বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 388

বিএনপি মায়াকান্নায় বিদেশিদের করুণা ভিক্ষা করছে: ওবায়দুল কাদের

0
ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য বিএনপি মায়াকান্না করে বিদেশিদের কাছে করুণা ভিক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে আজ সুষ্ঠু নির্বাচনের কথা, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরাবরই হত্যা-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রমতা দখল করেছে। তথাকথিত তত্ত¡াবধায়ক সরকারের দাবির অন্তরালে বিএনপি পুনরায় সন্ত্রাসের মাধ্যমে মতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি। আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচনে বদ্ধপরিকর। বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও রাজনীতির গতিপথ কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না; একইভাবে দেশবিরোধী কোনো অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির হুমকির মুখে বিচ্যুতি হবে না।

আমন ধান কিনবে সরকার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।

রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২ লাখ টন ধান ও ৫ লাখ চাল কিনেছিল সরকার। প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল।

খাদ্যমন্ত্রী বলেন, এ বছর মোট ৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল ও ২ লাখ ধান সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।

হত্যা মামলায় জাসদ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত কৃষক হত্যা মামলায় জাসদ নেতা কারশেদ আলমসহ তিনজনের যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দÐপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদÐপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ল²ীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কারশেদ আলম, তার মেজভাই হামিদুল ইসলাম ও তার বড় ভাই আসাদুল ইসলামের ছেলে রাসেল। এ মামলায় অপর ৮ আসামিদের খালাস দিয়েছেন আদালত।

কারশেদ আলম কুষ্টিয়া জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার ও মুক্তি কামনায় গঠিত বিশেষ বাহিনী নিউকিয়াসের সদস্য কাজী আরেফ আহমেদ হত্যা মামলার প্রধান সাী। তিনি কাজী আরেফ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক।

রায় ঘোষণার পরপর শত শত জাসদ নেতাকর্মী আদালতে জড়ো হন। দÐপ্রাপ্তদের পরিবার ও দলীয় নেতাকর্মীরা বলেন, ২০১২ সালের ১৫ আগস্ট বিকেলে ল²ীপুর গ্রামের মাঠে কৃষক শাহাজুলের গরু খেত খাওয়ার কারণে প্রতিপরে লোকেরা তাকে মারধর করে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শাহাজুলের মৃত্যু হয়। এ ঘটনায় বংশীয় ও সামাজিক দ্ব›েদ্বর জেরে ষড়যন্ত্রমূলকভাবে দÐপ্রাপ্তদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। অথচ যারা তাকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেনি। নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম ঘটনার কয়েকদিন পরে কারশেদ আলম ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে মামলা করে। আমরা এ রায় মানি না। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

জাসদ নেতা কারশেদ আলমের পরিবারের লোকজন বলেন, বংশের দ্ব›দ্ব ও পূর্ব শত্রæতার জেরে আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাদÐ দেওয়া হয়েছে। অথচ যারা নিহত সাহাজুলকে মারপিট করে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা করেনি বাদীপ। এঘটনায় আমরা ােভ প্রকাশ করছি। কারশেদ আলম দোষী না। আমরা এই রায় মানি না। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রæতার জেরে প্রতিপ শাহাজুলের মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাীদের স্যা প্রমাণ শেষে ৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে দÐপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর পরই দÐপ্রাপ্ত আসামিদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

এবিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কৃষক শাহাজুল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। এসময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অপর আসামিদের খালাস দিয়েছেন আদালত।

বিচারালয়কে যেন রাজনীতিকরণ না করা হয়: প্রধান বিচারপতি

0
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিচার বিভাগ ও বিচারালয়কে যেন কোনোভাবে রাজনীতিকরণ করা না হয় এ অভিপ্রায়ের কথা জানালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

নতুন প্রধান বিচারপতির এজলাসের বিচারিক কার্যক্রমের প্রথম দিনে রবিবার অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতির জীবনী তুলে ধরে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

এসময় প্রধান বিচারপতি কবলেন, আমি চাইবো বিচার বিভাগ ও বিচারালয়কে যেন কোনভাবে রাজনীতিকরণ করা না হয়। এখানে বিচারক ও আইনজীবীদের সম্মিলিত ও মেধাপুষ্ট দায়িত্ব পালনের মাধ্যমেই কেবল সুবিচারের ল্য অর্জিত হতে পারে এবং তবেই বিচার বিভাগের মর্যাদা অক্ষুণœ থাকবে। আমাদের সুপ্রিম কোর্টের এই বিচার অঙ্গন পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও ভালোবাসায় আলোকিত হোক- এটিই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, একটি কথা, একটু অপ্রিয় হলেও বলতে চাই, কোনো বিষয়ে ভালোভাবে না জেনে বা যথেচ্ছভাবে বিচারক ও আদালত সম্পর্কে কটু মন্তব্য মোটেই সভ্যতার ইঙ্গিত বহন করে না। সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের ভাষায় আমিও উচ্চারণ করতে চাই, কোনো বিচারকই সমালোচনার ঊর্ধ্বে নন। সভ্য জগতে ভব্য সমালোচনার একটা অবকাশ রয়েছে। বিচারকের রায়ের সমালোচনা করার অধিকার বাকস্বাধীনতার এক অংশ বলে আমি মনে করি। আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেে সংবিধানে এই বাকস্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, দেশে যে মুক্ত সাংবাদিকতা বিরাজ করছে তার ভাবমূর্তি অক্ষুণœ রাখার জন্য যথেচ্ছা সমালোচনার পরিবর্তে জেনেশুনে ওয়েল ইনফরমড হয়ে সমালোচনার প্রয়োজন। তবে কেউ যদি স্বাধীনতার অপব্যবহার করে তা সংবাদ মাধ্যমই হোক, আইনজীবীই হোক বা যে কেউ হোক, তাকে শায়েস্তা করার জন্য আদালতের হাত যথেষ্টই লম্বা।

