বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 414

মিরপুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পাট ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে পাট ক্ষেতের মধ্যে থেকে তাঁর লাশ উদ্ধার হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার চিথলিয়া পাটেেতর মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। তার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তবে তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরো বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

কুষ্টিয়ায় ৭ জনের ডেঙ্গু শনাক্ত

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত চার দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঈদের পর থেকে এ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

তার ভাষ্যমতে, গত চার দিন এই হাসপাতালে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা অনেকেই জেলার বাইরে থেকে আসা।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ঈদের পর থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলছে জেলায়। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর, এর থেকে সুস্থ হতে এন্টিবায়োটিক সেবনের কোনো প্রয়োজন নেই। জেনারেল হাসপাতাল এবং জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু শনাক্ত এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গুজ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় মশারি ব্যবহার ও মশার বংশবিস্তার রোধ করা প্রয়োজন। পরিত্যক্ত পাত্র, ফুলের টব বা ডাবের খোসায় জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। এ কারণে অযথা কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখারও পরামর্শ দেন তিনি।

খোকসায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

0
নিহত কৃষক পলাশের ভাই তুহিনকে মৃত ভাইয়ের ছবি নিয়ে আহাজারি করতে দেখা যায়।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরু রাখা গোয়াল ঘরের ফ্যানে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামে নিজের ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষক পলাশ শেখ (৫০) নিহত হন। তার পিতার নাম জলিল শেখ। তিনি তিন সন্তানের জনক।

নিহতের স্ত্রী শাহানা খাতুন জানান, তারা স্বামী স্ত্রী নিজের বাড়িতে রাজমিস্ত্রীদের নিয়ে কাজ করছিলেন। বিকালে কৃষক পলাশ নিজের শোবার ঘর থেকে গরু রাখার গোয়াল ঘরের ফ্যানে বিদ্যুত সংযোগ দেবার চেষ্টা। এ পর্যায়ে তিনি বিদ্যুত স্পিস্ট হয়ে লুটিয়ে পরেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়শা সিদ্দিকা আশা বলেন, বিদ্যুত স্পৃষ্ট পলাশ শেখকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

খোকসা থানা পুলিশের ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, কৃষক বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছেন এটা সত্য। এ ব্যাপারে থানায় একটা অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

কুষ্টিয়াসহ ১০ জেলায় নতুন ডিসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়াসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ২৪ ব্যাচের ৩ জন, ২৫ ব্যাচের ২ জন এবং ২৭ ব্যাচের ৫ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনদিন আগে ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক রদবদল করা হয়।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত ১২ মার্চ ৮ জেলায় ডিসি পদে রদবদল করেছিল সরকার। এরপর গত ৬ জুলাই ১০ জেলার ডিসি রদবদল করা হয়। মাত্র ৩ দিনের ব্যবধানে আরও ১০ জেলার ডিসি রদবদল করা হলো।

এবারে কুষ্টিয়া, বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী ও সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জ, অতিরিক্ত শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার-২ মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশাল এবং জননিরাপত্তা বিভাগে বদলির আদেশাধীন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোণা, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগে উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ৩ জুন ও রবিবার নিয়োগ দেওয়া ডিসিদের ১৯ জনই নতুন। এদের মধ্যে শুধু গাজীপুরের ডিসিকে ঢাকায় বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া ডিসিদের সবাইকে একই সঙ্গে মাঠে পাঠানো হবে। এর আগে আনুষাঙ্গিক প্রশিণ, ব্রিফিং শেষ করতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মেহেদী হাসানের ৩ দিন পর তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তিনি ফয়লা মাস্টারপাড়া এলাকার সফর আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ রাতেই ঘাতক আকরাম হোসেনকে আটক করেছে। তবে তার ভাই সাদ্দাম হোসেন পলাতক। আটক আকরাম হোসেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

নিহত মেহেদীর স্ত্রী আকলিমা আক্তার জানান, রাত ১২টার দিকে মেহেদীর খাওয়া শেষের দিকে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর কিছুণ পরই তিনি জানতে পারেন প্রতিবেশী আকরামের বাড়িতে পড়ে আছে তার স্বামী। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের একটি ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। তিনি তার স্বামী হত্যার বিচার চান।

নিহত মেহেদীর মা সাবিয়া বেগম জানান, তার ছেলের ভিসা-পাসপোর্ট প্রস্তুত। তিন দিন পরেই তার ছেলে মালয়েশিয়া চলে যাবে। নিহতের মা বলেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাদ্দাম ও আকরাম তার ছেলেকে হত্যা করেছে। তিনি ছেলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, কি কারণে হত্যা করা হয়েছে তদন্তর পর বেরিয়ে আসবে।

খোকসায় ভেলা বাইচ প্রতিযোগীতা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জিকে ক্যানেলে ভেলা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুরে জিকে ক্যানেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৪টি ভেলা অংশ গ্রহন করে। “দমের মাদার” নামের ভেলাটি চাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ ওহিদুল ইসলাম ডবলু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, আনিসুর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান বসির সিদ্দিকি।

