বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 396

বিএনপি জঙ্গীতান্ডব ও হত্যাখুনের ভয়ঙ্কর জল্লাদ – হাসানুল হক ইনু

0

কুৃষ্টিয়া প্রতিনিধি

বিএনপি’র নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেন তাঁরা গণতন্ত্রের ফেরেশতা না। তাঁরা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গীতান্ডব ও হত্যাখুনের ভয়ঙ্কর সব জল্লাদ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, মানুষ পোড়ানো, জঙ্গীতান্ডব ও হত্যা খুনের আসামিদের প্রধান পিষ্টপোষক হচ্ছে বিএনপি।

বুধবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদ নেতাদের সাথে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি’র প্রস্তাবিত তত্ত¡াবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে, এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেতার কোন সম্পর্ক নাই।

এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিখোঁজ শিশুর লাশ পাওয়া গেলো পুকুর

0
নিহত জান্নাতি (ফাইল ছবি)

পরিবারের দাবী ধর্ষনের পর হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘন্টা পর জান্নাতি খাতুন নামে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাগুটিয়া গ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে খোকন ভুইয়ার মেয়ে।

নিহত শিশুর পিতা জানান, সোমবার দুপুরে বাড়ি থেকে জান্নাতি খাতুন নিখোঁজ হয়। প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামের প্রায় সবখানে খোঁজাখুজির পরও শিশুটিকে পাওয়া যায় না। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশ একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। শিশু জান্নাতির হাতে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে ধর্ষনের পর হত্যা করা হতে পারে বলে দাবি করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই শিশুর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, শিশুটির হাতে কাটার চিহ্ন আছে। তার পরিবার অভিযোগ করেছে ধর্ষনের পর জান্নাতিকে হত্যা করা হতে পারে। মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

ঝিনাইদহে নারী ইউপি সদস্যসহ প্রতারক চক্রের চার সদস্য আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে এ চক্রের প্রধান এক নারী ইউপি সদস্য নুর নেহার সহ চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সদর উপজেলা ও কালীগঞ্জের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরতি আসনের নারী সদস্য নুর নেহার। তিনি এ চক্রের প্রধান বলে দাবি ডিবি পুলিশের। এ ছাড়া কুলফাডাঙ্গা গ্রামের মসলেম মন্ডলের ছেলে আজিম মন্ডল, করাতিপাড়া গ্রামের জাহানারা বেগম, কালীগঞ্জের কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুহানী আক্তার শিলা। আটককৃতদের কাছ থেকে ডিবি পুলিশ ৫৯ হাজার টাকা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জের নারী-পুরুষের একটি চক্র প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে নারী পুরুষের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করতো। পরে তাদেরকে বøাকমেইলিং করে অর্থ আদায় করে আসছিল।

এ চক্রের হাতে ঝিনাইদহ সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহার ও তার সদস্যরা। ইতোমধ্যে ওই ব্যক্তির কাছ থেকে এক লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। তার কাছে পরবর্তীতে আরও টাকা দাবি করলে তিনি ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল আহসানের কাছে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেেিত উপ-পরিদর্শক আবু সায়েমের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় আটক ইউপি সদস্যেও কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে শনিবার ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পুকুরের পানি ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর চরপাড়া গ্রামের কানন শেখের ছেলে শিশু আরাফাত নিহত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের পরিবারের লোকেরা তখন ব্যস্ত। এ সময় আরাফাত নিখোঁজ হয়। পরে প্রতিবেশীর পুকুরের পানিতে শিশুটি ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষানা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

খোকসার গড়াই নদীতে নৌকা বাইচ ১৬ সেপ্টেম্বর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ সংক্রান্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতার স্থান নির্বাচনে গঠিত পর্যবেক্ষক দল সরেজমিন নদী পরিদর্শন করেন। এ দলে ছিলেন ধোকরাকোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি, রবিউল ইসলাম, আব্দুল মজিদ, ইউপি সদস্য সবুজ হোসেন, আব্দুল মতিন, সহযোগি অধ্যাপক মুক্তার হোসেন প্রমুখ।