দুর্নীতির বিষয়ে প্রধান বিচারপতি বলেন, সংবিধানের প্রতি ল্য রেখে বিচার প্রশাসনকে রাখতে হবে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, স্বাধীন এবং সোশ্যাল জাস্টিস তত্তে¡র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা দেশ ও জাতির জন্য গর্বের। আমার দায়িত্ব পালনকালে আমার সতীর্থ বিচারক এবং আইনজীবীদের সুচিন্তিত পথ ধরে একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমি আমাদের বিচার ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলতে এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে একটি দীর্ঘমেয়াদি জুডিসিয়াল প্ল্যান তৈরি করতে চাই। আমার উত্তরসূরিরা যেন এই প্ল্যান বা পরিকল্পনা ধরে আগামীতে এগিয়ে যেতে পারেন।

এদিকে এদিন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে সরকারবিরোধী আইনজীবীদের একটি জোট সংবর্ধনায় অংশ না নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিােভ প্রদর্শন করে।

গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত ২৬ অক্টোবর তিনি শপথ নেন।

পিকে হালদারের ২২ বছর কারাদন্ড

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে ২২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া অন্য ১৩ আসামির প্রত্যেককে ৭ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রবিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

দুর্নীতির কোনো মামলায় এবারই প্রথম পিকে হালদারের সাজার রায় এলো।

আসামিদের মধ্যে সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শংখ বেপারীর উপস্থিতে রায় দেন বিচারক।

সাজা প্রাপ্তদেও মধ্যে পিকে হালদার, তার মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রিসহ সহ ১০ জন পালাতক রয়েছেন।

খোকসার আব্দুর রাজ্জাক খুলনা রেঞ্জের শ্রেষ্ট গ্রামপুলিশ

0
খুলনা রেঞ্জ ডিআইজি মঈনূল হক পিপিএম (বার) পিপিএম ওই গ্রামপুলিশ আব্দুর রাজ্জাকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সন্ধানী ভাতা তুলে দেন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আব্দুর রাজ্জাক খুলনা রেঞ্জের শ্রেষ্ট গ্রাম পুৃলিশ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনূল হক পিপিএম (বার) পিপিএম ওই গ্রামপুলিশ আব্দুর রাজ্জাকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সন্ধানী ভাতা তুলে দেন।

আইন শৃক্সক্ষলা রক্ষায় প্রসংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ খুলনা রেঞ্জ পুলিশ এর উদ্যোগে গ্রামপুলিশ আব্দুর রাজ্জাককে বিশেষ সম্মাননায় প্রদান করা হয়।

আব্দুর রাজ্জাক ২০০৩ সাল থেকে ওসমানপুর ইউনিয়নে কর্মরত আছেন। তিন উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ জাবেদ আলীর ছেলে।

গ্রামপুলিশ আব্দুর রাজ্জাক এ পুরস্কারকে তার জীবনের শ্রেষ্ট অনর্জন বলে মনে করেন। এ পুরস্কার তার কাজের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর ঘটনা উদঘাটনে গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক তার কর্মদতা দেখিয়ছেন। সরকারী কাজে অবদান রাখায় রাজ্জাককে খুলনা রেঞ্জ পুলিশ স্বীকৃতি দেওয়ায় গ্রাম পর্যায়ে কাজ করা গ্রামপুলিশরা অনুপ্রানিত হবেন।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ওই বৃদ্ধের পরনে ধুসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। এলাকার কোনো মানুষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

খোকসায় শ্বাশুরীর হাত ভেঙ্গে দিলো জামাই

0

স্টাফ রিপোর্টার

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী একটি গামেন্টের্সে চাকরী নিয়ে ঢাকায় চলে গেছেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় শ্বাশুরীকে কোদালের আছাড়ি দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে জামাই।

শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাইক পাড়া গ্রামে জামাই আব্দুল হান্নান কোদালের আছাড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধা শ্বাশুরী জহুরা খাতুন (৬০) এর ডান হাত ভেঙ্গে দিয়েছে। আহত ওই বৃদ্ধার স্বামীর নাম মৃত আব্দুর ছাত্তার।

