বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 494

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশীকে আটক করেছে মহশেপুরের ৫৮ বিজিবি।

মঙ্গলবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। বিজিবির অধিনায়কের পে অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, সোমবার রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) মহেশপুর উপজেলার মটিলা গ্রাম থেকে দুইজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশুকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নরসিংদী জেলার ভেলানগর গ্রামের সোনা মিয়ার ছেলে সাইফুল মন্ডল (২৮), তার স্ত্রী মাসুদা মন্ডল (২৬), ছেলে সাকিবুল (৪), মেয়ে সুরাইয়া (২০ মাস), একই জেলার সঙ্গীতা পশ্চিম গোরাদিয়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আলামিন মিয়া (৩১), তার স্ত্রী কারিমা বেগম (২২), ভেলানগর গ্রামের সুরুজের মেয়ে রীনা বেগম (৪০) ও আবুল মিয়ার মেয়ে আলেয়া (২)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

ঝিনাইদহে ইশারা ভাষা দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে এইড ফাউন্ডেশনের ‘সাসটেইনএবল এডুকেশন সাপোর্ট ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ’ প্রকল্পের আয়োজনে এইড কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শোভা যাত্রাটি শেষ হয়।

এইড কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও ইশারা ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অংশ নেয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কমিউনিটি মবিলাইজার মশিউর রহমান, ফিল্ড অফিসার নুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় পদ্মা নদীর বিস্তীর্ণ চর জুড়ে সবুজ ফসলের হাতছানি

0

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মা নদীর বিস্তীর্ণ চরে নানা জাতের ফসল আবাদ হচ্ছে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দেখে মনে হবে এ যেন সবুজ ফসলের হাতছানি। এতে চর অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে। তাদের জীবনযাত্রার মানান্নোয়ন ঘটছে।

এই চিত্র কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের। এই ইউনিয়নের মানুষের স্বপ্ন এখন রবি ফসলকে ঘিরে। এ বছর চরের বিস্তীর্ণ এলাকাজুড়ে আবাদ হচ্ছে নানা জাতের রবি ফসল। বিস্তীর্ণ অঞ্চলে আবাদ করা এসব রবি ফসলকে ঘরে স্বপ্ন বুনছে এখানকার মানুষ। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় ফসল ঘরে তোলা ও বাজারজাত করনে চরম ভোগান্তিতে পড়তে হয় চরাঞ্চলের কৃষকদের।

উপজেলার দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর আর চিলমারি। ভারত সীমান্ত ঘেঁষা দুটি ইউনিয়ন মূলত পদ্ম নদী দ্বারা বেষ্টিত। বর্ষা ও আর নদী ভাঙ্গনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হয় এখানকার মানুষদের। এখানে জীবন মানেই এক অন্য রকম সংগ্রাম।

তব শীত মৌসুম চরবাসীর জন্য এক অন্য রকম অনন্দের। বর্ষার পানি সরে গিয়ে জেগে ওঠা পলি মাটির বিস্তীর্ণ চরে যে ফসলই আবাদ করা হয় তাই তরতর করে বেঁড়ে ওঠে।

এ যেন চরে এক আশার আলো। দুটি ইউনিয়নের বিস্তীর্ণ চরজুড়ে এখন সুবজের সমারোহ। গম, পেঁয়াজ, রসুন, সরিষা, কালো জিরা,লাউ,সিম,ধনিয়াসহ নানা ফসল আবাদ করে রঙিন স্বপ্ন বুনছে চরের শত শত মানুষ। অন্যান্য বারের তুলনায় এবার ফলনও বেশ ভালো হয়েছে। তাই এসব ফসলকে ঘিরে চরবাসীর এখন নানা স্বপ্ন। চরবাসীদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি এখানে বিদ্যুৎ পৌছে যাওয়ায় জীবনযাত্রা অনেকটায় বদলে গেছে। নদী ভাঙন রোধ, সড়ক আর কয়েকটি ব্রীজ হলেই বদলে যাবে অবহেলিত এই দুটি ইউনিয়নের চিত্র।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডলের সাথে কথা হয়। তিনি জানান, চরে স¤প্রতি বিদ্যুৎতের ব্যবস্থা হলেও সড়ক ব্যবস্থার বেহাল দশা, অনেক স্থানে কোন সেতু নেই। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সড়ক আর ব্রীজ হলে চরের জীবন যাত্রার মান বাড়ার পাশাপাশি বিস্তীর্ণ চর এলাকায় উৎপাদিত বিপুল পরিমাণ রবি ফসল বাজারজাত করা সহজতর হবে। যা এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এক বিশেষ অবদান রাখবে। বিস্তীর্ণ এই চরাঞ্চলের উন্নয়নসহ জীবন যাত্রার মানউন্নয়নে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