অধ্যক্ষ আব্দুল মতিন জানান, ১৬ সেপ্টেম্বর সকালে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। গড়াই নদীর খোকসা বাজারের হাওয়া ভবন এলাকা প্রতিযোগীতা শুরুর স্থান নির্বাচন করা হয়েছে। প্রতিটি নৌকার মাল্লাদের বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রাম পর্যন্ত যেতে হবে। এ বছর ৮টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেবে।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে আশা করছে আয়োজকরা। এ প্রতিযোগীতার প্রধান পৃষ্ঠপোষকতা করছেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। সভাপতিত্ব করবেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তানহা দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মোকলেস উদ্দিনের মেয়ে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.পিযুষ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই শিশুকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়া যাওয়ার পথে সকাল ৯ টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শুক্রবার পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে ডেঙ্গু জ¦রে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়। এর আগে গত ২৯ আগষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আছিয়া খাতুন(২৫) নামে আরেক নারীর মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন, জেলায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি ছিলেন। ২৪ ঘন্টার ব্যবধানে ভর্তি হয়েছেন আরো ১২ জন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে প্রতিদিন অন্তত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

জি-২০ সম্মেলনঃ শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মোদী

0
সংগৃহীত ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত হিসেবে দিল্লিতে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের ঠিক পর পরই প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে বাংলায় লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি ও আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।

বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদস্থ সূত্র জানিয়েছে, দুই নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক, খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ওই বৈঠকে আরও একবার ভারত-বাংলাদেশের মধ্যেকার পারস্পরিক আস্থা, বিশ্বাস ও মৈত্রীরই প্রতিফলন ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফাইটে রওনা হন তিনি। নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই সফর।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে কানেকটিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব পাবে। বৈঠকে কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের নাগরিকদের লেনদেন সহজীকরণে তিনটি সমঝোতা স্মারক সই হবে।

এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিংগাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। ভারতের সঙ্গে বিদ্যমান নানা সম্পর্কের ভিত্তিতে দণি এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে এ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

সূত্র: বিবিসি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন।

তাকে অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি/পিপি শাখা) অনুবিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।

সলিসিটর রুনা নাহিদ আকতার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছ, ‘দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২’ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিত করতে যুক্তরাষ্ট্রের সাঊেশ প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনসহ ১৬০ বিশ্ববরেণ্য ব্যক্তির প্রধানমন্ত্রীকে দেওয়া খোলাচিঠির পে অবস্থান নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তাতে তিনি সই করবেন না বলে জানিয়ে দেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) এমরান আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রবিবার (৩ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রæপে জানানো হয়। যেখানে সোমবার বিকাল ৪টার মধ্যে বিবৃতি সই করার কথা বলা হয়। তবে, আমি ব্যক্তিগতভাবে সই করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি সই করার সঙ্গে একমত নই।’

তিনি বলেন, ‘আমি মনে করি ড. ইউনূসের বিষয়ে যে বিবৃতি ও পাল্টা বিবৃতি দেওয়া হচ্ছে সেটির প্রয়োজন নেই। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তা অন্যভাবে ডিল করা যেতো। এটা ওনাকে চাপে রাখার জন্যই করা হচ্ছে বলে মনে হয়েছে। উনি বাংলাদেশের জন্যই যে শুধু সম্মান বয়ে এনেছেন তা কিন্তু নয়, উনি সারাবিশ্বের সম্পদ।’

এর পরপরই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস কাবে এক আলোচনা সভায় তিনি বলেন, এমরান আহমেদ ভূঁইয়া অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

সম্প্রতি বারাক ওবামা ও হিলারি কিনটনসহ বিশ্বের ১৬০ জন সুপরিচিত ব্যক্তি ও নেতা অধ্যাপক ইউনূসের পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলাচিঠি দিয়েছেন। ১০০ জনের বেশি নোবেলজয়ীর দেওয়া ওই চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া মামলার বিচারকাজ স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়।

সেই সঙ্গে ওই চিঠিতে বিগত দুটি নির্বাচনের বৈধতার সংকট ছিল জানিয়ে সামনের নির্বাচনের দিকে নজর রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে, এ চিঠির প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিনে পাল্টা বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ দেশের ৫০ জন সম্পাদক।

