মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 515

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল হয়ে পরায় প্রায় আড়াই বছর যাবৎ কাপড় দিয়ে যতœ করে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ।

একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল থাকায় হাসপাতালের ভর্তি রোগীরা বাইরে থেকে এক্স-রে করাতে বাধ্য হচ্ছে। এ জন্য কয়েক গুণ বেশি টাকা গুণতে হচ্ছে রোগীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর ডিজিটাল ৫০০ এমএ এক্স-রে মেশিনটি স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করে। এই ডিজিটাল এক্স-রে মেশিনটির দাম প্রায় ৩০ লাখ টাকারও বেশি। হাসপাতালে এই যন্ত্রটি স্থাপন করে রাজধানী ঢাকার বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। চালুর পর ২০১৯ সালের ৭ মার্চ থেকে যন্ত্রটির ফিল্ম প্রিন্ট করার অংশে সমস্যা দেখা দেয়।

সেটি মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপ ওই প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। তাদের প্রকৌশলীরা একবার এসে যন্ত্রটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন।

হাসপাতালের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাম) আবুল খায়ের বলেন, এই হাসপাতালে মোট ১০ টি সাধারণ এক্স-রে মেশিন রয়েছে। কিন্তু হাসপাতালের সবচেয়ে দামি ও একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি ালুর পর পরই নষ্ট হয়ে পরে আছে। এটি স্থাপনের মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই বিকল হয়ে পড়ে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন জানান, দামি এই যন্ত্রটি মেরামতের জন্য অন্তত ১০ বারেরও বেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ চলতি বছরের গত ১২ জুলাই কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়। চিঠির জবাবে অচল এক্স-রে মেশিনটির বিষয়ে আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই সব বিষয়ের তথ্য জানিয়ে আবারও তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। তবে কোন সমাধান পাওয়া যায়নি। তাঁর দাবি আগের দায়িত্বে থাকা তত্ত¡াবধায়কও যন্ত্রটি মেরামতের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কবে এ সমস্যার সমাধান হবে তা আল্লাহ ভালো জানেন বলে তিনি মন্তব্য করেন।

ভেড়ামারা আওয়ামী লীগ থেকে তিন প্রার্থীকে বহিস্কারের সুপারিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিন আওয়ামী লীগ নেতাকে দল থেকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুন্নু ও সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা স্বাক্ষরিত ওই পত্রটি চুড়ান্ত অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।

সুপারিশ পত্রে বলঅ হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান জুনিয়াদহ ইউপি নির্বাচনে, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক ও চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভেড়ামারা উপজেলার তিন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বরখাস্ত করে তাদেরকে চুড়ান্ত বহিস্কারের সুপারিশ করা হয়েছে। এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের ৯ জন নেতাকে দল থেকে বহিস্কার করার সুপারিশ করা হয়েছিল।

ঝিনাইদহে রুপার অলংকারসহ যুবক গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ইজিবাইক। আটককৃত সুমন হোসেন চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে। এ সময় আরেকজন পালিয়ে যেতে সম হয় বলে জানা গেছে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে বংকিরা গোবিন্দপুরের মাঠে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা। ডিবি পুলিশ দেখে ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে লুকিয়ে রাখা ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের প থেকে মামলা দায়ের করা হয়েছে।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম (৩৭) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জেসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরস্পর ভালোবেসে ২০২৫ সালে তাদের বিয়ে হয়। আপত্তি থাকলেও পরে জেসমিনের পরিবার বিয়ে মেনে নেই। কিন্তু আজিজুল ইসলামের পরিবার জেসমিনকে মেনে নেয়নি। কিছুদিন পর থেকে আজিজুল ইসলাম জেসমিনের ওপর অত্যাচার শুরু করেন। সব অত্যাচার, নির্যাতন, দুর্ব্যবহার সহ্য করেও জেসমিন সংসার করতে থাকেন। এ অবস্থায় জেসমিন অন্তঃসত্ত¡া হন। আরও জানা গেছে, ২০১৪ সালের ১৮ এপ্রিল বিয়ের সাত-আট মাস পর গভীর রাতে জেসমিন আক্তারকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেন স্বামী আজিজুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে জেসমিনের বাবা বাদী হয়ে আজিজুল ইসলামসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। স্যা-প্রমাণ শেষে রবিবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত জেসমিন আক্তারের স্বজনরা বলেন, জেসমিনকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে আজিজুল। ছয় বছর পর আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুবই খুশি। তবে তার ফাঁসি হলে আমরা আরও বেশি খুশি হতাম।

রাষ্ট্রপরে সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আজিজুল ইসলামকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

মিরপুরে সংঘর্ষে আওয়ামী লীগের ১০ কর্মী আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ১০ কর্মী আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের নির্বাচনী প্রচারণা চলাকালে ইউনিয়নের একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টু বলেন, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা চলাকালে ইউনিয়নের একতারপুর গ্রামে আমাদের কর্মী (নৌকা) সমর্থকরা ২৫-৩০ টি মোটরসাইকেল নিয়ে প্রচারণায় যাচ্ছিলেন। এসময় একতারপুর মোড়ে পৌঁছালে পিছনের দিক থেকে জাসদ সমর্থকরা তাদের উপর এ হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।

হামলায় আওয়ামী লীগের সমর্থক ওমর ফারুক, চঞ্চল আহমেদ, রানা আলী, সুজাত আলী, মিলন হোসেন, তাহাজ্জত আলী, ছলিম মন্ডল, মারুফ হোসেন, নাসির উদ্দীন, রকি, জিএম। এদের মধ্যে ওমর ফারুক, চঞ্চল আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে দুই গ্রæপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