কুষ্টিয়া খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (ফসল) বিষ্ণু পদ সাহা জানান, এবার দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়নের বিস্তীর্ণ পদ্মা নদীর চরে ব্যাপক রবি ফসলের আবাদ হয়েছে। এবার রবি মৌসুম ঘিরে এই দুই ইউনিয়নে কয়েক’শ কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে। সরকারিভাবে চরের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে রবি ফসল উৎপাদন করেই এখানকার মানুষ জেলার অর্থনৈতিক চাকাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে দাঁড়িয়ে মদ্যপ আচরণ করা যুবক আটক

0
ছকিটি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উপরে উঠে মদ্যপ আচরণ করা যুবককে পুলিশ আটক করতে সম হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একই ম্যুরালে দুষ্কৃতিকারীদের হামলা-ভাঙচুর ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার (৫ ফেব্রæয়ারি) দিনে-দুপুরে ওই ম্যুরালের উপর উঠে এক ব্যক্তিকে দাঁড়িয়ে মাতলামী আচরণ করতে দেখা গেলো।

পুলিশ জানায়, দুপুর ৩ টা ৪ মিনিটের দিকে শহরের জনাকীর্ণ এলাকা পাঁচ রাস্তার মোড়ে নব-নির্মিত বঙ্গবন্ধু ভাস্কর্য বেয়ে উপরে ওঠে ওই ব্যক্তি। ম্যুরালের উপরে উঠে তাকে মাতালের মত আচরণ করতে দেখা যায়। এ সময় ঘটনাটি পথচারীসহ স্থানীয়দের দৃষ্টিগোচর হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি ম্যুরাল থেকে নেমে ঘটনাস্থল ত্যাগ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উঠে যুবকের মদ্যপ আচরণের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ওই ব্যক্তিকে শনাক্তের জন্য আদাজল খেয়ে মাঠে নামেন।

পুলিশ প্রযুক্তির ব্যবহার করে ঘটনার মাত্র আধা ঘণ্টার মধ্যেই শহরের বড় বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করতে সম হয়। আটককৃত ব্যক্তি অপ্রকৃতস্থ নাকি ম্যুরালের উপরে উঠার পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত ওই ব্যক্তির নাম নাসিম মোহাম্মদ শাকিল। তার বাড়ি জয়পুরহাট জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে একসঙ্গে বঙ্গবন্ধুর তিনটি ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ নেয় কুষ্টিয়া পৌরসভা। বঙ্গবন্ধু সমগ্র নামের এই ভাষ্কর্য নির্মাণকাজ চলাকালে ২০২০ সালের ৫ ডিসেম্বর রাতে শহরতলীর জুগিয়া এলাকার দুই মাদ্রাসাছাত্র হাতুড়ি দিয়ে ভেঙে তিসাধন করে। সিসি টিভির ফুটেজ দেখে ওই দুই মাদ্রাসা ছাত্র এবং একই মাদ্রাসার দুই শিক্ষককে পুলিশ গ্রেফতার করে। তারা বর্তমানে জামিনে রয়েছেন। তবে মামলা এখনো চলমান। ওই ঘটনার পর থেকেই এই ভাষ্কর্যটি সার্বক্ষণিক পুলিশ পাহারায় রাখা হয়েছে।

শনিবার ম্যুরালে উঠে মদ্যপ আচরণের সময় সেখানে পাহারার দায়িত্বে ছিলেন এ এসআই বিকাশ চন্দ্র, কনস্টেবল প্রদীপ কুমার ও মহিদুল ইসলাম। দায়িত্বে অবহেলার জন্য এ তিন পুলিশ সদস্যকে তাক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হচ্ছে।

কষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, সিসি ক্যামেরা পর্যবেণসহ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি অতি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে ওই ব্যক্তি শুধু একাই জড়িত নাকি অন্য আরও কেউ জড়িত রয়েছে পুলিশ এসব বিষয়গুলো অধিক গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে।

২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজের ছুটি বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের বিস্তাররোধে স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রæয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি থেকে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার সাংবাদিকদের বলেন, শিাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হচ্ছে।

কুষ্টিয়ায় নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গন রোধে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার সাহেব নগর এলাকায় নদী ভাঙ্গনরোধের নানা শ্লোগান সম্বলীত ব্যানার ফেষ্টুন নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, নারী-পুরুষ নিবেশেষে হাজার মানুষ মানববন্ধনে অংশ নেয়। প্রায় দুই ঘন্টা সময় মানববন্ধন চলে। এসময় গুরুত্যপূর্ন সড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে জনারণ্যে পরিণত হয় । সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। অঘোষিত অবরোধ পরিস্থিতি সৃষ্টি হয়।