শিশুদের মারামারি, মাথা ফাটলো বৃদ্ধের

0
মারা-মারিতে অংশ নেওয়া শিশু নিরব হাসপাতালে দাদার শর্যা পাশে মায়ের কোলে মুখ লুকিয়ে ঘুমিয়ে পরেছে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুই শিশুর মধ্যে মারা-মারি। এ সময় এক শিশুর মায়ের ছুড়া ইটের আঘাতে ৮৫ বছরের বৃদ্ধ ইমান আলী প্রামানিকের মাথা ফেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের পৃথক হামলায় নির্মাণ শ্রমিক আব্দুল লথিপ আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলা সদরের পৌর এলাকায় মালিগ্রামে খেলার সময় সাত বছরের শিশু নিরব ও নয় বছর বয়সী জান্নাতীর মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর শিশুর মাদের মধ্যে ঝগড়া বাধে। সেখানে উপস্থিত হন নিরব নামের শিশুর দাদা বৃদ্ধ ইমান আলী প্রামানিক (৮৫)। এ সময় জান্নাতীর মায়ের পায়ের কাছে পরে থাকা একটি ইট তুলে বৃদ্ধকে লক্ষ করে ছুড়ে মারে। বৃদ্ধ ইমান আলীর ইটের আঘাতে রক্তাক্ত আহত হন। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। এ ঘটনার পর হামলাকারী নারী আত্মগোপনে রয়েছেন।

বৃদ্ধ ইমান আলী জানান, তিনি ঘটনা স্থলে যাওয়া মাাত্রই ওই নারী কোলের বাচ্চা মাটিতে নামিয়ে রেখে তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তিনি ওই হামলাকারী নারীর নাম জানে না।

বৃদ্ধের ছেলে মোতালেব প্রামানিক জানান, তার বাবা বয়বৃদ্ধ। যে নারী হামলা করেছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

দিনের অপর হামলার ঘটনাটি ঘটেছে উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের দেবীনগড় ব্রিজের পাশে একটি চায়ের দোকোনের সামনে। হামলায় আহত হয়েছেন নির্মান শ্রমিক আব্দুল লথিপ (৩৫)। সে একই ইউনিয়নের খাঁনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। আহত যুবকের বাবা বাদি হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

আহত নির্মান শ্রমিক আব্দুল লথিপ

হাপাতালে চিকিৎসাধীন লথিপ জানান, দুপুর তিনটার দিকে তিনি হিজলাবট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি ওই চায়ের দোকানের কাছে পৌছালে পাশের গ্রামের কয়েকজন লোক তার উপর অর্তকিতে হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আহত নির্মান শ্রমিক লথিপ দাবি করেন, তার উপর হামলা পরিকল্পিত। হামলা কারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তিনি নিজে ও স্থানীয়রা হামলাকারীদের সবাইকে চিনেছেন। কি কারণে তার উপর হামলা করা হয়েছে সে ব্যাপারে তিনি বুঝতে পারছেন না। তার বাবা থানায় অভিযোগ করবেন।

নিখোঁজ ইজিবাইকচালকের কঙ্কাল চুয়াডাঙ্গায় উদ্ধার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

কুষ্টিয়ায় নিখোঁজের ১৮ দিন পর ব্যাটারিচালিত ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সংলগ্ন একটি নালা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত ইজিবাইক চালকের নাম সবুজ মন্ডল (৩০)। সে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারাদী মৃত বাচ্চু মন্ডলের ছেলে। সবুজ ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন।

কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আব্দুল খালেক জানান, তিনজনকে আটকের পর তাদের স্বীকারোক্তিতে ওই এলাকায় অভিযান চলানো হয়। পরে সেখানকার একটি নালা থেকে সবুজের কঙ্কাল উদ্ধার করা হয়।

এর আগে গত ১৯ আগস্ট কুষ্টিয়া চৌড়হাস মোড় থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন সবুজ মন্ডল। পরদিন নিহতের মা রেহেনা খাতুন কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তিনজনকে আটক করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, তিন আসামির স্বীকারোক্তির ভিত্তিতে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি কুষ্টিয়া পুলিশ নিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...