চাম্পিয়ন হওয়া দমের মাদার নামের ভেলাটি মালিক স্বপন আলীর হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

খোকসায় স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে দুর্বৃত্বরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একরাতে দুই ভাইয়ের পৃথক ফাঁকা বাড়ির তালা ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্ত¡রা।

শুক্রবার দিনগত গভীর রাতে খোকসা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাদিরপুর গ্রামের আব্দুল মজিদ শিকদার ও আব্দুল মতিন শিকদার সহদরের পৃথক বাড়িতে হামলা করে সঙ্গবদ্ধ দুর্বৃত্ত¡রা। এ রাতে বাড়ির মালিকরা স্বপরিবারে অন্যজেলায় দাওয়াত খেতে গিয়েছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে ফিরেছেন। দৃর্বুত্ত¡রা দুটি বাড়ির সদর দরজার গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। আব্দুল মজিদের টিনসেড বাড়ির ৩টি কক্ষের তালা ভেঙ্গে তছনছ করে ২ ভড়ি ওজনের স্বর্ণালংকার, মালামাল ও ৭৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে।

একই দুবৃত্ত¡রা আব্দুল মতিন শিকদারের পাকা বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে কমপক্ষে ৪টি কক্ষ তছনছ করে প্রায় দেড় ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার বিকালে থানা পুলিশের একটিদল ঘটনা স্থল পরিদর্শন করেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ গৃহকর্তারা থানায় অভিযোগ করেননি। তবে তারা অভিযোগ দায়ের করবেন।

আব্দুল মজিদ বলেন, তারা বাড়ির বাইড়ে থাকায় দুর্বৃত্ত¡রা গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে। বাড়িতে থাকলে তাদের ডেকে তুলে ডাকাতি করতো। তাতে করে জান-মালের হানি হতে পারত। দুর্বৃত্ত¡রা দীর্ঘ সময় ধরে ভাংচুর করেছে বলে মনে করেন। তিনি থানায় লিখিত দেবেন বলে জানান।

আবুল মতিন শিকদার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা ছেলের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তারা বাড়িতে থাকলেও দুর্বৃত্বরা হামলা করত বলে মনে করেন। তিনি শুধু জিডি করবেন।

থানা ভার প্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠিয়েছিলেন। তদন্ত চলছে। জড়িতদের সনাক্ত করার কাজও চলছে।

খোকসায় ভ্যান চালক হত্যার আসামী আটক

0
ভ্যান চালক হত্যার আসামী ইতি খাতুন। ইনসেডে নিহত ভ্যান চালক নাসিরুল।

স্টাফ রিপোর্টার

গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে উদ্ধার করা নিহত ভ্যান চালক নাসিরুল হত্যার প্রধান দুই আসামীকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আটক দুই আসামীর মধ্যে ইতি খাতুন ওরফে ঝর্ণা (১৬) নামের এক যুবতী রয়েছেন। তিনি শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মোশারফ হোসেনের মেয়ে। এ ছাড়া এ হত্যার প্রধান আসামী লাল চাঁদ (২৩) কে আটক করা হয়েছে। সে একই ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভ্যান চালক নাসিরুল হত্যার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। তার আলোকে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবতীসহ প্রধান আসামীকে আটক করা হয়।

ভ্যান চালক হত্যার আসামী লাল চাঁদ ।

তিনি দাবি কারেন, আটক আসামীরা শুধুমাত্র ব্যাটারী চালিত পাখি ভ্যানটি চুরির উদ্দেশ্যেই ভ্যান চালক নাসিরুলকে হত্যা করে। পরিস্থিতি খারাপ থাকায় তারা ভ্যান রেখে পালিয়ে যায়। মামলার তদন্তের স্বার্থে ও অন্যদের আটকের জন্য বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান।

উল্লেখ্য, জুন মাসের ২৬ তারিখ রাত সাড়ে ৯ টার পর সঙ্গবদ্ধ চক্রটি নারী সদস্য ইতিকে দিয়ে ভ্যান চালক নাসিরুলকে খোকসা শহর রক্ষা বাঁধে নিয়ে যায়। সেখানে গলায় নাইলনের দঁড়ি পেঁচিয়ে ও ইট দিয়ে মুখ থেতলিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। পরে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরের দিন ভ্যান চালকের পরিবার মৃতদেহের পরিচয় নিশ্চিত করেন। প্রায় একই সময়য়ে গড়াই নদীর খানপুর দ্বিপচর থেকে আরো দু’টি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়।

খোকসায় প্রকৌশলী লাঞ্ছিতের প্রতিবাদ

0
কর্মচারী এসোসিয়েশনের মানব বন্ধন।

পৌর কর্মচারী ও কাউন্সিলরের পাল্টা-পাল্টি মানববন্ধন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন ও অভিযুক্ত কাউন্সিলর পৃথক কর্মবিরতি মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছেন।

পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলীর উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টা থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ৩ ঘন্টার কর্ম বিরতি পালন করেন। তারা পৌর ভবনের মূল গেটে রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাবু, লাঞ্ছিত সহকারী প্রকৌশলী সুজন আলী, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ টিপু প্রমুখ। তারা পৌর ভবনে ব্যানার টাঙ্গিয়ে বেলা ২ টা পর্যন্ত অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

কাউন্সিলর আবুল হোসেন তরুনের সংবাদ সম্মেলন।

সহকারী প্রকৌশলী সুজন আলীর উপর হামলা লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক। সংবাদ সম্মেলনে মেয়র জানান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন তরুন যা করেছেন তা অনাকাঙ্খিত। আইন নিজে হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। প্রশাসন যদি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয় তা হলে তারা উৎসাহিত হবে।

তিনি আরো জানান, কেউ অপরাধ করলে কাউন্সিলরদের বলা বা অভিযোগ কারার ফোরাম আছে। সেখানে না গিয়ে আইন হাতে তুলে নিয়ে কাউন্সিলর অন্যায় করেছেন। তার বিরুদ্ধে পৌর পরিষদ ব্যবস্থা নেবে।

এদিন বিকালে পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সির আবুল হোসেন তরুন নিজের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলর তরুন নিজেকে নিদোষ বলে দাবি করেন। এ ছাড়া প্রকল্পের জন্য সহকারী প্রকৌশলী সুজন আলী তার কাছে ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ করেন।

খোকসা পৌরসভার প্রকৌশলী লাঞ্ছিত

0

স্টাফ রিপোর্টার

টেন্ডার থেকে পছন্দের প্রকল্প বাদ দেওয়ায় পৌরসভার সহকারী প্রকৌশলীকে এক ওয়ার্ড কাউন্সিলর লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকৌশলী থানায় অভিযোগ দায়ের করেছেন। পৌরসভার কর্মচারী এসোসিয়েশন বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দিয়েছে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে খোকসা পৌরসভার সহকারী প্রকৗশলী সুজন আলীর অফিস রুমে তাকে লাঞ্ছিত করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম তরুন। টেন্ডার নোটিশ থেকে ওই কাউন্সিলরের পছন্দের প্রকল্প বাদ দেওয়া হয়েছে। এতে কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীর অফিসে ঢুকে তাকে দেখে নেওয়ার হুমকী দেন। তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকী দিয়েছেন ওই কাউন্সিলর।

লাঞ্ছিত প্রকৌশলী ও কর্মচারী এসোশিয়েশন যৌথভাবে জানান, সকাল সাড়ে ১১ টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন তরুন পৌরসভার সহকারী প্রকৌশলীর কক্ষে ঢোকেন। কী কারণে টেন্ডার নোটিশ থেকে তার পছন্দের প্রকল্পটি বাদ দেওয়া হলো তার জবাব চান। এ নিয়ে কাউন্সিলর ও প্রকৌশলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যাযে প্রকৌশলীর বুকের কাছে পাঞ্জাবি চেপে ধরে মারতে উদ্ব্যত হন। এ সময় কর্মচারীরা কাউন্সিলরকে শান্ত করার চেষ্টা করেন।

এ ঘটনার পর সহকারী প্রকৌশলী সুজন আলী বাদি হয়ে কাউন্সিলর আবুল হোসেন তরুনের বিরুদ্ধে খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সহকারী প্রকৌশলী সুজন আলী জানান, কোন প্রকল্প টেন্ডারে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক মেয়র। তাকে যে ভাবে নির্দেশ দেওয়া হয়েছে তিনি তা বাস্তবায়ন করেছেন। মেয়রের সাথে কথা বলার জন্য কাউন্সিলরকে অনুরোধ করেছিলেন। কাউন্সিলর কোন কথা না শুনে তকে (প্রকৌশলী) মারতে উদ্ব্যত হন। তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

খোকসা পৌরসভার কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শামীম আহম্মেদ বাবু জানান, কাউন্সিলর আবুল হোসেন তরুন আগেও একাধিক কর্মচারীদের হুমকী ধামকী দিয়েছেন। তারা এবার থানায় অভিযোগ দিয়েছে। আগামী সকাল পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা মানববন্ধন, কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচী দেবেন।

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন তরুন বলেন, প্রকল্প বাদ দেওয়া কেন্দ্র করে প্রকৌশলী সুজনের সথে তার কথা সকাটাকাটি হয়েছে। তবে মারামারি বা হুমকী দেননি।

খোকসা থানা পুলিশের এসআই সুবির কুমার বলেন, প্রকৌশলীর অভিযোগের তদন্ত শুরু করেছেন। এখন আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মেয়র তারিকুল ইসলাম তারিক বলেন, কাউন্সিল ফৌজদারী অপরাধ করেছেন। কর্মচারীরা যেটা সিদ্ধান্ত নেবেন তিনি তা সমর্থন জানাবেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...