মিরপুর উপজেলার তালবাড়িয়া, বহলবাড়ীয়া, বারুইপাড়া ও ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শত শত বসতবাড়িসহ কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক হুমকির মুখে পরেছে।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বহলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বিশ্বাস, বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে ঝাড়ুপেটা

0
শিক্ষকের উপর হামলার দৃশ্য

কুষ্টিয়া প্রতিনিধি

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে শহরতলীর বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে। এ সময় বিক্ষুদ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করছিল। এক পর্যায়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনসার আলী বিদ্যালয়ে গেলে মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষ ঝাড়ুহাতে তাঁর উপর হামলা করে। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।

জানা গেছে, বারখাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্ব›েদ্বর জের ধরে প্রধান শিক আনসার আলীর উপর এ হামলা। বিদ্যালয়টির কমিটি গঠন নিয়ে স্থানীয় মতাশীন দলের দুই গ্রæপের মধ্যে দ্ব›দ্ব থাকায় একটি প এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আন্দোলনে অংশ নেয়া অভিভাবক আজিজুর রহমান কাবলু জানান, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অধিক অর্থ আদায়, স্কুলের জমির লিজকৃত টাকা স্কুল ফান্ডে জমা না দেয়া, বিদ্যালয়টিকে মাদকের আখড়া বানানোসহ প্রধান শিক আনসার আলী বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। নতুন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছে ফ্রম বিক্রিও করেছে এই প্রধান শিক। কিন্তু হঠাৎ করে নির্বাচন না দিয়ে তার ইচ্ছেমত প্রার্থীকে সভাপতি বানানোর পাঁয়তারা করছে। তাই অবিলম্বে এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে তারা আন্দোলনে নেমেছে।

প্রধান শিক্ষক আনসার আলী বলেন, স্কুল কমিটি নিয়ে দ্ব›েদ্বর জের ধরে এ ঘটনা ঘটেছে। সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রভাবশালী লোকজন তাঁকে রাস্তায় আটকে হেনস্তা করার চেষ্টা চালায়। পরে তিনি একটি দোকানে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।

ওসি ফোর্স পাঠিয়ে তাঁকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায়। পুলিশের গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ উত্তেজিত হয়ে ঝাড়ুহাতে নিয়ে তার উপর হামলার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ওই স্কুলে ঝামেলা চলছিল। খবর পেয়ে পুলিশ বিষয়টি মিটমাট করে দিয়ে এসেছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে এক মাসে খুনসহ ১২ লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা সদরসহ উপজেলা গুলোতে জানুয়ারি মাসে খুনসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময়ে শৈলকুপায় সব থেকে বেশি খুনের ঘটনা ঘটেছে।

সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অন্তঃদ্ব›দ্ব, সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে জেলা হত্যা ঘটনা বৃদ্ধি পেয়েছে। শৈলকুপার গ্রাম গুলোসহ অন্যান উপজেলার গ্রাম গুলোর মানুষদেও এক অজানা আতঙ্ক তারা করে ফিরছে।

পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী চলতি বছরের প্রথম দিন পহেলা জানুয়ারী শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে খুন হয় জসিম উদ্দীন, ৫ জানুয়ারী একই উপজেলার কিত্তিনগর গ্রামে খুন হয় অখিল সরকার, ৮ জানুয়ারী কৃষ্ণনগর গ্রামে খুন হয় আব্দুর রহিম, একই দিন বড়বাড়ি বগুড়া গ্রামে খুন হয় কল্লোল, ১০ জানুয়ারী সদর উপজেলার যাদবপুর গ্রামে খুন হয় আওলাদ হোসেন, ২০ জানুয়ারী সদর উপজেলার বোড়াই গ্রাম থেকে নাজির উদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ, ২২ জানুয়ারী শৈলকুপার সারুটিয়া গ্রামে খুন হয় মেহেদী হাসান সবুজ ও ২৪ জানুয়ারী কালীগঞ্জের পীর আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

এছাড়া জেলার বিভিন্ন গ্রাম থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা জনিত ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ।

একাধিক নিহতদের স্বজনরা জানান, প্রতিটি হত্যাকান্ডই রাজনৈতিক ছত্রছায়ায় ঘটেছে। তারা এসব হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত বছরের ১২ মাসে জেলায় খুনসহ ২৮ জনের লাশ উদ্ধার হয়। কিন্তু চলতি বছর শুরুর প্রথম মাসে খুনসহ ১২ জনের লাশ উদ্ধার কা হয়েছে।

