আমি নির্বাচনে অংশ গ্রহন করেছি। কিন্তু নির্বাচনে অংশ নিয়ে দেখলাম ঝিনাইদহ ও হরিণাকুন্ডুর বিভিন্ন গ্রামে তার সমর্থকরা প্রতিনিয়ত মার খাচ্ছে। তাদেরকে নির্মম ও নিষ্ঠুর ভাবে পঙ্গু করে দেয়া হচ্ছে। আবার যারা ভিকটিম পুলিশ তাদের বিরুদ্ধেই মামলা নিচ্ছে।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী সদর থানার ওসির ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই ওসি যদি এখানে থাকে তবে নির্বাচন শান্তিপুর্ন হবে না। সুরাট ইউনিয়নের ঘটনা প্রবাহ তুলে ধরে মহুল বলেন, জেলা পরিষদের সদস্য মেরাদিম মোস্তাকিম মুনির ওসি শাহিন উদ্দীনের সঙ্গেই মারামারি মিটয়ে শহরে ফিরে আসেন। অথচ তাকেই আসামী করে মামলা করা হলো। সেই মামলা কি ভাবে ওসি রেকর্ড করলো ?
হামলার ভিডিও কিপ প্রদর্শন করে মহুল বলেন, একজন মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়। সুরাট ইউনিয়নে ঘর থেকে ধরে এনে কোপানো হচ্ছে। এ ভাবে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলায় প্রায় ৫০ জন ঈগল সমর্থককে মারধর করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০/১৫ জন পঙ্গুত্ব বরণ করেছেন। ঢাকায় মুমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৭ জন। অথচ মার খেয়েও নৌকার প থেকে তাদের নামেই মামলা করা হচ্ছে।
খোকসায় দুর্বৃত্তদের হামলায় আহত দিশার শাখা ব্যবস্থাপক সবুজ আলী ।
স্টাফ রিপোর্টার
রাতের আধাঁরে সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শাখা ব্যবস্থাপককে কুপিেেয় জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিনগত রাত ১০ টার পর খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহত সবুজ আলী (৩৫) দিশা নামের একটি স্বেচাছাসেবী সংগঠনের শোসরপুর শাখার ব্যবস্থাপক। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত সবুজ প্রায় তিন কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে মেসে গিয়ে ওঠেন। পরে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। দেশীয় অস্ত্রের আঘাতে তার ডান হাত ও পিঠে একাধিক স্থানে সৃষ্ট ক্ষতে প্রায় ২৫ টি সেলাই (টিস) দেওয়া হয়েছে।
দুর্বৃত্তদের হামলায় আহত দিশা’র শাখা ব্যবস্থাপক সবুজ আলী জানান, কিস্তি আদায় করে পৃথক দুটি মোটরসাইকেলে তারা তিনজন খোকসা থেকে শোমসপুর ফিরছিলেন। কাদিরপুর ব্রিজের কাছে পৌচ্ছালে ব্রিজের দুই পাশ থেকে টর্সলাইট জ্বেলে তার গাড়ির গতি রোধ করা হয়। মুহুত্যের মধ্যে ৮/৯ জন একসাথে তার উপর হামলা চালায়। অবস্থা বেগতিক বুঝে তিনি মোরসাইকেল চালিয়ে পালালিয়ে যান। এ সময় দুর্বৃত্তর তার পেঁছন থেকে হামলা চালায়।
খোকসায় দুর্বৃত্তদের হামলায় আহত দিশার শাখা ব্যবস্থাপক সবুজ আলী ।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা তার পেছনে প্রায় ৩শ গজ তেরে আসে। হামলাকারীরা তার মোটরসাইকেল, ফোন অথবা টাকা পয়সা নেবার চেষ্টা করেনি। শুধু হামলায় করেছে। মামলা বা প্রশাসনিক বিষয়ে তার সংগঠনের কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক চাঁদ মিয়া জানান, এ হামলার কারণ জানার চেস্টা করছেন। তবে কোন সদস্যের সাথে তারদের বিরোধ নেই, যে কারণে আক্রোশ থেকে হামলা হতে পারে। তিনি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করছেন। সব বিষয়ে সেখান থেকে সিদ্ধান্ত হয়ে আসবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান সাংবাদিকদের জানান, সবুজ আলীর শরীরে ধারালো অস্ত্রে আঘাত বেশী। তার হাত ও পিঠে প্রায় ২৫টির বেশী সেলাই (টিস) দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ ঘটনাটি শুনেছেন বলে নিশ্চিত করেন। তকে মামলা হয়নি। মামলা হলে তিনি ব্যবস্থা নেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে আগামী ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ ছুটি।
