বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 496

কুষ্টিয়ায় ১৭ ইটভাটায় ৪৩ লাখ টাকা জরিমানা

0
ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান শুরু করেছে। প্রথম দিন ১৭ টি ইটভাটাকে প্রায় ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকালে জেলার ভেড়ামারার ১৭ টি অবৈধ ইটভাটা মালিককে ৪৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা আদায় করা হয়। অভিযানে জরিমানা দিয়েছে এমএইচটি ইটভাটা ২ লাখ ৫০ হাজার টাকা, আরএমবি এবং এম আর আই ইটভাটা ২ লাখ ৫০ হাজার টাকা করে, মানিক ব্রিকস ২ লাখ টাকা, এমএইচ ব্রিকস এক লাখ টাকা, এএমবি ব্রিকস ৪ লাখ টাকা, আরবিএফ ব্রিকস ২ লাখ টাকা, এমবিএফ ব্রিকস ৪ লাখ টাকা এবং বিবিএফ ব্রিকস ৪ লাখ টাকা, ফোরস্টার ব্রিকস ১ লাখ ৫০ হাজার, এএমবি ব্রিকস ২ লাখ টাকা, কে এন্ড বি ব্রিকস ৩ লাখ টাকা, এমআরএম ব্রিকস ৩ লাখ টাকা, এমএসএস ব্রিকস ৩ লাখ টাকা, এস আরবি ব্রিকস ২ লাখ ৬০ হাজার টাকা ও একতারা ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন অভিযান পরিচালনা করেন

পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটা মালিক কে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক আতাউর রহমান জানান, জেলায় ১২৬ টি ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৮ টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে। কিন্তু এসব ইটভাটা দীর্ঘদিন ধরে আইন লংঘন করে দিনের পর দিন ভাটা পরিচালনা করে আসছেন। এর মধ্যে অনেকে আবার হাইকোর্টে রিট পরিচালনা করে ইট ভাটা পরিচালনা করে আসছেন। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।

নির্বাচন কমিশন গঠনের খসড়া আইনে যা আছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠনের জন্য বিল বা খসড়া আইন উত্থাপন করা হয়েছে। খসড়া আইনে সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) কাজ সম্পর্কে বলা হয়েছে, এ কমিটি স্বচ্ছতা ও নিরপেতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। আইনে বেঁধে দেওয়া যোগ্যতা-অযোগ্যতা, অভিজ্ঞতা, দতা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

রবিবার আইনমন্ত্রী আনিসুল হক খসড়া আইনটি সংসদে উত্থাপন করেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ -এর মাধ্যমে সার্চ কমিটির মাধ্যমে এর আগে গঠিত সব নির্বাচন কমিশনের বৈধতাও দেওয়া হবে।

এ অনুসন্ধান কমিটি সিইসি ও কমিশনারদের প্রতি পদের জন্য দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে দেবে বলে খসড়া আইনে বলা হয়েছে।

বিলে বলা হয়েছে, সার্চ কমিটি সিইসি এবং নির্বাচন কমিশনার পদে যোগ্যদের অনুসন্ধানের জন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে।

বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করবেন, যার সভাপতি হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের শূন্যপদে নিয়োগদানের জন্য এই আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার উদ্দেশ্যে ৬ জন সদস্য সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করবেন।

কমিটিতে থাকবেন- প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপীল বিভাগের একজন বিচারক, তিনি এ কমিটির সভাপতিও হবেন। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহা-হিসাব নিরীক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত ২ জন বিশিষ্ট নাগরিক।

বিলে বলা হয়, অনুসন্ধান কমিটি তাদের সভার কার্যপদ্ধতি নির্ধারণ করবে। অন্যূন ৩ সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির সভার কোরাম গঠিত হবে। অনুসন্ধান কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে এবং ভোটের সমতার েেত্র সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের মতা থাকবে। অনুসন্ধান কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে এর সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করবে।

অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলিতে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে এবং এই আইনে বর্ণিত যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের উদ্দেশ্যে এই আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অনুসন্ধান করবে এবং এজন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে প্রতিটি শূন্য পদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে ২ জন ব্যক্তির নাম সুপারিশ করবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের যোগ্যতায় বলা হয়েছে- তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স ন্যূনতম ৫০ বছর হতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি বা বেসরকারি পদে তার অন্যূন ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের অযোগ্যতায় বলা হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগদানের জন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করা যাবে না, যদি তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন। তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন। তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।

