বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 399

সার্বভৌমত্ব রক্ষায় সামরিক প্রস্তুতির আহবান প্রধানমন্ত্রীর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রায় প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি নেওয়ার আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, বরং শান্তিতে থাকতে চাই। কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে।

রবিবার নৌবাহিনী প্রধানের সচিবালয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী সিলেকশন বোর্ড-২০২৩-এ দেওয়া ভাষণে এ আহŸান জানান। এসময় তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা বলেন, জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।

তিনি আরও বলেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। কারণ, আমাদের ল্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা।

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টার সংপ্তি বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার সফলভাবে দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন করছে।

জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের ল্য বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে লিপ্ত হবো না। আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। আমাদের সরকার সফলভাবে এ ধরনের সম্পর্ক বজায় রাখতে সম হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’- এ পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।

খোকসায় ব্রিজের উপর দিয়ে নৌকা চলে

0
ভূমিহীনদের পারা পারের ব্রিজের উপর দিয়ে নৌকা চলে।

স্টাফ রিপোর্টার

দ্বীপচরের ভূমিহীন পল্লীতের যাওয়া আসার ব্রিজের উপর দিয়ে বছরের কয়েক মাস নৌকা চলে। অপকিল্পিত ভাবে নির্মিত ব্রিজ ভূমীহীন ও নদী তীরের মানুষের গলার কাট হয়ে দাঁড়িয়েছে। নদী পারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষসহ স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রীদের।

কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে গড়াই নদীর বুকে জেগে ওঠা চরটি দ্বীপচর নামে পরিচিত। নদীকে দুই ভাগ করেছে এ চর। ভূমি প্রশাসনের হিসাব মতে তিন দশক আগে এ চরের প্রায় ৩শ একর আবাদযোগ্য খাস জমি ১৭১টি ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। উপজেলায় সরকারী খরচে নির্মান করা প্রথম পর্যায়ের আবাসন প্রকল্পে এটি। এ চরে বর্তমানে প্রায় ১৫শ মানুষের বসবাস। নারী পুরুষ মিলে ভোটার রয়েছে সাড়ে চারশত। কিন্তু যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা সেবা খাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভূমীহীনরা বঞ্চনার শিকার বলেন সরল স্বাকার উক্তি দিয়ে থাকেন জন প্রতিনিধিরা।

তিন বছর আগে খোকসা ইউনিয়নের মোড়াগাছা হলিপ্যাড আবাসন ও ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর আশ্রায়ণ মাঝে শাখা নদীর উপর প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের নির্মানকরা ব্রিজটি দৃশ্যত কাজে আসেনি। বর্ষায় নদীতে পানি আসলে আগে তলিয়ে যায় দ্বীপচরের ভূমীহিনদের এক মাত্রা রাস্তা ও ব্রিজ। এ বছরও এর ব্যত্যয় ঘটেনি। এক মাসেরও বেশী সময় ধরে ব্রিজটি পানিতে তলিয়ে আছে। ফলে শাখা নদী পারা পারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষদের।

দ্বীপচর গড়াই নদীকে দুই ভাগ করেছে। চরের পশ্চিমপাড় দিয়ে বয়ে যাওয়া মূল নদী পার হয়ে ইউনিয়র পরিষদে যেতে হয়। চরের উত্তর দিয়ে বয়ে শাখা নদী পাড়ি দিয়ে উপজেলা সদরসহ হাটবাজার, স্কুল কলেজ, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যেতে হয়। বর্ষায় শাখা নদী পানি আসলেই চরের ভূমিহীনরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেন। প্রায় অর্ধশত শিক্ষার্থী জীবনে ঝুকি নিয়ে জল কাঁদা মারিয়ে শাখা নদী পার হয়ে স্কুল কলেজে যায়। অসুস্থ্য রোগী ও ফসল আনা নেওয়ায় করতে বিপাকে পরতে হয়।