ঘটনা স্থলে উপস্থিত প্রতিবেশী জোৎসনা খাতুন ও গ্রাম পুলিশ হাসান আলী জানান, বিকালে বৃদ্ধা রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় জামাই আব্দুল হান্নান একটা নিরানি হাতে বাড়িতে ঢোকেন। কোন কথা না বলেই বৃদ্ধা জহুরার উপর হামলা করেন। প্রতিবেশীরা হামলাকারী জামাই হান্নানকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে কোদালের আছাড়ি দিয়ে শ্বাশুরীকে পিটাতে শুরু করে। আহত বৃদ্ধার চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী জামাই হান্নান পালিয়ে যায়।

গ্রামবাসী ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃদ্ধাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

আহত বৃদ্ধা জহুরা খাতুন জানান, প্রায় কুড়ি বছর আগে হান্নানের সাথে পারিবারিক ভাবে মেয়ে সেলিনা খাতুনের বিয়ে দেন। প্রতিদিনই মেয়ের উপর জামাই নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে একমাস আগে মেয়ে ঢাকায় গিয়ে গামেন্টের্সে চাকরি নিয়েছে। সেই থেকে হান্নান তার স্ত্রীকে ফিরে পেতে শ্বাশুরী জহুরা খাতুনকে মেয়ে ফেলার হুমকী দিয়ে আসছেন। শনিবার বিকালে তাকে একা বাড়িতে পেয়ে হান্নান তার উপর হামলা চালায়। প্রথমে হাতে থাকা নিরানি দিয়ে তার উপর হামলা করে। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে ডাান হাত ভেঙ্গে দিয়েছে।

তিনি আরো জানান, হান্নান তার বাবার বাড়ির সব জমি বিক্রি করে দেউলিয়া হয়ে যায়। সে সময় মেয়ের সুখের কথা ভেবে জামাই হান্নানের নামে ৬ শতাংশ বাড়ি করার জমি রেজিস্ট্রি করে দিয়েছেন কিন্তু মেয়ের কপালে সুখ হয়নি।

শ্বাশুরীর উপর হামলার অভিযোগে অভিযুক্ত হান্নানের ভায়ের বাড়িতে যাওয়া হয়। তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকেরাও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। হান্নানের মোবাইল ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মকতর ডাঃ ইফফাত জাহান তনুজা বলেন, বৃদ্ধার ডার হাতের দুইটি হাড় ভেঙ্গে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ফোলা দাগ রয়েছে।

কালীগঞ্জে পলিথিনে অস্বাস্থ্যকর হিমাহিত মাংস বিক্রি

0
বিক্রির জন্য ফ্রিজে রাখা হিমায়িত মাংশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে মাছের দোকানের পাশে অস্বাস্থ্যকর হিমায়িত মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, আব্বাস আলী নামের এক ব্যক্তি ১ কেজি, ২ কেজি ও ৫ কেজি ওজনের পলিথিনে রাখা হিমায়িত মাংশ বিক্রি করেন। এই মাংস তিনি কোথায় পান এমন টা অনেকের প্রশ্ন। খাবার উপযোগী কিনা এসব প্রশ্ন জনমনে। বাজারদর থেকে প্রতিকেজিতে ১০০ টাকা কম মূল্যে হিমায়িত মাংস বিক্রি করেন ওই ব্যক্তি।

অনেকের অভিযোগ আব্বাস আলী রাতের আঁধারে রোগা গ্রস্থ্য গরু জবাই করে সেই মাংস হিমায়িত করে বিক্রি করেন। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফ্রিজে রাখা এ মাংশ দিয়ে দুর্গন্ধ পাওয়া যায়।

হিমায়িত মাংস বিক্রির জন্য যেসব নিয়ম নীতি মানা প্রয়োজন আব্বাস আলী তার কিছুই মানছেন না। আব্বাস আলীর মাংসের দোকানে দেখা যায় ফ্রিজের মধ্যে পলিথিনে করে অনেক মাংশ হিমায়িত করে রাখা আছে। সপ্তাহে শনি ও মঙ্গলবার হাটের দিন এই মাংশ বিক্রি করা হয়।

ইউনিয়ন পরিষদের প থেকে মাংস বিক্রির সার্বিক বিষয় গুলো দেখভাল করার দায়িত্ব থাকলেও তা সঠিকভাবে পালন করা হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

কালীগঞ্জ উপজেলা পশু চিকিৎসক হাবিবুর রহমান জানান, পূর্বের চেয়ারম্যানের আমলে নিয়ম মেনেই গরু জবাই করা হতো এবং টাটকা মাংস বিক্রি হতো। এখন কেউ জানে না, দেখে না কি গরু জবাই হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, মাংস বিক্রির সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। খোঁজ খবর নিয়ে আব্বাস আলীর েেত্র যদি নিয়মের কোনো বত্ত¡য় করে তার বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দৌলতপুর মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

0
সংগৃহীত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের মাঠ থেকে খেরেজ আলী ফকির (৬৫) নামের এক বৃদ্ধের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত খেরেজ আলী ওই এলাকার ঈদগাহ পাড়া প্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...