কুমারখারীতে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (৩০) নামের ইন্টারনেট সংযোগ মেরামতকারী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সবুজ মোল্লা কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে সবুজ কেসি টিভি নামে একটি প্রতিষ্ঠান ইন্টারনেট লাইন মেরামতের জন্য আলাউদ্দিন নগরে আসেন। লাইন মেরামত করতে আলাউদ্দিন মোড়স্থ বিদ্যুতের পোলে ওঠেন। এক পর্যায়ে ওই পোলে বেশ কয়েকবার বিস্ফোরণের মত বিকট শব্দ হয়। এর পরপরই দেখা যায় সবুজ তারের সঙ্গে পেচিয়ে পোলে ঝুলে আছেন।

খবর শুনে তাৎণিক ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট বিদ্যুতের পোলে ঝুলে থাকা সবুজের মৃতদেহ উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসেন। পরে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুক্তার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী আলাউদ্দিন নগরে সবুজ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

মহেশপুর সীমান্ত থেকে ১৩ জন আটক

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দেশে অনুপ্রবেশ ও বর্হিগমনের সময় ১৩ নারী পুরুষকে আটক করেছে ৫৮ বিজিবি।

শুক্রবার মহেশপুর উপজেলার মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লেবুতলা ও সোনাইডাংগা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান শুক্রবার এক ই-মেইল বার্তায় এ খবর জানান।

তিনি জানান, অবৈধভাবে ভারত বাংলাদেশে প্রবেশের সময় ঢাকা জেলার মগবাজার থানার ওয়াল্লেছ কলনী গ্রামের মৃত মতিলাল দাসের ছেলে মৃনাল কান্তি দাস (৬৬), যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জিয়াউর রহমান (৪০), জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ সীমা খাতুন (৩৪), ছেলে মাসুদ (০৬), সাতীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বভাদিয়ালী গ্রামের মিলন হোসেনের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৩০), বাগেরহাট জেলার সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের নুর ইসলাম পাইকের মেয়ে সোনিয়া বেগম (২৫) কে আটক করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপার চক্রের সঙ্গে জড়িত মহেশপুরের জুলুলী গ্রামের নুর হোসেনের ছেলে আবু কালাম (১৮) কে আটক করা হয়। অন্যদিকে সোনাইডাংগা গ্রাম দিয়ে ভারতে প্রবেশের সময় খুলনা সদর উপজেলার নতুন বাজার অবদা গ্রামের আব্দুল জলিলের ছেলে খাইরুল ইসলাম (২১), একই উপজেলার দনি নলিয়ান গ্রামের লিয়াকত আলীর ছেলে ইমদাদুল হক (১৯), বাগেরহাট জেলার রামপাল থানার চারাখালী গ্রামের বিকাশ রায়ের ছেলে বিক্রম রায় (৩০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আয়নাতলী গ্রামের নাইম আহমেদের স্ত্রী জোসনা বেগম (২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মোস্তাক শেখের ছেলে আব্দুল কাদের (২৬), তার স্ত্রী স্ত্রী হোসনা খাতুন (১৮) এবং দুই বছরের শিশু ছেলে সামির হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহেশপুর পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

কুষ্টিয়ায় দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও হিসাবপত্র বিকৃত করার অপরাধে কৃষি ব্যাংকের সাবেক এক কর্মকর্তার ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৩ টার দিকে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান (৫৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের মৃত আসগর আলীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

আসামি হাফিজুর রহমানকে পেনাল কোডের ৪০৯ ধারায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করার অপরাধে ও ৪৭৭ (ক) হিসাবপত্র বিকৃত করার অপরাধে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধমূলক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অভিযোগ আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেছেন।

দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৩ র্ফেরুয়ারি পর্যন্ত হাফিজুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা শাখায় কৃষি ব্যাংকের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ঋণ গ্রহীতার কাছ থেকে আই ও রশিদের মাধ্যমে আদায়কৃত টাকার মধ্যে ৯৫টি আই ও রশিদে নিজে স্বার করে ৯ লাখ ৫১ হাজার ৬৫৪ টাকা আদায় করেন।
তৎকালীন সময়ে ওই ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছে টাকা হস্তান্তর না করে অবৈধভাবে নিজেই আত্মসাৎ করেন হাফিজুর রহমান।

এ অভিযোগে ২০১৬ সালে তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক আব্দুল গাফফার। মামলাটি দীর্ঘ সময় ধরে তদন্তের পর আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর আদালত এ মামলায় স্যা প্রমাণ শেষে ২৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাীর স্যা প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু জানান, মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি হাফিজুর রহমানকে ১৩ বছরের কারাদন্ডেদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসছে নতুন বছরে মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২২ সালে ১৪ দিন থাকবে সাধারণ ছুটি, বাকি আট দিনের ছুটি হবে নির্বাহী আদেশে। এর মধ্যে ছয় দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

বরাবরের মতই বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
চলতি ২০২১ সালেও সব মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি ছিল, তার মধ্যে সাত দিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

মন্ত্রিসভা ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে।

খোকসায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শতাধিক পিস ইয়ারা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসাীকে পুলিশ আটক করেছে।

বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল খোকসা ইউনিয়নের দুদরাজ পুর গ্রামে অভিযান চালিয়ে মৃত ইসলাম শেখের ছেলে ওসমান শেখ কে আটক করে। তার স্বীকারোক্তি আনুয়ায়ী একটি ঘর থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ টি মোবাইলের সিম ও পাঁচটি মোবাইল ফোনের সেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই আব্দুল হাকিম জানান, ইয়াবা ব্যবসায়ী ওসমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...