রবিবার তখন দুপুর। নৌকায় নদী পার হয়ে হেলিপ্যাডের ঘাটে এসে নামলেন পিপা খাতুন। রড় নদী পার হয়ে দেবীনগর গ্রামে তার বাবার বাড়ি। ব্রিজ নির্মাতাদের ভুল পরিকল্পা নিয়ে তিনিও ক্ষুদ্ধ। সব যাগায় (জায়গায়) ব্রিজ দিয়ে মানুষ চলে। আর এই ব্রিজ দিয়ে নৌকা চলে। দুই চরের থেকে ৩০ ফুট নিচে করে ব্রিজ বানানো হয়েছে। সামান্য বৃষ্টিতে ব্রিজে ওঠার রাস্তা ডুবে যায়। গাঙে (নদীতে) পানি আসলেই ব্রিজ ডুবে যায়।

ত্রিশ বছর ধরে হিজলাবট ঘাটে মানুষ পারাপার করেন মাঝি আয়ুব আলী। ব্রিজ হওয়ার পর বর্ষা মৌসুমে দুই নদী পার হতে হচ্ছে। আগে কম সময় লাগতো। এখন বেশী সময় লাগে। ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তিন বছর আগে এই ব্রিজ বানানো হয়েছে। প্রতিবছর বর্ষায় ব্রিজের উপর দিয়ে নৌকায় মানুষ পারাপার করেন। আগে একটু ভাটিতে গিয়ে মানুষ দাঁড়াতো। ব্রিজ হওয়ায় এখন এক নদী দুই বার পার করতে হচ্ছে। এই ব্রিজের কারনেই বছরে ৫/৬ মাস পারাপারে সমস্যা বেশী হয়।

গুচ্ছগ্রাম প্রকল্পের ভূমিহীনরা অবহেলিত বলে সরল স্বীকার উক্তি দিলেন ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ডাবলু। ব্রিজটি ৪ থেকে ৫ ফুট উচু করা হলে ভূমিহীনদের যোগাযোগ স্বাভাবিক থাকত। উপজেলা পরিষদেও বরাদ্দের সিংহ ভাগ যায় অন্য যায়গায়। ভুমিহীনদের কথা কেউ ভাবেন না। চরের পশ্চিম অংশের হিজলা কর মৌজা দিয়ে একটি পাকা রাস্তাসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পর চেষ্টা করছেন। ভুল পরিকল্পনায় নির্মান করা সেতুর উপর দিয়ে মাটি ফেলে রাস্তা তৈরীর কথা ভাবছেন।

সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস। দুই পাশের রাস্তার থেকে ব্রিজ অনেক নিচুতে করা হয়েছে বলে মনে করেন। তা ছাড়া ব্রিজটি খুবই সরু। পানি প্রবাহ কম হয়। এ কারণে বর্ষা এলেই ব্রিজটি ডুবে যায়। ভূমিহীনদের জন্য খুবই গুরুত্ব পূর্ন এই বিষয়ে উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন।

রাজবাড়ীতে বিএনপির আড়াই হাজার নেতাকর্মীর নামে মামলা

0
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পুলিশের ওপর ও অবৈধভাবে রেলস্টেশনে প্রবেশ করে হামলার অভিযোগে পৃথক দুই মামলায় বিএনপির আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১১৬ জন বিএনপির নেতাকর্মীর। এদের মধ্যে ২৮ নেতাকর্মীকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে রাজবাড়ী সদর ও রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সদর থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুর করা হয়। তাদের লাঠিসোটা ও ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ দুই হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা করেন।

অপর দিকে রেলওয়ে পুলিশ জানায়, থানা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবৈধভাবে প্রবেশ করে রেলওয়ে থানা পুলিশের ওপর পাথর ছুড়ে হামলা করে। এতে থানার ওসিসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আরেকটি মামলা করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শনিবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সাবেক এমপি নাসিরুল হক সাবু র‌্যালি বের করেন। র‌্যালীটি কোর্ট চত্বরের প্রবেশমুখে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ পুলিশসহ অন্তত ৪৫ নেতাকর্মী আহত হন।

রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

0

রাজবড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজনে আনন্দ শোভাযাত্রার সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এতে মুহূর্তের মধ্যে রাজবাড়ী শহর রণেেত্র পরিণত হয়।

শনিবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পান্না চত্বর প্রদণি করে পুনরায় তার বাসায় যাওয়ার পথে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়।

সকাল থেকে খÐ খÐ মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে জড়ো হতে থাকে। এরপর বেলা সোয়া ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আনন্দ শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদণি করে শিল্প কলা মোড়ে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই রণত্রে পরিণত হয় রাজবাড়ী শহর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য, চার সাংবাদিকসহ বিএনপির ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপল্েয দলীয় কর্মসূচির অংশ হিসেবে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা ছিল। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই কর্মসূচি করি। শোভাযাত্রাটি পান্না চত্বর অতিক্রম করলে পুলিশ অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে আমাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হন। আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপল্েয রাজবাড়ীতে খৈয়ম গ্রæপ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদণি করে শিল্পকলা মোড় আসলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে ইটপাটকেল, লাঠিসোঁটা ছিল। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে।

তফসিল ঘোষণা করলেই নির্বাচন, এত সহজ নয়: খসরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মানুষকে বোকা ভাবছে। এদেশে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে, এত সহজ নয়।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইফনিটিতে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘বর্তমান প্রোপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইসির এই বক্তব্যের জবাবে আমীর খসরু বলেন, কিসের নির্বাচন? কার নির্বাচন? যে ভোটাধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে তা পুনরুদ্ধার না করা পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের লাখ লাখ মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নেমেছে। ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। লাখ মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে।

উন্নয়নের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এই উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো এই সরকার সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। আর উন্নয়নের কথা বলছেন, এক লাখ কোটি টাকার উপরে টাকা ছাপাচ্ছে তারা। ব্যাংকের টাকা শেষ, রিজার্ভ শেষ আর সরকারের তহবিলেও টাকা নেই।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) উদ্বোধন প্রসঙ্গে আমীর খসরু বলেন, আজকেও একটা উদ্বোধন করছে। এগুলো হলো স্বৈরাচারের আরেকটা বৈশিষ্ট। সে লুটপাটি করবে আর উন্নয়ন দেখাতে গিয়ে তারা দুই থেকে চার-পাঁচটা বড় বড় জিনিস এরকম করবে। আর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করার জন্য বড় বড় প্রজেক্ট করা হচ্ছে।

সভায় আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন : ইসি আনিছুর

0
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে প্রশিকদের প্রশিণ (টিওটি) কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিণ ইন্সটিটিউটে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। প্রতি ব্যাচে শতাধিক প্রশিক নিয়ে তিন হাজার ২০০ জনকে টিওটি দেওয়া হবে।

এসময় ইসি আনিছুর রহমান বলেন, এখনো আমরা তারিখ ঠিক করিনি। বলা যায় দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম এর মাধ্যমে শুরু হয়ে গেলো। এ কারণে আমরা সবাই এখানে আছি।

শনিবার থেকে শুরু হওয়া নির্বাচনী কর্মকর্তাদের প্রশিণ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ইসির প্রশিতি সাড়ে তিন হাজার এক্সপার্ট মাঠ পর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিণ দেবেন।

এসময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু এবং ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তাদের কাজ করতে হবে।

আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব বলেন, কঠিন প্রশিণ সহজ যুদ্ধ- এই বাক্য মনে রেখে ভোটের মাঠে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে ভোট সুষ্ঠু করার জন্য আইনে প্রিজাইডিং অফিসারদের মতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

তিনি বলেন, ভোটকে বিশ্বাসযোগ্য করার জন্য শুধু সুষ্ঠু নয়, অংশগ্রহণমূলক ভোট হতে হবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলেই ভোট শতভাগ সুষ্ঠু হবে।

ডেঙ্গুতে একদিনে ২১ জনের মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে রেকর্ড মৃত্যু। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১৭ জনের, ঢাকার বাইরে ৪ জনের। এনিয়ে ডেঙ্গুতে সর্বমোট মৃত্যু হয়েছে ৬১৮ জনের। এরমধ্যে ঢাকা সিটিতে মৃত্যু হয়েছে ৪৫৬ জনের এবং ঢাকার বাইরে মৃত্যু হয়েছে ১৬২ জনের।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ হাজার ৫৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ১০২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৮৪৪ জন। ঢাকায় ৫৫ হাজার ২৩৩ এবং ঢাকার বাইরে ৬৩ হাজার ২১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আমাদের ভয় দেখিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও স্যাংশনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। এই দেশ, এই মাটি আমাদের।

