বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 380

গামছায় মোড়ানে নবজাতক উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে গামছায় মোড়ানে নবজাতক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকা থেকে ওই কণ্যা নবজাতকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন। ভোরে ছোট বোন জিনিয়া খাতুনের সাথে গ্রামের রাস্তায় হাটতে যান। এ সময় কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকায় পৌঁছালে গামছায় মোড়ানো একটি শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান সোনিয়া। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিশুটিকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চাটিকে আবারো বাড়িতে নিয়ে আসেন সোনিয়া খাতুন।

উল্লেখ্য, ৪২ দিন আগে উপজেলা শহরের একটি কিনিকে সিজারের মাধ্যমে সোনিয়া খাতুন ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু জন্মের কয়েক ঘন্টা পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নবজাতক মারা যায়।

কুমারখালীতে জাল নোট প্রচলন রোধে কর্মশালা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাল টাকার নোট প্রচলন রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কে আলোচনা সভা এবং প্রজেক্টরের মাধ্যমে আসল টাকা চেনার বৈশিষ্ট প্রদর্শন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখার সার্বিক সহযোগীতায় এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

কুষ্টিয়া সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল কার্যালয় ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন ও সহাকরী পরিচালক শাহিনুর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক শাহিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমূখ।

দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগ ১৬৬ ও বিএনপি ১৩৭ আসন পাবে : আবুল বারকাত

0
অধ্যাপক আবুল বারকাত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপির এককভাবে সরকার গঠনের সম্ভাবনা নেই বলে নিজের এক গবেষণার তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত। এই অর্থনীতিবিদ মনে করেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ ১৬৬টি আসন পেতে পারে। বিএনপি পেতে পারে সর্বোচ্চ ১৩৭টি আসন।

‘ভোটারের মন বুঝে’ ও আগের চারটি ‘অপোকৃত ভালো’ নির্বাচনের ফলাফল বিশ্লেষণের মাধ্যমে করা গবেষণায় এসব তথ্য উঠে এসেছে বলে জানান অধ্যাপক আবুল বারকাত।

রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার তথ্য তুলে ধরা হয়। আবুল বারকাত এককভাবে এই গবেষণা করেছেন জানিয়ে বলেন, এর সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির কোনো সংশ্লিষ্টতা নেই।

গবেষণায় আগের যে চারটি ‘অপোকৃত ভালো’ নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করা হয়েছে, সেগুলো হচ্ছে ১৯৯১, ১৯৯৬-এর জুন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচন।

আবুল বারকাত বলেন, আসন্ন নির্বাচনে কোন দলের অবস্থা কেমন হতে পারে, তা জাতীয় কৌতূহলের বিষয়। বিগত কয়েকটি নির্বাচনের তথ্য ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। দোদুল্যমান ভোটারদের মন বুঝতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গেও খোলামেলা আলাপ-আলোচনা করা হয়েছে। যুক্তিভিত্তিক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচনে দলভিত্তিক সম্ভাব্য ফলাফলে উপনীত হয়েছি।

গবেষণার ফলাফলে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৭০ শতাংশ ভোটার দলের অনুগত ভোটার। এর মধ্যে ৩০ শতাংশ আওয়ামী লীগের, ৩০ শতাংশ বিএনপির আর ১০ শতাংশ অন্যান্য দলের। আর এর বাইরের ৩০ শতাংশ ভোটার দলীয় অনুগত নন। এই দোদুল্যমান ৩০ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, তা পূর্বনির্ধারিত নয়।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৫৫টি আসনের ফলাফল মোটামুটি নির্ধারিত। দলগুলোর জন্য ‘সম্ভাব্য বিজয় নিশ্চিত’ আসন। এর মধ্যে ৭০টি আসন পাবে আওয়ামী লীগ ও ৭০টি আসন পাবে বিএনপি। বাকি ১৫টি আসন পাবে অন্যান্য দল। তবে এই আসন দিয়ে সরকার গঠন হবে না। অন্য ১৪৫টি সংসদীয় আসনের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

দোদুল্যমান ভোটারদের ভোট দেওয়ার সিদ্ধান্তের েেত্র ৫টি উপাদান প্রভাব রাখবে বলে গবেষণার ফলাফলে বলা হয়। এগুলো হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি, ২০১৪ ও ২০১৮ জাতীয় নির্বাচন, পদ্মা সেতু ও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা।

প্রথম তিনটি উপাদানের সুবিধা পাবে বিএনপি। আর পদ্মা সেতুর সুবিধা পুরোটাই পাবে আওয়ামী লীগ। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়টিতে জাতীয় সংহতির ইস্যু বানাতে পারলে এর সুবিধা আওয়ামী লীগ পেতে পারে।

গবেষণার তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৮ থেকে ১৬৬টি, বিএনপি ১১৯ থেকে ১৩৭টি এবং অন্যান্য দল ১৫টির মতো আসন পেতে পারে। সম্ভাব্য ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের পে সরকার গঠনের সম্ভাবনা বেশি। বিএনপির পে এককভাবে সরকার গঠনের সম্ভাবনা নেই বললেই চলে। বিএনপির জোটবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা থাকলেও তা অনেক বেশি শর্তসাপে।