চুরি যাওয়া চাল ও কাভার্ডভ্যান উদ্ধার

0
আটক চালক - হেলপার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগর চালের মোকামের এক চালকল মালিকের ৪৭০ বস্তা চাল নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে কৌশলে অন্যত্র বিক্রি করে দিয়েছিল সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। প্রায় এক মাসের প্রচেষ্টায় বিষয়টির সুরাহা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

পুলিশ এ ঘটনায় চুরি হয়ে যাওয়া ৪৭০ বস্তা চালসহ ওই কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সম হয়েছে। সেই সাথে চক্রের সক্রিয় সদস্য ওই কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত ওই কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে ওই চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

জানা গেছে, গত ৪ জানয়ারি দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে মেসার্স নুর অটো রাইস মিল মালিক আমিরুল ইসলাম একটি কাভার্ড ভ্যানে ১৩০০ কেজি ওজনের ৪৭০ বস্তা চাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তিন ব্যবসায়ীর উদ্দেশ্যে পাঠায়। কিন্তু কাভার্ডভ্যান চালক মনিরুল ইসলাম ও হেলপার আলমগীর নির্দিষ্ট স্থানে ওই চাল না পৌঁছে অন্যত্র বিক্রি করে গা ঢাকা দেন। এ ঘটনায় ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন মেসার্স নুর অটো রাইস মিলের মালিক আমিরুল ইসলাম। পরে সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নিয়ে প্রায় এক মাসের প্রচেষ্টায পুলিশ বিষয়টির সুরাহা করতে সম হয়। ঘটনায় জড়িত কাভার্ডভ্যান চালক সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সেলিমাবাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মনিরুল ইসলাম এবং কাভার্ডভ্যানের হেলপার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের হবিবারের ছেলে আলমগীরকে গ্রেফতার করতে সম হয় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া ৪৭০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, জেলা পুলিশ অপরাধ নির্মূলে সবসময় সচেষ্ট রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। চাল আত্মসাতের ঘটনাটি খুব দ্রæততার সাথে সুরাহা করার মাধ্যমে পুলিশ এটা প্রমাণ করতে পেরেছে।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর থেকে গত পাঁচ বছরে এভাবে অন্তত প্রায় ৫০ টির বেশি চাল বোঝাই ট্রাক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। যার অধিকাংশ ঘটনারই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন কূল-কিনারা করতে পারেনি। একের পর এক চাল বোঝাই ট্রাক গায়েব হওয়ার ঘটনায় এখানকার চালকল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মেজর সিনহা হত্যাঃ প্রদীপ-লিয়াকতের মৃত্যুদন্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

ঘোষিত রায়ে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ (৪৮) ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীর (৩১) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

এ মামলার অন্য আসামিদের মধ্যে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রতি (৩০), ওসি প্রদীপের দেহরী রুবেল শর্মা (৩০), কনস্টেবল সাগর দেব, বাহারছড়ার শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন (২২), নিজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ আইয়াজ (৪৫)।

আদালত রায়ে বেকসুর খালাস পেয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), কামাল হোসাইন আজাদ (২৭), আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই শাহজাহান আলী (৪৭), কনস্টেবল রাজীব হোসেন (২৩) ও আবদুল্লাহ আল মাহমুদ।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা রাশেদ খান। তার সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে (সিফাত) পুলিশ গ্রেপ্তার করে। এরপর সিনহা যেখানে ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করে। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এই দুজন পরে জামিনে মুক্তি পান।

সিনহা হত্যার ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায়, একটি রামু থানায়। তিনটি মামলার দুটি মাদক রাখার অভিযোগে এবং একটি পুলিশের ওপর হামলার অভিযোগে।

এ ঘটনায় হত্যা মামলাটি করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওই বছরের ৫ আগস্ট আদালতে করা ওই মামলায় তিনি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যকে আসামি করেন।

চারটি মামলারই তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। পরে র‌্যাব এ ঘটনায় প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। তাদের ১১ জন পুলিশ সদস্য ও ৩ জন গ্রামবাসী। পুলিশের করা তিনটি মামলার তদন্তে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে র‌্যাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ওসি প্রদীপ কুমার দাশের পূর্বপরিকল্পনায় আসামিরা মেজর (অব.) সিনহাকে গুলি করে হত্যা করেন।

গত বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে আসামি করে কক্সবাজার আদালতে অভিযোগপত্র জমা দেয় র‌্যাব। গ্রেপ্তার আসামিদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এর আগে আসামিদের তিন দফায় ১২ থেকে ১৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল।