শনিবার বিকালে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, আন্দোলন সংগ্রাম দেখে অনেকেই একটু ঘাবড়ে যান। তারপর আবার স্যাংশন আসে, ভিসা স্যাংশন ইত্যাদি ইত্যাদি। আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের। আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে।

তিনি বলেন, তবে বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ। ছয় ঋতুর দেশে আমরা তো দেখি কখনো বর্ষা, কখনো ঝড়, কখনো জলোচ্ছ¡াস, কখনো রৌদ্রোজ্জ্বল, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখে আমাদের অভিজ্ঞতা আছে। তাই আজকে যারা আন্দোলনের নামে রোজই আমাদের মতা থেকে ফেলে দিচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত সবাইকে আমি কবির ভাষায় বলব- ‘মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে; হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে’। কাজেই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। মেঘের ঘনঘটা আমরা দেখি। আবার তারপর তো সূর্যও উঠে। কাজেই ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য এগিয়ে যাবে।

রাজধানীর সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের মানুষকে আরেকটি নতুন উপহার দিয়ে গেলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ ঢাকা এলিভেটেট এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন কিছুণ আগেই আমি করেছি। এটা আপনাদের উপহার হিসেবে দিয়ে গেলাম।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের পাশে কাওলা টোল প্লাজায় টোল দিয়ে বহুল প্রত্যাশিত স্থাপনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন তিনি।

এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প কর্তৃপ। এরপর ছোটবোন শেখ রেহানসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে আগারগাঁওয়ে সমাবেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
বহরের সবগুলো গাড়ির টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ২০০০ টাকা দেন। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত সফর করেন তিনি। ১৬ মিনিট পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট প্রান্তে নামেন প্রধানমন্ত্রী। তারপর বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ের সুধী সমাবেশের মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠানস্থলে তাদের স্বাগত জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শৈলকূপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু সাঈদ (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত আবু সাঈদ গোলকনগর গ্রামের ওমর আলীর ছেলে ও স্থানীয় নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে। এ সময় অনন্ত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উভয় পরে মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দু’গ্রæপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদ নিহত হন। আহত হয় উভয়পরে অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিয়ের আসর থেকে পালালেন বর, জরিমানা গুনলেন দুলাভাই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কনের বয়স ১৪। বিয়ের জন্য অপ্রাপ্ত বয়স্ক। তারই বিয়ে উপলক্ষে বাড়িতে বর ও বরযাত্রীদের খানাপিনায় ব্যস্ত কনের বাড়ির লোকজন। এর মধ্যে গাড়ি নিয়ে উপস্থিতি ম্যাজিস্ট্রেট। খাওয়া ফেলে দ্রুত পালিয়ে গেলেন বর ও অন্যান্যরা। তবে বরের দুলাভাইকে আটকের পর পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে এঘটনা ঘটে। ভুয়া কাগজ তৈরী করে বাল্য বিয়ে বৈধ করতে গিয়ে জরিমান গুনলেন বরের দুলাভাই ওবাইদুল ইসলাম (৪০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আদালতের ভূয়া কাগজপত্রাদি তৈরি করে উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বিপ্লবর (২১) সাথে জাহেদপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর কথিত বাল্য বিয়ে হয়। যা দেশের আইনে অবৈধ।

আরো জানা গেছে, শুক্রবার বরযাত্রী নিয়ে বরপ কথিত বিয়ের কনে নিতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। বরের দুলাভাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এছাড়া বাল্য বিয়ে বন্ধে মুচলেকা নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, ভূয়া কাগজপত্রাদি তৈরি করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অনুষ্ঠান করে বাল্য বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ ও বিয়ের আসর পন্ড করা হয়েছে। অবৈধভাবে কাজে সহযোগিতার জন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...