লগি-বৈঠা নিয়ে এবার গণতন্ত্র রক্ষা করব: শেখ তাপস

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ২৮ অক্টোবরের জনসমাবেশ থেকে জনগণের জানমালের কোনো তি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দণি সিটি করপারেশেনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তাপস বলেন, আমি আপনাদের সঙ্গে রাজপথে থাকব। আমরা কোনো কিছু নিতে দেব না। ২৮ অক্টোবর যেমন আমরা লগি-বৈঠা নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম, তেমনি এই ২৮ তারিখও আমরা গণতন্ত্রকে রা করব।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ২৮ তারিখ আমাদের জন্যে অগ্নিপরীক্ষা এই পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ্ বিজয়ী হব।

মতবিনিময় সভায় বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ থেকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ নেতারা।

সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনের সঙ্গে মোটা লাঠিও নিয়ে সমাবেশে আসার নির্দেশ দেন।

তিনি বলেন, এ দিন নৌকার পেছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে। ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে। আমাদের সব কর্মী জানে- বিএনপির লোকজন কোথায় থাকে, কোন মেসে থাকে, কোন হোটেলে থাকে। আমাদের সব জানা আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় মার্কিন চিকিৎসক দল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় এসেন মার্কিন চিকিৎসক দল।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ঢাকায় পৌঁছান এ দলটি। চিকিৎসকরা তারা হলেন- ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও হামিদ আহমেদ আব্দুর রব।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

বিএনপির সূত্র জানায়, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকেই চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাসেরও বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোটরসাইকেল বহর নিয়ে ক্যাস্পাসে এলেন অধ্যক্ষ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারী ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষকে ব্যতিক্রমি সংবর্ধনা দিয়েছে কলেজ প্রশাসন। মোটরসাইকেল শোভযাত্রার সহ ক্যাম্পাসে নিয়ে আসা নবাগত অধ্যক্ষকে ফুল ছিটিয়ে বরণ করানো হলো ছাত্রীদের দিয়ে।

সদ্য জাতীয়করণ হওয়া খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন অধ্যাপক ডঃ মোঃ আব্দুল লতিপ। বুধবার তার নতুন কর্মস্থরে যোগদান করতে আসা উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে কলেজ প্রশাসন। তাকে বরণ করার জন্য সরকারী ছুটির দিন সকালে ছাত্রীদের ক্যাম্পাসে ডেকে আনা হয়। ক্যাম্পাসের ভিতরে সারিবদ্ধভাবে ফুলের ডালা হাতে প্রায় ঘন্টা খানেক অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে মোটরসাইকেল বহর নিয়ে নাটকীয় কায়দায় ক্যাম্পাসে আসেন নতুন অধ্যাপক। সাড়িবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। নবাগত অধ্যাপক তার কক্ষে যান। সেখানে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে কলেজের শিক্ষক কর্মচারীদেও সাথে নিয়ে মুক্তির মূলমন্ত্র নামের বঙ্গুবন্ধুর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক আব্দুল লতিপ পাবনা এডিওয়াট কলেজের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি ১৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বেলাল উদ্দিনের স্থলাভীষিক্ত হলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অধ্যাপক ও সহযোগী অধ্যাপক জানান, শিক্ষার্থীদের দিয়ে কারো বরণ করা যাবে না। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই কাজটি করলেন। কার স্বার্থ রক্ষায় এমনটি হলো এ প্রশ্ন তাদের মধ্যে ঘুপাক খাচ্ছে।

সংবর্ধনার আয়োজক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন রাত ৮টার পর তার মোবাইল ফোন রিসিভ করেন। তিনি জানান অতি উৎসাহি কিছু শিক্ষক এই সংবর্ধনার আয়োজন করেছেন। তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাত্র। কোনটা আইন সিদ্ধ আর কোনটা আইন সিদ্ধ না তা হিসাব করেন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক বলেন, তিনি এ ধরনের সংবর্ধণা কখনো দেখেন নি। শোনেন নি। ঘটনাটি কতটা আইন সিদ্ধ তা তার জানা নেই। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলতে পারবেন।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জমিতে কীটনাশক স্প্রে করার জন্য পাম্পে পানি আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

নিহতের প্রতিবেশি আবুল বাশার জানান, আব্দুর রহিম বাড়ির পাশের মাঠে ধানের জমিতে কীটনাশক স্প্রে করাতে গিয়েছিলেন। এসময় তিনি মাঠের একটি মটর পাম্প থেকে পানি নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে মাঠে লোকজন আব্দুর রহিমের মৃতদহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান খবরের সত্যতা স্বীকারে করেন।

কোনো কিছুই ঢাকার মহাসমাবেশ আটকাতে পারবে না: ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোনো কিছুই ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ ‘আটকে রাখতে’ পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যখন লিখবেন কোনো কিছুই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি যত কিছুই করুক, আমাদেরকে, রাস্তার মানুষকে তাদের দাবি আদায়ের েেত্র কোনো কিছুতে আটকে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন, কোনোটাই আটকে রাখতে পারবে না। সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এবারকার আন্দোলন ফলাফলের দিকে যাচ্ছে এবং জনগণের বিজয় অনিবার্য।