প্রজ্ঞাপনে বলা হয়, ৭ জানুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিাপ্রতিষ্ঠানের শিক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ৭ জানুয়ারি রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি হতে যাচ্ছে।
জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী আয়েন উদ্দিন ও তার দেওয়া ফেসবুক স্ট্যাটান
স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রতিকের প্রার্থী নিজের ফেসবুক পেজে সকল মানুষের কাছে আর্থিক সাহয্যের আবেদন জানিয়ে স্ট্যাটস দিয়েছিলেন। কিছু সময় পর স্ট্যাটাস টি সরিয়ে ফেলেন। সময়ের ব্যবধানে নতুন আর একটি পোষ্ট দেন। পরে সেটিও নিজের ফেসবুক ওয়াল থেকে সরিয়ে ফেলেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের জাতীয় পাটির লাঙ্গল মার্কা প্রতীকে ৭৮ কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের মনোনয়ন পেয়েছেন খোকসা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। প্রথম দিনই কয়েকটি মাইক দিয়ে প্রচার শুরু করেন। কয়েক দিন যেতে না যেতেই প্রচারণা বন্ধ করে দেন। এক পর্যায়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে সব ফেলে ফেসবুক কেন্দ্রিক প্রচারণা চালাতে থাকেন।
মঙ্গলবার দিনগত রাত ৭টা ৫০ মিনিটে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান পপি মেডিকেল নামের একটি ফেসবুক আইডিতে ৫/১০ টাকা আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে নিজেকে সনামধন্য শিক্ষক হিসেবে দাবি করেন।
ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘আমার যা টাকা পয়সা ছিল সব শেষ, এখন ধার দেনা করে চলছি। আমার দল আমাকে একটি টাকাও দেয়নি। ব্যালট যুদ্ধে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব ইনশাআল্লাহ। যদি সুষ্ঠ নির্বাচন হয়। সাত তারিখ পর্যন্ত নির্বাচনের মাঠ ধরে থাকা আমার জন্য অসাধ্য হয়েছে। সারা জীবন মানুষের সেবা করেছি। আমি ভিক্ষুক নই, আমার স্থায়ী সম্পদ আছে, যা বিক্রি করাও সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে নগদ টাকা খুবই প্রয়োজন। নিপিড়ীত, নির্যাতিত লাঞ্চিত, নিস্পেষিত মানুষের পাশে দাড়াতে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। হয়ত আমার সিদ্ধান্ত ভুলও হতে পারে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চাই। আমার ছাত্র-ছাত্রী, শিক্ষক, বন্ধু, ফেসবুক বন্ধু,সহ সকল মানুষের কাছে সহায়তা দানের জন্য আবেদন যানাচ্ছি। যাতে আমি শেষ পর্যন্ত যুদ্ধ টিকে থাকতে পারি। আমার অবসরের টাকা আসলে সব পরিশোধ করে দিব। ৫টাকা ১০ টাকা যে যা পারেন দেন। দেখি কতজনের দেওয়ার মন আছে।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আয়েন উদ্দিন রাত ৯টা ১১ মিনিটে আমাদের এ প্রতিবেদকের ফোন রিসিভ করেন। তিনি জানান, কেন্দ্রীয় নেতাদের সাথে রাগা-রাগি’র এক পর্যায়ে মনের দুঃখে এই স্ট্যাটাস দিয়েছিলেন। এ স্ট্যাটাসে তিনি বোঝাতে চেয়েছিলেন ভিক্ষা করে হলেও নির্বাচন চালিয়ে যাবেন। পরে তা সরিয়ে নিয়েছেন। তবে এ নিয়ে সংবাদ না করার অনুরোধ করেন এই প্রার্থী।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...
যশোর সংবাদদাতা
যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...