এছাড়া তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন ২ বছর কারাদন্ডে দন্ডিত হলে, International Crimes (Tribunals) Act, 1973 Act No. XIX of 1973) ev Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 (President’s Order No. 8 of 1972) এর অধীন যে কোনো অপরাধের জন্য দন্ডিত হলে বা প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলেও পদের যোগ্য হবেন না।

মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, সরকার, রাষ্ট্রপতির নির্দেশক্রমে, আবশ্যক হলে, বিধি প্রণয়ন করিতে পারিবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক এর আগে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলি এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বিধান রয়েছে যে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলি সাপেে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।

সংবিধানের ওই বিধান বাস্তবায়নকল্পে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের েেত্র স্বচ্ছতা ও নিরপেতা নিশ্চিতের উদ্দেশ্যে একটি আইন প্রণয়ন করা আবশ্যক। সে ল্েয প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ শীর্ষক বিলের খসড়া প্রস্তুুত করা হয়েছে।

প্রস্তাবিত বিলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের নিমিত্ত অনুসন্ধান কমিটি গঠন, অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলি, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে ।

এছাড়া প্রস্তাবিত বিলে অনুসন্ধান কমিটি কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করার েেত্র রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের নিকট থেকে নাম আহ্বান করার বিধান রাখা হয়েছে।

স্কুল ও কলেজের জন্য ১১ নির্দেশনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর এবার করোনা ভাইরাসের বিস্তার রোধে স্কুল ও কলেজের জন্য ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শনিবার এসব নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

১. আগামী ৬ ফেব্রæয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
২. এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপ বাস্তবতার ভিত্তিতে অনলাইন/ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখবে।
৩. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকবে। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের সাথে সমন্বয় অব্যাহত রাখবে।
৪। শিাপ্রতিষ্ঠান বন্ধকালীন শ্রেণি ক, গ্রন্থাগার, গবেষণাগারসহ প্রতিষ্ঠানের সকল বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট, পানি এবং গ্যাস সংযোগ নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
৫. এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সব সম্পদ রণাবেণ ও সামগ্রিক নিরাপত্তার বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
৬. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক শিক্ষাক ও কর্মচারীদের দায়িত্বে নিয়োজিত রাখতে পারবেন।
৭. যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবাস/ছাত্রীনিবাসে বৈধ আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস/ছাত্রীনিবাসসমূহ খোলা থাকবে। তবে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
৮. অধিদপ্তরের অধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা, শিক্ষাক ও কর্মচারীকে অবশ্যই টিকা সনদ নিতে হবে।
৯. শিক্ষা প্রতিষ্ঠানের কার্যালয় যথারীতি চালু থাকবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে।
১০. জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
১১. শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বারিত আদেশে বলা হয়, কেভিড ১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিধিনিষেধ যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপর্যুক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঝিনাইদহে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে দুর্বৃত্ত¡দের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী মেহেদি হাসান স্বপন (৩০) মারা গেছেন।

শনিবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে স্বপন মারা যান। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিপ সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদের লোকেরা আওয়ামী লীগ কর্মী মেহেদি হাসান স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে আয়ামী লীগের দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ এবং নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর বিরোধ চলে আসছে। নিহত মেহেদি হাসান স্বপন পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিলেন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত রাতে দুর্বৃত্তদের হামলায় আহত মেহেদি হাসান স্বপন মারা গেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আটক করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ৮১ জনের করোনা শনাক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়াতে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা হু হু করে বাড়ছে। জেলায় এক দিনে ১০২ জনের নমুনা পরীায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এটিই গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

ইতোমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য সীমান্তবর্তী জেলা কুষ্টিয়াকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিলো এ জেলায়। কুষ্টিয়ায় এ পর্যয় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২৪১ জন। এর মধ্যে আরোগ্যলাভ করেছেন সংখ্যা ১৮ হাজার ১৪৩ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৮৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কোভিড পরীা হয়েছে ১ ল ২৪ হাজার ৫৯ জনের।

শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা মিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত ৩০৯ জন রোগী চিকিৎসাধিন রয়েছেন। এদেও মধ্যে হোম আইসোলেশনে ৩০০ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার ওমিক্রন ভেরিয়েন্ট এ আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লণ দেখা যাচ্ছে না। তাই বেশিরভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৬৫ জন, কুমারখালী ৬, দৌলতপুরে ১, ভেড়ামারা ৬, মিরপুর ১ ও খোকসা উপজেলায় ২ জন।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।