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায়। সেজন্য ২১ অক্টোবর তারা ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে। তবে পুলিশ এখনও সিদ্ধান্ত দেয়নি।

এদিকে একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দণি গেইটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেদিন রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছে মতাসীন দলটি।

একই দিনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। ২৮ অক্টোবর বৌদ্ধ স¤প্রদায়ের ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ থাকায় রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি প্রত্যাহারের আহŸান জানিয়েছেন বৌদ্ধ ধর্মীয় নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোনো ধরনের ‘অরাজকতা করবে না’ প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ।

বিএনপির সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছিলেন, একই দিনে বড় দুই দল কর্মসূচি দেওয়ায় সংঘাতের কোনো ঝুঁকি তিনি দেখছেন কি না।

উত্তরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ যদি সরকারে থাকে, প্রতিটি পদপেই ঝুঁকিপূর্ণ, এভরি স্টেপ ঝুঁকিপূর্ণ। ঝুঁকি চিন্তা করলে তো কোনো লাভ নেই। মানুষ এখন জেগে উঠছে, মানুষ জেগে উঠে তার দাবি আদায়ে বদ্ধপরিকর।

জামায়াতে ইসলামীও ২৮ অক্টোবর মতিঝিলে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, এক দফা দাবি আদায়ের ল্েয বিএনপি ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি দিয়েছে। অন্যান্য দলেরও অধিকার আছে সভা-সমাবেশ করার।

আওয়ামী লীগের অধিকার আছে তারা তাদের কর্মসূচি করতে পারে গণতান্ত্রিক রাষ্ট্রে। জামায়াতে ইসলামী করতে পারে, অন্যান্য দলগুলো করতে পারে, গণতন্ত্র মঞ্চ তারা যুগপৎ আন্দোলনে আছেন, তারাও সেইদিন ডেকেছেন, প্রায় ৩৪টা দল ডেকেছেন। সুতরাং এটা পার্ট অব ইট, এটা গণতান্ত্রিক আন্দোলনের অংশ। এটা তো একটা দলের বিষয় না, সমগ্র জনণের বিষয়।

মির্জা ফখরুল আগের মতই বলেন, সরকার সংবিধান অনুযায়ী ‘অবাধ সুষ্ঠু নিরপে নির্বাচন’ করার কথা বলছে, তা জনগণ আর বিশ্বজনমতকে ‘বিভ্রান্ত করার চেষ্টা’।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে গত ১৩ অক্টোবর কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় বিএনপির করা ‘তদন্ত কমিটির’ প্রতিবেদন উপস্থাপন করা হয় সেখানে।

বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত অনুযায়ী দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে ওই তদন্ত কমিটি করা হয়। তারা গত ১৭ অক্টোবর কুমিল্লা ঘুরে এসে প্রতিবেদন দেন। সেখানে বলা হয়, ওই হামলার ঘটনায় ‘আওয়ামী লীগের স্থানীয় সাংসদ একে এম বাহাউদ্দিন বাহারসহ য্বু লীগ ও ছাত্র লীগের সন্ত্রাসীরা’ জড়িত।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লায় আক্রমণটা হয়েছে, এটা আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার তার নির্দেশে আওয়ামী লীগের নেতা এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা এটা চালিয়েছেন। এই কথা আমরা বার বার বলেছি যে, নতুন কথা কিছু বলা নেই। এখানে যে কেনো সন্ত্রাসের ঘটনা এটা মূলত নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। কারণ তারা একটা সন্ত্রাসী দল, তারা প্রথম থেকেই সন্ত্রাস করে এসেছে, সন্ত্রাস করে তারা টিকে আছে।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং যুব দলের সহ আইন বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নৈরাজ্য না করার ওয়াদা করলে বিএনপির সমাবেশের অনুমতি : স্বরাষ্ট্রমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর এক উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না, এমন ওয়াদা করলে আগামী ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে। পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি-সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এদেশের মানুষ কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা আর পেছনে ফিরে যেতে চায় না। এদেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি রুখে দিতে নানান ধরনের ষড়যন্ত্র করছে। তারা কখনো সমাবেশ দিচ্ছে, কখনো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। জনগণ যদি চায় তবে তারা আবার মতায় আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে।

তিনি বলেন, সেটা না করে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। জনগণের কাছে মাফ চেয়ে যদি ভোটে জিতে মতায় আসতে পারে তবে আমরা আনন্দে মতা ছেড়ে দেবো। ২০০১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছিলেন।

মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলী ও তার দুই সহযোগীকে ঝিনাইদহ থানা পুলিশ গ্রেফতার করেছে । তাদের কাছ থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান।

আটকরা হলেন, মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতীরা জেলার শ্যামনগর উপজেলায়। অপর আটক হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আন্ত: বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলী সাতীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৩ টি চোরাই মোটর সাইকেল। সেই সাথে গ্রেফতার করা হয় তার আরও দুই সহযোগীকে।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নামে খুলনা, মাগুরা, সাতীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় প্রায় ১৫টি চুরির মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...