গত বছরের ২৭ জুন প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।

অভিযোগপত্রে থাকা ৮৩ সাীর মধ্যে ৬৫ জনের স্যা গ্রহণ করেন আদালত। ১২ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

এদিকে তিনশ’ পৃষ্ঠার রায় ঘোষণার সময় পর্যবেণে বিচারক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি মেজর সিনহা হত্যা মামলার বিভিন্ন ইস্যু ও খুঁটিনাটি বিষয় খোঁজার চেষ্টা করেছি। এতে এপিবিএনের তিন সদস্য দায়িত্বে ছিলেন। এ তিন জনই প্রথমে সিনহার গাড়িটি আটকানোর পর ছেড়ে দেন। পরে পুলিশ পুনরায় গাড়িটি আটকালো এবং ১০ থেকে ২০ মিনিটের মধ্যে গুলি করা হয়। এতে প্রমাণিত হয় সিনহা হত্যা একটি পরিকল্পিত হত্যাকাÐ।’

বিচারকের পর্যবেণে আরও বলা হয়- সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের সা্েযর বিবরণীতে জানা যায় চার রাউন্ড গুলি করে লিয়াকত আলী। এছাড়া লিয়াকতের জবানবন্দিতে ওসি প্রদীপ সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন বলেও জানা যায়। সিনহার হাতে পিস্তল আছে ভেবে লিয়াকত গুলি করার কথা স্বীকারও করেছেন। শেষ পর্যন্ত ওসি প্রদীপ ঘটনাস্থলে পৌঁছে সিনহার বামপাশে লাথি মারেন এবং সিনহা নিস্তেজ হয়ে যান।

পর্যবেণে আরও বলা হয়- একইভাবে এসআই নন্দ দুলাল রেিতর জবানবন্দিতেও উঠে আসে হত্যাকাÐের বিষয়টি। জবানবন্দিতে নন্দ দুলাল বলেন- লিয়াকত আগে থেকে সিলভার কালারের গাড়ি থামাতে বলেন। পরে দুই হাত উঁচু করে সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় সিনহাকে চার রাউন্ড গুলি করেন লিয়াকত। প্রদীপ ঘটনাস্থলে এসে বলেন, অনেক কষ্টের পর তোকে পেয়েছি। এরপর বুকে বাম পাশে লাথি মারেন এবং সিনহা নিস্তেজ হয়ে যান। ওসি প্রদীপের ভয়ে জব্দ তালিকা তৈরি করি। মূলত ওসি প্রদীপ যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেভাবে করেছি। এতে করে হত্যায় ঘটনাস্থলে লিয়াকত, নন্দ দুলালের সক্রিয় ভূমিকা রাখার বিষয়টি প্রমাণিত হয়।

মামলার আসামি ছিলেন- টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী, প্রদীপের দেহরী রুবেল শর্মা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রতি, বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, বরখাস্ত এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, বরখাস্ত কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ, টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার সাী বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

এদিকে সিনহা হত্যা মামলার রায়কে ঘিরে সকাল থেকেই কক্সবাজার আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। খুব সকালে আদালতে পৌঁছানোর পর প্রধান ফটক থেকে শুরু করে এজলাস পর্যন্ত যেতে কয়েক দফা নিরাপত্তা বাহিনীর প্রতিবন্ধকতা পার হতে হয়। ঢাকার বাইরে কোনও মামলার রায়ের জন্য এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা বিরল। এ ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা স¤প্রতি শুধুমাত্র ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ যুদ্ধাপরাধীদের রায়ের সময়েই দেখা গিয়েছে। বিচারক আসার বেশ আগেই এজলাসক গমগম করছিল সাংবাদিক এবং আইনজীবীদের উপস্থিতিতে। স্থানীয় সাংবাদিকদের বাইরেও ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কক্সবাজার আদালতে এসে উপস্থিত ছিলেন।

গত বছর ২৭ জুন আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচারকাজ শুরু হয় এবং চলতি বছরের ১২ জানুয়ারি সর্বশেষ দুই আসামির পে তাদের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে বিচারকাজ শেষ হয়। পরে বিচারক ৩১ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। হত্যাকাÐের আঠারো মাস পর এ মামলার রায় দেওয়া হয়।

সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া সিনহা ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য সেসময় প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। ওই কাজে তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপা দেবনাথ।

তবে কক্সবাজারের পুলিশ সে-সময় বলেছিল, সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। পরে ‘পিস্তল বের করলে’ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালত মামলাটি আমলে নিয়ে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে র‌্যাব ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে সিনহা হত্যাকাÐকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...