জেলার মিরপুরে বেপরোয়া গতির অবৈধ ষ্টিয়ারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর সিয়াম (১৭) নিহত হয় । অপর দিকে দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন (৩৫) নামের অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭ টার দিকে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের আজমতপুর ও লীধরদিয়া গ্রামের মাঝামাঝি হাওয়াখালি মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। অবৈধ ষ্টিয়ারিং ট্রলির ধাক্কায় কিশোর সিয়াম (১৭) এর মৃত ্যু হয়। সে একই এলাকার চক ধুবইল গ্রামের দাউদের ছেলে।

অপর দিকে দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন (৩৫) নামের আরএক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের আল্লাহরদর্গা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মহসীন হোসেন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত খতিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানায় কাজ করতেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে কারখানার ডিউটি শেষে মোটরসাইকেল যোগে দৌলতপুর থেকে ভেড়ামারায় নিজ বাড়ী ফিরছিলেন মহসীন আলী। এসময় পিছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (যশোর-১১-৫৪৭৮) তাকে ধাক্কা দিলে মারাত্বক ভাবে আহত হন মহসীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান পৃথক ভাবে দুর্ঘটনায় নিহত হয়ার বিষয়ে চিশ্চিত করেছেন।

ঝিনাইদহে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বোড়াই এলাকার একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃত নজির মিয়া হরিণাকুন্ড উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে।

নিহতের ছেলে মিলন জানান, চার পাঁচ দিন ধরে তার বাবা নজির মিয়া নিখোঁজ ছিলেন। তার নিখোঁজ বৃদ্ধের সন্ধান চেয়ে প্রচার করছিলেন। বোড়াই গ্রামে এক বৃদ্ধের লাশ পাওয়া খবর পেয়ে তারা তার বাবার মৃতদেহ শনাক্ত করেছে। কিভাবে তারা বাবা মারা গেছে সে বিষয়ে কিছুই জানেনা মিলন।

সাধুহাটি ইউয়িনের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। প্রথমে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পরে লাশের স্বাজনেরা আসলে জানতে পারি তিনি গত চার-পাঁচ দিন ধরে নিখোজ ছিলেন। তাকে খুঁজতে এলাকায় মাকিং ও ফেসবুকে প্রচার চালানো হয়েছিল। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, উপজেলার পুকুরে লাশ ভাসতে দেখে সকালে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। কিভাবে বৃদ্ধ মারা গেছে এখনো বলা যাচ্ছে না।

কুষ্টিয়ায় করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়াতে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। শেষ ২৪ ঘন্টায় জেলায় ২৩১ জনের নমুনা পরীায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীা বিবেচনায় শনাক্তের হার ২১দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ১৬ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। গত এক সপ্তাহে জেলায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহে এখানে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এখন প্রতিদিনই করোনার সংক্রামন বাড়ছে।

ইতোমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও কুষ্টিয়াতে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিলো। এ পর্যন্ত শুধু কুষ্টিয়াতেই করোনায় আক্রান্ত হয়ে ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার ওমিক্রন ভেরিয়েন্ট এ আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লণ দেখা যাচ্ছে না, তাই বেশিরভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে জেলায় ১৭৩ জন করোনা রোগী রয়েছে। এদের মধ্যে জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে করোনার জন্য ৫০ বেড রাখা হয়েছে।

কুষ্টিয়ায় হত্য মামলায় তিন জনের বিভিন্ন মেয়াদে দন্ড

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শহিদুল ইসলাম নামের এক যুবককে গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও এক আসামিকে আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামি হলেন সালাম মোল্লা। তিনি কুমারখালী উপজেলার কালিকাতলা এলাকার মৃত মুনছের মোল্লার ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন কুমারখালী উপজেলার শানপুকুরিয়া এলাকার আমির হামজার ছেলে সাইফুল ইসলাম ও কালিকাতলা এলাকার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোয়ার্দার কালু।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হন। পরে ২৮ মে সকাল ৬ টার দিকে কালিতলা এলাকায় একটি ডোবায় তার গলাকাটা মরদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। পরে কুমারখালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেদিন নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। স্যা প্রামাণ শেষে ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এ মামলায় সাীর স্যা-প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অপর একজনের আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

কুমারখালীতে প্রতিপরে হামলায় এক ব্যক্তি নিহত 

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে প্রতিপরে হামলায় এক ব্যক্তি নিহত  হয়েছেন।

মঙ্গলবার বিকাল পাহাড়পুর গ্রামে প্রতিপক্ষের হামলায় লস্কর গ্রæপের আমিরুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তি নিহত হন। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, এক বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রæপের হামলায় মন্ডল গ্রæপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামী আমিরুল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রæপের সাথে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার বিকালে দুই গ্রæপ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মারাত্মক আহত হয় আমিরুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসার পর দু’গ্রæপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...